প্রাক্তন ও বর্তমানের সাথে এক স্ক্রিনে রণবীর

0
257
DROHO 19-10-2020-H-P-4
ছবি সংগ্রহ

Iদ্রোহ বিনোদন ডেস্ক

এবারে একসাথে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। একই সঙ্গে প্রাক্তন ও বর্তমানের সাথে এক স্ক্রিনে দেখা যাবে রণবীর কাপুরকে।

পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বৈজু বাওরা ছবিতে একসঙ্গে দেখা যাবে এই তিন তারকাকে।

বলিউডে গুঞ্জন, ইতোমধ্যেই বৈজু বাওরার চরিত্রে রণবীর কাপুরকে বেছে নিয়েছেন পরিচালক। আর অভিনেত্রী হিসেবে সঞ্জয়ের নজরে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। দুই নায়িকাকেই নাকি স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছেন তিনি। প্রত্যেকেই নিজেদের চরিত্র শুনে দারুণ খুশি। মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে। দীপিকা মুখ্য নায়িকা।

যদিও পরিচালক বা অভিনেতাদের তরফে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। বৈজু ও তানসেনের মধ্যে দ্বন্দ্ব নিয়েই ছবির গল্প তৈরি করেছেন পরিচালক। তবে তানসেনের চরিত্রে কাকে নেবেন সঞ্জয় লীলা বনশালী তা এখনও ঠিক হয়নি। রণবীরের সঙ্গে ইতোমধ্যে চুক্তিও হয়ে গিয়েছে বলে জোর গুঞ্জন বলিউডে।

Share this news as a Photo Card