শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 686

সঞ্জয় দত্ত করোনা নয়, ক্যান্সারে আক্রান্ত

0
সঞ্জয় দত্ত ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউডের খ্যাতিমান অভিনেতা সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি ক্যান্সারের চতুর্থ পর্যায়ের স্টেজ-৪ রয়েছেন।

৮ আগস্ট গুরুতর শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয় দত্ত। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, নমুনা পরীক্ষায় জানা যায় তার শরীরে করোনা সংক্রমন ঘটেনি।

কিন্তু অন্যান্য পরীক্ষার পর জানা যায় তার বুকে ফ্লুইড জমা হয়েছে এবং তিনি চতুর্থ পর্যায়ের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত।

হাসপাতালের একটি সূত্র জানায়িছে, ‘যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর ক্যান্সার পরীক্ষা করা হলে সেটি পজিটিভ আসে।

সঞ্জয় দত্তের চিকিৎসক ডাঃ জলিল পার্কারের সাথে যোগাযোগ করা হলে রোগীর গোপনীয়তার কথা উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

প্রবাস জীবন ছেড়ে মৌমাছি চাষে সফল মোক্তার

0
প্রবাস জীবন ছেড়ে মৌমাছি চাষে সফল মোক্তার

কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘ প্রবাস জীবন ছেড়ে কৃত্রিমভাবে মৌমাছি চাষ করে সফল হয়েছেন কুষ্টিয়ার মোক্তার হোসেন (৩৫)।

কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের মট মালিয়াট গ্রামের মাঠের কয়েকশো বিঘা জমিতে ফুঁটেছে কচুরিপানা ও শাপলা ফুল। মাঠে পানি থাকায় ফুল হয়ে উঠেছে তরতাজা। সেই ফুলে মৌমাছি ছেড়ে দিয়ে মোক্তার হোসেন সংগ্রহ করছেন কেজি কেজি মধু।

খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের মোক্তার হোসেন শুধু কুমারখালী উপজেলাতেই নয় রাজবাড়ী, মানিকগঞ্জ, গাইবাঁন্ধাসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মৌসুমে সরিষাসহ নানারকম ফুল থেকে মৌবাক্সের মাধ্যমে মধু সংগ্রহ করে সেই মধু বিক্রি করে জীবিকা নির্বাহ করার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

জানা যায়, প্রায় দশ বছর আগে মোক্তার হোসেন জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখান ইলেক্ট্রিক কাজ করতেন তিনি। কিন্তু প্রবাসে তেমন একটা সুবিধা করতে না পেরে কয়েক বছর পর দেশে ফিরে এসে আত্মস্বাবলম্বী হওয়ার লক্ষ্যে মৌবাক্সের মাধ্যমে বেসিক থেকে মৌমাছি চাষের প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর গাইবান্ধা জেলার একটি ফার্মে কর্মচারী হিসেবে কাজে যোগদান করে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেন। হাতে-কলমে কাজ করার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার চাকুরী ছেড়ে দিয়ে নিজ উদ্যোগে শুরু করেন ভ্রাম্যমাণ মধু আহরণ। বছরে পাঁচ থেকে সাত মাস মধু আহরণ করে তার আট থেকে দশ লক্ষ টাকা আয় হয়।

মৌমাছি চাষ

মোক্তার হোসেন জানান,অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে বিদেশ গিয়েছিলাম। কিন্তু সেখানে তেমন একটা সুবিধা করতে না পারায় বাড়ি ফিরে ছোট বেলার অভ্যাস মধু আহরণের জন্য বেসিক প্রশিক্ষণ গ্রহণ করে মাত্র ৩ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করি। বাংলাদেশে এপিস সেরেনা ইন্ডিকা মৌমাছির চাষ হয়ে থাকে। আমার বর্তমানে ১৫০ টি মৌবাক্স আছে। প্রতি মৌবাক্স থেকে বছরে ১০ থেকে ১২ কেজি মধু পাওয়া যায়। তাতে করে ১৫০ টি মৌবাক্স থেকে প্রতি সপ্তাহে ১৫০ কেজি থেকে ১৭০ কেজি মধু সংগ্রহ করি।

তিনি আরও বলেন,বছরে আট থেকে দশ লক্ষ টাকার মধু বিক্রি করি। মৌমাছির খাবার ও অন্যান্য খরচ বাদে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাভ হয়।

উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ দেবাশীষ কুমার দাস জনান, আমরা নিজেরাই মৌমাছির বসবাসের স্থান ও প্রজনন ক্ষেত্র নষ্ট করে ফেলছি। বিশেষ করে কীটনাশক ব্যবহারের ফলে বিশ্বে মৌমাছির সংখ্যা দ্রুত কমছে। কীটনাশকের কারনে মৌমাছির মড়ক কৃষির জন্য অশনিসংকেত। কারণ বিশ্বজুড়ে ৩০ শতাংশ উদ্ভিদের পরাগায়ন ঘটায় মৌমাছি। যে কারণে মৌচাষে বেশী বেশী প্রান্তিক চাষী ও বেকার যুবকদের উদ্বুদ্ধ করতে হবে।
তিনি জানান, উপজেলায় এ বছর চার হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এছাড়াও উপজেলার প্রায় ৩ হাজার হেক্টর জমিতে এখনো পানি থাকায় তাতে শাপলা ও কচুরিপানার ফুল ফুটেছে। সেখান থেকে মোক্তার মধু সংগ্রহ করছে।

খোঁজ নিয়ে দেখা গেছে প্রবাস ফেরত যুবক মোক্তার হোসেনের দেখা দেখি এখন এলাকার অনেক বেকার যুবক কৃত্রিমভাবে মৌমাছি চাষে আগ্রহ দেখাচ্ছে।

ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি

0
কুষ্টিয়ার খোকসা কালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬ তম জন্ম উৎসব পালিত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা কালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬ তম জন্ম উৎসব পালিত হয়েছে। তবে এবার বৈশ্বিক মহামারীর কারণে খুবই স্বল্প পরিসরে আয়োজন সম্পন্ন করা হয়।

কৃষ্ণপূজা চলছে

বৃক্ষরোপন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা ও বৈশ্বিক মহামারী জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি সুপ্রভাত মালাকার, সাঃ সম্পাদক দুলাল বিশ্বাস, শুধাংসু বিশ্বাস সভাপতি পুজা উদযাপন পরিষদ খোকসা, নারায়র মালাকার সাধারন সম্পাদক, আনন্দ সাহা, রঞ্জন ভৌমিক, রতন মন্ডল, শুভংকর বাগচী বিভাস মালাকার প্রমুখ।

ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

0
ISORDI-dRO-11-8-P-1
ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে বাস ও ট্রাকের

পাবনা প্রতিনিধিঃ

ঈশ্বরদীর দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো- ক ১৪-৪৬৬০) ও ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাক কোলেরকান্দি বটতলা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। বাসের ড্রাইভার টোকেন (৪২) ও ট্রাক ড্রাইভার জাকির হোসেন (৩৫) কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ শুরু করে।

আরও দেখুন-দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

স্থানীয়সূত্রে জানা যায়, দুই গাড়ির ড্রাইভারদের অসতর্কতার কারণে তাদের এই দুর্ঘটনাটি ঘটে। তবে এখন অবধি এ ঘটনায়র কোন ব্যক্তি নিহত হয়নি।

দ্রোহের দেড়যুগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও ই-পেপার উদ্বোধন

0

সমাজ গঠনে সৎ সাংবাদিকতার বিকল্প নেই – ইউ এন ও    

স্টাফ রিপোর্টার

সাপ্তাহিক দ্রোহ আজ ১৮ তে পা রাখলো। ১৭ বছর আগে খোকসা থেকে সর্বপ্রথম এবং একমাত্র সংবাদপত্র হিসেবে নিজেকে প্রকাশ করে সত্য সন্ধানী সাপ্তাহিক দ্রোহ। হাটি হাটি পা পা করে শিশু দ্রোহ আজ যুবক, দ্রোহ আজ অষ্টাদশী।

Droho-18-years
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনকে ক্রেস্ট প্রদান করছেন দ্রোহ পরিবার

মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক দ্রোহের দেড়যুগ পূর্তি উপলক্ষ্যে সংবাদপত্রের প্রধান কার্য্যলয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে এক উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ফিতা কেটে দেড়যুগ পূর্তির বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং অনলাইনের বাটন টিপে ই-পেপারের আনুষ্ঠানিক সম্প্রচার করেন।

মুক্তিযুদ্ধ কমান্ডার ফজলুল হককে ক্রেস্ট প্রদান করছেন দ্রোহ পরিবার

উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন বলেন, খোকসার সাংবাদিকতা একটা মডেল , এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে এ থানা শহরের সকল সাংবাদিককে সৎ,নিষ্টাবান এবং সত্য প্রকাশে আপোষহীন হতে হবে। তিনি আরও বলেন, একটি মফস্বল শহর থেকে প্রকাশিত সংবাদপত্র দেড়যুগে যাত্রা শুরু করেছে। এটা আমাকে প্রচন্ডভাবে আন্দোলিত করেছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। নিজেদেরকে আরও স্বচ্ছ হয়ে সমাজের দর্পণ স্বরুপ কাজ করার আহবান জানান তিনি। দ্রোহ পত্রিকার সম্পাদকসহ সকলকে তিনি শুভকামনা জানান।

অফিসার ইনচার্জ জহুরুল আলমকে ক্রেস্ট প্রদান করছেন দ্রোহ পরিবার

অফিসার ইনচার্জ জহুরুল আলম বলেন, বিজ্ঞানমনষ্ক আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখেই সাপ্তাহিক দ্রোহ জনমানুষের কল্যাণে প্রকাশনা অব্যাহত রেখেছে। পত্রিকাটির দেড়যুগের এই শুভতিথিতে তিনি দ্রোহ পরিবারের সকলকে শুভকামনা জানান।

দ্রোহের সম্পাদক তমা মুন্সীর সভাপতিত্বে এ উৎসবে আরও বক্তব্য রাখেন দ্রোহের স্বপ্নদ্রষ্ঠা আব্দুস সালাম খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ কমান্ডার ফজলুল হক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন এবং সমাপনী বক্তব্য রাখেন “দ্রোহের” ব্যবস্থাপনা সম্পাদক তাজবির আহম্মেদ রাজা।

এ উৎসবে আরও উপস্থিত ছিলেন, দ্রোহের সাব-এডিটর সঞ্জয় বিশ্বাস, সাব-এডিটর ফাহিম শাওন, চিফ রিপোর্টার মাধুরী মুন্সী, স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস, নাজমুল হাসান, আরিফুল ইসলাম, প্রেস ক্লাবের সহ সভাপতি রঞ্জন ভৌমিক, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, সজীব খান, স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর, স্থানীয় সাংবাদিক ডালিম, মিলন খান, আকরাম হোসেন, লেখক শেখ আব্দুল মান্নানসহ, স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রহ-নক্ষত্রদের ডাকা হবে বৈজ্ঞানিক নামেই

0
news-pic-droho

দ্রোহ অনলাইন ডেস্ক

এখন থেকে সব গ্রহ, উপগ্রহ ও ছায়াপথকে বৈজ্ঞানিক নাম উল্লেখ করেই পরিচিতি দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা।

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ডাক নাম বাতিলের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, ‘এস্কিমো নেবুলা’কে ডাকতে হবে ‘এনজিসি ২৩৯২’ নামে। সহজভাবে বললে নেবুলা হল নক্ষত্র তৈরির আঁতুড়ঘর।

রাতের বেলা পরিষ্কার আকাশে গ্যাসের তৈরি মেঘ ও ধুলার আস্তরণ দেখা যায়। এটাই নেবুলা নামে পরিচিত। নেবুলা নিয়ে নাসার আপত্তি নেই। তাদের আপত্তি ‘এস্কিমো’ শব্দটি নিয়ে। কারণ, মেরু অঞ্চলে আদিবাসীদের এ নামে ডাকা হতো এবং এর সঙ্গে জড়িয়ে আছে বর্ণবাদের ইতিহাস।
কাছাকাছি অবস্থিত দুটি ছায়াপথকে ‘সাইমিস টুইনস গ্যালাক্সি’ বলা হয়। এখন থেকে এনজিসি ৪৫৬৭ ও এনজিসি ৪৫৬৮ নামে আলাদাভাবে পরিচিতি পাবে ছায়াপথ দুটি। সারিবদ্ধভাবে গ্রহ-নক্ষত্রের নাম সাজাতেই বৈজ্ঞানিক নাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছে নাসা।

বিজ্ঞান সবার জন্য আর এর প্রতিফলন সর্বক্ষেত্রেই রাখতে চায় তারা। এ বিষয়ে নাসার ভাষ্য, বিজ্ঞানীরা বৈষম্য ও অসমতার বিরুদ্ধে কাজ করে। কিছু মহাজাগতিক গ্রহ-নক্ষত্রের নাম যে শুধু অসঙ্গতিপূর্ণই নয়, ক্ষতিকরও।

নাসার ডাইভার্সিটি ও ইকুয়াল অপরচুনিটি বিভাগের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর স্টিফেন টি জানিয়েছেন, এ ডাক নামগুলোর ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী অর্থ রয়েছে যা আপত্তিকর বলে তা মেনে নেয়ার মতো নয়। এ সমস্যা ঠিক করতে নাসা দায়বদ্ধ। ভবিষ্যতে শুধু ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের নির্ধারিত নামেই ব্যবহার করবে নাসা।

রণবীরকে ৬০ লাখ টাকা দিলেন অমিতাভ

0
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

কাপুর বাড়ির ছেলে। বলিউডের নামি দামি সব তারকা তার পরিবারের সদস্য। স্বাভাবিকভাবেই বলিউডের প্রায় সব সিনিয়ররাই বিশেষ স্নেহ করেন রণবীর কাপুরকে। তিনিও সবার সঙ্গেই সুন্দর সম্পর্ক বজায় রেখে চলেন। বিশেষ করে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার খুবই প্রিয় অভিনেতা। অমিতাভও আদর করেন। জানেন রণবীরের অনেক গোপন কথা।

যেমন রণবীর ঘড়ি সংগ্রহ করতে পছন্দ করেন। বিশ্বের দামি ঘড়ি নিজের সংগ্রহে রাখা তার একটা শখ। সেই খবর জানতে পেরেই গত জন্মদিনে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের সময় সহকর্মী অমিতাভ বচ্চন ৬০ লাখ টাকার একটি ঘড়ি উপহার দিয়েছেন রণবীরকে। এটি রিচার্ড মাইল আরএম জিরো ওয়ান জিরো মডেলের ঘড়ি। এমন দামি আর সুন্দর ঘড়ি উপহার হিসেবে পেয়ে অনেক খুশি ‘রকস্টার’খ্যাত তারকা। এই উপহারকে জীবনের সেরা উপহারগুলোর একটি বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া হাবলট মেক্সিকান ওয়াচ সংগ্রহে আছে রণবীরের। এর দাম ১২ লাখ টাকারও বেশি। আরও আছে ২২ লাখ টাকা মূল্যের হ্যার্লে ডেভিডসন ফ্যাটবয়ের হাতঘড়ি। এই ঘড়িটি রণবীর কাপুরকে উপহার দিয়েছেন আরেক বলিউড তারকা সঞ্জয় দত্ত।

কুষ্টিয়া- রাজবাড়ী অঞ্চলিক মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা

0

কুমারখালী প্রতিনিধিঃ

কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দিনে দিনে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। জেলার চৌরহাস মোড় থেকে খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী পর্যন্ত কুষ্টিয়া জেলার ২৮ কিলোমিটার অংশের মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। এতে প্রাণহানিসহ পঙ্গুত্ববরণ করছেন অনেকেই। সড়ক দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে ব্যস্ততম এই সড়কটির দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পদক্ষেপ দাবী করছেন স্থানীয়রা।

প্রায় এক বছর হতে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া ১৯০ কোটি টাকা ব্যয়ে এই সড়কটির সম্প্রসারণ সহ উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। ইতিপুর্বে এই সড়কটির প্রসস্থ ছিল ১৮ ফিট, কিন্তু বর্তমানে সড়কটি ২৪ ফিট প্রসস্থ করা হয়েছে। ইতিপূর্বে এই সড়কে দুর্ঘটনা ঘটেছে সড়কটির দৈন্যদশার কারণে। কিন্তু এখন সড়কের পরিস্থিতি ভালো হওয়া সত্ত্বেও দুর্ঘটনা ঘটছে যানবাহনের বেপরোয়া গতি ও অবৈধ যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধির কারণে।

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী উপজেলার কালুমোড় নামক স্থানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কয়েকদিনে এই স্থানে অবৈধ নছিমন পরিবহনের সাথে মাহিন্দ্র পরিবহনের সংঘর্ষে ১ জন নিহত সহ ১২ জন আহত হয়েছে। একই দিনে খোকসা উপজেলার অংশে অবৈধ নছিমন পরিবহনের সাথে সিএনজি পরিবহনের সংঘর্ষে দুইজন গুরুত্বর আহত হয়েছে। এমন দুর্ঘটনার খবর প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বিশ্লেষকেরা মনে করেন, এই সড়কের উন্নয়ন কাজ সমাপ্ত হওয়ার পর থেকে সব ধরণের যানবাহন চলাচল করছে অতিরিক্ত গতিতে। তাই বলা যেতে পারে বর্তমানে সড়কের গতি বেড়ে গেছে। সেই সাথে বেড়েছে অবৈধ পরিবহনের সংখ্যাও। আর তাই আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনাও।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন এই সড়কটির পরিস্থিতি ছিল খুবই খারাপ। যে কারণে ছোট-বড় সব ধরণের পরিবহনগুলোকে চলাচল করতে হতো ধীর গতিতে। আর তা সত্বেও সে সময়ে এই সড়কে দুর্ঘটনা ঘটেছে। তখন কুষ্টিয়ার চৌরহাস থেকে খোকসা উপজেলার শিলায়ালডাঙ্গী পর্যন্ত এই সড়কে হাজারো ছোট-বড় গর্ত ছিল। আর তাই চাকা গর্তে পড়ে কখনো কখনো যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলো উল্টে খাদে পড়ে যেতো। অথবা সড়কের খোয়া উঠে থাকায় বিশেষ প্রয়োজনে ব্রেক করলেও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়তে হতো। সে সময়ে সড়কটির পরিস্থিতি খারাপ থাকায় বহু পরিবহন বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করলেও এখন সড়কটির উন্নয়ন হওয়ায় আবারো যানবাহনের সংখ্যা বেড়েছে।

যানবাহনের চালকদের সাথে কথা বলে জানা গেছে, দুরপাল্লার যানবাহনগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য তাদেরকে একটু অতিরিক্ত গতিতেই চলতে হয়। আর এমতাবস্থায় যদি সড়কে ছোট ছোট যানবাহনের চাপ বেশি থাকে তাহলে সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বেশি থাকে। এ ছাড়াও সড়কের পাশে হাট-বাজার, সড়ক ঘেঁষে গড়ে ওঠা দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ নানাস্থাপনা থাকায় কিংবা পাশের সড়কগুলো থেকে অতর্কিত ব্যস্ততম এই সড়কে ঢুকে পাড়ার কারণেও দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, অবৈধ স্থাপনা কুষ্টিয়া- রাজবাড়ী সড়কের দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। এমন স্থাপনা উচ্ছেদে অভিযান চালাতে ম্যাজিষ্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসক মহোদয়কের কাছে চিঠি দেওয়া হয়েছে। সেই সাথে অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, দখলদারদের চিঠি দেওয়াসহ মাইকিং পর্যন্ত করা হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে সবকিছুই থমকে গেছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে প্রথমেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

প্রাথমিকের ক্লাস রেডিওতেও হবে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে দীর্ঘদিন। সংসদ টিভির পাশাপাশি এবার বেতারের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্লাস প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে ।

আদেশে বলা হয়েছে, ১২ আগস্ট থেকে বাংলাদেশ বেতারের এএম-৬৯৩ মেগাহার্জে এবং এফএম ব্র্যান্ড ও কমিউনিটি রেডিওতে প্রাথমিকের ক্লাসের সম্প্রচার শুরু হবে।

রবি থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা ৫ মিনিট থেকে বিকাল ৪টা ৫৫ মিনিট অবধি এই ক্লাস সম্প্রচার করা হবে।

এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd অথবা গুগল প্লে স্টোর থেকে Bangladeshbetar অ্যাপস ডাউনলোড করে নির্ধারিত এলাকার এফএমে এসব শোনা যাবে।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...