রবিবার, এপ্রিল ৫, ২০২৬.
Home Blog Page 632

কুষ্টিয়ার মিঠুন হত্যাকাণ্ড, স্বামীর যাবজ্জীবন ও স্ত্রীর ১০ বছর দণ্ড

0
droho-22-p1
দণ্ডপ্রাপ্ত শিমুল ও সবুজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর থানার চায়ের দোকানদার মিঠুন হোসেন হত্যা মামলায় তার ভাতিজার যাবজ্জীবন এবং অপর দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়ার মওলা মন্ডলের ছেলে মোঃ শিমুল হোসেন (৩০)।
১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি শিমুল হোসেনের স্ত্রী সাথী বেগম (২৬) এবং একই এলাকার খয়বার আলী প্রামানিকের ছেলে সবুজ হোসেন (২৪)।
মামলার অন্য আসামি লিটন হোসেন, মনিরুল ইসলাম ও খয়বার আলী প্রামানিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নিহত মিঠুনের ভাতিজা শিমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেয়।
এছাড়া সাথী বেগম ও সবুজ হোসেনকে ১০ বছরে করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস করে সাজার আদেশ দেন। সেই সাথে মামলার বাকি তিন আসামিকে খালাস দেয় বলে জানান পিপি।

২০১৮ সালের ১৩ আগস্ট রাত ৯টায় কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়ায় এক চায়ের দোকান থেকে বাড়িতে ফেরার পথে মিঠুন হোসেনকে পূর্ব শত্রুতার জেরে তার ভাতিজা শিমুল পেছন থেকে ধারালো হাসুয়া দিয়ে কোপায়। এতে মিঠুনের নাড়িভুড়ি বেড়িয়ে যায়। গুরুতর আহত মিঠুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় পরদিন ১৪ আগস্ট নিহত মিঠুনের স্ত্রী রিনা বেগম ছয়জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

খোকসায় নদী ভাঙ্গার চরম রূপ !

0

এক চার্জেই ফোন চলবে ৩ মাস

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

একবার চার্জ দিলেই মোবাইল ৩ মাস চালানো যাবে। বছরে মাত্র ৪ বার চার্জ দিতে হবে ফোনটিতে। এবার এমন প্রযুক্তিই সামনে আনলেন মার্কিন গবেষক দল।

সম্প্রতি ‘ম্যাগনেটোইলেকট্রিক মাল্টিফেরোইক’ নামের নতুন উপকরণ আবিষ্কার করেছেন মিশিগান এবং করনেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ওই উপকরণ ব্যাটারিকে বেশি শক্তিশালী করবে। উপকরণটি একটি পাতলা পোলার ফিল্ম, যা সরু এনার্জি পালসের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সংযোগ সৃষ্টি করবে।

নতুন এ উপকরণটি কম্পিউটারকে শক্তির উত্থান পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবে। নতুন এ উপকরণ যুক্ত হলে ব্যাটারি এখনকার অবস্থা থেকে ১০০ শতাংশ বেশি শক্তিসাশ্রয়ী হবে। আর তা হলে বারবার স্মার্টফোন চার্জ দেয়ার ঝক্কি থেকে বাঁচবে পুরো বিশ্ব।

ম্যাগনেটোইলেকট্রিক মাল্টিফেরোইকযুক্ত ব্যাটারি ২০৩০ সালে বাজারে আসবে বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা। ওই মোবাইলে পরিবেশের ক্ষতি কম হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। মোবাইল ফোনও ১০০ শতাংশ কম শক্তিতে চলবে।

পূর্ণিমা ফিরছেন শুটিংয়ে

0
চিত্রনাযিকা পূর্ণিমা

দ্রোহ বিনোদন ডেস্ক

মার্চে সর্বশেষ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরায় দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর করোনার কারণে সব ধরনের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। কোরবানি ঈদের পর থেকে নতুন ছবির পাশাপাশি অসমাপ্ত ছবিরও শুটিং শুরু হয়েছে।

অভিনয়ে ফিরেছেন সিনেমার তারকাশিল্পীরা। সেই ধারাবাহিকতায় দীর্ঘ সাত মাস কাজ বন্ধ রাখলেও অক্টোবরের মাঝামাঝি শুটিংয়ে ফিরছেন বলে জানিয়েছেন পূর্ণিমা। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। অক্টোবরের মাঝামাঝি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির শুটিং শুরু হবে। এ ছবি দিয়েই ফিরছেন পূর্ণিমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরুর কথা ছিল। সেজন্য পরিচালক সিডিউলও নিয়েছিল; কিন্তু সবকিছু সমন্বয় করতে না পারার কারণে শুটিং পিছিয়ে যায়। এরপর অক্টোবরের মাঝামাঝি সিডিউল ঠিক করা হয়। এরই মধ্যে আমার সিডিউল নিয়েছেন পরিচালক। শুনেছি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই নাকি শুটিং করবেন নির্মাতা। সেজন্যই আমিও কাজে ফিরতে আগ্রহী হয়েছি। আশা করছি সুস্থভাবেই শুটিং শেষ করতে পারব।’

ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপাতে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পৌরসভার সাতগাছি গ্রামে সুমাইয়া (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের সুজাল মন্ডল মেয়ে এবং সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সুত্রে জানা যায়, ভোর ৪:৪৫ মিনিটের নিহত শিশুটি হঠাৎ করে হাতে ব্যাথা বলে চিৎকার করে তার পর তাকে নিয়ে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে অবস্থা খারাপ হলে তাকে নিয়ে শৈলকূপা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যায়।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ৩ জন আটক

0
ভেড়ামারাতে মাদক অভিযানে ৩ জন আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারাতে র‌্যাব মাদক অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ ৩ জন আটক করেছে।

সোমবার দুপুরের পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসষ্ট্যান্ডের পাশে রেজাউল আলম এর গার্মেন্টস এর সামনের পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।

এই মাদক অভিযানে ৬৭ বোতল ফেন্সিডিল, ৩ টি মোবাইল ফোন, ৪টি সীমকার্ড ও নগদ-৫শত টাকাসহ জিয়া সরকার (৩৫), রোজিনা খাতুন (৩২), ও রেজাউল (৪৫), কে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামীদের’কে কুষ্টিয়া ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।

মুচলেকা দিয়েই অবশেষে ছাড়া পেলেন নুর

0
ভিপি নুরের সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাত ১২.৩৫ মিনিটের দিকে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।এরআগে রাত ১১.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের একটি দল নুরকে তাদের হেফাজতে নেয়।

গোয়েন্দা পুলিশ ঢাকা মেডিকেল-এর পকেট গেট দিয়ে গাড়িতে তুলে নুরকে নিয়ে বেরিয়ে যাবার সময় নুরের সমর্থকরা সেই গাড়িতে বাধা সৃষ্টির চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশ নুরকে নিয়ে হাসপাতাল ত্যাগ করে।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, মুচলেকা নিয়ে নুরসহ ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। নুর কিছুটা অসুস্থবোধ করায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসা শেষে নুরকে ডিবি কার্যালয়ে নিয়ে মুচলেকার মাধ্যমে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে ঢামেক সূত্রমতে জানা যায়, নুরের শরীরে মারাত্মক কোনও আঘাতের চিহ্ন নেই, কয়েক জায়গায় ছুলে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকটি এক্স-রে করা হয়েছিল। রিপোর্টে খারাপ কিছু আসেনি। তিনি সুস্থ আছেন।

গাড়িচালক মালেকের মতো দুর্নীতিবাজ আরও বেরোবে – স্বাস্থ্যসচিব

0
droho 21p 10

দ্রোহ ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকই শুধু নয়, এ রকম দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী আরও যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে স্বাস্থ্য সচিব মোঃ আবদুল মান্নান জানিয়েছেন।
সোমবার সচিবালয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের যে নিয়ম আছে তাতে তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, আরও যারা এ রকম আছে তাদের ব্যাপারেও প্রক্রিয়ার মধ্যে আছে। আরও এ রকম আছে, আরও আসবে।

“আমরা বলব দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কাউকে ছাড়তে চাচ্ছি না। যাদের বিরুদ্ধেই কথা হয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেককে রোববার অস্ত্র ও জাল টাকাসহ গ্রেপ্তারের পর তার শত কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়ার কথা জানায় র‌্যাব।

৬৩ বছর বয়সী মালেক স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালকের (ডিজি) গাড়ি চালাতেন। করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্য খাতের নানা দুর্নীতি প্রকাশ পাওয়ার পর সমালোচনার মুখে ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করলে অধিদপ্তরের পরিবহন পুলে সংযুক্ত ছিলেন তিনি।

৩৮ বছরের চাকরি জীবনে ৩৪ বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার গাড়ি চালিয়েছেন মালেক।
র‌্যাব কর্মকর্তারা বলছেন, তুরাগের দক্ষিণ কামারপাড়ায় ২টি সাততলা ভবন, একই এলাকায় একটি বিশাল ডেইরি ফার্ম, ধানমন্ডির হাতিরপুলে সাড়ে ৪ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০তলা ভবন ছাড়াও কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১৫টি ফ্ল্যাট রয়েছে মালেকের। এছাড়া বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থও জমা আছে তার।

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক, ঢাকার বিভিন্ন জায়গায় যার প্লট-ফ্ল্যাট রয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক, ঢাকার বিভিন্ন জায়গায় যার প্লট-ফ্ল্যাট রয়েছে। মালেকের দুর্নীতির বিষয়ে দুদক কাজ করছে বলে জানান স্বাস্থ্য সচিব।

এ বিষয়ে দুদক বলছে, মালেকসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৪৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গত বছর থেকে অনুসন্ধান করছেন তারা।

সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরে একদল কর্মকর্তা-কর্মচারী সিন্ডিকেট করে দুর্নীতি করছে, এমন অভিযোগের ভিত্তিতে ২০১৯ সাল থেকে আমরা একটি অনুসন্ধান টিম গঠন করি। ইতোমধ্যে মালেকসহ ৪৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত চলছে। এদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও হয়েছে।
“প্রাথমিক অনুসন্ধানে আব্দুল মালেক ও তার স্ত্রীর নামে ঢাকায় সাতটি প্লট এবং এসব প্লটে চারটি বাড়ির সন্ধান পাওয়া যায়।”
অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৬ সেপ্টেম্বর মালেক ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে সচিব আব্দুল মান্নান বলেন, করোনাভাইরাসের ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হলে করণীয় নিয়ে সভায় আলোচনা হয়েছে।
তিনি বলেন, যেসব কোভিড হাসপাতালকে নন-কোভিড করা হয়েছে, প্রাদুর্ভাব আবার বাড়লে সেগুলোকে কীভাবে আবার কোভিড হাসপাতাল করা যায় তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থা রাখা হচ্ছে।

“আমরা আশা করছি, আমাদের এখানে সে রকম কিছু হবে না। যদি হয়ে যায় তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারব। ডাক্তার-নার্স, ওষুধ, পিপিইসহ সব কিছু আমাদের পর্যাপ্ত আছে।”

স্বাস্থ্যসচিব জানান, কোভিডের টিকা উন্নয়নে কাজ করছে এমন অন্তত পাঁচটি দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। টিকা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থ রাখা হয়েছে।
চীন, ভারত, রাশিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, “যদি মনে হয় রাশিয়ারটা (টিকা) আমাদের কাজে লাগবে তাহলে আমরা নিচ্ছি। একইসঙ্গে ফ্রান্স ও বেলজিয়ামের একটা কোম্পানি আমাদের এখানে তাদের ট্রায়ালের জন্য আবেদন করেছে। ভারতের কোম্পানির সঙ্গেও আমাদের কথা হয়েছে। পৃথিবীর যে দেশেই হোক আমরা টিকা আনব। কোনো দেশে যদি মানুষের শরীরে টিকা প্রয়োগ হয়, এটা কাজ করছে দেখা যায় তাৎক্ষণিকভাবে আমরা যেন তা নিয়ে আসতে পারি সেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।”
বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করোনাভাইরাসের টিকা উৎপাদন করলে সেখান থেকেও তা সংগ্রহ করা হবে বলে জানান সচিব আবদুল মান্নান।

সরকার বিনামূল্যে টিকা দেবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে টিকা পাবে। একইসঙ্গে যারা কোভিডের সময় সামনে থেকে কাজ করছে তারাও টিকা পাবে।

সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালকের মৃত্যু

0
droho 21p ৮
প্রতিকী ছবি।

দ্রোহ ডেস্ক

ঢাকার শনির আখড়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক মোঃ ইলিয়াস ভূইয়ার মৃত্যু হয়েছে।

৫৫ বছর বয়সী ইলিয়াসকে রবিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান।
ওই মোটরসাইকেলের চালকও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ইলিয়াসের ছোট ভাই ইয়াসির আরাফাত বলেন, “ভাই ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। রাতে মোটরসাইকেলে করে ফিরছিলেন। একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়।”

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইফতেখারুল আলম জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি তারা আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

১৯৮৮ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা ইলিয়াসের বাড়ি কুমিল্লা সদরের অশোকতলায়। যুগ্ম সচিব পদমর্যাদায় তিনি পিআইবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কালীগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ২ যুবক আটক

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ম্যানেজারকে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। এ ঘটনায় একজন পলাতক রয়েছেন।

রবিবার উপজেলার চাপালী গ্রামে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

আটকরা হলেন উপজেলার বাবরা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও বাবরা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে সবুজ মিয়া।

এ ছাড়া চাপালী গ্রামের শফিক খানের ছেলে রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তারা সবাই ব্রিটিশ-আমেরিকান টোবাকোর কালীগঞ্জ অফিসে কর্মরত বিক্রয় প্রতিনিধি।

কালীগঞ্জ থানার ওসি মুহা মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপালী গ্রামে অভিযানে যান।

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসের ম্যানেজার সাহিদুর রহমান সাহিদের মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা পাওয়া যায়। এ সময় সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ম্যানেজারকে ফাঁসানোর জন্য মোটরসাইকেলের নিচে ইয়াবা রাখার কথা স্বীকার করেন।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...