সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 666

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ১২

0
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শালিখা উপজেলার শতপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ইউপি সদস্য আকরাম ও সেকেন্দারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার ও সোমবার তাদের দুপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিকান্দার পক্ষের নয়জন এবং আকরামের পক্ষের তিনজন আহত হন।

আহতদের শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।

জামালপুরে নিজ বাড়ি থেকে মা-ছেলের লাশ উদ্ধার

0
প্রতিকী ছবি

জামালপুর প্রতিনিধি

জামালপুরে নিজ বাড়ি থেকে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। নিহতরা হলেন- চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)।

এ ঘটনায় হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে কোনো এক সময়ে হারুনুর রশিদের বাড়িতে তার স্ত্রী ও ছেলে খুন হয়েছে। তাদের দুইজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হারুনুর রশিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শৈলকুপায় করোনা আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

0
Corona-17-7-p-16

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ব্যবসায়ী তাপস কুমার সাহা (৫৫) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি পৌর এলাকার কবিরপুরের মৃত হারান চন্দ্র সাহার ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০ আগস্ট তারিখে তাপস সাহা করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে এবং একই দিন সকালে তিনি মৃত্যুবরণ করেন।

বন্ধুত্ব নির্বাচন ও ধরে রাখার উপায়

0
ডাঃ মুন্সী মুর্তজা আলী

ড. মুন্সী মুর্তজা আলী

বন্ধু এমন একটা সম্পর্ক, যে সম্পর্কে আত্মীয়তা কিংবা রক্তের সম্পর্ক নেই। তবুও সকল সম্পর্ক ছাড়িয়ে এই বন্ধুত্বের সম্পর্ক কখনো কখনো সম্পর্কের সফলতার এক চূড়ায় অবস্থান করে। আবার এই বন্ধুত্বের কারনে মানুষের জীবনে ব্যর্থতাও নেমে আসতে পারে। সফলতা ও ব্যর্থতা নির্ভর করে বন্ধুত্ব নির্বাচনের উপর। জীবনটা অনেক বৃহৎ। এই বৃহৎ জীবনে কত বন্ধু আসবে, যাবে; তার কোন হিসাব রাখাই কষ্টসাধ্য। নুতন বন্ধুত্ব হবে। পুরাতন বন্ধু দূরে চলে যাবে। আবার কখনো কখনো পুরাতন বন্ধুর সাথে নুতন করে বন্ধুত্বও হবে। স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন। তেমনি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার চেয়ে বন্ধুত্বের সম্পর্ক করার পর সেই সম্পর্ক ধরে রাখাটাই বেশী কঠিন। তাই যার বা যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান, বন্ধুত্ব করার আগে ভেবে নিতে হবে, সে বা তারা কেমন মানুষ। তার সাথে আপনার মনের মিল হবে কিনা? সে আপনার সমস্যা বুঝবে কিনা? আপনার ভালোলাগা কে গুরুত্ব দিবে কিনা? আপনিও তার জন্য কতটুকু ছাড় দিতে পারবেন? এসব বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয়। নইলে বন্ধুত্ব হবার পর বেশীদিন বন্ধুত্ব টিকে না। মনে হতে পারে, বেশী বন্ধু থাকা মনে হয় ভাল। মোটেওনা। বেশী বন্ধু থাকার চেয়ে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের পর সেই বন্ধুত্ব ধরে রাখাটাই উত্তম। একসময় ভাবতাম, বেশী বন্ধু থাকলে মনে হয় নিজেকে অন্যরকম চুড়ায় স্থাপন করা যায়। বেশী বন্ধুত্ব করলে বন্ধুত্বের সার্কেল বড় হয়। তবে এটা রক্ষণাবেক্ষনের জন্য সময় ব্যয় করতে হয় এবং সামান্য হলেও বেশ ঝামেলার কারনও বটে। তাই বন্ধুত্ব নির্বাচনে বেশী ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনের পরিবর্তে সঠিক ব্যক্তি নির্বাচন করাটাই জরুরী। কারণ, বন্ধুরাই একসময় নিজের ক্ষতির কারন হয়। শত্রু ক্ষতি করতে পারবে বলে মানুষ শত্রু থেকে সাবধান থাকে। তাই শত্রু সহজে তাকে ক্ষতি করতে পারেনা। তবে মানুষবন্ধু থেকে সাবধান থাকে না বলেই কখনো কখনো সে বন্ধুর কাছ থেকে ক্ষতির সম্মুখিন হয়।

পৃথিবীতে অনেক মানুষের দুর্ঘটনা ঘটেছে ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে। তাই বন্ধুদের কাছ থেকেও সাবধান থাকা উচিত। তাই বন্ধুত্ব নির্বাচনে কিছুটা কৌশলী হওয়া দোষণীয় নয়। বন্ধুত্বের ভিতর ক্যাটাগরী রাখবেন না। তবে সমমনা ও নিজের মর্যাদার সাথে মিল রেখে বন্ধুত্ব করাটা মঙ্গল। সব বন্ধুর সাথে সমানভাবে মিশবেন না এবং বন্ধু ভেদে নিজের মনের গোপন কথা শেয়ার করবেন না।

পাঠক, আপনারা হয়তো আমার লেখা পড়ে ভাবছেন, আমি বন্ধুত্ব স্থাপনের বিপক্ষের একজন মানুষ? মোটেও না। আমারও অনেক বন্ধু আছে। তবে, ভুলেও জুনিয়রদের সাথে বন্ধুত্বে জড়াবেন না।

বন্ধুত্ব ধরে রাখা খুব সহজ আবার কঠিনও বটে। যেটা আমি আগেও একবারউল্লেখ করেছি। যাদের সাথে বন্ধুত্ব ধরে রাখা সহজ, তারাই প্রকৃত বন্ধু। আর যাদের সাথে বন্ধুত্ব ধরে রাখা কঠিন, তারা প্রকৃত বন্ধু নয়। বন্ধুত্বে মান অভিমান থাকতে পারে। তবে বেশী নয়। যারা ছোটখাটো বিষয় নিয়ে বন্ধুত্ব নষ্টকরে, তাদের সাথে বন্ধুত্ব নয়। কোন বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক বিচ্ছেদ হবার পর তার সাথে নুতন করে সম্পর্ক না জড়ানোই উত্তম। কারন তার সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের পর আবারও সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা থাকে। তাই বিষয়টি মাথায় রাখা উচিত। নিজে যতটুকু বন্ধুর কাছ থেকে আশা করবেন, তার থেকে বেশী বন্ধুকে দেবার মানসিকতা রাখবেন। নইলে বন্ধুত্ব করবেন না। যদি মনে করেন, বন্ধু যতটুকু আপনার জন্য করবে, আপনি তার বেশী একটুও করবেন না। তাতে বন্ধুত্ব হবে। কিন্তু ঘনিষ্ঠতা বাড়বে না। আর যদি নিক্তি দিয়ে পরিমাপ করেন, বন্ধু যতটুকু করবে আপনি তাকে ততটুকুই করবেন- এরকম মনে হলে বন্ধুত্বের বন্ধন অটুট হবেনা। নিজে বন্ধুর জন্য বেশী করার চেষ্টা করবেন। আশা করবেন কম। তাহলেই সম্পর্ক সুদৃঢ় হবে। অর্থ দিয়ে বন্ধুকে বিচার করবেন না এবং বন্ধুদের সাথে অর্থের সম্পর্কে জড়াবেননা। এতে সম্পর্কের অবনতি হয়। তবে নিজে যেমন তেমন মানুষের সাথে বন্ধুত্ব করলেই ভাল।

বেশী সংখ্যক বন্ধু থেকে ভাল মনের ও গুনের বন্ধু থাকাটাই যুক্তিসিদ্ধ। আর যেসব বন্ধু আপনার বদনাম অন্যের কাছে করে এবং আপনার সামনে এসে প্রশংসা করে। এদেরকে গুডবাই বলুন। আজ এ পর্যন্তই। গুড বাই।

সিনহা হত্যাকান্ডঃ পুলিশের ৩ সাক্ষী ফের রিমান্ডে

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ এ আদেশ দেন। এতথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম।

৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এ ঘটনায় সিনহার বোন ও পুলিশ পৃথক মামলা করে।

পুলিশের মামলায় বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজকে সাক্ষী করা হয়। র‌্যাব এ মামলার তদন্তে এসে পুলিশের দেখানো এই তিন সাক্ষীকে সিনহার বোনের মামলায় গ্রেপ্তার করে আসামি দেখায়।

তাদেরকে এর আগেও এক দফায় সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। ২০ আগস্ট জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা খাইরুল আরও বলেন, মামলার অন্য আসামিদের দেওয়া তথ্য-উপাত্তের সঙ্গে এই তিন আসামী’র দেওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। আসামীদের দেওয়া তথ্য-উপাত্ত সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে তাদের আবারও রিমান্ড চেয়ে আবেদন করা হয়। মূলত নিরপরাধ লোককে বাঁচিয়ে দেয়া অন্যদিকে দোষীর শাস্তি দেবার জন্য অধিকতর তদন্ত করা হচ্ছে।

তিন আসামীকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও আদালত চার দিন মঞ্জুর করেছে বলেও তিনি জানান।

করোনা ভাইরাসে আক্রান্ত বোল্ট

0
বোল্ট এর ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার এবং অলিম্পিকের আটবারের সোনাজয়ী উসাইন বোল্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্যামাইকায় নিজের বাড়িতে কোয়ারেন্টিনে আছেন এই কিংবদন্তি অ্যাথলেট।

সোমবার জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় বোল্টের করোনা টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে। শনিবার তাকে পরীক্ষা করার কথা জানিয়েছিলেন বোল্ট। এর আগের দিন সামাজিক দুরত্ব মানার নিয়ম উপেক্ষা করে জাঁকালোভাবে ৩৪ তম জন্মদিনের উৎসব করেন তিনি। পরে ভিডিও পোস্ট করে ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডধারী এই অ্যাথলেট জানান, পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন। আর এই সময়টায় কোয়ারেন্টিনে আছেন এবং বিষয়টাকে সহজভাবেই নিয়েছেন।

আরও পড়ুন-ভয়হীন বিপাশা বসু

একমাত্র স্প্রিন্টার হিসেবে তিনটি অলিম্পিকে (২০০৮, ২০১২ ও ২০১৬) টানা ১০০ ও ২০০ মিটারের সোনা জেতা বোল্ট জানিয়েছিলেন, তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তরা বোল্টের রোগমুক্তি কামনা করেছেন। একজন লিখেছেন আদা-চা পান করার কথা। কেউ কেউ অসতর্কতার জন্য সমালোচনাও করেছেন এই কিংবদন্তীকে।

প্রাথমিক সমাপনী পরীক্ষা এবার হচ্ছে না

0
GOV-DRO-23P-9

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস মহামারীর মধ্যে এবার কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেবে না সরকার। এর বদলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমরা পিইসি পরীক্ষাটা নিচ্ছি না, এ বছর স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নেব।
কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা নিতে ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষার আয়োজন করে আসছিল। আর এই পরীক্ষার ফলের ভিত্তিতেই প্রাথমিক শেষ করা শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছিল। করোনা ভাইরাস মহামারীর কারণে এবার কেন্দ্রীয় এ পরীক্ষা হবে না বলে প্রাথমিকে বৃত্তিও দেওয়া হবে না বলে।

আরও পড়ুন-সংক্ষিপ্ত হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের সিলেবাস

২০১৯ সালের প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেওয়া হয়েছিল। পঞ্চমের সমাপনী পরীক্ষায় এবার মোট ২৯ লাখ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

বার্ষিক পরীক্ষা নেওয়া হলে তাতে এমসিকিউ প্রশ্ন থাকবে কি না জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, এটা স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে, আমরা তাদের দায়িত্ব দেব। শিক্ষকরা যেভাবে প্রশ্ন করবেন সেভাবেই হবে, স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সিদ্ধান্ত দেবেন।

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কারণে ১৭ মার্চ থেকে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৩১ অগাস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে স্কুল খোলা যায়, সেই নীতিমালা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে জানিয়ে আকরাম বলেন, গণশিক্ষা প্রতিমন্ত্রীর অনুমোদন নিয়ে আমরা এটা জারি করব। স্কুল রি-ওপেনিং হলে কী কী করতে হবে সেটা ওই নীতিমালার মধ্যে বলা আছে।

প্রত্যেকটা স্কুলকে নিজেদের মত করে রি-ওপেনিং প্ল্যান করতে। কারণ একেক স্কুলের ছাত্র সংখ্যা একেক রকম। এসব বিবেচনায় নিয়ে তারা পরিকল্পনা করবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে, সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে নেবে জানিয়ে গণশিক্ষা সচিব বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নেব, কবে স্কুল খুলতে পারব।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ারও চিন্তা করা হচ্ছে। তবে জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

ফেইসবুকের নকশা বদল

0
facebook-Dro-21-7-p-12
ফেইসবুকের প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ধীরে ধীরে নতুন নকশার ডেস্কটপ সংস্করণ উন্মুক্ত করতে শুরু করেছে ফেইসবুক। সামনের মাসে সব গ্রাহককেই নতুন সংস্করণ ব্যবহারে বাধ্য করবে প্রতিষ্ঠানটি। তবে, নতুন সংস্করণকে ‘কুৎসিত’ দাবি করেছেন কিছু গ্রাহক।

মে মাসেই নতুন এই নকশা উন্মোচন করেছে ফেইসবুক। ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদন বলছে, আগের সংস্করণের চেয়ে অনেকটাই সহজ সরল নকশা রয়েছে নতুন সংস্করণে।

নতুন সংস্করণে ওয়েবসাইটের ওপরের বারটির নীল রঙ বদলে সাদা করেছে ফেইসবুক। ওপরের বার অংশটিতেই হালকা ধূসর রঙে নিউজ ফিড, ফেইসবুক মেসেঞ্জার, নোটিফিকেশনস, ওয়াচ, মার্কেটপ্লেইস এবং গ্রুপস আইকন বসিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেইসবুকের লোগো বদলে উজ্জ্বল নীল রঙে শুধু ইংরেজি ‘এফ’ অক্ষর দিয়ে গোলাকার লোগো রেখেছে প্রতিষ্ঠানটি। তবে, সহজসরল চেহারা এলেও নতুন নকশায় গ্রাহকের প্রাথমিক প্রতিক্রিয়া খুব বেশি সন্তোষজনক হয়নি।

টুইট বার্তায় এক গ্রাহক বলেছেন, ফেইসবুকের নতুন নকশা হয়তো আমাকে এটি মুছে ফেলতেই চূড়ান্তভাবে চাপ দিচ্ছে।

আরেক গ্রাহক বলেছেন, ফেইসবুকের নতুন নকশায় যারাই কাজ করেছেন তাদেরকে চাকরিচ্যূত করা উচিত।

কৌতুকের ছলে আরেক গ্রাহক বলেছেন, নতুন নকশার ফেইসবুকের একটি দারুণ ফিচার হলো, আমার কাছে এটি একেবারেই আকর্ষণীয় নয়, প্ল্যাটফর্মটিতে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি এর থেকে বের হতে চাই।

১ সেপ্টেম্বর থেকে সব গ্রাহককে নতুন নকশার সংস্করণটি ব্যবহারে বাধ্য করবে ফেইসবুক। এখন পর্যন্ত সহজে পুরানো সংস্করণে ফিরে যাওয়ার জন্য বাটন রেখেছে প্রতিষ্ঠানটি।

নতুন বিজ্ঞাপনে সুইটি

0
সুইটির ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। টিভি পর্দায় এখনও তার উপস্থিতি রয়েছে। রয়েছে বিজ্ঞাপন জগতেও রয়েছে পদচারণা। অবশ্য মডেল হিসেবেই ছিল তার মিডিয়াযাত্রা। দীর্ঘদিন পর কোরবানি ঈদের আগে নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি।

একটি সিরামিক পণ্যের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিপলু। বিজ্ঞাপনটিতে সুইটির নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। বিরতির পর নতুন এ বিজ্ঞাপন দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।

বিজ্ঞাপণটিতে কাজ করা প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘পূর্ণ মনোযোগ দিয়ে আমি কাজটি করতে পেরেছি বলেই কাজটির জন্য বেশ সাড়াও পাচ্ছি। আমাদের দেশে বিজ্ঞাপন নির্মাণ যে আন্তর্জাতিক মানের হয়েছে তা নিজে এ কাজটি করে উপলব্ধি করতে পেরেছি। কাজটি করে আমার কাছে খুব ভালো লেগেছে।’

ভয়হীন বিপাশা বসু

0
বলিউড অভিনেত্রী বিপাশা বসু

দ্রোহ বিনোদন ডেস্ক

সম্প্রতি বলিউডের কাস্টিং কাউচ তথা যৌন হেনস্তার অভিজ্ঞতা জানিয়েছেন বিপাশা বসু। তার দাবি, বলিউডের শীর্ষস্থানীয় একজন প্রযোজক তাকে পরোক্ষভাবে কুপ্রস্তাব দিয়েছিলেন।

সেই ঘটনা মনে করে তিনি বলেন, প্রথমবার সাক্ষাতের পরই ওই প্রযোজক মোবাইল ফোনের মেসেজে লিখেছিলেন, ‘তোমার হাসি মিস করছি।’ তখন উদ্ভট লাগলেও বিষয়টিকে পাত্তা দেননি তিনি। কিছুদিন পর বিপাশার কাছে একই মেসেজ আসে ওই প্রযোজকের কাছ থেকে। এরপর নিজের ম্যানেজারকে বিষয়টি জানান তিনি।

যদিও প্রযোজককে শিক্ষা দেয়ার মতো উপযুক্ত উত্তর লিখে পাঠাতে পিছপা হননি বিপাশা। অবশ্য তার পাঠানো মেসেজটি এমনভাবে সাজানো ছিল যে, সেটা পড়ে মনে হবে বন্ধুকে পাঠাতে গিয়ে প্রযোজককে পাঠিয়ে দিয়েছেন। বিপাশার কথায়, ‘এরপর আর প্রযোজক আমাকে কোনো মেসেজ পাঠাননি। চুক্তিবদ্ধ হওয়ার জন্য নেওয়া টাকা প্রযোজককে ফিরিয়ে দিয়েছি। এরপর আর তার কোনো সিনেমায় কাজ করিনি।

কিছুদিন পর একটি অনুষ্ঠানে ওই প্রযোজককে দেখে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন বিপাশা। কিন্তু তাকে দেখেই কেটে পড়েন প্রযোজক। এ দৃশ্য দেখে খুব আনন্দ পেয়েছেন তিনি। তার কথায়, ‘তখন বয়স কম ছিল। আর আমি একা থাকতাম। তবে সব সময় অকুতোভয় ছিলাম। কোনো ধরনের হেনস্তাকে সহ্য করিনি। এ কারণে অনেকে ভয় পেত আমাকে।

সম্প্রতি এমএক্স প্লেয়ারের ‘ডেঞ্জারাস’ নামের ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন বিপাশা বসু। এতে তার স্বামী করন সিং গ্রোভারও অভিনয় করেছেন।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...