শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 635

দৌলতপুরে পাঁচশত ইয়াবাসহ আটক ১

0
আটককৃত মাদক ব্যবসায়ী

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচশত ইয়াবাসহ আটক হয়েছে ১ মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার দুপুরে লিয়াকত আলী (৫২) মেম্বর নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের দেওয়া ভাষ্যমতে, বুধবার বিকেলে র‌্যাব-১২ সদর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকশ দল দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে এক বিশেষ মাদক অভিযান চালায়। এ সময় পাঁচশতাধিক ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ স্থানীয় মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বরকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায় দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মৃত ইমরান আলী সরকারের ছেলে। তিনি একই ইউনিয়নের সাবেক মেম্বর ছিলেন। মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং একাধিকবার পুলিশ ও র‌্যাবের হাতে আটকও হয়েছে সে। মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।

ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে যুবকের আত্মহত্যা

0
JESSORE-DRO-17-7-P-22
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের শার্শায় স্ত্রীর ওপর অভিমান করে ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যা করেছেন সদ্য প্রবাস ফেরত এক যুবক।

বৃহস্পতিবার যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। নিহত রফিকুল ইসলাম (৪০) শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, বুধবার সন্ধ্যায় ফেইসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে বিষ পান করেন রফিকুল।

পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, রফিকুল ইসলাম নামের ওই যুবক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। ১৩দিন আগে তিনি দেশে ফেরেন।

ওসি বলেন, মালয়েশিয়ায় থাকাকালীন উপার্জিত সব টাকা তিনি তার স্ত্রীর নামে দেশে পাঠাতেন। রফিকুল দেশে ফেরার পর তার স্ত্রী স্বামীর পাঠানো টাকা আত্মসাৎ করে রফিকুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেন।

“এতে দেশে ফিরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন।” আত্মহত্যার আগে রফিকুল ফেইসবুক লাইভে ঘটনাটি বলে যান এবং ১০০ টাকার একটি ননজুডিশিয়াল স্টাম্পে তার স্ত্রীর সহযোগীদের নাম লিখে গেছেন বলেও জানান তিনি।

সহকারী পুলিশ সুপার জুয়েল বলেন, “লাশ ও সব আলামত আমরা সংগ্রহ করেছি।” নিহতের স্ত্রী মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হুমকি না দিয়ে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন: বিএনপিকে কাদের

0
ওবায়দুল কাদের-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার নিজ দফতরে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, দেশে এ মুহূর্তে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই। বিএনপির সাবজেক্টিভ কোনো প্রিপারেশনও নেই। ক্ষমতার পালাবদল চাইলে, অন্য কোনো অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।

খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির নতুন করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১০ বছর ধরে আন্দোলনের হাঁকডাক শুনছি, দেশের জনগণ তাদের আন্দোলনের সক্ষমতাও ইতিমধ্যে দেখে ফেলেছে।

তিনি বলেন, বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত বেগম জিয়ার জন্য করতে পারেনি; বিএনপি এ ব্যর্থতা ঢাকবে কী করে?

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে খালেদা জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমে ছয় মাস, পরে আরও ছয় মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন। তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়, এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ’-যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবে কীভাবে? বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনই সার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা প্রসঙ্গে বলেন, বিশেষজ্ঞের মতে, আসন্ন শীতে সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ আঘাত হানতে পারে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয় তরঙ্গ আঘাত এনেছে, পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রতিদিন ৯০ হাজার থেকে এক লাখ রোগী শনাক্ত হচ্ছে। তাই এ প্রেক্ষাপটে কোনোভাবেই হেলাফেলার সুযোগ নেই।

তিনি বলেন, সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে জীবন ও জীবিকার চাকা এগিয়ে নিয়ে যেতে হবে, সামান্য অবহেলা আমাদের ঝুঁকিতে ফেলতে পারে।

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় তরুণী কারাগারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রেমের টানে ভারতের এক তরুণী সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসেন। তার প্রেমিকের বাড়ি উপজেলার কলাউরা গ্রামে। তবে তার প্রেমিক আব্দুস সাত্তার (২৭) বাহরানে থাকেন। তারা দুজনে মোবাইল ফোনেই বিয়ে করেন।

তবে এ ঘটনা বিজিবি জানার পরই ঘটে চরম বিপত্তি। বুধবার রাতে অনুপ্রবেশের অপরাধে বিজিবি ওই তরুণীকে আটক করে দোয়ারাবাজার থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

অনুপ্রবেশকারী তরুণীর নাম মঞ্জুরা বেগম (২০)। তিনি ভারতের আসাম প্রদেশের কামরুপ জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলির মেয়ে।

মঙ্গলবার তিনি দোয়ারাবাজার সীমান্তের বাংলাবাজার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলাউড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সাত্তার পাঁচ বছর আগে একটি মামলায় আসামি হলে পালিয়ে যান ভারতের আসামে। সেখানেই তার পরিচয় হয় মঞ্জুরা বেগমের সঙ্গে। তাদের মধ্যে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। বছরখানেক পরে সাত্তার চলে আসেন বাংলাদেশে। এরপর তিনি বাহরাইন চলে যান। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক চলতে থাকে।

মঙ্গলবার বাহরাইন থেকে ওই তরুণীকে ঠিকানা দিয়ে বাংলাদেশ চলে আসার জন্য বলেন আব্দুস সাত্তার। ওইদিন সকাল ৯টার দিকে বাংলাদেশে চলে আসেন ওই ভারতীয় তরুণী। সাত্তারের ছোট ভাই ইমরান দোয়ারাবাজার সীমান্ত থেকে তরুণীকে বাড়ি নিয়ে আসেন। পরে মঞ্জুরা বেগমের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে বাহরাইনে অবস্থানরত সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ জানায়, বুধবার বিকেলে বিজিবি খবর পেয়ে অনুপ্রবেশের অপরাধে আটক করে মঞ্জুরা বেগমকে। বিজিবি অনুমতি ছাড়া দেশে প্রবেশ করার কারণে মঞ্জুরা বেগমের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে এবং রাতেই তাকে থানায় সোপর্দ করে।

যশোরে তৃতীয় লিঙ্গের তরুণীকে ‘ধর্ষণ’,আটক-১

0
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরের ধর্মপুর গ্রামে তৃতীয় লিঙ্গের এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোমিন সরদার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা মোমিন উপজেলার ধর্মপুর গ্রামের মৃত আরশাদ আলী সরদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধর্মপুর গ্রামের তৃতীয় লিঙ্গের এক তরুণী (২২) তাল কুড়ানোর জন্য প্রতিবেশী বদর উদ্দিন সরদারের গাছতলায় যাওয়ার পথে প্রতিবেশি মোমিন সরদার তাকে জোরপূর্বক মাছের ঘেরের টোংঘরে নিয়ে ধর্ষণ করে।

আরও দেখুন-শনিবার রাত ৯ টায় দ্রোহের ইউটিউব এবং ফেসবুক লাইভে আসছেন ’সত্য…

পরে বাড়ি ফিরে সে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত বললে পরিবারের লোকজন তাকে কেশবপুর হাসপাতালে নিয়ে যায় এবং বুধবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়।

পুলিশ খবর পেয়ে ধর্ষক মোমিন সরদারকে আটক করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং ধর্ষককে আটক করা হয়েছে।

জন্মদিনে ডনের স্মৃতিতে সালমান শাহ

0
সালমান শাহ ও ডন

দ্রোহ বিনোদন ডেস্ক

ঢাকাই ছবির আকাশে ধূমকেতু হয়ে দেখা দিয়েছিলেন সালমান শাহ। ১৯৯৩-এ শুরু এবং ’৯৬-এ শেষ। মাত্র তিন বছরের ক্যারিয়ার! এ তিন বছরেই বদলে দিয়েছেন ঢাকাই ছবির হিসাব-নিকাশ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অভিমান করে স্বেচ্ছায় জীবন বিসর্জন দিয়েছেন। যদিও ভক্তদের দাবি, এটি আত্মহত্যা নয়- খুন।

সালমানের মা নীলা চৌধুরীও এ মর্মে একটি মামলা ঠুকে রেখেছেন, যা এখনও বিচারাধীন। আত্মহত্যা বা খুন- যাই হোক না কেন, সালমানের মৃত্যুর জন্য দায়ী ও অভিযুক্ত হিসেবে ভক্তরা কাঠগড়ায় এখনও দাঁড় করিয়ে রেখেছেন সালমানের স্ত্রী সামিরা, সবচেয়ে কাছের বন্ধু অভিনেতা ডন ও চিত্রনায়িকা শাবনূরসহ আরও কয়েকজনকে।

তার মূল নাম চৌধুরী শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম। মাত্র দু’দিন পরই এ অকাল প্রয়াত নায়কের জন্মদিন। জীবদ্দশায় এ নায়ক কীভাবে কাটাতেন দিনটি, কিংবা কেমন ছিল তার জন্মদিন- অনেকেই অনেকবার স্মৃতিচারণ করেছেন তা নিয়ে। তবে তার ঘনিষ্ঠ বন্ধু ডনের সঙ্গে রয়েছে এ নায়কের মধুরতম অনেক স্মৃতি। ডন জানতেন অনেক কিছু।

ভক্তদের চোখে ডন যদিও সালমানের খুনি হিসেবেই অভিযুক্ত। কিন্তু তিনি তা কখনই মানেননি। বারবার বলেছেন, সালমান তার কাছে ছিল ভাইয়ের মতো। তবে সালমানের মৃত্যুর পর অনেক বছর তাকে নিয়ে তেমন কিছুই বলতে শোনা যায়নি ডনকে। গত কয়েকবছর ধরে কিছুটা বললেও এখনও বিষয়টি এড়িয়ে যেতে পারলেই যেন তার শান্তি!

তবুও নাছোড়বান্দার মতো তার কাছেই যেতে হয় অনেক কিছুর উত্তর পাওয়ার জন্য। সালমানের প্রিয় বন্ধু ছিল যে!

প্রিয় বন্ধুর জন্মদিনটি কেমন কাটত- এ বিষয়েও বেশ কিছু স্মৃতি গণমাধ্যমে শেয়ার করেছেন ডন। তিনি বলেছেন, ‘বন্ধুর জন্মদিনে বন্ধু নেই, সেখানে দুঃখের অন্ত থাকে না। সালমান এমন একজন বন্ধু ছিল, যাকে হারানোর পর জীবন কতটা শূন্য হয়েছে- তা শুধু আমি জানি। তারপরও তাকে নিয়ে কিছু কথা বলতে হয়। সে বেশি পছন্দ করত ড্রাইভিং। শুটিং শেষ করে আমরা দু’বন্ধু বেরিয়ে পড়তাম লং ড্রাইভে। তবে আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না। ইচ্ছামতো ঘুরে বেড়াতাম।

আমরা গুলশানের একটি রেস্তোরাঁয় যেতাম। সেখানের মিল্কশেক খুব পছন্দ ছিল সালমানের। এমনও দিন ছিল যেদিন যেতে দেরি হতো, সেদিন দোকানদার সারা রাত আমাদের জন্য অপেক্ষা করত।’ স্মৃতিচারণ করে ডন আরও বলেন, ‘উত্তরার একটি ফুটপাতের দোকানের চিতই পিঠা সালমানের খুব প্রিয় ছিল। একজন বয়স্ক নারী সেই পিঠা বানাতেন। সেখানে আমরা দু’জনই বিশেষ করে শীতের সময় প্রতিদিন যেতাম।

ওই নারীকে সালমান ‘নানি’ বলে ডাকতেন। কোনো কোনোদিন আমরা এক বসায় একেকজন ৯ থেকে ১০টি করে পিঠা খেতাম।’

ঝিনাইদহ সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ১৮

0
বিজিবি সদস্যের হাতে আটককৃতরা

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় খোশালপুর বাজারের কাছ থেকে বুধবার রাতে নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন- বাগেরহাপের মোড়লগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের হানিফ ফারাজি (৪৫) ও আলী হোসেন ফারাজি (২৫), একই জেলার সদর থানার রানদা গ্রামের সালমা (৩২), স্মরনখোলা উপজেলার শ্রী পরিতোষ (৩০), মোড়লগঞ্জ উপজেলার চরহগালাবানিয়া গ্রামের মিজান (৪০), রামেদা উপজেলার রামেদা বাজার গ্রামের ইমরান হোসেন (২০), সরন্গঞ্জ উপজেলার বরবদুরা গ্রামের রেশমা (৩৫) ও ওসমান (০২), মোড়লগঞ্জ উপজেলার আশিইগলা গ্রামের আল আমিন হাওলাদার (৩৫), জেলখানাঘাট উপজেলার ডুবাবাজার গ্রামের খলিল, রূপা (১৫), পাখি (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সন্যাসি গ্রামের রাশিদা (৫০), পিরোজপুরের ইন্দরকানি উপজেলার ডেকশাবুনিয়া গ্রামের মুন্নি (২৫), একই জেলার ইন্দরকানিয়া থানার ডেকশাবুনিয়া গ্রামের আব্দুর আকবর রুবেল (৩০), যশোরের অভয়নগর উপজেলার বরণি গ্রামের তরিকুল ইসলাম (৩০), বরগুনার পাথরঘাটা উপজেলার কড়াইতলা গ্রামের নাইম (১৮) ও সাতক্ষীরা জেলার সদর উপজেলার গেওনা গ্রামের মুন্নি (৩০)।

খাশিলপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান জানান, যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা ১৮ জনকে আটক করে। এ ব্যাপারে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের ও আটকদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষতার পরিচয় দিয়েছে: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সমালোচনায় কান না দিয়ে নিজেদের আত্মবিশ্বাসের সঙ্গে দেশের জন্য কাজ করে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন, কিন্তু আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সেসময় তাৎক্ষণিক যে কাজগুলো করার কথা ছিল, সেটা তারা যথোপযুক্ত ভাবে করেছে দেখেই আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সেই কথা সব সময় মাথায় রাখতে হবে। প্রত্যেকে নিজের ঝুঁকি নিয়ে কাজ করেছে। অনেক ডাক্তার, নার্স মারা গেছে।

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা এই মহামারীর মধ্যেও যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, আর তা করতে গিয়ে অনেকের যে মৃত্যুও হয়েছে, সে বিষয়টি সবাইকে মাথায় রাখতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

সমালোচকদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের দেশে এক শ্রেণির লোক থাকে, তারা সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খসলে অনেক কথা বলবে, কিন্তু নিজেরা কিছু করবে না। আমরা সঠিক পথে আছি কিনা সেটা আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। সবাই যখন কাজ করবে আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন। কে কি বলবে, কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না। নিজের কাজ নিজে আত্মবিশ্বাস নিয়ে করবেন।’

কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি আমরা সঠিক পথে আছি কিনা এটা নিজের আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। সবাই যখন কাজ করবেন, আত্মবিশ্বাস নিয়ে করবেন। কে কী বলল, কে কী লিখল- ওর দিকে কান দিলে কোনো কাজ করতে পারবেন না। আপনার নিজের বিশ্বাস থাকতে হবে, নিজের ওপর আস্থা থাকতে হবে যে আপনি সঠিক কাজটি করছেন কিনা। যদি সেই আস্থাটা থাকে, তবে সেই কাজের ফল দেশবাসী পাবে। সেটাই আমি বলতে চাই।’

তিনি বলেন, ‘আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। এটা আমাদের সবার দায়িত্ব। আমরা জনগণের ভোট নিয়ে এসেছি। আমরা ওয়াদাবদ্ধ মানুষের কাছে। আর আপনারা যারা চাকরি করেন, আপনাদের সময় আমাদের থেকে বেশি। আপনারাও কিন্তু জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে জনসেবা করতে হবে। জনসেবা করাটাই হচ্ছে দায়িত্ব।

ভুল তথ্যের প্রতিবাদে ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ রাখছেন তারকারা

0
সংগৃহিত ছবি

দ্রোহ আইটি ডেস্ক

ফেসবুকের ভুল তথ্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে নিজ ফেসবুক অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রাখবেন মার্কিন রিয়ালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান ওয়েস্ট, লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, অরলান্ডো ব্লুম, কেরি ওয়াশিংটন, সাশা ব্যারন কোহেনসহ আরো অনেক তারকা। বুধবার থেকে ফেসবুকের বিরুদ্ধে এ প্রতিবাদ শুরু হয়েছে।

ফলোয়ারের দিক থেকে বিশ্বের শীর্ষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কিম কার্দাশিয়ানের অ্যাকাউন্ট অন্যতম। মঙ্গলবার একাধিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টে কার্দাশিয়ান লিখেছেন, ‘আমার খুবই ভালো লাগে আপনার সঙ্গে সরাসরি ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মাধ্যমে সংযুক্ত হতে, কিন্তু এই প্ল্যাটফর্মগুলো যখন বিদ্বেষ, প্রপাগান্ডা এবং ভুল তথ্য ছড়ানোতে অনুমোদন দেয়, তখন চুপ করে বসে থাকতে পারি না।

জুলাইয়ে নাগরিক অধিকার গ্রুপ একত্রিত হয়ে ফেসবুকের বিরুদ্ধে বিজ্ঞাপন বয়কট ক্যাম্পেইন শুরু করে। ওই সময়েই কোকা-কোলা, নাইকি, হার্শিজ এর মতো বড় বড় প্রতিষ্ঠান তাতে সাড়া দিয়েছিল। সোমবার ওই ক্যাম্পেইনের পক্ষ থেকে প্রতিষ্ঠান ও তারকাদেরকে আহ্বান জানানো হয় প্রতিবাদ করার জন্য, বুধবার ২৪ ঘন্টার জন্য অ্যাকাউন্ট বন্ধ রাখতে বলেছেন আয়োজকরা।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে নাগরিক অধিকার গ্রুপ একত্রিত হয়ে ফেসবুকের বিরুদ্ধে বিজ্ঞাপন বয়কট ক্যাম্পেইন শুরু করে। বেশ কয়েকদিন আগে সময়মতো কেনোশা মিলিশিয়া গ্রুপের পেজ নামাতে ব্যর্থ হয়েছিল ফেসবুক। নিজেদের আহ্বানে ফেসবুকের ওই ব্যর্থতার দিকেও আঙুল তুলেছেন ক্যাম্পেইনটির আয়োজকরা।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...