মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬.
Home Blog Page 8

কুষ্টিয়ায় দলীয় কোন্দলের কারনে বিএনপির ভরাডুবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির ‘শক্তিশালী ঘাঁটি’ হিসেবে পরিচিত। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটির তিনটিতেই ভরাডুবি হয়েছে দলটির। তিনটি সংসদীয় আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। মাত্র একটিতে জিতেছেন ধানের শীষের প্রার্থী।

পরাজয়ের কারণ হিসেবে মনোনয়ন নিয়ে দ্ব›দ্ব, অভ্যন্তরীণ কোন্দল, দলীয় নেতাকর্মীদের দখল-চাঁদাবাজিসহ অপকর্মের লাগাম টেনে ধরতে না পারার পাশাপাশি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নির্বাচনি কূটকৌশলকে দায়ী করা হচ্ছে।

নির্বাচনি তথ্য বলছে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে ২০০৮ সালের আগে পর্যন্ত যতগুলো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সবগুলো জাতীয় সংসদ নির্বাচনেই ধানের শীষের প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে শুধু ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াহেদ একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে কুষ্টিয়ার চারটি আসনই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা জয়লাভ করেন। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ এ ধারাবাহিকতা বজায় রেখেছিল। এবার চারটি আসনের মধ্যে তিনটিতেই বিজয় ছিনিয়ে এনেছে জামায়াতে ইসলামী।

জেলার একমাত্র ধানের শীষের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে জয় পেয়েছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এর আগে বাবার মৃত্যুজনিত কারণে অনুষ্ঠিত উপ-নির্বাচনে এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বাবা মরহুম আহসানুল হক পচা মোল্লাও এ আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পরবর্তী সময়ে ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি বিএনপি সরকারের ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে হঠাৎ এমন ভরাডুবি বিএনপির জন্য ‘বড় সতর্কবার্তা’। মনোনয়ন নিয়ে দ্ব›দ্ব, অভ্যন্তরীণ কোন্দল এবং সাংগঠনিক দুর্বলতা সবকিছু মিলিয়েই এমন শোচনীয় ফলাফল বিপর্যয় ঘটেছে বলে তারা মনে করছেন।

তারা বলছেন, সংকট উত্তরণে জরুরি পদক্ষেপ হিসেবে দলীয় কোন্দল নিরসন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে যে কোনো কমিটি গঠনে দলীয় নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি বিতর্কিতদের পরিবর্তে ক্লিন ইমেজের ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসা জরুরি। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয় ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই এ আসনের তিনবারের নির্বাচিত এমপি এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামের কর্মী-সমর্থকরা রাগিব রউফ চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে রাজপথে তীব্র আন্দোলন শুরু করেন। মনোনয়ন চূড়ান্ত ঘোষণা হওয়ার আগ পর্যন্ত মহাসড়ক অবরোধ, মশাল মিছিল এমনকি কাফনের কাপড় পরিধান করে তারা আন্দোলন-সংগ্রাম করেন। তীব্র আন্দোলনের মুখেও মনোনয়ন পরিবর্তন না হওয়ায় হতাশায় বিপুল ভোটব্যাংক হাতছাড়া হয়ে যায়।

কেন্দ্রের চাপে শহিদুল ইসলাম এবং তার ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম শেষ পর্যন্ত রাগিব রউফ চৌধুরীর পক্ষে মাঠে নামেন। তারপরও তাদের ভোটব্যাংক চলে যায় বিরোধী শিবিরে।

শুধু তাই নয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা-কর্মীদের বেপরোয়া চাঁদাবাজি-দখলবাজিসহ নানা বিতর্কিত কর্মকান্ডে এখানকার মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে পারেনি। আর এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে নির্বাচনের ফলাফল নিজেদের দখলে নিয়েছেন জামায়াতের প্রার্থী আব্দুল গফুর। নির্বাচনে আওয়ামী লীগের যে ভোটব্যাংক রয়েছে, সেটিও দখলে নিতে চরমভাবে ব্যর্থ হয় বিএনপি। এই আসনে আগে থেকেই এলাকার মানুষের কাছে জনপ্রিয় এবং ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর।

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, ‘কুষ্টিয়ার তিনটি আসনে দলের ভরাডুবির পেছনে অন্যতম কারণ ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীকে ভোটের মাঠে নামানো। বিএনপির ঘাড়ে বন্দুক রেখে গর্ত থেকে বের হয়ে তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। ভোটের মাঠে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে অবস্থান নেতা-কর্মীসহ ভোটাররা ভালোভাবে গ্রহণ করেননি।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে প্রায় ৫৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজা।

অন্তত ৫০ জন সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে এখানকার বিএনপি নেতা-কর্মীরা যখন হাট-ঘাট, বালুমহল দখল, চাঁদাবাজি-দখলবাজিতে ব্যতি ব্যস্ত তখন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মন্দিরের নিরাপত্তা থেকে শুরু করে কীভাবে সাধারণ মানুষকে তাদের দিকে ভেড়ানো যায়, নীরবে সেই প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিএনপি নেতা-কর্মীদের অনেকেই নানা অপকর্মে জড়িয়ে পড়ে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেন।

ভোটাররা বলছেন, জামায়াতের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে অন্তত ৫-৬ বার করে এক একজন সাধারণ ভোটারের বাড়ি বাড়ি গেছেন। অন্যদিকে নির্বাচনি এলাকার বেশিরভাগ ভোটারদের বাড়িতে একবারও পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

কুষ্টিয়া সদর উপজেলার শহরতলির একটি গ্রাম বটতৈল। শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরের ওই গ্রামের একটি এলাকা শিশির মাঠ। সেখানকার শরিফ, জহির ও সালামসহ কয়েকজন দাবি করেন, তাদের কাছে ভোট চাইতে কেউ আসেননি। বিএনপির দু-একজন নেতা এলাকায় এলেও চায়ের দোকানে গল্প করে ফিরে গেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দলের একটি বড় অংশের নিয়ন্ত্রণ ছিল সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহবার উদ্দিনের হাতে। ওই অংশের অনেকেই মনে করেন, সোহরাব উদ্দিনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় এ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনে পরাজয় বরণ করতে হয়েছে। ওই অংশের দাবি, সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় চরম ক্ষুদ্ধ এবং হতাশ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা নির্বাচনের মাঠে অনেকটাই নীরব থেকেছেন। ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।

বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের কাছে টানতেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। বিএনপির একটি পক্ষ আশা করেছিলেন, আওয়ামী লীগের ভোট তাদের ঝুঁলিতে পড়তে যাচ্ছে। তবে অনুসন্ধান বলছে, অনেকে বুকে ধানের শীষের ব্যাজ নিয়ে ঘুরেছেন, কিন্তু ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। এমন একটি এলাকা হলো কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল গ্রাম। সেখানে মিলপাড়ার অনেক ভোটার এই প্রতিবেদককে জানান, তাদের নির্দেশ ছিল দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার। কিন্তু ব্যাজ রাখতে হবে বিএনপির।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি দলীয় মনোনয়ন দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি বঅর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিক সৈয়দ মেহেদী আহমেদ রুমীর চরম বিরাগভাজন হন। উভয়ই মনোনয়ন বাতিলের দাবিতে রাজপথে তীব্র আন্দোলন শুরু করেন। মনোনয়ন চূড়ান্ত ঘোষণা হওয়ার আগ পর্যন্ত মহাসড়ক অবরোধ, মশাল মিছিল এমনকি কাফনের কাপড় পরিধান করে তারা আন্দোলন-সংগ্রাম করেন। তীব্র আন্দোলনের মুখেও মনোনয়ন পরিবর্তন না হওয়ায় চরম হতাশ হন সাদী, আলাউদ্দিন খান এবং আনসার প্রামানিকের অনুসারীরা।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত যুবদল নেতা জাকারিয়া আনসার কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিকের ছেলে।

জেলার একমাত্র কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে পুনরায় এমপি নির্বাচিত হয়েছেন রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা। তিনিও দলের অন্যদের পরাজয়ের পেছনে অভ্যন্তরীণ কোন্দলকেই বড় করে দেখছেন।

রেজা আহম্মেদ বলেন, ‘কুষ্টিয়ায় পরাজয়ের একমাত্র কারণ দলের অভ্যন্তরীণ কোন্দল। এর বাইরে আওয়ামী লীগের ভোট আশা করেও বিএনপির প্রার্থীরা প্রতারিত হয়েছেন।’

প্রায় একই মন্তব্য করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের পরাজিত প্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন, ‘আমাদের দলের মধ্যে সমন্বয়হীনতা ছিল। প্রচারের সময় আমরা দলের বড় একটি অংশকে সঙ্গে পাইনি। বিশেষ করে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে ইউনিয়ন থেকে শুরু করে থানা ও উপজেলা কমিটি গঠনের সময় দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রভাব পড়েছে জাতীয় নির্বাচনে।’

স্বাধীনতার পর ১৯৮৬ সালের নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে একবার জয় পেয়েছিল জামায়াতে ইসলামী। এবার জেলার তিনটি আসনে জয় পেয়েছেন তারা। এ সফলতার পেছনের কারণ জানতে চাইলে কুষ্টিয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের নেগেটিভ কর্মকান্ড ও দলটির অভ্যন্তরীণ কোন্দল আমাদের সুবিধা দিয়েছে। সেই সঙ্গে আমাদের নেতা-কর্মীদের জনসম্পৃক্ততা আমাদের পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। মোটা দাগে বললে এই তিনটি কারণ আমাদের জয়ের জন্য বড় ভূমিকা রেখেছে।’

নিজ ঘাঁটিতে বিএনপির এ পরাজয়ের কারণ জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক বলেন, ‘ভোট অনেক সময় প্রচারের ওপরও নির্ভর করে। এবার সম্ভবত জামায়াতের নেতা-কর্মীরা ভোটারদের কাছে বেশি পৌঁছাতে পেরেছেন। নিজেদের লক্ষ্যের কথা জানাতে পেরেছেন। সর্বোপরি ভোটাররা বেছে নিয়েছেন। এর বাইরে ঢালাওভাবে বড় কোনো কারণ আমি দেখছি না।

জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপ খেলতে যাচ্ছে

0

প্রবাসী আনিকাসহ থাকছে তিন নতুন মুখ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ৪৫ বছর পর এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৯৮০ সালে জাতীয় পুরুষ ফুটবল দল খেলেছিল এশিয়ান কাপ। এবার খেলবে জাতীয় নারী ফুটবল দল।

আজ (বৃহস্পতিবার) রাত ২ টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। দলের নেতৃত্বে থাকছেন কোচ পিটার বাটলার।

সিডনিতে অনুশীলন ও স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ। ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। গ্রæপের অন্য দুই দল উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

অস্ট্রেলিয়াগামী জাতীয় দলের স্কোয়াডে বড় কোনো চমক নেই। যে ২৬ জন নিয়ে পিটার যাচ্ছেন রাতে সেখানে নতুন মুখ মাত্র ৩ জন। সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী ছাড়া নতুন অন্য দুইজন হচ্ছেন আলপি আক্তার ও সুরভী আক্তার আফরিন।

অস্ট্রেলিয়াগামী দল

গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার ও স্বর্ণা রানী মন্ডল।

রক্ষণভাগ: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, হালিমা খাতুন ও সুরভী আক্তার আফরিন।

মধ্যমাঠ: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া ও উন্নতি খাতুন।

আক্রমণভাগ : তহুরা খাতুন, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি ও মোসাম্মাৎ সুলতানা।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া পৌর বাজার এলাকায় এ অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা।

অভিযানকালে মূল্যতালিকা সংরক্ষণ না করা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সর্বমোট চারটি দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় ব্যবসায়ীদের উদ্দেশে বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার অস্থির করতে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজির চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে কেসমত আলী (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ একই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

বৃহস্পতিবার উপজেলার বসন্তপুর ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামে এই হত্যাকান্ড ঘটে। সকালে নবিছদ্দিন ও কেসমত আলীর মধ্যে এ নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে নবিছদ্দিন ও তার ছেলে রফিকুল লাঠি দিয়ে কেসমত আলীকে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা নিশ্চিত করে জানান, নিহত কেসমত আলীর সাথে তার ছোট ভগ্নিপতি নবছদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে প্রতিপক্ষ কেসমত আলীর উপর হামলা করে। তিনি নিহত হন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিলো। আঘাতজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় বোয়ালিয়া গ্রাম থেকে নিহতের ভগ্নিপতি নবিছদ্দিন ও ভাগ্নে রফিকুলকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় আটকদের গ্রেফতার দেখানো হবে।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা দেয়নি। তার বদলে নেওয়া হয় স্কটল্যান্ডকে।

তবে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৮ সালের বিশ্বকাপের টিকিট পেয়েছে টাইগাররা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ১২ দলের নাম নিশ্চিত করেছে তারা।

২০২৮ সালের বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগেই স্বাগতিক সুবিধায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। আইসিসির নির্ধারিত নীতিমালা অনুযায়ী, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা আট দল ২০২৮ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে।

এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়া পরের বিশ্বকাপের স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সুপার এইটের আট দলসহ মোট দল ৯টি। তাদের বাইরে আইসিসি র‌্যাঙ্কিংয়ে (৯ মার্চ ফাইনালের পরদিন পর্যন্ত) পরের তিনটি স্থান নিশ্চিত বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের।

সব মিলিয়ে ২০ দলের এই টুর্নামেন্টে ১২টি দল সরাসরি খেলবে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতামূলক শক্তির ভিত্তিতে কোটার সংখ্যা নির্ধারণ করা হবে।

রোজার প্রথম দিন থেকে স্কুল ছুটি থাকছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রæয়ারি ) রোজার প্রথম দিন থেকে স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রæয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রæয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩৬ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে।

বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট অনুযায়ী, ৩৫টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং ১৩টি জামায়াত জোট পেতে পারে বলে জানিয়েছে কমিশন।

সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে ছয়জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও কোনো জোটে যুক্ত হয়ে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারে। তবে স্বতন্ত্ররা কোনো জোটে যোগ দিলে আসনের হিসাব পরিবর্তিত হতে পারে।

ইসি থেকে জানা গেছে, সংসদ নির্বাচনে ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোট ২১১টি আসন, জামায়াত জোট ৭৪টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসন পেয়েছে। ফলে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন।

অন্যদিকে, খেলাফত মজলিস একটি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করে। ফলে এসব দল সংরক্ষিত নারী আসন পাওয়ার যোগ্য হয়নি। চাইলে এ দলগুলো অন্য দলের সঙ্গে জোট করে সংরক্ষিত নারী আসন পাওয়ার ক্ষেত্রে যে কোনো দলকে সহায়তা করতে পারবে।

এদিকে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট হাইকোর্টের আদেশে স্থগিত রাখা হয়েছে। বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত হয়েছে। এ চারটি আসনের ফলাফল প্রকাশের পর সংরক্ষিত নারী আসনের সংখ্যা কম বা বেশি হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে কমপক্ষে ছয়টি নির্বাচিত আসন প্রয়োজন। তবে চাইলে দলগুলো জোটবদ্ধভাবে নারী আসনের জন্য প্রতিদ্ব›িদ্বতা করতে পারবে, এতে কোনো আইনি জটিলতা নেই।

ইসি জানায়, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এসব আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। অর্থাৎ চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইসি এসব আসনের ভোট আয়োজন করবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোট দেবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা। প্রতিটি রাজনৈতিক দল বা জোট তাদের প্রাপ্ত আসনের অনুযায়ী একক প্রার্থী মনোনয়ন দেয়। একক প্রার্থী থাকলে ভোটপ্রহণের প্রয়োজন হয় না। তবে প্রার্থী একের বেশি হলে ভোট নেওয়া হয় এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীরাই নির্বাচিত হন।

আইন অনুযায়ী, শপথ নেওয়া সংসদ সদস্যদের তথ্য তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে ইসিতে পাঠানো হয়। সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট ্রপকাশের ২১ কার্যদিবসের মধ্যে দল বা জোট তাদের প্রার্থী তালিকা ইসিতে জমা দেয়। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে ইসি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য শপথগ্রহণ করা সদস্যদের দলভিত্তিক তালিকা প্রস্তুত করে।

জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) আইন-২০০৪ অনুযায়ী, সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করতে হয়। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়। ভোটগ্রহণের জন্য সংসদ ভবনেও কেন্দ্র স্থাপন করা যেতে পারে।

যদি কোনো দল বা জোট তাদের প্রাপ্য নারী আসনের জন্য প্রার্থী না দেয় বা কম প্রার্থী দেয়, তাহলে ওই আসনের জন্য সরাসরি ভোট নেওয়া হবে। এক্ষেত্রে দলভিত্তিক কোনো বণ্টন হবে না এবং সব দল বা জোট প্রার্থী দিতে পারবে।

বৃহস্পতিবার প্রথম রোজা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রমজান।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার রাতেই এশার নামাজের পর তারাবিহ নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষরাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এর আগে বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য জানান মুহাম্মদ নিজাম উদ্দিন।

চাঁদ দেখা কমিটির ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ। আজ (বুধবার) রাতে মুসলমানরা তারাবির নামাজ পড়বেন এবং রাতের শেষভাগে সেহরি খাবেন।

এদিকে, সৌদি আরবসহ অন্যান্য আরব দেশে রোজা বুধবার থেকেই শুরু হয়েছে। সাধারণত বাংলাদেশে সৌদি আরবের এক দিন পরে রোজা ও ঈদ পালন করা হয়। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিন থেকে চাঁদপুরসহ কয়েকটি এলাকায় রোজা শুরু হয়েছে।

খোকসার বিএনপি নেতারদের পাল্টা পাল্টি বক্তব্যের ভিডিও ভাইরাল

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির প্রার্থীর পরাজয় কেন্দ্র করে দুই গ্রæপের পাল্টা পাল্টি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। প্রার্থীর অংশের নেতাদের দাবি উপজেলা বিএনপির সভাপতি ও তার অংশের নেতাকর্মীরা দলীয় প্রার্থীকে হারাতে কলকাঠি নেড়েছে। অন্যপক্ষ (সভাপতির অংশ) বক্তব্যে দাবি করেছেন, প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টরা আওয়ামী লীগ নেতাদের দিয়ে নির্বাচন করানোতে বিএনপি হেরেছে। এই পক্ষ আরও দাবি করছে, দলীয় নেতা কর্মী ও ব্যবসায়ীদের দেওয়া চাঁদার টাকা হাতিয়ে নিয়ে যাওয়া এবং কর্মী অবমূল্যায়ন করা পরাজয়ের জন্য দায়ী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন দুইবারের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী। আসনের খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম আনছার প্রামানিকসহ এই অংশের নেতাকর্মীরা মনোনয়নের বিরোধিতা করেন। অভ্যন্তরিন বিরোধ না মিটলেও সব পর্যায়ে নেতা কর্মীরা দলীয় ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর প্রচার প্রচারণা শুরু করেন। ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রায় সাড়ে সাত হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী পরাজিত হন। পরাজিত অংশের নেতারা এই ফল মেনে নিতে পারেনি। দ্বিধাবিভক্ত বিএনপির দুই অফিসে আলোচনা পর্যালোচনা শুরু হয়। আলোচনা চায়ের দোকান, অফিস পাড়া থেকে গ্রামগঞ্জের মাঠ পর্যন্ত পৌচ্ছায়। শুরু হয় কাঁদা ছুড়া-ছুড়ি।

এ নিয়ে রবিবার দুপুরে খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান তার অফিসে নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ডাকা হয়। এ সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক বাহারুল আলম বাহারকে বললে শোনা যায়, তিনি নিজে দলীয় প্রার্থীকে নির্বাচন করার জন্য ৫০ হাজার টাকা চাঁদা দিয়েছেন। ভ্যানচালক আলতাব তার উপাজনের একমাত্র অবলম্বন পাখি ভ্যানটি বিক্রি করে মোট টাকা প্রার্থীর হাতে তুলে দেন। ভ্যানচালক মানাই ও মাছ বিক্রেতা জামান প্রত্যেকে ৩০ হাজার করে টাকা দিয়েছেন। নির্বাচন পরিচালনার জন্য তাদের মত বিএনপি অসংখ্য ভক্ত প্রার্থীর এজেন্টদের কাছে লক্ষলক্ষ টাকা চাঁদা দিয়েছেন। এমনকি আত্মগোপনে থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল মাসুম মোশেদ শান্ত প্রার্থীকে ৪০ লাখ টাকার চেক পাঠিয়েছে। সে টাকা জনতা ব্যাংক খোকসা পিএনসি শাখা থেকে উত্তোলন করা হয়েছে। কিন্তু প্রার্থীর প্রধান এজেন্ট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান সব টাকা বাড়ি নিয়ে গেছেন। কর্মী বা ভোটার পর্যন্ত সে টাকায় পৌচ্ছেনি। ফলে কর্মীরা ধানের শীষে ভোট দেয়নি। প্রার্থী যে ভোট পেয়েছেন তার শুধু হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের ভোটারদের ভোট।

উপজেলা যুবদলের আহবায়ক আবু হেনা মুস্তফা লুলু একই ধরণের বক্তব্য দিয়ে শোনা যায়। তিনি জোর দিয়ে বলেছেন, প্রার্থী ও তার দোষররা কর্মীদের মূল্যায়ন করেনি। এ ছাড়া ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে নির্বাচন করিয়েছেন। এসব কারনে বিএনপির কর্মীরা দলীয় প্রার্থী ও প্রতীকের বিরুদ্ধে ভোট দিয়েছেন। পরাজয়ের জন্য প্রার্থীর এজেন্টদের দায়ী করেন এই নেতা।

পৃথক ভিডিওতে উপজেলা বিএনপির সভাপতি আলউদ্দিন খানকে অভিযোগ করেন, প্রার্থীর প্রধান এজেন্ট সৈয়দ আমজাদ ও সাধারন সম্পাদক সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান তাকে ও উপজেলা বিএনপিকে না জানিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদান করিয়েছেন। তাদের দিয়ে (আওয়ামী লীগের) নেতাদের দিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট করিয়েছেন। ফলে বিএনপির কর্মীরা তাদের দলীয় প্রার্থীকে ভোট দেয়নি। কিন্তু তাকে ও তার কর্মীদের একক ভাবে দুষছেন প্রতিপক্ষ বিএনপির প্রার্থীর নেতারা। তিনি এর তীব্র প্রতিবাদ জানান।

এই ভিডিও ভাইরালে একদিন পর মঙ্গলবার বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুগত পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রিপন হোসেন খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেন। খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বক্তব্যে চমকপ্রদ তুলে ধরেন।

ভাইরাল ভিডিওতে তিনি অভিযোগ করেছেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল আলম বাহার ব্যক্তিগত লাভের জন্য নির্বচনী মাঠ ছেড়ে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব নিয়ে চলে যান। তার কারণেই জয়ন্তী হাজরা ইউনিয়নে বিএনপির প্রার্থী কমভোট পেয়েছেন। একই ভাবে শিমুলিয়া, ওসমানপুর, বেতবাড়িয়া ইউনিয়ন ও পৌর এলাকায় বিএনপির ধানের শীষ বিগত সব নির্বাচনে তুলনায় এবারে অনেক কম ভোট পেয়েছে। তিনি আরও বলেছেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান ও তার দোষররা ধানের শীর্ষের বিপক্ষে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চেয়েছেন। তাদের বিরোধীতার জন্য বিএনপির ধানের শীষের প্রার্থী পরাজিত হয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামানের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী সৈয়দ আমজাদ আলী বলেন, ভাইরাল ভিডিও বক্তব্য তিনি শুনেছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক বাহারুল আলম বাহার একজন দায়িত্বশীল নেতা। কিন্তু তিনি ষোলআনা মিথ্যা বক্তব্য দিয়েছেন। প্রার্থী সৈয়দ মেহেদী রুমী ঢাকা থেকে ফিরলে তারা একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন।

তিনি দাবি করেন, মিথ্যা বক্তব্য দেওয়া নেতারা জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছেন। সংবাদ সম্মেলনের পর দোষি নেতাদের বিরুদ্ধে দলের উচ্চ পর্যাযে অভিযোগ করা হবে।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান বলেন, গত বছরের ৩ নভেম্বর সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী নির্বাচনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন পান। কিন্তু দীর্ঘ ২ মাস পর ৩ ফেব্রæয়ারি ঘরোয়া ভাবে সমন্বয়ের জন্য বসেন। যা ছিলো শুধুই লোক দেখানে।

তিনি আরও বলেন, প্রার্থী চুড়ান্ত হওয়ার পর উপজেলা বিএনপি বর্ধীত সভা ডাকার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রার্থীর প্রধান এজেন্ট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সে উদ্যোগ বাস্তবায়ন করতে দেননি। এ ছাড়া কর্মীদের উপর চাপ দিয়ে ভোট করানোর চেষ্টা করেছেন। কর্মী ও ভোটাররা তার হিসাব করায়-গন্ডায় বুঝে দিয়েছে।

কুষ্টিয়া ৪ আসনের বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয় তিনি ফোন রিসিভ করেনি।

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ প্রহণ করেন। এরপর মন্ত্রীদের শপথ পড়ানো হয়, তারপর শপথ পাঠ করেন প্রতিমন্ত্রীরা।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সালাউদ্দিন আহমদ- স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী- অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ টুকু- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, ডা. এ জেড এম জাহিদ হোসেন- মহিলা ও শিশু, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)- পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আওয়াল মিন্টু- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু- ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরি- শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খন্দকার আবদুল মুক্তাদির- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি- পানি সম্পদ মন্ত্রণালয়, এহসানুল হক মিলন- শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমিন উর রশিদ (টেকনোক্র্যাট), কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, আসাদুল হাবীব দুলু- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জাকারিয়া তাহের- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম- ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ্য ইসলাম অমিত- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, শরীফুল আলম- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শামা ওবায়েদ- পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল- ভূমি মন্ত্রণালয়, ফারহাদ হোসেন আজাদ- পানিসম্পদ মন্ত্রণালয়, আমিনুল হক (টেকনোক্র্যাট)- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...

সূর্যমূখি

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।  

বিজিবি’র অভিযানে মাদক সহ ভারতীয় পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে। সোমাবার (০৯ মার্চ) দুপুরে...

সরকাররি তিন অফিসে একরাতে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় একযোগে...

ফসলের উপকারী পতঙ্গের অভাব: কৃত্রিম পরাগায়নের পদ্ধতির পথে হাটছে কৃষক

স্টাফ রিপোর্টার জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে ফুল জাতীয় ফসলের পরায়গায়ন উপযোগী পতঙ্গের অভাব দেখা দিয়েছে। ফলে পেঁয়াজের কদম (বীজের ফুল) সহ ফুল জাতীয় ফসলে...