শুক্রবার, মার্চ ২৭, ২০২৬.
Home Blog Page 704

স্পট পাটুরিয়া ঘাটঃপারাপারের অপেক্ষায় ৬শ’ ট্রাক

0
Untitled-2-samakal-Dro-24-7-p-15
সংগৃহিত ছবি

স্টাফ রিপোর্টার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে পারাপারের অপেক্ষায় আছে ৬শ ট্রাক।

নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে একটু বেশি লাগার কারনে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত তিনদিন ধরে প্রায় ৬শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় পথ চেয়ে আছে।

এ নৌ-রুটে বর্তমানে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে ২টি বিকল হয়ে পড়ে থাকার দরুন ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন সূত্রে জানা গেছে।

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ২-৩ দিন করে ঘাটেই থাকতে হচ্ছে।

মতিঝিল থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী ট্রাক চালক আরমান শেখ জানান, তিনি বুধবার সকালে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে যানজটের কারণে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে ফেরি চলাচলে সময় বেশি লাগায় ঘাট এলাকায় গত কয়েক দিন ধরে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আসিফ গান গাইলেন এন্ড্রু কিশোর স্মরণে

0
আসিফ

দ্রোহ বিনোদন ডেস্ক

‘ডাক দিয়াছেন দয়াল আমারে, রইবো না আর বেশিদিন, জনপ্রিয় গানটির শিল্পী এন্ড্রু কিশোর দয়ালের ডাকে সাড়া দিয়েছেন। আর কোনো গান গাইবেন না সদ্য প্রয়াত এ শিল্পী।

প্রয়াত এই প্লেব্যাক সম্রাটকে উৎসর্গ করে এবার গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বাংলাঢোলের প্রযোজনায় গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে ।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

‘ঘুমিয়ে গেছে গানের পাখি, গাইবে না আর গান/বুকের মাঝে পুষে রেখে জমা অভিমান/ ও সে গাইবে না আর গান’- তরুন মুন্সীর এমন কথা, সুর ও আহমেদ কিসলুর সংগীত পরিচালনায় ‘সে গাইবেনা আর গান’ শিরোনামের গানটি ২৪ জুলাই বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। গানটির অডিও শোনা যাবে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে।

গান নিয়ে আসিফ আকবর বলেন, ভাবিনি এন্ড্রু কিশোর দা’কে উৎসর্গ করে কখনো গান গাইতে হবে।

বিল থেকে হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

0
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার একটি বিল থেকে হত্যা মামলার আসামি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার আইলহাঁস গ্রামের পদ্মবিল থেকে আব্দুল হাকিম (২৬) নামের মামলায় অভিযুক্ত যুবকের লাশ উদ্ধার করা হয়। হাকিম একই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে আব্দুল হাকিম বাড়ি হাকিম বের হয়ে আর ফিরে আসেনি। সকালে স্থানীয়রা বাড়ির কাছে পদ্মবিলের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে, ঘটনাস্থল থেকে পুলিশ নিহত হাকিমের লাশ উদ্ধার করে। হাকিমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নিহত হাকিম একই এলাকার হাসিবুল হত্যা মামলার আসামি। কয়েক মাস আগে হাকিম জামিনে মুক্ত হয়ে ঢাকায় অবস্থান করছিলেন এবং কিছুদিন আগে গ্রামে ফেরেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নকল মাস্ক সরবরাহে মামলা খেলেন ছাত্রলীগ নেত্রী

0
Sharmin-Dro-24-7-p-23
সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারীর মধ্যে নকল মাস্ক সরবরাহের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল ২৭ জুন ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়।

এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি আবুল হাসান বলেন, এই কার্যাদেশের বিপরীতে অপরাজিতা ইন্টারন্যাশনাল ৩০ জুন প্রথম দফায় ১৩০০, ২ জুলাই দ্বিতীয় ও তৃতীয় দফায় ৪৬০ ও ১০০০ এবং চতুর্থ দফায় ৭০০ মাস্ক সরবরাহ করে। তৃতীয় ও চতুর্থ দফায় পণ্য সামগ্রিক গুণগতমানের স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, কোনো কোনো ফেইস মাস্কের বন্ধনী ছিঁড়ে গেছে, কোনো মাস্কের ছাপানো ইংরেজিতে লেখা ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। এ ধরনের ত্রুটিতে কর্তৃপক্ষ বুঝতে পারে, মাস্ক নিম্নমানের ছিল। এর ফলে কোভিড-১৯ সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারত।
এবিষয়ে ১৮ জুলাই অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিস প্রদান করে বিএসএমএমইউ।

২০ জুলাই লিখিত জবাবে শারমিন দুঃখপ্রকাশ করেন, যা আসামির দোষ স্বীকারের শামিল।

বিষয়টি আমলে নিয়ে শারমিন জাহানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা দায়ের করা হয় বলে তিনি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশুবিষয়ক কেন্দীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে কোনো পদ না পেলেও দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

শারমিন ২০১৬ সালের ৩০ জুন স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন শুরু হলে তিনি দেশে ফিরে আসেন। তার শিক্ষা ছুটির মেয়াদ এখনও শেষ হয়নি। ২০১৯ সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে সরবরাহকারী নিজের ব্যবসা শুরু করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শারমিন জাহান বলেন, আমরা নকল মাস্ক সরবরাহ করিনি। এসব প্রোডাক্ট চীন থেকে ইম্পোর্টেড। এগুলোতো আমরা তৈরি করিনি। আমরা শুধু সাপ্লাই দিচ্ছি।

প্রডাক্ট খারাপ হলে, বিএসএমএমইউ প্রথমবারই আমাদের বলতে পারত। আমরা সেটা যাচাই করে দেখতে পারতাম। আইনি প্রক্রিয়ায় অভিযোগের মোকাবিলা করবেন জানিয়ে তিনি বলেন, মামলা যে কেউ করতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

খোকসায় প্রথম করোনা আক্রান্তের দাফন সম্পন্ন

0
Corona-Dro-28p-11
করোনার প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে মৃত জামাল উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা করোনা দাফন কমিটির সদস্যদের নেতৃত্বে খোকসায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম রোগীর দাফন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক এক শিক্ষিকার স্বামী ব্যবসায়ী জামাল উদ্দিন (৭৭) মস্তিকে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে পরিবারের লোকেরা তাকে শিমুলিয়া ইউনিয়নের ফুলতলায় জামাই বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছিলেন। অসুস্থ জামাল উদ্দিনের করোনা পরীক্ষা করানো হয়। ২১ জুলাই তার শরীরে করোনা পজেটিভ ধরা পরে। পরে তাকে ওই বাড়িতে হোম আইসুলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে বাড়িতে তিনি মারা যান।

উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে করোনায় মৃতব্যক্তির দাফন কমিটির সদস্য মওলানা সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল কেন্দ্রীয় কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, থানা ভারপ্রাপ্তপ্ত কর্মকর্তা জহুরুল আলম উপস্থিত ছিলেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহত জামাল উদ্দিনের মেয়ে জামাইসহ ৪ জনের নমুনা সংগ্রহ করা হয় ২২ জুলাই। রিপোর্ট এখনো তার হাতে আসেনি। তবে নিহত ব্যক্তির জামাইবাড়ি লকডাউন রয়েছে।

উল্লেখ্য, মরহুম জামাল উদ্দিন  খোকসা থানাপাড়ার স্থায়ী বাসিন্দা এবং শিক্ষিকা সামসুন্নাহার এর স্বামী ছিলেন।

আওয়ামী লীগের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে-রিজভী

0
Rizvi-Dro-19-p-9-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সবক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুর্নীতি-লুটপাটে বেসামাল মিডনাইট সরকার দেশ-বিদেশে বিতর্কিত হয়ে পড়ায় অস্থির হয়ে পড়েছে। তাদের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন, নিজের বাসার ড্রয়িংরুমে বসে প্রতিদিনের মতো গতকালও ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন। বিএনপি নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে। তারা জনগণকে সাহস না দিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। করোনার বেপরোয়া চালকের মতো তারা রাজনীতিতেও বেপরোয়া আচরণ করছে।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, আপনার এই কথার জবাব দিয়ে তার গুরুত্ব বাড়ানোর দরকার আছে বলে বিএনপি মনে করে না। নিজেদের আয়নায় এখন কেবল জনগণের দল বিএনপিকে কল্পনা করছেন তারা। কাদের সাহেবের কথাটা হবে আওয়ামীলীগ জনরোষের আতঙ্কে আছে। কিন্তু তিনি উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছেন কথাটা। নিজেদের অবস্থাটা এখন অন্যের ভেতরে দেখতে চাচ্ছেন। অনুভব বা অনুমান করছেন যে, তাদের কী ভয়াবহ অবস্থা।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি আতঙ্কিত হবে কেন? বিএনপি কি চাল, তেল, ত্রাণ চুরি করেছে, করোনার টেস্ট কিট দুর্নীতি, ব্যাংক লোপাট, রাজকোষ চুরি, শেয়ার বাজার লুণ্ঠন, রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতির কাজে লিপ্ত ছিল কি? দেশব্যাপী চুরি ও ডাকাতি ও লুটের সঙ্গে আপনাদের জড়িত থাকাটা শুধু দেশীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার হচ্ছে। সুতরাং জনরোষের ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আপনারা এখন প্রলাপ বকছেন।

আর্জেন্টিনা-ব্রাজিল সেপ্টেম্বরে মুখোমুখি

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

২০২২ কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শুরুর আগে ফুটবলপ্রেমীরা দুই চিরপ্রতিদন্ধী আর্জেন্টিনা-ব্রাজিলের দ্বৈরথ উপভোগের সুযোগ পেতে পারেন।

ফুটবলের এই দুই পরাশক্তি আগামী সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে বলে খবর এসেছে আর্জেন্টিনার গণমাধ্যমে।

করোনা ভাইরাসের থাবায় স্থগিত থাকা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ৮ অক্টোবর মাঠে গড়ানোর কথা। ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ম্যাচটির দিনক্ষণ, ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

গত নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে সবশেষ খেলেছিল আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচটি ২-২ ড্র হয়। বিশ্বকাপ বাছাইয়ের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চেয়েছিলেন দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের পরখ করে নিতে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

এ ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে মাঠে ফিরতে পারেন দলের সেরা তারকা লিওনেল মেসি। করোনা ভাইরাসে স্থগিত থাকা ফুটবল পুনরায় শুরু হওয়ার পর মুখোমুখি হতে পারেন মেসি-নেইমারও।

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে গণধর্ষণ

0
Kushtia-Dro-24-7-p-16
প্রতিকী ছবি

স্টাফ রির্পোটার

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে কথিত প্রেমিক।

জানা গেছে, ৮ জুলাই কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুরে ধর্ষনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতিমধ্যে রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী জানা যায়, ৮ জুলাই রাতে মির্জাপুর গ্রামের জালাল শেখের ছেলে জয় (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে তার প্রেমিকাকে ডেকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানযোগে কামারপাড়া চরে কলাবাগানে নিয়ে যায়।

সে স্থানে কল্যাণপুর গ্রামের মৃত কামরুদ্দিনের ছেলে মামুন (২৪), আশরাফ আলীর ছেলে রাসেল (৩০), বাদশাহর ছেলে নাসিম (২০) ও হানেফ প্রামাণিকের ছেলে নান্নুসহ (৪০) পাঁচজন জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

ধর্ষিত তরুণী পরবর্তী সময় ধর্ষকদের পারিবারিক চাপে গ্রাম থেকে পালিয়ে ঢাকা চলে যাওয়ার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

শুক্রবার ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে কুমারখালী থানায় এসে মামলা করে।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ৮ তারিখের গণর্ধষণের বিষয়টি জানার পর বাদীকে খুঁজে না পাওয়ার কারণে ব্যবস্থা নেওয়া যায়নি। পরে বাদী সশরীরে থানায় এসে অভিযোগ দেয়ার পর মামলা এন্ট্রি হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

ওজনিয়াকের মামলা ইউটিউবের বিরুদ্ধে

0
You-Dro-24-7-p-16
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইউটিউবের বিরুদ্ধে মামলা করছেন অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তার ছবি এবং ভিডিও ব্যবহার করে মানুষকে ঠকানোর অনুমোদন দেওয়ায় মামলা করছেন তিনি।

জালিয়াতির এই ঘটনাটিও টুইটার হ্যাকিংয়ের মতোই। গ্রাহককে ক্রিপ্টোকারেন্সি পাঠানোর অনুরোধ করেছেন স্ক্যামার। বিনিময়ে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকারও করেছেন তারা।

বিবিসি বলছে, ইউটিউব সমস্যাটি থামাতে পারেনি বলে অভিযোগ করেছেন ওজনিয়াক। ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ, প্ল্যাটফর্মটিতে অনেক বেশি প্রতারণার ঘটনা ঘটছে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোটি কোটি ডলার চুরি হচ্ছে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

ওজনিয়াক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, মালয়েশিয়া, চীন এবং ইউরোপে আরও ১৭ জন ভুক্তভোগীর প্রতিনিধিত্ব করছে আইনি প্রতিষ্ঠান কচেট, পিত্রে অ্যান্ড ম্যাকার্থি।

এক বিবৃতিতে ওজনিয়াক বলেন, এমনটা থামাতে ইউটিউব যদি দ্রুত পদক্ষেপ নিতো, আমরা আজ এই অবস্থায় থাকতাম না। যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তবে আপনাকে অবশ্যই এমন কারও কাছে যেতে হবে যিনি এটি আটকাতে সক্ষম।

ট্রলের শিকার জুকারবার্গ

0
ট্রলের শিকার জুকারবার্গ

দ্রোহ অনলাইন ডেস্ক

নানা কারণে আলোচনা সমালোচনায় থাকে সামাজিক মাধ্যম ফেসবুক। সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে অভিযোগের কারণে যখনই খবরের শিরোনাম হয় ফেসবুক তখনই প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠানতা মার্ক জুকারবার্গের নামও সামনে আসে।

এবার তার ব্যক্তিগত বিষয় নিয়েই ট্রল ও হাসাহাসি শুরু হয়েছে। সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জের কাউআই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন মার্ক জুকারবার্গ। সেখানকার সমুদ্রে সার্ফিং করার আগে সূর্যের অতি বেগুনি রশ্মী থেকে বাঁচতে পুরো মুখে সানস্কিন ক্রিম লাগিয়ে নেন তিনি।

এক ফটোগ্রাফার তার সাদা মুখের ছবি তুলে ভাইরাল করে দেন। ব্যস, এ ছবি দিয়ে একের পর এক ট্রল করা হচ্ছে।

সার্ফিংয়ের সময় জুকারবার্গ টাইট ফিটিং সোয়েটশার্টও পরেছিলেন। এ নিয়েও চলছে হাসাহাসি। ছবিটি এডিট করে কোনো কোনো ব্যবহারকারী তার কাপড়ও বদলে দিয়েছেন। তবে দক্ষ সার্ফার এমিলি মিলারের মতে, সানস্কিন মেখে ঠিক কাজই করেছেন জুকারবার্গ।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

সর্বশেষ সংবাদ

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...

বাবার কোল থেকে গভীর পানিতে ছিটকে যায় শিশু ইসরাফিল

ষ্টাফ রিপোর্টার বাবার বুকের সাথে আদরে লেপটে ছিলো তিন বছর বয়সের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভিতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির...

খোকসার নিহত দুই শিশু ও এক যবকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার হওয়া নিহত দুই শিশু ও এক যুবককে খোকসার গ্রামের বাড়িতে দাফন ও সৎকার...

বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন, তবে নিখোঁজ আরও তিনজন

স্টাফ রিপোর্টার দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন। তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক...

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...