সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 667

অবৈধ প্রক্রিয়ায় চানাচুর তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

0
রাজবাড়ীতে অবৈধ প্রক্রিয়ায় চানাচুর উৎপাদন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী বাজার ও পাংশা দত্ত মার্কেটে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ার চানাচুর তৈরি করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভ্রাম্যমান আদলত

মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বিপাশা চানাচুর ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ার চানাচুর তৈরির দায়ে বিপাশা চানাচুর ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে পাংশা দত্ত মার্কেটের মোবাইল ফোনের দোকানগুলোতে নকল ও অবৈধ হ্যান্ডসেট বিক্রি করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও প্রতি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে এবং ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্যও পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কুষ্টিয়ায় লাহিনী থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

0
উদ্ধারকৃত মৃতদেহ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের লাহিনী এলাকার মেটন চরপাড়া মাঠ থেকে বশির উদ্দিন (৬০) নামে একজন ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা মাঠের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত বশির উদ্দিন কুমারখালী সাওতাপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা বশির উদ্দিনকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঁচটি দেশি, ২৫টি বিদেশি নকল প্রসাধনীর কারখানা সিলগালা

0
ছবি সংগৃহিত

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেয়ার অ্যান্ড লাভলী হয়ে গেছে ফেসিয়াল লাভলী, কুমারিকা তেলে হয়েছে কণ্যারিকা। অপরদিকে সুগন্ধি ফগ হয়ে গেছে ফগস। দুবছরের অধিক সময় ধরে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে নকল কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে এসব নামি-দামী প্রসাধনী।

এমন সব নকল পণ্য বিক্রির জন্য মোড়ক তৈরি করা হয় খুবই চাকচিক্যভাবে। এমনভাবে মোড়কে নাম লেখা হয় কেউ খুব মনোযোগ দিয়ে না দেখলে বোঝার উপায় নেই প্রসাধনীগুলো আসল নাকি নকল।

দু’বছরের অধিক সময় ধরে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকা থেকে বাজারজাত করা হয় এসব প্রসাধনীর কারখানাটিতে সোমবার যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কুমিল্লা জেলা প্রশাসন।

তারা কারখানাটিকে সিলগালা করে দেন সেইসাথে এর মালিক আবু সুফিয়ানকে ছয় মাসের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা করেন।

নিজেই মালিক ও টেকনিশিয়ান হিসেবে এ কারখানায় পাঁচটি দেশি, ২৫টি বিদেশি প্রসাধনীর নকল পণ্য তৈরি করতেন আবু সুফিয়ান।

আবু সুফিয়ানের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর এলাকায়। নগরীর মোগলটুলি এলাকায় তিন কক্ষের ভাড়া বাসায় এসব পণ্য তৈরি করেন তিনি।

আবু সুফিয়ান জানান, ঢাকা থেকে কেমিক্যাল ও অন্যান্য অনুষঙ্গ এনে এসব প্রসাধনী তৈরি করতেন। তিনি নিজেই কারখানার মালিক ও ক্যামিস্ট। পণ্য বাজারজাতও করতেন নিজেই।

ট্রেড মার্কের জন্য আবেদন করলেও ব্যবসা পরিচালনার জন্য আর কোন অনুমোদন পত্র ছাড়াই এতোদিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, মোগলটুলি হাইস্কুলের পেছনের একটি বাড়িতে দুটি কক্ষে তৈরি হচ্ছে প্রসাধনী। তিনজন মহিলা প্রসাধনী মোড়কজাত করছেন। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব প্রসাধনী। কারখানায় কোনো ল্যাব নেই। প্লস্টিকের ড্রামে রাখা আটা-ময়দা। পাশে খোলা ড্রামে তেল ও কেমিক্যাল। ড্রামের আদা-ময়দা, তেল ও কেমিক্যাল মিশ্রণ করার একটি যন্ত্র। এগুলো ব্যবহার করেই তৈরি করা হতো প্রসাধনীগুলো। পাঁচটি দেশি ও ২৫টি বিদেশি প্রসাধনীর ক্যাটাগরির নকল পণ্য তৈরি করতেন আবু সুফিয়ান।

নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আবু সাঈদ বলেন, কারখানার মালিকের কোনো বৈধ কাগজপত্র নেই। অস্বাস্থ্যকর পরিবেশে প্রসাধনী তৈরি করতেন।

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্তের চিরপ্রস্থান

0
সি আর দত্তের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত মারা চলে গেলেন না ফেরার দেশে। স্বাধীনতা যুদ্ধে তাঁর বিশেষ ভূমিকার জন্য তাঁকে বীরোত্তম সম্মানে ভূষিত করা হয়।

মঙ্গলবার সকাল নয়টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যু সময় তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

সি আর দত্ত সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনটির মহাসচিব হারুন হাবিব সি আর দত্তের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

হারুন হাবিব বলেন, তিন দিন আগে সি আর দও বাথরুমে পড়ে যান। তাঁর স্বজনেরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি কোমায় চলে যান। তাঁর আর জ্ঞান ফেরেনি। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি। তিনি ১৯৪৭ সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগদান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দায়িত্ব পালন করছিলেন।

সংক্ষিপ্ত হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের সিলেবাস

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত করা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমের সিলেবাস। সিলেবাসে কমানো হবে ৩০ থেকে ৪০ শতাংশ। অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে অসমাপ্ত সিলেবাসের ৭০ শতাংশ, নভেম্বরে খুললে ৬০ শতাংশ পড়ানোর পরিকল্পনা তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ।

এ-সংক্রান্ত এক প্রস্তাবে বলা হয়েছে, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে অক্টোবর বা নভেম্বর মাসে শ্রেণি কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হবে। উভয় পরিকল্পনা অনুযায়ী পুরো পাঠ্যবইয়ের ২৫ থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ পাঠ কমেছে। করোনা পরিস্থিতি শুরুর আগে পাঠ্যক্রমের ৩০ থেকে ৩৫ শতাংশ পড়ানো হয়েছে। আগের ও পরের পঠিত মোট পাঠ্যক্রমের ওপর ডিসেম্বরের শেষের দিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।

অপরদিকে সারাদেশে করোনা পরিস্থিতির কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ৩১ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে। তবে ভাইরাস প্রাদুর্ভাবের বিদ্যমান পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে ছুটি আরও বাড়ানো হতে পারে। দুই মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়নীতি-নির্ধারকদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে। দু-একদিনের মধ্যে এ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

আরও পড়ুন-ঝিনাইদহে আনসার আল ইসলামের দুই সদস্য আটক

আরও পড়ুন-সেপ্টেম্বরে স্কুল খোলার পরিবেশ হয়নি – গণশিক্ষা সচিব

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। তাই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হতে পারে। তিনি বলেন, সেপ্টেম্বর মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে না। তবে দুই মন্ত্রণালয় আলোচনা শেষে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

ঝিনাইদহে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের যাত্রা শুরু

0
ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী সভা

ঝিনাইদহ প্রতিনিধি

সিসটেম লস ও বিদ্যুৎ সাশ্রয়ীর লক্ষ্যে ঝিনাইদহে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের যাত্রা শুরু হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, খালেদা খানম এমপি, যশোরের তত্বাবধায়ক প্রকৌশলী ও স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পের পিডি প্রকৌশলী শহিদুল আলম, কুষ্টিয়ার তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান ও ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি বলেন, সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে কাজে লাগিয়ে মানুষের কল্যান সাধন করতে চাই। তিনি বলেন, আমরা ঝিনাইদহ বাসির বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন নতুন সাব স্টেশন ও গ্রিড স্থাপন করেছি।

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার বলেন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের ফলে মানুষের ভোগান্তি কমবে। বাড়তি বিলের ঝামেলা থাকবে না।

ঝিনাইদহে আনসার আল ইসলামের দুই সদস্য আটক

0
আটককৃত আসামীরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম’র দুই সদস্যকে আটক করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার সাগান্না মঙ্গলপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)।

সোমবার ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরিকার্ড এবং বিপুল পরিমান কারেন্টের তার ও বোমা তৈরীর জন্য মোবাইল সার্কিট, মোডিফাইড মোবাইলের চার্জার, হোম মেড রিচার্জেবল চর্ট লাইট, মোবাইলের ব্যাটারী, বৈদ্যুতিক সুইচ উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ সব তথ্য তুলে ধরা হয়। পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম জানান, গ্রেফতারকৃতরা ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা বেশী শক্তিশালী বোমা তৈরীর বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষনা করছে। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

রাজবাড়ীতে সড়ক দূঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত

0
RAJBARI-DRO-18P-6

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাফিন আলম ওরফে আকাশ (২০)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাজী করিয়াল গ্রামের বাসিন্দা। সাফিনের বাবার নাম কাজী শাহ আলম।

আহ্লাদীপুর হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ছয়টার দিকে মোটরসাইকেল চালিয়ে আরোহী ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রায় এক মিটার উত্তরে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি জানান, কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে এবং ভ্যানটি জব্দ করা হয়েছে।

করোনায় গড়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯০০ জনের

0
COV-DRO-23-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বে করোনা মহামারীতে গড়ে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার ৯০০ জনের মৃত্যু হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

শুক্রবারের আগের দুই সপ্তাহে করোনায় মৃত্যুর পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে এসেছে সংস্থাটি। অর্থাৎ প্রতি ঘণ্টায় ২৪৬ জন ও প্রতি ঘণ্টায় গড়ে এক ব্যক্তি মারা যাচ্ছেন এই অতিসংক্রামক ভাইরাসে।

শনিবার করোনা রোগে মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। আর প্রাণহানির নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। রোগটিতে মৃত্যুর হার স্থিতিশীল অবস্থায় আছে। মৃত্যুর সংখ্যা সাত লাখ থেকে আট লাখে পৌঁছাতে সময় লেগেছে ১৭ দিন। ছয় লাখ থেকে সাত লাখে পৌঁছাতেও একই সময় নিয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বাধিক। যদিও দেশটিতে সংক্রমণ জুলাই থেকে কমতির দিকে রয়েছে। তবুও সপ্তাহে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬০ হাজারের বেশি।

আমেরিকার কোনো কোনো অঞ্চলে নমুনা পরীক্ষার ২০ শতাংশই পজিটিভ আসছে। তারপরেও বিভিন্ন সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তাদের শ্রেণিকক্ষ খুলে দিয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে স্বাগত জানানোর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সংক্রমণ বৃদ্ধির কারণে কোনো কোনো স্কুল কেবল অনলাইন শিক্ষাকে বেছে নিয়েছে।

সোমবার বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশ ভারতে করোনায় মৃত্যু অর্ধলাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রথম করোনা শনাক্তের পাঁচ মাসের মধ্যে এসব মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনা সংক্রমণ ২০ লাখ অতিক্রম করেছে। কিন্তু সেখানে মৃত্যুর হার অবশ্য কম, মাত্র এক দশমিক ৯ শতাংশ। যেখানে বিশ্বে গড় মৃত্যুর হার সাড়ে তিন শতাংশ।

বিশেষজ্ঞদের ধারণা, ভারতে সত্যিকার মৃত্যুর সংখ্যা প্রকাশ না করে কম করে দেখানো হচ্ছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার তিন শতাংশ।

জুলাই পর্যন্ত বাসা থেকেই কাজ করবে ফেইসবুক কর্মীরা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে ২০২১ সালের জুলাই মাস অবধি ফেইসবুক কর্মীরা বাসা থেকেই কাজ করার সুযোগ পাবে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, বাসা থেকে যারা কাজ করবে তাদের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে এক হাজার মার্কিন ডলার করে দেওয়া হবে। এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে অন্যান্য বড় কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান।

গুগল জানিয়েছে জুলাই মাসের শেষ নাগাদ, যেসব কর্মীর অফিসে আসার দরকার নেই তারা ২০২১ সালের জুন মাস পর্যন্ত বাসা থেকে কাজ করতে পারবেন। এদিকে অনির্দিষ্টকালের জন্য কর্মীদেরকে বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে টুইটার।

ইমেইল বিবৃতিতে ফেইসবুকের মুখপাত্র বলেন, “স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের নির্দেশনা এবং এ বিষয়ে আমাদের অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে আমরা কিছু কর্মীকে স্বেচ্ছায় ২০২১ সালের জুলাই পর্যন্ত বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছি।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সরকারি নির্দেশনা মেনে সীমিত পরিসরে কার্যালয় চালু করতে থাকবে ফেইসবুক। যে অঞ্চলগুলোতে করোনা ভাইরাসের বিস্তার প্রায় দুই মাস আগে নিয়ন্ত্রণে এসেছে সে অঞ্চলগুলোতে কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি।

যদিও সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি বলছে, করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় এ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার অনেক অঞ্চলের কার্যালয় চালু করার সম্ভাবনা কম।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...