বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 719

রাজবাড়ীতে বাড়ছে পদ্মা নদীর পানি

0
রাজবাড়ীর বন্যা পরিস্থিতি

রাজবাড়ী প্রতিনিধি

বেশ কয়েক দিনের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষনের কারণে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন প্লাবিত হলেও সদর উপজেলার মহেদ্রপুর গ্রেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায় , গতদিনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মার পানি ০.২৫মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.৮৩মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন- আসিফ গান গাইলেন কবীর সুমনের কথা-সুরে

এছাড়া পাংশা উপজেলার সেনগ্রাম গেজ স্টেশনে পদ্মার পানি ০.২৭মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.২৪মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর গেজ স্টেশনে পদ্মা পানি ০.২৫মিটার বৃদ্ধি পেলেও বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, পদ্মানদীর পানি ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে। রাজবাড়ীর নিন্মাঞ্চল প্লাবিত হতে শুরু করছে।

তিনি আরও বলেন, পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটি যদি অব্যাহত থাকে তবে কয়েকদিনের মাঝে দৌলতদিয়া ফেরিঘাট পানির নিচে তলিয়ে যেতে পারে।

সোনম ফিরলেন লন্ডনে

0
Sonom-dro-16-7-p-15
সোনম কাপুড়

দ্রোহ বিনোদন ডেস্ক

লকডাউনের ঠিক আগেই দেশে ফিরেছিলেন সোনম কাপুর। নিয়ম মেনে ছিলেন কোয়ারেন্টাইনেও। নিয়ম একটু শিথিল হতেই স্বামী আনন্দের সঙ্গে লন্ডন ফিরলেন সোনম। বিদেশের বাড়িতে পৌঁছে আপ্লুত সোনম ইনস্টাগ্রামে লিখলেন ‘লন্ডন, আই অ্যাম ব্যাক।’

ল্যান্ডিংয়ের ভিডিও শেয়ার করে সোনম লেখেন, ‘সো বিউটিফুল।’ লন্ডনে ফিরে একগুচ্ছ ভিডিও শেয়ার করলেন তিনি। লকডাউনের আগেই ভারতে ফিরেছিলেন সোনম। তারপরই বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক উড়ান। করোনা পরিস্থিতিতে পরিবারের কাছে থাকতে চেয়েছিলেন তিনি। তাই দেশে ফেরা।

সোনম বলেন, বাবা অনিল কাপুরের বয়স ৬৩ বছর। বাবা এটা বলতে চান না মোটেই, তবুও এটাই সত্যি। মায়ের বয়সও ৬৩। আনন্দের ঠাকুমার বয়স ৮০-র কাছাকাছি। তার কাছে সেই সময় কেউই ছিলেন না। তাই আমাদের ফিরতেই হতো।

দেশে ফিরে সোনম করোনা পরিস্থিতিতে বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। প্রত্যেকের পাসপোর্ট চেক করে দেখা হচ্ছিল কোন দেশ থেকে ফিরছেন যাত্রীরা। আমরা ও অন্যান্য যাত্রীরা মাস্ক ও গ্লাভস পরেছিলেন। দেশে থাকাকালীন একবার দিল্লি থেকে মুম্বাই যান সোনম। সেখানে বোন রিয়া কাপুরের সঙ্গে দেখা করেন ও একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি।

আসিফ গান গাইলেন কবীর সুমনের কথা-সুরে

0
কবীর সুমনের কথা-সুরেআসিফ গান গাইলেন

দ্রোহ বিনোদন ডেস্ক

বরেণ্য গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবীর সুমনের কথা ও সুরে এবার গান গাইলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে ‘এখনও সেই আসিফ আমি’ শিরোনামে এ গানের রেকর্ডিং করেছেন আসিফ।

এটিই আসিফের প্রথম গান কবীর সুমনের সুরে। এ গানের সংগীতায়োজন করেছেন উজ্জল সিনহা। গানটি শুনে আসিফের গায়কির প্রশংসা করেছেন কবীর সুমন।

এক ফেইসবুক স্ট্যাটাসে সুমন লিখেছেন, বাংলাদেশের গায়ক আসিফ আকবর আজ প্রথম ওনার জন্য তৈরি আমার গান রেকর্ড করলেন। রাফ ভয়েস মিক্স শুনলাম। খুব ভাল লাগল। সাবাশ আসিফ!”

কবীর সুমনের একনিষ্ঠ ভক্ত আসিফ, তার কথা-সুরে গাইতে পারাটা তার জন্য আনন্দের বলে জানান তিনি। এটি ছাড়াও সামনে আরও গানের পরিকল্পনা আছে তাদের।

এটি ছাড়াও প্রথমবারের মতো রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিলেন আসিফ। ‘আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা’ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু।

আযান বন্ধ করতে পারবে না কেউ-এরদোগান

0
তুরস্কের প্রেসিডেন্ট

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেটো আর পিকেকের মতো সন্ত্রাসীগোষ্ঠী যতই অপতৎপরতা চালাক না কেন, তার দেশের পতাকা কেউ নামাতে পারবে না বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের চার বছরপূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কেউ ষড়যন্ত্র করে আর তুরস্কে আযান দেয়া বন্ধ করতে পারবে না। ২০১৬ সালের ১৫ জুলাই রাতের আঁধারে ফেতুল্লা টেরটিস্ট অর্গানাইজেশন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিল। কিন্তু সেদিন দেশটির স্বাধীনচেতা জনগণ নিজেদের জীবনকে তুচ্ছ করে সার্বভৌমত্ব রক্ষা করেছেন।

আরও পড়ুন-সাবরিনা আরিফ মুখোমুখি- জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এরপর থেকে ১৫ জুলাই গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে তুরস্কে।

২০১৬ সালের সেনা অভ্যুত্থানে ২৫১ জন বেসামরিক লোক নিহত হন। এ ছাড়াও আহত হয়েছিলেন কমপক্ষে ২ হাজার ২০০ জন।

বোয়ালিয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

0
বোয়ালিয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

পাংশা প্রতিনিধি

মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন,ইভটিজিং মুক্ত সমাজ গড়তে পুলিশিং সেবা মানুষরে দোড় গোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিতে বোয়ালিয়ায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের সহযোগীতায় কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধামচন্দরপুর স্কুল সংলগ্ন নতুন মার্কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ।

আরও পড়ুনসাবরিনা আরিফ মুখোমুখি- জিজ্ঞাসাবাদ করবে ডিবি

তিনি বলেন, যুব সমাজই পারে এই সমাজ থেকে সকল প্রকার মাদক,অন্যায়,অবিচার দূর করতে,এই যুবকেরাই আমাদের মাতৃভাষার জন্য আন্দোলন করে মায়ের ভাষা টিকিয়ে রেখেছে,মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার যুবক যুদ্ধে অংশ গ্রহণ করে আমাদের দেশকে স্বাধীন করেছে। আপনারা যুবকেরা চাইলেই এই সমাজ থেকে সকল প্রকার অপরাধ নির্মূল করা সম্ভব।

আমাদের সন্তােেনরা সন্ধ্যার পরে কে কোথায় কার সাথে মিশছে কি করছে এ বিষয়ে আমাদের খোঁজ রাখতে হবে,বিট পুলিশের পাশাপাশি এলাকায় আসন্ন ঈদ উপলক্ষে নিজেরাই কমিটি করে পাহারার ব্যবস্থা করলে অপরাধীরা আর অপরাধ করতে সাহস পাবে না।

পুলিশকে আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করুন পুলিশের একার পক্ষে সম্ভব নয় আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখা। আমার ফোন নাম্বার ২৪ ঘন্টা খোলা যে কোন প্রয়োজনে আমাকে ফোন করুন যে কোন সময়ে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গনি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম আবু জালাল, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউপি সদস্য আবু জাফর, আঃ লীগ নেতা আবুল বাশার, আব্দুল খালেক মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ,সমাজ সেবক আয়নাল হোসেন, শাহীন,সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় কর্মসূচীতে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন

0
কুমারখালীতে জাতীয় কর্মসূচীতে বৃক্ষ রোপনের উদ্বোধন

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে আমলকি, জলপাই ও কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অচিরেই উপজেলার ১১টি ইউনিয়নে ২০ হাজার ৩২৫টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু করা হবে।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান এবং বন বিভাগের সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।

সাবরিনা আরিফ মুখোমুখি- জিজ্ঞাসাবাদ করবে ডিবি

0
Sabrina-Dro-16-7-p-36
সাবরিনা এবং আরিফুল

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে। একই মামলায় একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরিফুলের স্ত্রী সাবরিনা চৌধুরীকেও গ্রেফতার করা হয। বুধবার আরিফুল হক চৌধুরীকে চার দিনের এবং সাবরিনাকে দ্বিতীয় রিমান্ড শেষ করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার আরিফুলকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপরই বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশ আরিফুল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

এ প্রতারণার মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারের পর আরিফুল এবং স্ত্রী সাবরিনা দুজন দুজনকে প্রতারণার দায়ে দুষছেন। তবে গ্রেপ্তারের পর আরিফুল হক চৌধুরী প্রতারণার জন্য তাঁর স্ত্রী সাবরিনা সহ প্রতিষ্ঠানের চারজনকে দায়ী করেন।

তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম মোস্তফা বলেন, সাবরিনা অনেক তথ্য দিয়েছেন, প্রতারণার জন্য তাঁর স্বামী আরিফুলকেই দায়ী করেন তিনি। মূলত সাবরিনার সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতেই আরিফুলকে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যজনের নিবন্ধন করা সিম দিয়েই প্রতারণায় জড়িত ব্যক্তিদের সঙ্গে খুদে বার্তা বিনিময় করতেন সাবরিনা। ।

বৃহস্পতিবার স্বামী-স্ত্রীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। এতে প্রতারণায় কার কী ভূমিকা ছিল, সব বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।

এ্যাম্বুলেন্স চালকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

0
jamal-dro-16-7-p-3
নিহত জামাল হোসেন

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালকের অবহেলায় এক রোগীর মৃৃত্যুর অভিযোগ উঠেছে।

জানা যায়, ১৫ জুলাই সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় শৈলকুপা জামাল অটোর মালিক ও মোটরসাইকেল ম্যাকানিজ জামাল হোসেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্তানন্তর করেন। তবে সরকারি এ্যাম্বুলেন্স চালক বকুল হোসেন নানা অজুহাতে প্রায় ১ ঘন্টা দেরি করেও তিনি না এসে তার ছেলেকে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন-ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল কিশোরের

পরে ফরিদপুর যাওয়ার পথে ব্যবসায়ী জামালের মৃত্যু হয়। ব্যবসায়ীর এমন মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

নিহতের মেজো ভাই আব্দুল ওহেদ বলেন, জামালকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানন্তর করে। তবে এ্যাম্বুলেন্স চালক বকুল টিএইচও‘র অজুহাত দেখিয়ে প্রায় ঘন্টা বিলম্ব করে। যার কারণে আমার ভাই চিকিৎসাবিহীন মারা গেছে।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স

পৌর সভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আলী বলেন, বকুল সরকারি ড্রাইভার হলেও নানা অজুহাত দেখিয়ে বিভিন্ন সময় তার ছেলেকে দিয়ে গাড়ি চালায়। এর আগেও ওর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সরকারি ডিউটি ফাঁকি, রোগীর স্বজনদের সাথে খারাপ আচরণ, এলাকার প্রভাব দেখিয়ে এ্যাম্বুলেন্স দিয়ে ব্যবসা সহ কুকর্মে লিপ্ত আছে বকুল ড্রাইভার।

শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু বলেন, জামালের সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বড়ই ব্যথিত আমি। তবে বকুল ড্রাইভারের এমন নেক্কারজনক সিদ্ধান্ত, স্বেচ্ছাচারিতা ও হীনমানসিকতায় আমি বির্ব্রত। তার বিরুদ্ধে এমন অভিযোগ আগেও শুনেছি। যদি এ ঘটনার অভিযোগ সত্যি হয় আইননানুগভাবে তাকে কঠোর শাস্তি প্রদান করা সহ চাকুরি থেকে অপসারণের দাবি জানান।

অভিযুক্ত বকুল ড্রাইভার মুঠোফোনে অভিযোগ স্বীকার করে জানান, করোনা নমুনা সংগ্রহের জন্য আগে থেকে টিএইচও স্যার এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে বলেছিল। এছাড়া ওই এ্যাম্বুলেন্সে রোগী উঠাতেও তিনি নিষেধ করেন।  তাই আমি ৫ মিনিট দেরি করেছি। তবে রোগীর স্বজনরা যে ১ঘন্টা দেরির কথা বলছে তা সম্পূর্ণ মিথ্যা।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, আমার দোহাই দিয়ে ১ ঘন্টা দেরি করে বকুল ড্রাইভার জরুরি সেবা ব্যহত করে যে মিথ্যাচার করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ড্রাইভারের এমন মিথ্যাচারে আমি বিব্ররত। ওর এমন মিথ্যাচারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল কিশোরের

0
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

করোনাকালের অলস সময়ে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল সুমন হোসেন (১৪) নামের এক কিশোরের।

বৈশ্বিক এই মহামারীর অলস সময়ে গ্রামে গঞ্জে বিকেল হলেই আকাশে দেখা মেলে রং-বে রংয়ের ঘুড়ি। তবে এ বছর ঘুড়ি ওড়ানোর আনন্দে প্রাণ গিয়েছে বেশকিছু কিশোরের। তেমনি এক ঘটনা ঘটেছে বুধবার বিকালে ঝিনাইদহ জেলার ধর্মপাড়া গ্রামে।

আরও পড়ুন- নজরদারির বাইরে ছিলেন না সাহেদ -র‌্যাব ডিজি

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ঘুড়ি নিয়ে গ্রামের মাঠে ওড়াতে যায় কিশোর সুমন। সন্ধ্যা ঘনিয়ে এলে ঘুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য নাটাই গুছিয়ে ঘুড়ি ধরতে গেলে ঘুড়ির শিং এ চোঁখ ও মাথায় আঘাত পায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় কিশোরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সুমন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

শৈলকুপার কচুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামসুজ্জোহা ঝিনাইদহের কিশোর সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌরভ গাঙ্গুলী গোটা পরিবারসহ হোম কোয়ারেন্টাইনে

0
Saurob-Dro-16-7-p-1-compressed
সৌরভ গাঙ্গুলী এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়- ফাইল ছবি

সুুমন বিশ্বাস

গুজব রটেছিল একবার। তবে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়ে দিয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ঘটনাটা এবার সত্য হয়ে গেল। সৌরভ গাঙ্গুলীর দাদা করোনায় আক্রান্ত । এর জন্যেই সৌরভসহ পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রাণঘাতী করোনায় কেউ বাদ পড়ছে না। ক্রিকেটার, অভিনেত্রী, কাউকেই ছাড় দিচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাস।

প্রিন্স অফ ক্যালকাটার ঘরে বেশ কিছুদিন আগেই হানা দিয়েছিল করোনা ভাইরাস। প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন গাঙ্গুলীর বউদি। অর্থাৎ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী।

তখনই থেকেই শোনা যাচ্ছিলো স্নেহাশিসের শরীরেও নাকি বিদ্যমান আছে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ। এবার তিনি আক্রান্ত। এমনটা শোনা যাচ্ছে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কারণেই সৌরভ গাঙ্গুলী সহ গাঙ্গুলী পরিবারের সবাই থাকবেন হোম কোয়ারেন্টাইনে ।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...