মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 651

খোকসায় দ্রোহে’র ফোক ফেস্টিভ্যাল

0
দ্রোহের ফোক অনুষ্ঠানের ছবি

স্টাপ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার সাপ্তাহিক দ্রোহের ব্যবস্থাপণায় উদযাপিত হলো ফোক ফেস্টিভ্যাল। ফোক গানের মুগ্ধতায় মাতিয়ে রাখেন শিল্পী বিজয়বন্ধু কবি ।

শনিবার রাত ৯ টায় দ্রোহে’র প্রধান কার্যলয় থেকে ফেইসবুক (facebook.com/thedroho) ও ইউটিউভ (youtube.com/drohonews) চ্যানেলের মাধ্যমে এ লাইভ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। ফোক ফেস্টিভ্যালের সঞ্চালনের দায়িত্বে ছিলেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুনসী লিটন এবং সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের বিশিষ্ট ফোক শিল্পী বিজয়বন্ধু কবি।

শিল্পী তার দরাজ কন্ঠদ্বারা শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন দুই ঘন্টারও বেশি সময়। তিনি পরিবেশন করেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, যাইয়া দেখি শ্যামও ঘাটে নাই এর মতন জনপ্রিয় অসংখ্য ফোক গান। তবলায় ছিলেন লিটন এবং পার্কেশনে ছিলেন নিলু।

দ্রোহের অনুষ্ঠানের ছবি

এমন অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে দ্রোহে’র সম্পাদক তমা মুনসী বলেন, কুষ্টিয়া জেলা মূলত সংস্কৃতির রাজধানী। এ জেলার প্রতিটি মানুষই সাহিত্যপ্রেমী-সংস্কৃতি প্রেমী। খোকসার বাইরে যারা কর্মজীবি হয়ে বসবাস করছেন তাদের খোকসার সাথে সংযুক্ত করবার এটা একটা প্রয়াস। তিনি আরও বলেন এ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকগুণী শিল্পী যারা রয়ে গেছে জনসম্মুখের অন্তরালে। দ্রোহ আপনাদের সহযোগিতায় সে সব শিল্পী এবং সংস্কৃত কর্মীদের শিল্পাকর্ম প্রকাশ করবার প্রচেষ্টা অব্যহত রাখতে চেষ্টা করছে। সপ্তাহের প্রতি শনিবারে ভার্চুয়াল ভাবে রাত ৯ টায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছেন, দ্রোহের ব্যবস্থাপণা সম্পাদক মুনসী তাজবীর আহমেদ রাজা, দ্রোহের সাব এডিটর সঞ্জয় বিশ্বাস, সাব এডিটর ফাহিম শাওন, সংস্কৃত ও বিনোদন বিভাগের সুমন বিশ্বাস, স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, লাইভ অনুষ্টানটি সম্প্রচার করতে সহযোগিতা করেন নাহিদুজ্জামান শয়ন এবং লক্ষণ সাহা।

যশোরে ১১ পিস্তলসহ আটক ৩

0
যশোর থেকে উদ্ধারকৃত অস্ত্র

যশোর প্রতিনিধি

যশোরের সীমান্ত এলাকা থেকে ১১ পিস্তল, ২২ ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলিসহ ১৪ কেজি গাঁজাসহ তিন ‘অস্ত্র চোরাকারবারিকে’ আটক করেছে বিজিবি।

শনিবার বিকাল ৩টার দিকে রঘুনাথপুরের ঘিবা এলাকায় বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট উপজেলার ঘিবা গ্রামের এজুবার মিয়ার ছেলে সাজজুল (৩০), সর্বাঙ্গহুদা গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও শহিদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম (৩৫)।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সেলিম রেজা জানান, রঘুনাথপুরে বিশেষ অভিযান চালনাকালে বিজিবির টহল দল তিন ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায়। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটকের পর বস্তা তল্লাশি করে পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং গাঁজা জব্দ করা হয়।

তুমি কি খুব বেশী বড় হয়েছো

0
ডঃ মুন্সী মুর্তজা আলী

ডঃ মুন্সী মুর্তজা আলী

তুমি কি হয়েছো? তুমি কি খুব বেশী বড় হয়ে গেছ! হয়তো বড় হয়েছো। হয়তো বয়স বেড়েছে। হয়তো বড় শিক্ষিত হয়েছো। হয়তো বড় চাকরী পেয়েছো। হয়তো বড় ব্যবসায়ী হয়েছো। হয়তো বড় ক্ষমতাধর হয়েছো। বড় বিত্তশালী হয়েছো। তুমি বড় হয়েছো। আবার বড় হওনি। শিক্ষা, সম্মান, বিত্ত-বৈভব, ক্ষমতার সাথে যদি তোমার চিত্তের উন্নয়ন না ঘটে। তাহলে বড় হয়েও বড় হওয়া যায় না। আর যদি তুমি ভাব, তুমি বড় হয়েছো। তাহলে তুমি বড় হয়েও বড় হওনি। কারণ বড় হয়ে বড় ভাবতে হয় না। বড় হবার পর বিনয়ী হয়ে থাকলে সাধারণ মানুষই তোমাকে বড় করে তুলবে। আর বড় হবার পর অহংকারী হলে মানুষ তোমাকে বড় ভাববে না।

শিক্ষায় বড় হতে হলে, স্বশিক্ষিত ও সুশিক্ষিত হতে হয়। চাকরীতে বড় হতে হলে, মনেও বড় হতে হয়। ক্ষমতায় কেউ বড় হয় না। ওটা পরিবর্তনশীল। অর্থে বড় হওয়া? ওটাও ক্ষণিকের। তোমার আজ অর্থ ও ক্ষমতা আছে। কালনাও থাকতে পারে। জীবনটাই তো অনিশ্চয়তার। তাহলে এই অনিশ্চিত জীবনে এতো বড়াই করে লাভ কি?

তুমি বড় চাকরী কর। কিন্তু বড় মনের নও। তাহলে তুমি কিসের বড় চাকরীজীবী হলে? তুমি বড় ব্যবসা কর। কিন্তু মানুষকে সাহায্য করতে গেলে তুমি দরিদ্র হয়ে যাও। তাহলে তুমি কিসের বড়লোক বা বড় ব্যবসায়ী? নিজের উপার্জিত অর্থ দিয়ে নিজের পারিপার্শ্বিক উন্নয়ন ঘটানো যায়। কিন্তু মনের উন্নয়ন ঘটাতে হলে, পরোপকার করতে হয়।

তুমি বড় চাকরী কর। কিন্তু তোমার থেকে বয়সে বড়দের সম্মান কর না। মুরব্বীদের সম্মান করো না। তাহলে তুমি কিসের বড় চাকরীজীবী হলে। অহংকার কর। কিসের অহংকার? নিজেকে আলাদা শ্রেণীর মনে কর। কিসের শ্রেণী?

অসুস্থ শ্রেণী বিভাজনের গ্যাঁড়াকলকে অনিচ্ছাকৃতভাবে না মানলেও তুমিও শ্রেণীর বাইরে কেউ নও। হয়তো তুমি তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ।

উচ্চ শ্রেনী থেকে উচ্চ মনের হওয়াই উত্তম। কারন সেখানে কোন শ্রেণী বৈষম্যনেই। যত শ্রেণী তোমাদের ঐ বাহ্যিক সমাজে!

সকল শ্রেণীর মানুষের মত তোমার শ্রেণীর মানুষেরও অঙ্গ প্রত্যঙ্গ সমান।পার্থক্য শুধু শিক্ষা, স্বাস্থ্য, ক্ষমতা আর শৌর্য বীর্যে। এটা হলো বাহ্যিক পার্থক্য। শ্রেণী পার্থক্যের চেয়ে মানুষের সাথে মানুষের বড় পার্থক্য হলো মানবিকতা ও মনুষ্যত্বের।

তাই, তুমি যত বড়ই হও না কেন, তোমার মর্যাদা তোমার গুরুজনদের নীচে। তাই বলে তোমার মর্যাদা নেই তা নয়। তোমারও একটা মর্যাদা আছে। তুমি নিজে তোমার মর্যাদা দিতে পারবে না। অন্যরাই তোমাকে মর্যাদাবান ভাববে ও মর্যাদার আসনে বসাবে। নিজে মর্যাদার আসনে বসতে গেলে মানুষের মন থেকে পড় যাবার সম্ভাবনাই বেশী। এটা কোন লোক দেখানো আসন নয়। এটা হল ভদ্রাসন। তুমি শুধু বিনয়ী হবে।

এরপরও বড়াই করবে? কিসের বড়াই কর? শরীরের? ওটা ক্ষয়ে যাবে। জ্ঞানের? জ্ঞানী কখনো বড়াই করে না। রুপ যৌবন? ওটাও ক্ষণিকের। তুমি কিন্তু সবচেয়ে ভালবাস তোমার নিজেকে। বেশী ভালবাস তোমার শরীরের প্রত্যেকঅঙ্গ প্রত্যঙ্গকে। তোমার বয়স বাড়ার সাথে সাথে তোমার শরীরের সমস্ত অংগতোমার কথা শুনবে না। কারণ বয়সের ভারে তোমার মনের বয়স এক থাকলেও তোমার শরীরের বয়স কিন্তু কমবে না। তোমার শরীরের বয়স বেড়েই চলবে। সময়ের ব্যবধানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার অনুভুতিতে সাড়া দিবেনা।

নশ্বর পৃথিবীতে সবই ক্ষয়ে যাবে। সবই অস্থায়ী। স্থায়ী বা চিরস্থায়ী বলে কিছু নেই। একদিন পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। তাই পৃথিবীও চিরস্থায়ী নয়। তাই, যেসব নিয়ে বড়াই কর; সেটা চিরস্থায়ী নয়।

অর্থ এবং প্রাচুর্য্যও চিরস্থায়ী নয়। ক্ষমতারও হাত বদল হয়। তোমার আজ প্রভাব প্রতিপত্তি আছে। কাল নাও থাকতে পারে। তবে তোমার যে জ্ঞান আছে। সেটা কেউ কেড়ে নিবে না। তাই জ্ঞান আরও অর্জন করো। জ্ঞান দান কর। বেশী সম্পদ ও ক্ষমতা অর্জন করে তা ধরে রাখতে পারবে না। এগুলোর হাতবদল হবেই। তাই জ্ঞান দিয়ে মানুষকে ভালবেসে মানুষের ভালবাসা ধরে রাখ। তোমার মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখবে।

এবার আসি একটু অন্য প্রসঙ্গে। তোমাকে শোধরানোর উপায় বলে দিই। তোমার বিগত দিনের কথা বর্তমানে তুমি এক নিমেষে ভাবতে পার। তেমনি আজকের বর্তমান যখন অতীত হবে। তখনো এক নিমেষেই আজকের কথা ভবিষ্যতে ভেবে সব শেষ হয়ে যাবে। ভাল কাজ করলে ভাল লাগবে। আর খারাপ কাজ করলে আপসোস করেও ভাল কিছু করতে পারবে না এবং সেসময়ও ফিরে পাবে না। তাই বড়াই কর না। কারন সবই ক্ষণস্থায়ী। তাহলে তোমার শ্রেণী, অর্থ আর ক্ষমতা কি করে সারা জীবন তোমার অধীন থাকবে? তাই বড় হও। আপত্তি নেই। তবে মানুষের মত মানুষ হয়ে মৃত্যুবরণ কর।

ভেব দেখ, জীবন সায়হ্নে এসে মনে হবে, জীবনটা ক্ষণিকের। মনে হবে, কতদ্রুতই না শেষ হয়ে গেল জীবন। সব কাজ শেষ হবে না। অনেক কাজ পড়ে থাকবে। অনেক হিসাবে মেলাতে পারবে না। অস্তগামী সূর্যের মত মনে হবে। তাই অহংকার করে লাভ কি?

“বড় হও মানুষের মনে
জীবন শেষে শান্তি পাবে মরনে!

অধ্যাপক
ডঃ মুন্সী মুর্তজা আলী
লোক প্রশাসন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মসজিদে এসি বিস্ফোরণে মৃতের সংখ্যা ২২

0
নারায়নগঞ্জে বিস্ফোরণ ঘটনায় মৃত ব্যাক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে।-ছবি সংগৃহিত

নারায়নগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার মসজিদে ভয়াবহ বিস্ফোরণে সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধদের বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

রবিবার সকাল অবধি দগ্ধরোগীদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। তাদের কেউই শঙ্কামুক্ত নয়।

শনিবার পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছে। এতে মসজিদ কমিটি, বিদ্যুৎ এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

তবে অভিযোগ উঠেছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে মসজিদের নিচের গ্যাসের পাইপলাইনে সমস্যার কথা জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি ও তিতাস গ্যাসের পক্ষ থেকে ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে । জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি ও তিতাস গ্যাসের পক্ষ থেকে ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে এসব কমিটি গঠন করা হয়।

আরও দেখুন-নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ১২ জন নিহত

আরও দেখুননারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরিত হয়ে ৪০ মুসল্লি দগ্ধ

মৃতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের তল্লার বাসিন্দা নূর উদ্দিনের বড় ছেলে সাব্বির (২১) ও মেজো ছেলে তোলারাম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র জোবায়ের (১৮), পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫) ও তার ছেলে কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা জুনায়েদ হোসেন (১৬), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাটবুকদিয়া গ্রামের কুদ্দুস বেপারী (৭২), চাঁদপুর সদর উপজেলার করিম মিজির ছেলে মোস্তফা কামাল (৩৪), নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক শ্রমিক জুলহাস ফরাজীর ছেলে জুবায়ের ফরাজী (৭), পটুয়াখালীর গলাচিপার আবদুল খালেক হাওলাদারের ছেলে পোশাক শ্রমিক রাশেদ (৩০), পশ্চিম তল্লার বাসিন্দা হুমায়ুন কবির (৭২), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাউখালী গ্রামের জামাল আবেদিন (৪০), পোশাক শ্রমিক ইব্রাহিম বিশ্বাস (৪৩), নারায়ণগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রিফাত (১৮), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইন উদ্দিন (১২), নারায়ণগঞ্জের ফতুল্লার জয়নাল (৩৮), লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুকপলাশী গ্রামের মেহের আলীর ছেলে পোশাক শ্রমিক নয়ন (২৭), ফতুল্লার ওয়ার্কশপের শ্রমিক কাঞ্চন হাওলাদার (৫০), শ্রমিক রাসেল (৩৪), বাহার উদ্দিন (৫৫), মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), স্থানীয় সাংবাদিক মোহাম্মদ নাদিম (৪৫), নিজাম ওরফে মিজান (৪০) ও আবদুল মালেক (৬২)।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ১২ জন নিহত

0
Narayongonj-Dro-p-9-4-p-199
বিধ্বস্ত মসজিদের ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ জেলা সদরের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন বলে ইনস্টিটিউটের উপদেষ্টা চিকিৎসক সামন্ত লাল সেন শনিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক সামন্ত লাল সেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাঁদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফোন করেছিলেন। তিনি দগ্ধ ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

আরও দেখুনDroho-Online-English-Class || Part-2

আরও দেখুনশনিবার রাত ৯ টায় দ্রোহের ইউটিউব এবং ফেসবুক লাইভে আসছেন বিজয় বন্ধু বিশ্বাস কবি

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় মসজিদে ৫০ জনের মতো মুসল্লি ছিলেন। তাঁদের সবাই কমবেশি দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে গুরুতর ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ মৃতব্যক্তিদের মধ্যে রয়েছেন, মোস্তফা কামাল, রিফাত, রাশেদ, হুমায়ুন কবির, ইব্রাহীম, জুয়েল, সাব্বির, দেলোয়ার হোসেন, জামাল , জুনায়েদ , কুদ্দুস ব্যাপারী ও সাত বছরের শিশু জুবায়ের।

বিস্ফোরণের পর মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়। মসজিদের ভেতরে থাকা ছয়টি এসির সব কটি পুড়ে গলে গেছে। মসজিদ ভবনের জানালার কাচ উড়ে গেছে, ভেতরে ফ্যান, বিদ্যুতের তার, প্যানেল বোর্ড সবকিছু পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরিত হয়ে ৪০ মুসল্লি দগ্ধ

0

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি মসজিদের এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এশার নামাজের জামাত শেষ হওয়ার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ওই মসজিদটির নিচ দিয়ে গ্যাসের পাইপ লাইন নেওয়া হয়েছে। সেই পাইপ ছিদ্র হয়ে গ্যাস নির্গত হচ্ছিল। পুরো মসজিদটি শীততাপ নিয়ন্ত্রিত হওয়ায় গ্যাস জানালা দিয়ে বাইরে বের হতে পারেনি। ওই অবস্থায় কেউ মসজিদের ভেতরে এসি অথবা ফ্যানের সুইচ বন্ধ করার সময় সৃষ্ট ছোট্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-2

আরও দেখুন-শনিবার রাত ৯ টায় দ্রোহের ইউটিউব এবং ফেসবুক লাইভে আসছেন বিজয় বন্ধু বিশ্বাস কবি

১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমশের আলী ঝন্টু বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। একই ঘটনায় তার ভাগ্নে হান্নানসহ অনেকে হতাহত হয়েছেন। হতাহতদের মধ্যে শামীম, বাহাউদ্দিন, নাদিম, গফুর মেম্বার, সালমা বেগমের নাম জানা গেছে।

মাশরাফির ব্রেসলেট বিক্রির টাকায় হবে হাসপাতাল

0
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট নিলামের টাকা দিয়ে ১০ শয্যার বিশেষায়িত হাসপাতাল করার ঘোষণা দিয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক গতকাল শুক্রবার বেলা ১১টায় নড়াইল শহরের মহিষখোলায় এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা ও কেক কাটার অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ছিলেন।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-2

আরও দেখুন-শনিবার রাত ৯ টায় দ্রোহের ইউটিউব এবং ফেসবুক লাইভে আসছেন বিজয় বন্ধু বিশ্বাস কবি

তরিকুল ইসলাম অনিক বলেন, ফাউন্ডেশনের সভাপতি নড়াইল-২ (সদর) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট নিলামে বিক্রি করে ৪২ লাখ টাকা পাওয়া গেছে। তার একটি অংশ কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ হয়েছে। বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েকজন ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করবে ১০ শয্যার বিশেষায়িত হাসপাতাল। সেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

চুরির উদ্দেশ্যে ইউএনও’র উপর হামলাঃ র‌্যাব

0
র‌্যাবের প্রেস ব্রিফিং

দ্রোহ অনলাইন ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনা তদন্তে র‌্যাব জানিয়েছে চুরির উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে তদন্ত করবে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

ইউএনওকে হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল ইসলাম (৩৫) ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সদস্য ও ঘোড়াঘাটের ওসমানপুরের সাগরপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে, চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে নবীরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকার ছেলে সান্টু চন্দ্র দাস (২৮)।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-2

আরও দেখুন-শনিবার রাত ৯ টায় দ্রোহের ইউটিউব এবং ফেসবুক লাইভে আসছেন বিজয় বন্ধু বিশ্বাস কবি

এ ঘটনায় জড়িত বলে এরই মধ্যে তারা দায় স্বীকার করেছে। তারা জিজ্ঞাসবাদে জানিয়েছে চুরির জন্য তারা ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢোকেন। তবে ওয়াহিদা জেগে গিয়ে চুরিতে বাধা দেওয়ায় তার উপর হামলা চালায়। তবে গ্রেফতাররা চুরির উদ্দেশ্যেই ঘরে ঢুকেছিল বললেও ঘটনার আরও তদন্ত চলবে বলে জানিয়েছে র‌্যাব।

বরিশালে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু

0
প্রতিকী ছবি

বরিশাল প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে পিতাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে আটক করেছে পুলিশ। পাশাপাশি নিহত আনিস হাওলাদারের (৬৫) মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ না দেয়া হলেও আটককৃত দুই সহোদর জাহিদ (৩৩) ও রাকিবের (২০) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়; যা একপর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে রূপ নেয়।

এ সময় তাদের বাবা দিনমজুর আনিস হাওলাদার তাদের ছাড়াতে আসেন। সে সময় তিনি আঘাতপ্রাপ্ত হন এবং কিছু সময় পরে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই আনিস হাওলাদারের মৃত্যু হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে সন্তানরা তার মরদেহের জানাজা শেষে দাফন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় স্থানীয় সূত্রে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। যেখানে মৃত আনিস হাওলাদারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ইউএনওর ওপর হামলা রাষ্ট্রের জন্য অশনি সঙ্কেতঃ ফখরুল

0
মির্জা ফখরুলের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার পিতার ওপর নির্মম হামলার ঘটনায় নিন্দা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। এই হামলার ঘটনা নিঃসন্দেহে রাষ্ট্রের জন্য অশুভ সঙ্কেত।

এই ঘটনায় আবারও প্রমাণিত হল যে, এই সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো নৈতিক ভিত্তি নেই। আমি দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

ঘোড়াঘাট উপজেলার গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়। হামলাকারীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার অভিযোগে উপজেলা যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সন্ত্রাসকে আশ্রয় করেই নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। বিরোধী দল ও মতকে দমন করে যাচ্ছে রক্তাক্ত কায়দায়। এখন সরকারি কর্মকর্তারাও এদের হিং¯্রতার শিকার হচ্ছে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...