শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 638

আবরার ফাহাদ হত্যাঃ ২৫ আসামির বিচার শুরুর আদেশ

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় ২৫ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান মঙ্গলবার আসামিদের অব্যাহতির আবেদন ও জামিন আবেদন নামঞ্জুর করে সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

তিনি বলেন, ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতি কার্যদিবসে একটানা এ মামলার সাক্ষগ্রহণ চলবে।
বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

পরদিন আবরারের বাবা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ এজাহারের ১৬ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করে।

পাঁচ সপ্তাহ তদন্ত করে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পরিদর্শক ওয়াহিদুজ্জামান গত ১৩ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যে অভিযোগপত্র জমা দেন, সেখানে আসামি করা হয় মোট ২৫ জনকে।

অভিযোগপত্র গ্রহণ করে গত ১৮ নভেম্বর পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তাদের মধ্যে একজন পরে আদালতে আত্মসমর্পণ করেন।

এ মামলায় কারাগারে থাকা ২২ আসামি হলেন- বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, বহিষ্কৃত সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, বহিষ্কৃত উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, বহিষ্কৃত সদস্য মুনতাসির আল জেমি, মোজাহিদুর রহমান, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, ইসতিয়াক হাসান মুন্না, মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মনিরুজ্জামান মনির ও আকাশ হোসেন, বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত উপ-আইন সম্পাদক অমিত সাহা, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ ও মোয়াজ আবু হোরায়রা, এ এস এম নাজমুস সাদাত, এস এম মাহমুদ সেতু, এজাহারের বাইরের ছয় আসামি হলেন-বুয়েট ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না, আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা, মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, উপ-দপ্তর সম্পাদক মুজতবা রাফিদ, মাহামুদ সেতু ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের মোর্শেদ অমর্ত্য ইসলাম।

পলাতক বাকি তিন আসামি হলেন- ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র মাহমুদুল জিসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের এহতেশামুল রাবি ওরফে তানিম ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারং বিভাগের ১৬তম ব্যাচের মুজতবা রাফিদ। গ্রেপ্তারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।

১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করে আদেশ জারি হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে কোনো মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরও ৪৫ দিন সময় নিতে পারে আদালত।

আবারও সবচেয়ে বেশি আয় করা ফুটবলার মেসি

0
MESI-DRO-17-p-6-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ফোর্বস সাময়িকীর করা এ বছরেরও সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে আছেন লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্যের সাময়িকীটির সোমবার প্রকাশিত তালিকায় ২০২০ সালে আয়ের হিসেবে ১২ কোটি ৬০ লাখ ডলার নিয়ে সবার ওপরে আছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসি। ১১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে তারপরেই আছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। তিন নম্বরে থাকা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের আয় ৯ কোটি ৬০ লাখ ডলার।

২০১৯ সালেও সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় এই তিন জন ছিলেন একই ক্রমে। এক লাফে তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন কিলিয়ান এমবাপে। পিএসজির ফরাসি ফরোয়ার্ডের আয় ৪ কোটি ২০ লাখ ডলার।

রাজনীতির দুই ধারা-৭১ ও ৪৭ এর চেতনা : কাদের

0
ওবায়দুল কাদের-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

‘দেশে দুই ধারার রাজনীতি চলছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি ঠিকই বলছেন, চলমান রাজনীতির দুটি ধারার একটি ‘৭১-এর চেতনায় বিশ্বাসী, অন্যটি ‘৪৭-এর চেতনায় বিশ্বাসী।

‘একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা, অন্যদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেয়ার অপচেষ্টা’- যোগ করেন কাদের। তিনি ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ কথা বলেন।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করেছে। এ অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায় যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাদের।

জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সঙ্গে ভিডিওকলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী আবদুস সবুর। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী আবদুস সবুর বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরুতে ডাক্তাররা যখন চেম্বারে সরাসরি রোগীদের সেবা দিতে পারছিলেন না, তখন টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। এর পরই ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ নিয়ে কাজ শুরু করা হয়।

হাস্যকর তামাশা কেবলমাত্র শেখ হাসিনার আমলেই সম্ভব : রিজভী

0
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

দ্রোহ অনলাইন ডেস্ক

অভিনব ও হাস্যকর তামাশা কেবলমাত্র শেখ হাসিনার আমলেই সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, একটি সংবাদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। খিঁচুড়ি রান্না প্রশিক্ষণের জন্য সরকারী কর্মকর্তাদের বিদেশ পাঠানো হচ্ছে। ইতোপূর্বে পুকুর খননের প্রশিক্ষণের জন্য সরকারী কর্মকর্তাদের বিদেশ পাঠানো হয়েছিল। এছাড়াও পাবদা মাছ চাষের প্রশিক্ষণ নিতে সরকারী কর্মকর্তারা বিদেশে গিয়েছিলেন। এসব অভিনব ও হাস্যকর তামাশা কেবলমাত্র শেখ হাসিনার আমলেই সম্ভব।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আবহমানকাল ধরেই উল্লিখিত বিষয়গুলি সাধারণ মানুষের রপ্ত। অথচ সেইসব বিষয়ে সরকারী কর্মকর্তাদের বিদেশ পাঠানোতে একটি প্রবাদ মনে পড়ে যায়-‘সরকারী মাল দরিয়া মে ঢাল’। মোটা অংকের বৈদেশিক মুদ্রা খরচ করে ফালতু কাজে সরকারী কর্মকর্তাদের বিদেশ পাঠানো মূলতঃ মিডনাইট নির্বাচনে সহায়তা করার জন্য সরকারী কর্মকর্তাদের উপঢৌকন দেয়া। যে সরকারের আমলে একটা বালিশের দাম সাড়ে সাত হাজার টাকা এবং একজন রোগীকে আড়াল করতে সাড়ে সাইত্রিশ লাখ টাকার পর্দা লাগে সেই সরকার যে আগাগোড়াই লুটপাটের চেতনায় অনুপ্রাণিত তা বলার অপেক্ষা রাখেনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কড়া সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দু’দিন আগে বলেছেন- বিএনপি চিরাচরিত মিথ্যাচার করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি বলেছে এই সরকার করোনা রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে’। তিনি বলেছেন ৮২ হাজারের তথ্য কোথায় পেয়েছেন এবং এই তালিকা জানতে চেয়েছেন।

ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই- বানোয়াট এবং অসত্য কথা বলার ফেরিওয়ালা আপনারা। তিনি আরও বলেন, আপনার অবগতির জন্য জানাচ্ছি ১১ সেপ্টেম্বর বহুল প্রচারিত ‘নিউ এজ’ ইংরেজি পত্রিকাটির প্রধান শিরোনাম দেখুন। ৮২ হাজার নয়, ৮৪ হাজার করোনা রোগী সরকারের ডাটাবেজের অন্তর্ভুক্ত করা হয়নি। ডিজি হেলথ সার্ভিস কি সরকারী নাকি বিরোধী দলীয় প্রতিষ্ঠান? এটি প্রত্যক্ষভাবে একটি সরকারী প্রতিষ্ঠান। তাদের ডাটাবেজ থেকে ৮৪ হাজার রোগীর নাম হারিয়ে গেল কিভাবে? এই তথ্যটি এমন একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যেটি জনগণের নিকট বিশ্বাসযোগ্য গণমাধ্যম।

এই সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে- সরকারী ডাটাবেজে এলাকাভিত্তিক করোনার সংখ্যা ও সংক্রমণের হারেরও তেমন তথ্য নেই। এখন আমি বলতে চাই- উল্লিখিত পত্রিকাটি পাঠ করে ওবায়দুল কাদের সাহেবের নিজের আত্মমর্যাদার কথা চিন্তা করে এই মূহুর্তে পদত্যাগ করা উচিত। জনসম্মুখে ডাহা মিথ্যা উল্লেখ করার পর একজন মন্ত্রীর কোনোক্রমেই দায়িত্বে থাকা তাঁর মর্যাদার সঙ্গে বেমানান।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, সরকার শুরু থেকেই করোনা রোগীর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যাচার করেছে। জাতির সামনে প্রকৃত তথ্য তুলে ধরা হচ্ছে না। করোনার টেষ্ট কমিয়ে দিয়ে করোনা রোগী নেই বলে জনগণকে ধাপ্পা দিয়ে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। এই ধাপ্পাবাজির উদ্দেশ্য হচ্ছে করোনা থেকে জনদৃষ্টিকে অন্যদিকে সরিয়ে রাখা।

রিজভী বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকা দেয়ার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকেও মিথ্যাচারের যন্ত্র বানিয়েছে সরকার। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পেয়েই যাচ্ছে। এখনও আক্রান্ত ও মৃত্যু সংখ্যার মধ্যে কোনো আশার আলো দেখা যাচ্ছে না। সরকারী হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও অনেক দেশ থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দেশের মানুষের আশংকা এইভাবে চলতে থাকলে এদেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ভয়াবহ রুপ ধারণ করবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। করোনায় মৃত্যুবরণ ও সংক্রমণে হাসপাতাল কিংবা কবরস্থানেও যেন ঠাঁই নেই।

সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ, নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাহিদুর রহমান, মোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পেঁয়াজে আগুন জ্বলছে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারত রপ্তানি বন্ধ করায় গতবছরের মতো লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। রাতারাতি রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দাম আরও বাড়ার শঙ্কায় মানুষও প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ কিনতে শুরু করেছেন।

সোমবার প্রতিবেশি দেশটির পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর প্রকাশিত হলে রাত থেকেই রাজধানীর কোথাও কোথাও এই প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।

মঙ্গলবার ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার পাইকারি বাজারগুলোতেও কয়েক দফায় সব ধরনের পেঁয়াজের দাম বাড়ানো হয় বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, একদিনের ব্যবধানেই প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৯০ থেকে ১০০ টাকা হয়ে গেছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।

গতবছরের সেপ্টেম্বরেও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পণ্যটির দাম বাড়তে বাড়তে প্রতি কেজি ৩০০ টাকায় উঠে যায়। পরে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও বাজার সহনীয় হতে হতে এ বছরের মার্চ পর্যন্ত লেগে যায়।

সোমবার আবারও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দিলে সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দেন দেশটির ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রতি মেট্রিক টন ২৫০ ডলারের এলসির এই পেঁয়াজ এখন বর্ধিত মূল্য ৭৫০ ডলারে এলসি করলেই সেগুলো ছাড়া হবে।

এরপর থেকেই বাংলাদেশে দেশি-বিদেশি পেঁয়াজের দাম চড়তে শুরু করে।

করোনাতে পরীক্ষা নেই আছে পাসের সণদ

0
শিক্ষা বোর্ডের লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারনে চলতি বছরের ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ ও ‘জুনিয়র দাখিল সার্টিফিকেট’ পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা এসেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তাই সকল স্কুল ও মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেরাই নিজেদের পরীক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে নবম শ্রেণিতে উত্তীর্ণ করবে।

তবে চলতি মাসের প্রথম দিনেই জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

চলতি বছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেও ঘোষণা এসেছে, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের অটো পাসের সার্টিফিকেট দিয়ে দেবার।  তবে সেসব সার্টিফিকেটে কোনো জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ করা থাকবে না। সার্টিফিকেটে শুধু ‘উত্তীর্ণ’ কথাটিই লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

তবে প্রাথমিক শিক্ষা অধিদফপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেওয়া হবে। এ সার্টিফিকেট স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বিতরণ করা হবে।

বৈশ্বিক উন্নয়নকে ২০ বছর পিছিয়ে দিয়েছে করোনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে । বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনার কারণে কোটি কোটি মানুষ চরম দারিদ্রতা, রোগ এবং বৈষম্যে ভুগছেন। যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস বলেন, আশা করছি ২০২১ সালের শুরুতেই কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে। কার্যকর ভ্যাকসিন বের হলে গরীব দেশগুলো যাতে সহজে সেটির ওপরও গুরুত্বারোপ করেছেন বিল গেটস।

পাকিস্তানে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতির কারণে পাকিস্তানে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান ছয় মাস পর পুনরায় চালু করা হয়েছ। মঙ্গলবার থেকে পাকিস্তানের উচ্চ বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হয়েছে।

জানা গেছে, পাকিস্তানে তিন ধাপে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে মধ্যবর্তী শ্রেনীর কার্যক্রম চালু হবে । আর এই সময়ের মধ্যে সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে প্রাথমিক শ্রেণীর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে স্কুলগুলোকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত ১৫ মার্চ পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

নারীর উপর গৃহ নিপীড়ন বন্ধ হোকঃ জয়া আহসান

0
জয়া আহসান

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনা নিয়ে সারাবিশ্ব আতঙ্কিত। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন সবাই। কিন্তু তারচেয়েও বেশি আতঙ্ক নিয়ে দিন কাটছে অনেক নারীর। অকথ্য অত্যাচার নারীর জীবন শেষ করে দিচ্ছে সেটা ভয়ের নয়? এমন প্রশ্ন তুলে নারীর উপর গৃহ নির্যাতন নিয়ে কথা বললেন অভিনেত্রী জয়া আহসান।

প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের মত জয়াও যুক্ত হয়েছেন নো মোর ক্যাম্পেইনে। এ ক্যাম্পেইনে ৫৪টি দেশের মধ্যে বাংলাদেশের হয়ে নারী নিপীড়ন নিয়ে কথা বলার সুযোগ পাওয়ায় গর্বিত তিনি।

জয়া আহসান বলেন, হতে পারে এই অত্যাচার যৌন নিপীড়ন। হতেই পারে মারধর, হিংসা। অনন্তকাল ধরে যা নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে। আজ পর্যন্ত ঘটনাগুলোর প্রতিবাদ হয়নি! অত্যাচার থামানোরও চেষ্টা করেনি। বরং সাফাই গেয়েছে, ব্যক্তিগত ঘটনা বলে বৈধতা দেয়ার চেষ্টা চলেছে।

এ নিয়ে বাইরে কথা হবে কেন? কিন্তু এবার বলার সময় এসেছে, ‘আর না’। দুনিয়া থেকে, নারীর জীবন থেকে এই ধরনের নিপীড়ন যাক। ভালবাসা আসুক। সুস্থ, আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীও।

সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির কারণে সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তাদের চাকরিতে আবেদনের সুযোগ দিতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের এই সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হবে তারা পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২৬ মার্চের পর আগস্ট পর্যন্ত যে সকল মন্ত্রণালয়ের চাকরির বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল, তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সে ক্ষেত্রে যারা প্রার্থী থাকবে তাদের জন্য আবেদনে চাইবে, ২৫ মার্চ তাদের বয়স ৩০ বছর হতে হবে।

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাকরির বয়স যেটা আছে সেটাই থাকবে।

শুধু করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হবে।

করোনার কারণে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সরকারি কর্ম কমিশন। তবে ৩০ মে সাধারণ ছুটি শেষে নন-ক্যাডারে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...