রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 732

কুষ্টিয়ায় নতুন করে ৩৯ জন করোনা আক্রান্ত

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলায় বৃহস্পতিবার নতুন করে ৩৯ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এদিন মোট ৩২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৭৭ টি, মেহেরপুরের ১৭ টি , চুয়াডাঙ্গার ২৯ টি, নড়াইল ৫৭ টি এবং ঝিনাইদহের ৪৮ টি নমুনা ছিল।

আরও দেখুনকরোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

কুষ্টিয়া জেলায় নতুন করে ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ২ জন, ভেড়ামারায় ১ জন, সদরে ১৬ জন , মিরপুরে ২ জন , কুমারখালী ১৮ জন।

রাজবাড়ীতে করোনায় ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৬৬৬

0
Corona-Dro-29-p-2-compressed
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে এখন অবধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় মোট ৬৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ।

বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলার সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ ও ৬ জুলাই ১১৮ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাদের রিপোর্টের ফলাফল হাতে পেয়েছি। এদের মধ্যে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুনকরোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৩ জন , পাংশা উপজেলার ১০ জন , বালিয়াকান্দি উপজেলার ১ জন এবং গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা রোগী রয়েছেন। ।

তিনি আরও বলেন , এখন পর্যন্ত রাজবাড়ীতে ৬৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ২৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদের মধ্যে ৪৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৩৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্যকর্মীরা ২ মাসের বেতনের সমান বিশেষ সম্মানি পাবেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় যে সকল স্বাস্থ্যকর্মীরা নিজেদেরকে সরাসরি নিয়োজিত রেখেছেন, তাদের বিশেষ সম্মানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ সম্মানি হিসেবে স্বাস্থ্যকর্মীদের এককালীন দুই মাসের মূল বেতন প্রদান করা হবে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্ত জানানো হয়।

আরও দেখুনকরোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সরাসরি করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তারা এই বিশেষ সম্মানি পাওয়ার যোগ্য হবেন। এজন্য নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাবে। স্বাস্থ্যসেবা বিভাগ ওই তালিকা যাচাই করে টাকা ছাড় করার জন্য অর্থ বিভাগের সম্মতি নেবে বলে জানানো হয়।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম সচিব ডঃ মোহাম্মদ আবু ইউছুফ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এজন্য চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে নিয়মিত বেতনভাতার বাইরে এ ধরনের প্রণোদনামূলক বেতন বা ভাতা দেওয়ার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

২০২০ এর এশিয়া কাপ স্থগিত

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ইনস্টাগ্রামের এক ভিডিওতে বলেন এবার এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। তবে সে সময় অবদি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে তেমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সৌরভের মন্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় ক্রিকেট প্রেমীদের মাঝে। শেষ পর্যন্ত এশিয়া কাপ আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়ে এসিসিই।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজিত হচ্ছে না। ২০২১ সালে এটি আয়োজনের চেষ্টা করবে এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এশিয়া কাপ আয়োজনের কথা ছিল। কিন্তু ভ্রমণনিষেধাজ্ঞা, দেশে দেশে হোম কোয়ারেন্টিনের বিভিন্ন নিয়ম, মৌলিক স্বাস্থ্য ঝুঁকি ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মের মধ্যে এশিয়া কাপ আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর বাইরে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, কর্মকর্তা এবং পৃষ্ঠপোষকদের স্বাস্থ্য ঝুঁকিও একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এসব বিবেচনায় নিয়ে এসিসি ২০২০ সালের এশিয়া কাপ স্থগিত ঘোষণা করছে।

পাংশায় আদিবাসি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

0
পাংশায় আদিবাসি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃহস্পতিবার বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে পাংশা উপজেলার প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম আদিবাসি ২শত শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের আরও বেশী মনযোগী হয়ে পড়া লেখা করতে বলেন এবং একই সাথে করোনা ভাইরাসের সময় সকলকে সচেতন থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাগন,আদিবাসি উন্নয়ন সমিতির নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

পাংশায় করোনা রোগীর সংখ্যা ১৩৭ জন

0
images
করোনা ভাইরাসের প্রতিকী ছবি

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার সকল ইউনিয়নেই এখন করোনা রোগী শনাক্ত হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,শরিসা ইউনিয়নের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ^াস জনপ্রতিনিধি,চিকিৎসক,নার্স,স্বাস্থ্যসহকারী,কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

নতুন করে আরও ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ জিয়াউল হোসেন জানিয়েছেন নতুন করে আরও ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত পাংশা উপজেলায় ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই এখন করোনা রোগী শনাক্ত হচ্ছে। এখন আমাদের সর্ব্বোচ সর্তক থাকতে হবে। স্বাস্থ্য বিধি মেনে আমাদের চলা ফেরা করতে হবে অবশ্যই মাস্ক ছাড়া কেউ বাইরে বের হবেন না।

খোকসায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন

0
খোকসায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে কদম গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত। পরে থানা কমপ্লেক্সে, খোকসা ডিগ্রী কলেজ ক্যাম্পাস, উপজেলা পরিষদ ক্যাম্পাস ও বিভিন্ন সড়কে ফলদ এবং কাঠজাত গাছের চারা রোপণ করা হয়।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী বিশ্বাস রাজু, শহর যুবলীগ সভাপতি সুলতান হোসেন, শহর যুবলীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সজল রায়, রাজু আহম্মেদ, হেলালউদ্দিন, সাইফুল ইসলাম, কামরুজ্জামান প্রমুখ।

দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে-প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রীর সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর থেকেই আমরা দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ধরে যাচ্ছি। যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, নেবো এবং এটা অব্যাহত থাকবে। দুর্নীতির সাথে জড়িত, অনিয়মে জড়িত, আমরা যাকেই পাচ্ছি এবং যেখানেই পাচ্ছি তাকে ধরছি। আর ধরছি বলেই, চোর ধরে যেন চোর হয়ে যাচ্ছি।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

আমরা ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এর আগেতো দুর্নীতিটাই নীতি ছিল। অনিয়মটাই নিয়ম ছিল। সেভাবেই রাষ্ট্র চলেছে এর আগে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যতদূর পারছি শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই অনিয়মগুলো আমরা নিশ্চয়ই মানব না বলে জানান তিনি।

ঝিনাইদহে ৩ পুলিশসহ করোনায় নতুন আক্রান্ত ৩৩ জন

0
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৩ পুলিশসহ করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ জন।

বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি জানান, বুধবার ঝিনাইদহ শহরের ট্রাকটার্মিনাল পাড়ার তাইজুল ইসলাম নামের এক বৃদ্ধ করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন এবং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে আল মামুন নামের অন্য এক জন মারা গেছেন। জেলাতে নতুন করে সুস্থ হয়েছে আরও ৫ জন এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৬৬ জন মানুষ। এ অবধি জেলাতে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৪৫টি যার মধ্যে ফলাফল পাওয়া গেছে ২৪৭২টি।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে ৭৭টি নমুনার ফল পাওয়া গেছে । যার মধ্যে ঝিনাইদহ সদরেই রয়েছেন ২৪ জন। এদের মধ্যে ঝিনাইদহ সদর থানা পুলিশ ফাড়ির ২ জন, ঝিনাইদহ বিটিসিএল’র ২ জন এবং ঝিনাইদহ ট্রাফিক পুলিশের এক সদস্য রয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলাতেই ১৩১ জন রোগী শনাক্ত হয়েছে এখন অবধি। এর মধ্যে মারাগেছে ১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ শহরের ব্যপারীপাড়ায় রোগীর সংখ্যা বেশি রয়েছে। এছাড়া শৈলকুপা উপজেলাতে উপসর্গ নিয়ে মারা যাওয়া একজন সহ আরেক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শৈলকুপাতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ জন। কালীগঞ্জ উপজেলাতে নতুন করে ৭ জন শনাক্ত হয়েছে। এই উপজেলাতে মোট আক্রান্ত হয়েছে ১২০ জন। এছাড়াও হরিণাকুন্ডু উপজেলাতে ১৬ জন, কোটচাঁদপুরে ২৫ জন এবং মহেশপুরে ২০ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

0
আটককৃত দুই মাদক ব্যবসায়য়ী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে।

আটককৃতরা হলেন, হরিণাকুন্ডুর চরপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে রেজাউল করিম ও সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মহামায়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে সাইফুলকে আটক করে।

বৃহস্পতিবার বিকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল ঝিনাইদহ শহরের আরাপুর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সামনে অভিযান চালায়। সে সময় একই স্থান থেকে ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল সেট, ০৬টি সীম কার্ড এবং নগদ ১০,৫২০/- টাকাসহ রেজাউল করিম
সাইফুল নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...