মানহানির মামলা করবেন অপু বিশ্বাস
দ্রোহ বিনোদন ডেস্ক
৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশকে পরিকল্পিত বলে দাবি করেছেন অপু বিশ্বাস।
তিনি বলেন, তাকে অপমান ও হেয় করতেই এ ঘটনা সাজানো হয়েছে। এটিকে ষড়যন্ত্র দাবি করে অপু বিশ্বাস বলেন, ‘অনেক আগেই তো আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে। এছাড়া গত বছর এই চেক নিয়ে থানায় জিডিও করেছি। এই চেক নিয়ে কীভাবে আইনি নোটিশ পাঠায়? বোঝাই যাচ্ছে যে আমার সম্মানহানির জন্য এমনটা করা হয়েছে। আমি চুপ করে থাকবো না। বাদশাহ বুলবুলে বিরুদ্ধে মানহানি মামলা করবো।’
এর আগে রবিবার চেক প্রতারণার অভিযোগে ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মুনজুর আলমের মাধ্যমে অপু বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন (৫৯৮৪৯৮) বাদশাহ বুলবুল নামের এক ব্যবসায়ী।
নোটিশে বলা হয়েছে, ব্যবসায়ী বাদশাহ বুলবুলের সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে।
বিষয়টি অপু বিশ্বাসকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তাই লিগ্যাল নোটিশে অপুকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে। তা না করা হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা
পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত কল্পনা রানী পাল (৪০) উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ খুনরে ঘটনা ঘটে বলে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানিয়েছেন।
তিনি বলেন, নিরঞ্জন পাল চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান। দোকান বন্ধ করে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে ঘরে তিনি তার স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বন্যার্তদের ত্রাণের যেন ঘাটতি না হয়- প্রধানমন্ত্রী
দ্রোহ অনলাইন ডেস্ক
দেশের বন্যা দুর্গত এলাকায় দুর্দশশায় পড়া মানুষের ত্রাণের যেন কোন ঘাটতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এক অনানুষ্ঠানিক আলোচনায় সরকারপ্রধান এই নির্দেশ প্রদান করেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, মন্ত্রিসভায় বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বন্যা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কোনোভাবেই মানুষের যেন কোনো ক্ষতি না হয় এবং রিলিফের যেন কোনো ঘাটতি না হয়। বিশেষ করে নিচু এলাকা এবং চরে যারা থাকেন, তারা বাঁধের দিকে বা আশ্রয়কেন্দ্রে চলে আসেন, স্কুলে চলে আসেন। সেখানে যেন তাদের জীবন বা খাবারের অসুবিধা না হয়। আশ্রয়কেন্দ্রে টয়লেট ফ্যাসিলিটি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেন থাকে।
চলতি মৌসুমে তিন সপ্তাহের মধ্যে দুই দফা বন্যার মুখোমুখি হয়েছে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চল। ১৮ জেলার নিম্নাঞ্চলে প্রায় ২৬ লাখ মানুষ দুর্গতিতে পড়েছে।
আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাস সঙ্কটকালে বিতরণের পরেও সরকারের হাতে যথেষ্ট ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। চাহিদা পাওয়ার আগেই বন্যাক্রান্ত জেলাগুলোতে ত্রাণ পাঠানো হয়েছে। কোনো জেলা থেকে বাড়তি চাহিদা পেলে সঙ্গে সঙ্গে তা পাঠানো হবে।
৪ জুলাই থেকে কয়েক ধাপে বন্যা, নদীভাঙন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকা-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে দিতে সারা দেশে ১৫ হাজার ২০০ মেট্রিকটন চাল, তিন কোটি ৩৯ লাখ নগদ টাকা এবং ৬২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দিয়েছে সরকার।
এছাড়াও শিশু খাদ্য কিনতে ৫০ লাখ টাকা, গো-খাদ্য কিনতে ৫০ লাখ টাকা, ১০০ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরাতমতের জন্য আরও তিন লাখ টাকা রবাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মাত্র ২০০ টাকার জন্য টাঙ্গাইলে চার খুন
দ্রোহ অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার বিকাল পৌনে ৫টার সময় উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী সাগর আলী (২৭) ব্রাহ্মণবাড়ি এলাকার মগবর আলীর ছেলে।
শুক্রবার সকালে মধুপুর উপজেলা সদরের মাস্টারপাড়া উত্তরা আবাসিক এলাকায় ব্যবসায়ী আব্দুল গনি (৫২), তার স্ত্রী তাজিরন বেগম (৪২), ছেলে কলেজছাত্র তাজেল (১৭), ও মেয়ে সাদিয়ার (৯) মরদেহ উদ্ধার করা হয়।
একই রাতে গনি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মধুপুর থানায় মামলা করেন।
আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, আসামিকে জিজ্ঞেসাবাদে সে হত্যাকান্ডের সত্যতার কথা স্বীকার করেছেন।
নিহত আব্দুল গনি সুদের ব্যবসা করতেন। আসামি সাগর আলীর সাথে আগে থেকেই সুদের লেনদেন ছিল। আসামি বেশ কয়েকবার সুদের টাকা দিতে ব্যর্থ হন। গত মঙ্গলবার আব্দুল গনির কাছে দুইশ টাকার জন্য গেলে তাকে অনেক বকাঝকা করে তাড়িয়ে দেওয়া হয়। এতে সাগর অপমান বোধ করেন। এরপর তার এক সহযোগীকে নিয়ে এ হত্যা এবং টাকা পয়সা ও সম্পদ লুটের পরিকল্পনা করেন আসামি।
ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতার আহবান সেতুমন্ত্রীর
দ্রোহ অনলাইন ডেস্ক
করোনা সংক্রমণ রোধে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান।
যেসব পরিবহন সরকার ও মালিক-সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
ঈদ কেন্দ্র করে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি এড়াতে এবং জনগণকে সুরক্ষা দিতে দায়িত্বশীল হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। এটি ধর্মীয় উৎসব হওয়ায় সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে।
আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের
সেতুমন্ত্রী বলেন,মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করতে হবে এবং তা উৎসমুখেই নিয়ন্ত্রণ করতে হবে।
বিআরটিএর মোবাইল কোর্ট সার্বক্ষণিক মনিটর করবে, কোনো ধরনের অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে হবে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রতিটি টিপ শেষে গাড়ির ভেতর ও বাইরে জীবাণুমুক্ত করতে হবে।
তিনি বলেন, যাত্রাপথে জ্বালানি সংগ্রহ ও জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি থামানো যাবে না।
ঈদের তিনদিন আগে থেকে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি সড়ক ও মহাসড়কের ওপর এবং পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলেও জানান।
ঈদের আগে ও পরে সিএনজি স্টেশনসমূহ খোলা রাখতে জ্বালানি বিভাগকেও অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সৈকতে ভাঁসছে হলুদ রঙের কচ্ছপ
দ্রোহ অনলাইন ডেস্ক
ভারতের উড়িষ্যা সমুদ্র সৈকত থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপটির গা ও খোলস হলুদ রঙের।
রবিবার কচ্ছপটি হঠাৎ সৈকতে ভেসে উঠে। পরে রাজ্যের বালাসোর জেলার জনপুর গ্রামের বাসিন্দারা সেটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের
বন্যপ্রাণ বিভাগের কর্মকর্তারা বলছেন, এমন উজ্জ্বল হলদে রঙের কচ্ছপ সাধারণত অমিল। উদ্ধার করা কচ্ছপের পুরো খোলস এবং দেহটি হলুদ। এটি একটি বিরল কচ্ছপ, এর মতো আগে আর কখনও দেখা যায়নি।
ভারতীয় বন বিভাগ কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে কচ্ছপটির সাঁতার কাটার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘সম্ভবত এটি একটি অ্যালবিনো। কয়েক বছর আগে সিন্ধুর স্থানীয় বাসিন্দারা এরকম একটি প্রজাতি উদ্ধার করেছিল।’
অন্য একটি পোস্টে সুশান্ত বলেন, গোলাপি চোখগুলো দেখুন, অ্যালবিনিজমের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য।’
টুইটারে বেশ কয়েকজন জানিয়েন যে, তারা এর আগে কখনও হলুদ রঙের কচ্ছপ দেখেননি।
ইংল্যান্ড সফরের দলে আমির ফিরলেন
দ্রোহ স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রথমে নিজের নাম সরিয়ে নেওয়া মোহাম্মদ আমিরকে দলে যোগ করেছে পাকিস্তান। এই সপ্তাহের শেষে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে বাঁহাতি এই পেসারের।
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে আমিরকে দলে যোগ করার কথা জানায়। তবে সফরের আগে দুবার তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে।
গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমির। প্রথমে ইংল্যান্ডে যেতে আপত্তি জানিয়েছিলেন সন্তান-সম্ভবা স্ত্রী কে একা রেখে যাওয়ার কারনে। তার সন্তান জন্মের সম্ভাব্য তারিখ ছিল আগস্টে। তবে শুক্রবার দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এই পেসার। এরপরই তাকে দলে যোগ করার সিদ্ধান্ত নেয় পিসিবি।
সোমবার আমিরের প্রথম করোনা পরীক্ষা করানো হয়েছে । প্রথম টেস্টে নেগেটিভ ফলাফল এলেও তাকে রাখা হবে লাহোরে জীবাণুমুক্ত পরিবেশে। বুধবার দ্বিতীয় দফার পরীক্ষায় নেগেটিভ আসার সাপেক্ষে ইংল্যান্ড সফরের অনুমতি পাবেন তিনি।
ম্যানচেস্টারে ২৮ আগস্ট শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
শৈলকুপা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ পোনা মাছ অবমুক্তকরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।












