রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 726

করোনার ভুয়া সার্টিফিকেট কেলেঙ্কারিতে ডাঃ সাবরিনা গ্রেপ্তার

0
করোনার ভুয়া সাটিফিকেট কেলেঙ্কারিতে ডাঃ সাবরিনা গ্রেপ্তার

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সাটিফিকেট প্রদান এবং জালিয়াতির সাথে জড়িত থাকার অপরাধে বহুল আলোচিত জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুর ১টার দিকে হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডাঃ সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে জাতীয় ডেকে নেয়া হয়।

তবে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চিকিৎসকের কাছ থেকে সন্তোষজনক কোন উত্তর পাওয়া যায়নি বলে জানান তদন্তকারীরা।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ জানান, ২৩ জুন তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডাঃ সাবরিনার স্বামী আরিফুল চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে জাল করোনা পরীক্ষার রিপোর্ট তৈরির অভিযোগে তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।

২৩ জুন এ মামলায় ডাঃ সাবরিনার স্বামী আরিফুল চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারীসহ জেকেজি হেলথকেয়ারের অফিস থেকে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

করোনার ভুয়া রিপোর্ট প্রদানের কেলেঙ্কারি প্রকাশ হবার পর থেকে আলোচনায় আসেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনা আরিফ চৌধুরী।

প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, জেকেজির প্রতারণার জন্য সাবরিনা দায়িত্ব এড়ানোর এখন আর কোন সুযোগ নেই কারণ জিজ্ঞাসাবাদে তার স্বামী আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটির সাথে এ চিকিৎসকের সর্ম্পকের বিষয়ে সব কিছু স্বীকার করেছেন।

কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা ও দায়িত্ব গ্রহণ

0
Kumarkhal-Dro-p-7-9
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা ও দায়িত্ব গ্রহণ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় কুমারখালী পাবলিক লাইব্রেরীর সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন এবং বার্ধক্যজনিত কারণে অব্যাহতি দেওয়া সদস্যদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

এ সভায় সভাপতিত্ব করেন, দুদক কর্তৃক অনুমোদিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেন।

আরও দেখুন- খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

সভায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, নতুন দায়িত্ব প্রাপ্ত সহসভাপতি আব্দুর রহমান, সাবেক সহ সভাপতি সরদার আব্দুল মালেক, বর্তমান কমিটির সদস্য হাবীব চৌহান, সদস্য জি, এম মাহবুব রহমান, সদস্য আরিফুজ্জামান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ইশরাত জাহান, উজির আলী সেলিম ও সদস্য শামীমা পারভীন।

দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইরানে বিয়ে বন্ধ

0
Iran-Dro-p-7-2
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের বিস্তার রোধে বিয়ে অথবা লোক সমাগম হয় এমন সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করছে ইরান।

শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এ ধরনের অনুষ্ঠান আয়োজন বন্ধের আহ্বান জানান।
এ ঘোষণার পরপরই এক পুলিশ কর্মকর্তা রাজধানীর তেহরানে বিয়ে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার মত সব ধরনের অনুষ্ঠান আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বন্ধ ঘোষণা করেন।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এ মহামারীর বিস্তার রোধে বেশ কিছুদিন লকডাউনে ছিল ইরান। কিন্তু অর্থনীতি বাঁচাতে এপ্রিলের মাঝামাঝি থেকে দেশটির সরকার ধীরে ধীরে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয়। এতে অর্থনীতির চাকা কিছুটা সচল হলেও ভাইরাসের বিস্তার উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।

শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী দেশে কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত ১২ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত দুই লাখ ৫৫ হাজার ১১৭ জন।

আরও দেখুন- খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

রুহানি বলেন, ‘‘আমাদের অবশ্যই দেশজুড়ে অনুষ্ঠান আয়োজন এবং গণজমায়েত বন্ধ করতে হবে। হোক সেটা অন্ত্যষ্টিক্রিয়া, বিয়ে বা পার্টি। এটা উৎসব বা সেমিনার আয়োজনের সময় নয়।” চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও স্থগিত হতে পারে বলে জানান তিনি।

কমিটির উপদেষ্টা হোসেইন কেনাতি বলেন, ‘‘ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হতে যাচ্ছে, যেটি আরো বেশি প্রাণঘাতী হবে।”

যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি আগে থেকেই ভঙ্গুর হয়ে আছে, ফলে দীর্ঘ লকডাউনের ধাক্কা সামলানো সম্ভব নয়। এ বিষয়ে রুহানি বলেন, ‘‘সব থেকে সহজ উপায় সব কিছু বন্ধ করে দেওয়া। কিন্তু তখন ক্ষুধা ও বেকারত্বের কারণে জনগণকে রাস্তায় নেমে আসতে হবে।”

পাংশার কৃতি সন্তানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ইউএনও

0
Pangsha-Dro-p-7-p-21
পাংশার কৃতি সন্তানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ইউএনও

পাংশা প্রতিনিধি

৩৮ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তিন হয়ে বিভিন্ন ক্যাডারে সুপারিশকৃত ৫ জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও দেখুন- খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

রবিবার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের কার্যালয়ে সদ্য ৩৮ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তিন হওয়া বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

0
kho-rta-dro-12-p12-compressed
নসিমন দূর্ঘটনায় মারা যাওয়া তিন গরুর ভাসমান ছবি-দ্রোহ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসা পাংশার সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই নছিমন পুকুরে পরে তিনটি গরু মারা গেছে।

আরও দেখুন-দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল

রবিবার দুপুরে নছিমন পুকুরে পরে মারা যাওয়া গরুর মালিকের নাম আদু মোল্লা, তার বাড়ি খোকসা উপজেলার হাসিমপুর গ্রামে। এই গরু গুলো প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা দিয়ে ব্যবসায়ী খরিদ করেছিলেন। গরু গুলো বিক্রির জন্য স্থানীয় একটি হাটে নেওয়া হচ্ছিল।

দূঘর্টানা কবলিত ইঞ্জিন চালিত দেশীয় গাড়ি নসিমন

ঘটনাস্থলে উপস্থিত অপর এক গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, রবিবার দুপুর ১২ টার দিকে খোকসা উপজেলার ক্লাবমোড় এলাকা থেকে পাংশা পশু হাটের উদ্যেশ্যে গরু বোঝাই স্যালো ম্যাশিনের ইঞ্জিন চালিত নছিমন ছেড়ে আসে। খোকসা পাংশার সীমান্তবর্তী শিয়ালডাঙ্গী পৌঁছে নছিমন চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পরে যায়। চালক মাসুদ প্রাণ নিয়ে ডাঙ্গায় উঠলেও গরু গুলো গাড়ির সাথে আটকে যায়।

আরও দেখুন- খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

স্থানীয়রা চেষ্টা করে পানিতে নিমর্জীত নছিমনটি উদ্ধার করে। কিন্তু তৎক্ষনে গরু গুলো মারা যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে গ্রামবাসী মৃত গরু গুলো সড়কের পাশে গর্তকরে মাটি চাপা দিয়ে রাখে।

এবার ভারতে বিক্রি হচ্ছে হীরার মাস্ক

0
হীরার মাস্ক

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের পুনের এক বাসিন্দা সম্প্রতি স্বর্ণের মাস্ক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন । এবার দেশটির গুজরাট রাজ্যের সুরাটের একটি গয়নার দোকানে পাওয়া যাচ্ছে হীরার তৈরি মাস্ক ।

এমন খবরই প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

আরও পড়ুন- এবার করোনা আক্রান্ত হলেন ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যাও

গয়নার দোকানের মালিক দীপক চোকসি বলেন, একটি বিয়ের অনুষ্ঠানের জন্য একটি ক্রেতার কাছ থেকে তিনি এই মাস্ক বানানোর ধারণা পেয়েছে। মাস্কগুলোতে খাঁটি হীরা এবং আমেরিকান হীরার সঙ্গে স্বর্ণের ব্যবহারও করা হয়েছে।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

জানা গেছে, দুই ধরনের হীরার মাস্ক রয়েছে সুরাটের এই দোকানে। আমেরিকান ডায়মন্ড খোদাই করা মাস্কের দাম দেড় লাখ রুপি। আর আসল হীরা খোদাই করা মাস্কের দাম প্রায় ৪ লাখ রুপি।

ঈশ্বরদীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সাংবাদিক সম্মেলন

0
সাংবাদিক সন্মেলনে কামাল হোসেন

পাবনা প্রতিনিধি

মানসিক ভারসাম্যহীন থাকা অবস্থায় সুকৌশলে নিজ স্ত্রী রেহেনা বেগম কর্তৃক অত্যাচার নির্যাতন এবং বসত বাড়িসহ প্রায় সাড়ে ছাব্বিশ কাঠা জমি রেজিষ্ট্রি করে নেওয়ার প্রতিবাদে এবং সকল রেজিষ্ট্রি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে নির্যাতিত স্বামী ও জমির মালিক কামাল হোসেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

এসময় তার বন্ধু ও দোকানের ম্যানেজার আজিজুল হকসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন অভিযোগ করে বলেন, আমি বিদেশ থেকে আসার পর থেকে আমার স্ত্রী রেহেনা বেগম নানা ভাবে আমাকে নির্যাতন চালাতে থাকে। একের পর এক ঘুমের ওষুধ খাইয়ে মানুষিক রোগী করে সুকৌশলে জমি রেজিষ্ট্রি করে নেয়।

আরও পড়ুন- এবার করোনা আক্রান্ত হলেন ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যাও

এরপর পাবনা সদর হাসপাতালের ডাক্তার ও পাবনা মানসিক হাসপাতালের ডাক্তারের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মানসিক ভারসাম্য ফিরে পেয়ে স্ত্রীর জমি রেজিষ্ট্রি করে নেওয়ার কৌশল ও উদ্দেশ্য বুঝতে পারি।

তিনি আরও বলেন, আমি মানসিক রোগী থাকা অবস্থায় আমাকে দিয়ে আমার স্ত্রীর নামে ৫/৭/২০২০ ইং তারিখে ঈশ্বরদী সাব-রেজিষ্ট্রি অফিস থেকে রেজিষ্ট্রি করে নেওয়া জমি ও বসত বাড়ি রেজিষ্ট্রি বাতিল করার আবেদন জানাচ্ছি।

এবার করোনা আক্রান্ত হলেন ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যাও

0

সুমন বিশ্বাস

অমিতাভ এবং অভিষেক বচ্চনের পর এবার করোনা রিপোর্ট পজিটিভ এল ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যারও।

রবিবার দুপুরেই হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইট করে খবর নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ। তবে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। ঐশ্বর্য ও আরাধ্যা দু’জনেই উপসর্গহীন এবং হোম কোয়ারেন্টাইনে থাকবে বলে জানা গিয়েছে।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

র‌্যাপিড টেস্ট নেগেটিভ বললেও দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সোয়াব স্যাম্পেল টেস্টের ফল এসেছে পজিটিভ। জানা গেছে, অভিষেক যে ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন, সেখান থেকেই প্রথম সংক্রমণ ছড়ায় বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, জয়া ছাড়াও অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নভ্যা নভেলি এবং অগস্থ্যার রিপোর্টও নেগেটিভ এসেছে।

অশ্লীলতার দায়ে নিষিদ্ধের দাবি ‘৩৬৫ ডেইজ’ সিনেমা

0

দ্রোহ বিনোদন ডেস্ক

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া পোল্যান্ডের সিনেমা ‘৩৬৫ ডেইজ’ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। পুরো বিশ্বের নারীরা সিনেমার মূল চরিত্র মাইকেল মোরোনকে নিয়ে মাতামাতি করলেও অনেকেই অশ্লীলতার দায়ে সিনেমাটি নিষিদ্ধ করার জন্যও দাবি তুলেছেন।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিকায়লা জাজন ‘৩৬৫ ডেইজ’ সিনেমা নিষিদ্ধ করে নেটফ্লিক্সে প্রচার বন্ধ করার জন্য একটি ক্যাম্পেইন লঞ্চ করেছেন। সেখানে জনমত গ্রহণ করছেন তিনি।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

তিনি বলেছেন, ‘৩৬৫ ডেইজ’ সিনেমায় স্টকহোম সিনড্রোম’কে উৎসাহিত করা হয়েছে। এই পিটিশনে খুব অল্প সময়ের মধ্যেই ৭৫ হাজার মানুষ সমর্থন জানিয়ে সাক্ষর করেছেন।

সংগীত তারকা ডাফি নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রিড হাস্টিংসের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি নিজের অপহরণের শিকার হওয়া এবং অপহরণকারীর দ্বারা ধর্ষিত হওয়ার ঘটনাগুলো লিখেছেন। সিনেমায় অপহরণ করে আটকে রাখা, শারীরিক সম্পর্ক স্থাপন করা, হেনস্তা করা দেখানো হয়েছে বলে নিন্দা জানান তিনি। তবে ডাফির চিঠির প্রেক্ষিতে সিনেমাটি সরানো হবে না বলে জানানো হয়েছে নেটফ্লিক্স থেকে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পুরো বিশ্বের দর্শকদেরকে তাদের পছন্দ মতো সিনেমা উপভোগ করতে দেয়ায় বিশ্বাস করি। মেম্বাররা কী দেখবেন এবং কী দেখবেন না সেটা ম্যাচিউরিটি ফিল্টারের মাধ্যমে নিজেরাই নির্বাচন করতে পারবেন। কোনো কন্টেন্ট বেশি ম্যাচিউর মনে হলে সেটা রিমুভও করতে পারবেন।’

‘ফেকস্পাই’ নামের নতুন বিপদ অ্যান্ড্রয়েড ফোনের

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাইবার অপরাধের সঙ্গে যুক্ত বিভিন্ন চীনা গ্রুপ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে নতুন সংস্করণের অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ব্যবহার করছে। তারা এসএমএস বার্তার মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীকে ফাঁদে ফেলে। এ ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামটির নাম ‘ফেকস্পাই’।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবারিজনের গবেষকেরা বলেন, ফেকস্পাই ম্যালওয়্যারটি তথ্যচুরি করতে সক্ষম। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের কন্ট্রাক্ট লিস্ট পড়তে পারে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন তথ্য চুরি করে দেয়। এ ছাড়া বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য ও আর্থিক বিষয়াদিতেও ঢুঁ মারে।

সাইবারিজনের সম্প্রতি প্রকাশ করা ‘ফেকস্পাই মাস্কিউরেডস অ্যাজ পোস্টাল সার্ভিস অ্যাপস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক প্রতিবেদনে বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনের ফেকস্পাই ম্যালওয়্যারটি কাজে লাগিয়ে সাইবার দুর্বৃত্তরা বৈশ্বিক পর্যায়ে মোবাইল পোস্টাল সেবা ও ট্রান্সপোর্টেশন অ্যাপের বিভিন্ন তথ্য চুরি করছে বলে প্রমাণ মিলেছে।

এতে ঝুঁকির মধ্যে থাকে বিভিন্ন পোস্টাল সেবা। তাদের ছদ্মবেশে এসএমএস পাঠিয়ে ব্যবহারকারীর সঙ্গে প্রতারণা করা হয়। পোস্টাল সেবার নামে বার্তা পাঠিয়ে সেখানে একটি লিংকে ক্লিক করতে বলা হয়।

২০১৭ সাল থেকে ফেকস্পাই ম্যালওয়্যারটির অস্তিত্ব থাকলেও এটি রূপ বদল করে আবার হাজির হচ্ছে। এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। এতে ব্যবহারকারীকে লিংকের মাধ্যমে প্রলুব্ধ করে ম্যালওয়্যার ডাউনলোড করানোর চেষ্টা চালায় দুর্বৃত্তরা। একবার ফেকস্পাই ডাউনলোড হয়ে গেলে এটি এসএমএস নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং ডিভাইস থেকে স্পর্শকাতর তথ্য চুরি করে।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...