শুক্রবার, মার্চ ২০, ২০২৬.
Home Blog Page 769

না ফেরার দেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

0
health-minister-nasim

দ্রোহ অনলাইন ডেস্ক

আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদ নাসিমের একান্ত সহকারী সচিব মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালক আল ইমরান চৌধুরী বেলা ১১টা ১০ মিনিটে মোহাম্মদ নাসিমকে মৃত ঘোষণা করেন।

তীব্র শ্বাসকষ্ট জনিত কারনে ১ জুন শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হোন এই বর্ষীয়ান নেতা। তার শরীরে করোনা ভাইরাস উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি করোনা পজিটিভ। তবে দ্বিতীয় দফায় তার নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসে ।

৫ জুন ভোরে তার ব্রেন স্ট্রোক হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হয় কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সে সময় ভেন্টিলেশন মেশিনের সাহায্যে তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন।

আরও পড়ুন: 

এ বাজেট মানুষকে রক্ষা করার, গতানুগতিক নয় – অর্থমন্ত্রী

ছাগল বিক্রির টাকা নিয়ে খুন হল আমিরুল

0
jhinaidoh-Dro-13-p-2

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ছাগল বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে কোলা ইউনিয়নের দৌলৎপুর গ্রামে।

শুক্রবার রাত ৮ টার দিকে আমিরুল ইসলামকে (৪৬) প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের শাহিন নামের এক সন্ত্রাসী। নিহত আমিরুল উপজেলার কোলা ইউনিয়নের দৌলৎপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

স্থানীয়রা বলেন, নিহত আমিরুলের দুলাভাইয়ের কাছে ছামছুল মন্ডলের ছেলে শাহিন হোসেন একটি ছাগল বিক্রি করে। কিন্তু শাহিন ছাগল বিক্রির বেশকিছুদিন পরে আরও ৩’শত টাকা পাবে বলে দাবি করে। নিহত আমিরুলের দুলাভাই এ টাকা দিতে অস্বীকার জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। তবে পরবর্তীতে তা থেমেও যায়।

ঘটনার সন্ধ্যায় আমিরুল ইসলাম গ্রামের মধ্যদিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। এমন সময় রাস্তায় আগে থেকে ওৎ পেতে থাকা শাহিন ধারালো দা দিয়ে আমিরুলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিরুল মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি মুহা মাহাফুজুর রহমান মিয়া বলেন, ছাগল বিক্রির মাত্র ৩’শ টাকা পাওনা নিয়ে তর্কের জের ধরে আমিরুলকে কুপিয়ে হত্যা করেছে শাহিন। আসামী শাহিন এখনও পলাতক আছে । পুলিশ শাহিনকে আটকের চেষ্টা করছে।

গাংনীতে জামায়াতের আমীর আটক

0
gangni-Dro-13-p-1

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলামকে নাশকতার অভিযোগে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার বিকাল পৌনে ৬ টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা একালায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী বলেন, মেহেরপুর সদর থানায় জামায়াত নেতা রবিউল ইসলামের নামে ২৩ মার্চ একটি নাশকতার মামলা হয়েছিলো যার মামলা নং-২৭। তবে মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাংনী থানা এলাকা থেকে আটক করা হয়। রাতে মেহেরপুর সদর থানায় তাকে হস্তাান্তরের প্রক্রিয়া চলছে।

টানা বিরতির পর লা লীগার ম্যাচ মাঠে গড়াল

0
La-Ligar-DRO12-p-22-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা প্রার্দুভাবে দীর্ঘ তিন মাস বিরতির পরে রিয়াল বেতিস ও সেভিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে লা-লীগা পুনরায় মাঠে গড়ালো।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সেভিয়া ২-০ গোলে রিয়াল বেতিস কে পরাজিত করে।

সেভিয়ার হয়ে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন লোকাস অকাসফোস (৫৬) মিনিটে, দ্বিতীয় গোলটি আসে রেগিস এর পা থেকে ৬২ মিনিটে।

আজ শুক্রবার রাতে লা লীগার ম্যাচে গ্রানদা ও গেটাফে মধ্যকার খেলাটি চলছে। রাত ২টায় অনুষ্ঠিত হবে ভ্যালেন্সিয়া ও লেভান্তের মধ্যকার ম্যাচটি ।

এ বাজেট মানুষকে রক্ষা করার, গতানুগতিক নয় – অর্থমন্ত্রী

0
AHM-Dro-12-p-13-compressed
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘মানুষকে রক্ষা করার’ বাজেট হিসেবে বর্ণনা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী দেশের মানুষকে বাঁচাতে ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

সেই সাথে বাজেট পরবর্তি প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদদের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, এ বাজেট গতানুগতিক ধারার বাজেট নয়।

শুক্রবার বাজেট-পরবর্তী অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা আশা করছি করোনা ভাইরাস দেশে আর বেশি দিন থাকবে না এবং আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারব। করোনা ভাইরাসে আক্রান্ত দেশের মানুষদের প্রথমে আমাদের বাঁচাতে হবে। এখন আমাদের অবকাঠামো তৈরি করতে হবে এবং আরও অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কোভিড-১৯ এর প্রভাবের কারণে অনেকে তাদের চাকরি হারিয়েছেন।

বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এ প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের দায়িত্ব দেয়া হয়েছে, নন-এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৫ হাজার কোটি টাকা, আর নন-ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধিারণ করা হয়েছে ৩৩ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের পরে কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা নতুনভাবে কৃষি খাত তৈরি করতে চাই। মূলত, দেশে খাদ্য সরবরাহ এবং কর্মসংস্থান তৈরি করতে আমাদের বিপুল পরিমাণের অর্থের প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, আমরা বিগত বছরগুলোতে আমাদের লক্ষ্য অর্জনে করতে পেরেছি। তাই, আশা করি এ বছরও আমরা জিপিডি প্রবৃদ্ধি পাব। ঐতিহ্যগতভাবে আমরা ৪৯তম বাজেট ঘোষণা করেছি। তবে, কোভিড-১৯ এর কারণে এ বছরের বাজেট অন্যান্য বছর থেকে আলাদা।

বাজেট করোনা মহামারিতে জনগণকে দুর্ভোগে ফেলবে – বিএনপি

0
Mirza-Faqrul-islam-dro-12-p-9-compressed
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘কাল্পনিক, ধোঁয়াটে এবং অযৌক্তিক’ উল্লেখ করে বিএনপি বলেছে, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট করোনাভাইরাস মহামারিতে জনগণকে আরও দুর্ভোগে ফেলবে।

শুক্রবারে অনলাইন সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বাজেটে জনগণের জীবন-জীবিকা রক্ষা এবং বর্তমান সংকট কাটিয়ে ওঠার বিষয়ে কোনো বার্তা না দেওয়ায় জাতি হতাশ হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সরকার শুধু দুর্নীতির সুযোগ দিতে এবং ক্ষমতাসীন দলের লোকদের জনসাধারণের অর্থ লুণ্ঠনের জন্য মেগা প্রকল্পের জন্য বিশাল বরাদ্দের প্রস্তাব করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

ফখরুল ইসলাম বলেন, বাজেট আক্ষরিক অর্থে কল্পনাপ্রসূত কথার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। বাজেট জনবান্ধব হয়নি।

তিনি বলেন, মানুষের জীবন ও অর্থনীতিকে এ মহাসংকট থেকে উদ্ধারের জন্য প্রয়োজন ছিল প্রথাগত বাজেট কাঠামো থেকে বেরিয়ে আসা। এবং একটি ‘বিশেষ করোনা বাজেট’ করা। অর্থমন্ত্রী তা না করে একটি গতানুগতিক অবাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করেছেন। যা জাতিকে হতাশ করেছে।

বিএনপির পক্ষ থেকে ৯ জুন সুনির্দিষ্ট পুনরুদ্ধার পরিকল্পনা সমৃদ্ধ তিন বছরের জন্য একটি মধ্যমেয়াদী বাজেটের রূপরেখা দেয়া হয়েছিল। বিএনপি মহাসচিব বলেন, অর্থমন্ত্রী আমাদের সুপারিশ ও দেশের অধিকাংশ শীর্ষ অর্থনীতিবিদের অভিমতকে উপেক্ষা করে প্রত্যাশিত বাজেটের স্থলে নিতান্তই একটি সাধারণ বাজেটের ঘোষণা দিলেন।

তিনি আরো বলেন, বাজেটে করোনা কাটিয়ে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই।

ফখরুল বলেন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তাবিত বাজেটে প্রত্যাশিত অর্থ বরাদ্দ দেয়া হয়নি।

পাংশায় করোনা আক্রান্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
Pangsha-Dro-12-p-3-compressed

পাংশা প্রতিনিধি

পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামে করোনা আক্রান্ত রোগীর পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

শুক্রবার দুপুরে হাবাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ জহুরুল হক সবুজের নেতৃত্বে খাদ্য সামগ্রী প্রদান কালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, ইউনিয়ন যুবলীগের নেতা আকমল হোসেন, ইউপি সদস্য কালাম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেনসহ নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সভাপতি শেখ জহুরুল হক সবুজ বলেন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল নিয়মিত ভাবে আমাদের এলাকার খোঁজ খবর নিচ্ছেন। তিনি করোনাকালীন পুরা সময়ই পাংশাতে অবস্থান করে রাজবাড়ী-২ আসনের ৩টি উপজেলায় তথা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির মানুষের খোঁজ খরর নিয়ে আসছেন।

আজ রাতে স্কুল ছাত্রীর বিয়ে!

0
chiled-mare-12p-8-compressed
স্কুল ছাত্রীর মা।

স্টাফ রিপোর্টার

ছাত্রী (১৫)। কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী। আজ শুক্রবার রাতেই বাবা মা তাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসাচ্ছেন। তারও এক কথা জোর করে বিয়ে দিলেই সে আত্মহত্যা করবে।

ফারজানার বাবা ফারুক পেশায় দিনমজুর। মা কুলছুম পেশায় গৃহিনী। ছাত্রীটির আত্মহত্যার ঘোষণার সংবাদটি নিশ্চিত করেন তারই স্কুলের একাধিক শিক্ষক ও বন্ধবীরা। তবে ভয়ে কেউই নাম প্রকাশ করতে রাজি হন নি।
শুক্রবার সকালের কোন এক সময় সুযোগ পেয়ে ওই শিক্ষার্থী প্রতিবেশী তারই এক শিক্ষিকার বাড়িতে গিয়ে তার বিয়ের বিষয়টি জানিয়ে ওই শিক্ষিকাকে যে কোন উপায়ে এই বিয়ে বন্ধের অনুরোধ করেন। পরিবারের লোকজন জোর করে তাকে বিয়ে দিলে সে আত্মহননের পথ বেছে নেবে বলেও ওই শিক্ষিকাকে জানায়।

মোড়াগাছা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষক জানান, শুক্রবার সকালে ওই শিক্ষার্থীর প্রতিবেশী এক শিক্ষিকা তাকে ওই ছাত্রীর আজ বিয়ে হচ্ছে বলে তাকে অবহিত করেন। নবম শ্রেণির ওই শিক্ষার্থীর বিয়ের সংবাদটি জানতে পেরে শুক্রবার বেলা ১১টায় খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামের ওই ছাত্রীর বাড়িতে সরেজমিন গিয়ে দেখতে পান বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছে। কনের জন্য খিড় (পায়েস) রান্না হয়েছে। বাড়ির ভেতরে রান্না ঘরে প্রচুর পিয়াজ রসুন ছিলার কাজ চলছে। বাইরে একটি চুলায় রান্না করছেন এক জন স্থানীয় বার্বুচি।

ক্যামেরা হাতে সাংবাদিক দেখেই তেরে এলেন ওই ছাত্রীর মা। মেয়ের বিয়ের কথা অস্বীকার করে বললেন ঘর তোলা হয়েছে তাই পাড়ার লোকদের খাওয়াতে হবে। পরে কথা পাল্টে বললেন তার ছেলে মারা গিয়েছিল তাই তার জন্য মিলাদ দেওয়া হবে। সাংবাদিকরা ওই শিক্ষার্থীর সাথে কথা বলতে চাইলেও তাকে লুকিয়ে রাখা হয়। অনেক অনুরোধের পরও পরিবারের লোকজন সাংবাদিকদের সামনে ওই শিক্ষার্থীকে হাজির করেনি।

একটু এগিয়ে আসতেই কথা বলা হয় ওই ছাত্রীর দুই বান্ধবীর সাথে। তারা সাফ জানায় যার মেয়ে সে যদি বিয়ে দেয় তাদের আর কী করার আছে?

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, ছাত্রীর বিয়ের বিষয়টি জানতে পেরে দুপুরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের লোকজন সবাই বিষের বিষয়টি অস্বীকার করেছে। বলা হচ্ছে, মৃত ছেলের চল্লিশা। একজনের মৃত্যুর কথা বললে তো আর কিছু করার থাকে না। তবে পুলিশ স্থানীয়দের মোবাইল নম্বর দিয়ে এসেছে। যাতে বিয়ের লোকজন বা বরযাত্রী এলে তারা পুলিশকে খবর দেয়।

চুয়াডাঙ্গাতে মাকে পিটিয়ে মারলো ছেলে

0
Chuadanga-Dro-12-p-6-compressed

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে সামান্য পারিবারিক কলহের জের ধরে নিজের মাকে পিটিয়ে মারলো ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ায়।

নিহত সাজেদা খাতুন একই গ্রামের মন্টু শেখের স্ত্রী। অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করেছে পুলিশ।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ছেলে জামিরুলের সাথে মা সাজেদা খাতুনের পারিবারিব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে জামিরুল হঠাৎ করে লাঠি নিয়ে মায়ের উপর হামলা করে। পিটিয়ে তার মাকে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা আহত অবস্থায় সাজেদাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করা হয়েছে।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা সোয়া চার লাখ

0
corana-dro-12-p-5-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ২০ হাজার ৯৯৩ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ লাখ ৭৭৭ জনে। এ তথ্য নিশ্চিত করেছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জেএইচইউ কর্তৃপক্ষের তথ্যে জানানো হয়, করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যায় শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৮ লাখ ২ হাজার ৮২৮ জন। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ হাজার ৯১৯ জন।

সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ও মারা যাওয়ার তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৮০৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্ক রাজ্যেই মারা গেছেন ৩০ হাজার ৫৮০ জন।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ৪১ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর পরেই ইতালিতে ৩৪ হাজার ১৬৭ জন, ফ্রান্সে ২৯ হাজার ৩৪৯ জন এবং স্পেনে ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...