স্বামীর বিরুদ্ধে গৃহবধূর গায়ে আগুন দেওয়ার অভিযোগ

0
243
Josor-DROHO-26-P4

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে স্বামী আগুন দিে ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাষন্ড স্বামী আত্মগোপন করেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চাকই-মরিচা গ্রামের গৃহবধূ হিরা বেগম (৩৩) অগ্নিদগ্ধের শিকার হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী বিল্লাল সরদার চাকই গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।

দগ্ধ হিরা বেগম জানান, স্বামী বিল্লাল সরদার সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌড়ে পালিয়ে যায়। দগ্ধগৃহবধূ পাষন্ড স্বামীর বিচার দাবি করেন।

এ বিষয়ে হিরা বেগমের মা মজিদা বেগম জানান, জামাই বিল্লাল সরদার অমানসিকভাবে তার মেয়েকে গায়ে আগুন দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টুম্পা কুন্ডু বলেন, হিরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগ পুড়ে ঝলসে গেছে। তার প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।