রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 673

উচ্চ শব্দে গান বাজানো নিয়ে হত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিবাদের জেরে নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার হাজীপুর মধ্য দাসপাড়ায় ওই সংঘর্ষে আরও দুজন আহত হয়েছেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন। নিহত অপু দাস (৩৪) ওই গ্রামের অনিল দাসের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন ক্যামেরাপারসন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অপু দুপুরে নিজের বাড়িতে সাউন্ড বক্স ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। স্থানীয় নুরুল ইসলামসহ কয়েকজন তাতে আপত্তি জানিয়ে অপুকে গান বাজানো বন্ধ করতে বলেন।

এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সেখানে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। অপুর ছোট ভাই দীপু দাস (২৬) এবং প্রতিবেশী আল-আমিনকে (৪৫) পরে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

ওসি বিপ্লব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নুরুল ইসলামকে আটক করেছে। তবে বিকাল অবধি এ ঘটনায় কোনো মামলা হয়নি।

ট্রিপল অটোফোকাস ক্যামেরার প্রিমো এইচ ৯ প্রো

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের নতুন স্মার্টফোন দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। ‘প্রিমো এইচ৯ প্রো’ মডেলের ওই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম।

প্রতিষ্ঠানটির মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য দেশীয় ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের ফোন তুলে দেয়া। যার ফলে ‘প্রিমো এইচ৯ প্রো’ বাজারে ছাড়া হয়েছে। কনফিগারেশনের দিক থেকে এটি মিড লেভেলের ফোন হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের ফোনগুলোর চেয়েও অনেক সাশ্রয়ী।

ফোনটির দাম ৯ হাজার ৪৯৯ টাকা; কিন্তু প্রি-বুকে ১০০০ টাকা ছাড় দেয়া হচ্ছে। ফলে এর দাম পড়বে ৮ হাজার ৪৯৯ টাকা। ক্রেতারা ঘরে বসেই অনলাইনে ই-প্লাজা থেকে ফোনটির প্রি-বুক দিতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটার হেলিও এ২০ প্রসেসর। উন্নতমানের গেমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স। ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির পেছনে রয়েছে ট্রিপল অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

খোকসার প্রয়াত কবি পরিবারের সহায়তা দিলো তারা

0
প্রয়াত কবি শরৎ এর পরিবারকে সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার

খোকসার প্রয়াত দুস্থ কবি’র স্ত্রী-কন্যাকে আর্থিক সহায়তা দিয়েছে পৃথক দুটি কল্যান সমিতি।

বৃহস্পতিবার বিকালে পতিতযশা প্রয়াত কবি শরৎ সরকারের বিধবা স্ত্রী শেফালী সরকারের হাতে নগদ অর্থ তুলে দেন ঢাকাস্ত কুষ্টিয়া জেলা কল্যাণ সমিতির যুগ্ম মহসচিব ও খোকসা কল্যান সমিতির মহাসচিব রবিউল আলম বাবুল। এ সময় কবির ৬ বছর বয়সী একমাত্র কন্যা অন্বেশা সরকার ও কবির বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের আদায়কারী বাসুদেব সরকার উপস্থিত ছিলেন।

প্রয়াত কবির স্ত্রী শেফালী সরকার জানান, চরম করোনা পরিস্থিতে সহায়তার ১৫ হাজার টাকা দিয়ে নিজের নষ্ট সেলাই মেশিনটি পাল্টাবেন। অবশিষ্ট টাকা দিয়ে কবির থাকার ঘরের শুন্য ভিটায় একটা চালা দেবেন।

আরও পড়ুন: 
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
যশোরে করোনা আক্রান্ত আড়াই হাজার ছাড়ালো

সালমান খানকে খুনের চেষ্টা-আটক ১

0
সালমান খানের সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বলিউডের ভাইজানখ্যাত সালমান খানকে খুনের চেষ্টা করে যাচ্ছিল কুখ্যাত গ্যাংয়ের এক শার্প শুটার। বেশ কিছু দিন ধরেই সালমান খুনের ষড়যন্ত্র করছিল এই বন্দুকবাজ।

কিন্তু সম্প্রতি এক রেশন ডিলারের খুনের তদন্তে ধরা পড়ে যায় সেই বন্দুকবাজ। সালমানকে হত্যার সব পরিকল্পনা ভেস্তে গেল তার।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুলিশের হাতে গ্রেফতার সালমান খানকে হত্যার পরিকল্পনাকারীর নাম রাহুল ওরফে সাঙ্গা ওরফে বাবা ওরফে সুন্নি। সে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের একজন সদস্য। ২৪ জুন ভারতের উত্তরপ্রদেশের ফরিদাবাদের প্রবীণ নামে এক রেশন ডিলারকে খুন করে রাহুল। ১৫ আগস্ট পুলিশ তাকে উত্তরাখ- থেকে বন্দুকসহ গ্রেফতার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে সালমানকে খুনের পরিকল্পনাও করছিল বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রাহুল।

এ বিষয়ে ডিসিপি হেডকোয়ার্টার্স রাজেশ জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে মুম্বাই যায় রাহুল। সেখানে বান্দ্রায় সালমান খানের বাড়ির আশপাশে কয়েক দিন রেকি করে সে। কিন্তু পরে লকডাউনের কারণে সালমান খানকে দৃশ্যের নাগালে পায়নি সে।

সালমানের ওপর রাহুল বা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কেন এমন ক্ষোভ তা জানার চেষ্টা করছে পুলিশ।

তবে পুলিশের ধারণা, রাজস্থানের যোধপুরে সালমান খানের হাতে দুটি কৃষ্ণসার হরিণ মারা যাওয়ার ঘটনায় তাকে হত্যার চেষ্টা করছে এই গ্যাংটি। কারণ বিষ্ণোই সম্প্রদায়ে হরিণকে পূজা করার রীতি রয়েছে। হরিণ হত্যাকে এ গোষ্ঠীতে মৃত্যুদ-ের মতো শাস্তিযোগ্য অপরাধ মনে করা হয়।

আন্ডারকাট হেয়ারস্টাইলে স্বস্তিকা

0
স্বস্তিকা-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

অনেকেই বাঁকা চোখে দেখেন এই ঠোঁট কাটা মহিলাকে। মুখের উপর সপাটে জবাব দিয়ে দেন। কিন্তু তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কিছু এসে যায় না। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার জবাব দেন একদম নিজস্ব মেজাজে। সেই ধারা বজায় রাখলেন।

স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের লুক নিয়ে বরাবর এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। তার নানা ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেন। তেমনই এক ছবি সোমবার টুইটারে আপলোড করেছিলেন স্বস্তিকা। ছবিতে নিজের ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’ তুলে ধরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, “ওড়ার জন্য আমার ডানা প্রয়োজন নেই। আমার এই অসজ্জিত মাথাই যথেষ্ট।”

সামাজিক মাধ্যমে ট্রোল করে স্বস্তিকাকে কেউ কেউ লেখেন, “তোমার সেই লম্বা চুল, মুখ ভরতি হাসি দিয়ে তুমি মন জিতে নাও স্বস্তিকা। কালো বড় চুল রাখা কি তোমার একেবারেই পছন্দ নয়?”, কেউ আবার লেখেন “তোমার হেয়ারস্টাইল ভাল লেগেছে কিন্তু তোমাকে দেখতে ভাল লাগছে না। জানি না কেন হয়তো কোনও মেকআপ বা কোনো ফিল্টার নেই বলে”। তবে জবাব দিতে দেরি করেননি স্বস্তিকা।

একটি টুইট শেয়ার করে লেখেন, “খারাপটাই এখন চলছে। চিয়ার্স টু লুকিং ব্যাড।

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নিজের স্ত্রীকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে, রেললাইনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঘটনাটি ঘটেছে ।

স্থানীয়রা বলেন, গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা মন্ডলপাড়া গ্রামে শামসুদ্দিনের ছেলে দুলাল। সকালে সে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে বাসায় থেকে বের হয়ে নিকটবর্তী রেললাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় লাশ উদ্ধারের জন্য দুলালের বাসায় গিয়েছে পুলিশ। সেই সঙ্গে রেল লাইন থেকে উদ্ধার করা হয়েছে দুলালের লাশ। তবে তার স্ত্রীর পূর্ণ পরিচয় এখন অবধি জানা যায়নি।

আরও পড়ুন-লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৪৫ জনের মৃত্যু

অপুকে বাদ দিয়ে নায়িকা নিলেন মাহিকে

0
মাহিয়া মাহির ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

আশীর্বাদ সিনেমায় নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে বাদ দিয়ে অবশেষে মাহিয়া মাহিকে নেওয়া হলো।

বুধবার দিবাগত রাতে মাহি ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক জেনিফার ফেরদৌস। ছবিটিতে মাহির বিপরীতে নায়ক হিসেবে থাকবেন রোশান।

চুক্তি স্বাক্ষরের পর ছবির প্রযোজক,পরিচালক ও নায়কের সঙ্গে স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করেছেন মাহি।

২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম আশীর্বাদ। এর প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

মাহি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রধান চরিত্রে থাকতে পেরে তিনি উচ্ছ্বসিত।

আরও পড়ুন-লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৪৫ জনের মৃত্যু

তবে এর আগে ছবিটির জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাসকে চূড়ান্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরও করেন তিনি। কিন্তু চুক্তি স্বাক্ষরের দুইদিন পর অপু বিশ্বাস জানান করোনার কারনে তিনি ছবিটির শুটিংয়ে অংশ নিতে পারছেন না। তাই ছবিটি ছেড়ে দিয়েছেন।

কিন্তু অপুর অজুহাত মিথ্যে দাবি করে আশীর্বাদের প্রযোজক জানান, অপু সিনেমাটি ছেড়ে যায়নি। অপেশাদার আচরণের জন্য অপুকেই আমরা বাদ দিয়েছি।

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৪৫ জনের মৃত্যু

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অভিবাসীদের নিয়ে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বুধবার জাতিসংঘের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া নৌকাটিতে ৮২ জন অভিবাসী ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় জেলেরা ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তাদের লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সেনেগাল, মালি, চাঁদ ও ঘানার বাসিন্দা রয়েছেন।

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা-আবহাওয়া অধিদপ্তর

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার তাদের পূর্বাভাসে জানিয়েছে সারাদেশে বষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসাথে আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৩ ডিগ্রি সেলসিয়াস। টেকনাফে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪১ মিলিমিটার।

যশোরে করোনা আক্রান্ত আড়াই হাজার ছাড়ালো

0
Covid-19-Dro-18-p-3-compressed
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোরে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ অবধি এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১৭ জনে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তানভীর ইসলাম জানান, যশোর জেলার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৪০টির ফল পজেটিভ আসে। এছাড়া মাগুরার ৫৫টির মধ্যে ১৯টি এবং নড়াইলের ৪৫টির মধ্যে ১২টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়।

যশোরে করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...