শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 80

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি ও সনদ প্রদান

0

ইবি প্রতিনিধি

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার পক্ষ থেকে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে।

শনিবার সকালে শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ৪র্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. এনায়েত হোসেন এবং সংগঠনটির উপদেষ্টা রাশেদুল ইসলাম রাফি। অনুষ্টানটি পরিচালনা করেন সংগঠনটির পরিচালক শাহ ফরিদ।

জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসের ২৩ তারিখে বৃত্তি পরীক্ষাটির আয়োজন করেন তারা। এসময় ২৮৬০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৩৫৩ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হন। এর মধ্যে ট্যালেন্টপুল কোটায় ১৫৬ জন এবং সাধারণ কোটায় ১৯৭ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। সর্বমোট বৃত্তির অর্থের পরিমাণ ছিল ৩ লাখ ২৭ হাজার ৬০০ টাকা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, মেধাবৃত্তি এই এলাকায় শিক্ষা বিস্তারে যে অবদান রাখছে তার জন্য অবশ্যই স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই বৃত্তি পাওয়ার মাধ্যমে এই এলাকার ছাত্র-ছাত্রীরা আগামী দিনে আরও বৃহত্তর অঙ্গনে ভালো ফলাফল বয়ে আনবে।

আরও পড়ুন – পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

পরিচালক শাহ ফরিদ বলেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার মূলত একটি শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান। যা ২০০৪ সাল থেকে শুরু হয়ে আজ অবধি ছাত্রদের জ্ঞান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আমরা ফ্রি বøাড গ্রæপিং ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণসহ বছরে একবার বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ বৃত্তি পরীক্ষায় প্রায় ৩০০০ শিক্ষার্থী পাঁচটি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৩৫৩ জন বৃত্তি পেয়েছে। আমরা তাদের সফলতা কামনা করছি এবং বর্তমান স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আগামীতেও থাকবে।

আরও পড়ুন – বিএনপি’র অভিযোগ বক্সে রাজনৈতিকদের নামে ৯ অভিযোগ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৪৭ হিজরি ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৪ আগস্ট ২০২৫ খ্রি. রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায় আগামীকাল ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৫ আগস্ট ২০২৫ খ্রি. পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৬ আগস্ট ২০২৫ খ্রি. থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপিত হলে এ সংক্রান্ত ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন – বিএনপি’র অভিযোগ বক্সে রাজনৈতিকদের নামে ৯ অভিযোগ

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদফতর এর প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন এর প্রতিনিধি শামীম আহমেদ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক, আদমপুরা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন, জমিয়াতুল উলুমিল ইসলামিয়ার সহকারী অধ্যক্ষ আব্দুল গাফফার, দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – তালিকা যাচাই ছাড়া কোনো হজ এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ

বিএনপি’র অভিযোগ বক্সে রাজনৈতিকদের নামে ৯ অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বাক্সে চলতি সপ্তাহে ৯টি অভিযোগ জমা পড়েছে। বিএনপি, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দখল-চাঁদাবাজি ছাড়াও কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, ট্রাক ইউনিয়নের নামে চাঁদাবাজি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলে এসব অভিযোগ করা হয়।

রবিবার বেলা ১১ টায় তৃতীয় বারের মত কুষ্টিয়া জেলা বিএনপির স্থাপিত অভিযোগ বাক্স খোলা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুঈদ বাবুল, প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান কুমার, দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল প্রমুখ।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বুলবুলের বিরুদ্ধে দুটি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে একটি অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে যে, মাহামুদ রেজা এক সময়ের ছাত্রলীগের রাজনীতি থেকে উঠা আসা এবং কুষ্টিয়া পৌরসভার তৎকালীন মেয়র আনোয়ার আলীর ডান হাত এবং তার পুত্র পারভেজ আনোয়ারে ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তিনি অফিস সহকারী পদ থেকে এক লাফে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তার পদ বাগিয়ে নেন। ্রপশাসনিক কর্মকর্তার পদ বাগিয়ে নেওয়ার পর কুষ্টিয়া পৌরসভাতে তিনি দুর্নীতির বরপুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রাম রাজত্ব কায়েম করেন। পৌরসভার মিউনিসিপ্যাল বাজারে দোকান বরাদ্ধ থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য করে অনেক অসহায় পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করেছেন।

অপর একটি অভিযোগপত্রে ঘুষ গ্রহণের অভিযোগ তুলে এক নারী উল্লেখ করেছেন যে, মাহামুদ রেজা চৌধুরী আমার কাছে থেকে চাকরীর দোহাই দিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেছে। পৌরসভায় কাজে যোগদানের পর জানতে পারলাম আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমি অসহায় গরীব দুখী মানুষ। ধারদেনা করে টাকা গুলো জোগাড় করে তাকে প্রদান করি। উক্ত টাকা ফেরত না পেলে আমার মৃত্যু ছাড়া কোন পথ থাকবে না।

এসব অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বুলবুল বলেন, আমি অনিয়ম দুর্নীতি করিনা। আমি কারোর কাছে থেকে কোনো ঘুষ নিইনি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা আওয়ামী লীগের নেতা ডা. আমিনুল ইসলাম রতন ও ব্যবসায়ী মনির হোসেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, কুষ্টিয়া এন এস রোড সংলগ্ন আমার একটি জমি জোরপূর্বকভাবে দখল করে রেখেছেন ডাঃ আমিনুল ইসলাম রতন ও মনির। বিগত দিনে তাদেরকে জমিটি ছেড়ে দেয়ার কথা বললে তারা আমাকে হানিফের ভাই আতার সাথে যোগাযোগ করতে বলেন। কিন্তু আমি আতার সাথে যোগাযোগ করিনি। আমার জায়গাটা উদ্ধার করে আমাকে বুঝিয়ে দেয়া হোক।

অন্যান্য অভিযোগ গুলোর মধ্যে রয়েছে – কুষ্টিয়া জেলা বিএনপির সম্মেলন দ্রæত সম্পন্নের আবেদন। জিলাপিতলা, হাসিমপুর, হরিপুরে অবৈধভাবে বালু উত্তোলন। কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে তমিজ উদ্দিন মার্কেটে ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তার কর্মীদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা। এছাড়াও খাজানগরে ট্রাক ইউনিয়নের নামে চাঁদাবাজির অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়া প্রসক্লাবের স্থাপিত অভিযোগ বক্সে জমা পড়া প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। সেই সাথে প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হয় এবং অভিযুক্তকে উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ অভিযুক্ত ব্যক্তিকে সতর্ক করে দেওয়া হয়। এর আগে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল আমিন রানা কানাই-এর বিরুদ্ধে উত্থাপিত বেনামি অভিযোগগুলো গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তদন্ত করে দেখা গেছে অভিযোগগুলো সঠিক নয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে অভিযোগগুলো করা হয়েছে বলে প্রতিমান হয়েছে।

আরও পড়ুন – তালিকা যাচাই ছাড়া কোনো হজ এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ

প্রসঙ্গত গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বাক্স স্থাপন করে জেলা বিএনপি। নেতাকর্মীদের সাথে নিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

আরও পড়ুন – বাংলাদেশ থেকে সরকারী ভাবে নার্স নেবে কুয়েত

তালিকা যাচাই ছাড়া কোনো হজ এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত তালিকা যাচাই না করে কোনো হজ ও ওমরাহ এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স¤প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, হজ ও ওমরাহ যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক চক্র ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সি না হয়েও বিভিন্ন প্রলোভন দেখিয়ে হজ ও ওমরাহ প্যাকেজ ফেসবুক ও ইউটিউবে প্রচার করে যাত্রীদের আকৃষ্ট করছে। এতে হজ ও ওমরাহ যাত্রীরা প্রতারণার শিকার হচ্ছেন।

আরও পড়ুন – বাংলাদেশ থেকে সরকারী ভাবে নার্স নেবে কুয়েত

ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হজ পোর্টালে (www.hajj.gov.bd) প্রকাশ করে। তাই, লাইসেন্সপ্রাপ্ত যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা যাচাই ছাড়া কাউকে অর্থ প্রদান না করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন – প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহে

বাংলাদেশ থেকে সরকারী ভাবে নার্স নেবে কুয়েত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারী ভারে ১০০ জন নার্স নেবে কুয়েত।

সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

বোয়েসেলের পত্রে বলা হয়, ইংরেজি ভাষায় পারদর্শী নার্সের কাজের দক্ষতা ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। এটি তিন মাস শিক্ষানবিশকাল শেষে তিন বছরের ইনক্রিমেন্টসহ নবায়নযোগ্য চাকরি।

বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স ২০ জন, নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ ১০ জন, নারী ৪০ জন। যাদের প্রত্যেকের বেতন হবে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা।

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা দিতে হবে।

এ ছাড়া গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়েতের ঢাকা দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুষঙ্গিক অন্যান্য ফি দিতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের Basic Life Support (BLS) প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন লিংক: https://brms.boesl.gov.bd| লিংকে সব তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে ড়িৎশ বীঢ়বৎরবহপব এর ধাপে work experience Gi av‡c upload personal-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

২০ আগস্ট থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন নেওয়া হচ্ছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।

আরও পড়ুন – প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহে

উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী কুয়েত যেতে অনীহা প্রকাশ করলে বোয়েসেলে দাখিলকৃত তার পেঅর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।

আরও পড়ুন –  নারী বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের

প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বর্তমানে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধাও নেই। নিয়োগবিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল। সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

ডিজি আরও বলেন, ‘আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তাতে চলতি আগস্ট মাসেই অর্থাৎ, আগামী সাতদিনের মধ্যে সাড়ে ১৩ হাজার শিক্ষক পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো। আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কমবে।’

আরও পড়ুন – নারী বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের

সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

আরও পড়ুন – ভবনের ছাদ ধ্বসে পরে মা ও শিশু পুত্র আহত

নারী বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের

0

দ্রোহ স্পোটর্স ডেস্ক

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপঅর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ড ভারত ও শ্রীলঙ্কায় এই আসর বসবে।

রুবাইয়া এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত ওয়ানডেতে সুযোগ পাননি। নিশিতার বয়স মাত্র ১৭। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল তার। সুমাইয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিনি।

এই তিনজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে।

দলে থাকছেন নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

আরও পড়ুন – ভবনের ছাদ ধ্বসে পরে মা ও শিশু পুত্র আহত

বাংলাদেশের ম্যাচের সূচি
২ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান (কলম্বো), ৭ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড (গোহাটি), ১০ অক্টোবর: বাংলাদেশ-নিউজিল্যান্ড (ভিজাগ), ১৩ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ভিজাগ), ১৬ অক্টোবর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ভিজাগ), ২০ অক্টোবর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (কলম্বো), ২৬ অক্টোবর: বাংলাদেশ-ভারত (বেঙ্গালুরু)

আরও পড়ুন –খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভবনের ছাদ ধ্বসে পরে মা ও শিশু পুত্র আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পুরাতন ভবনের ছাদের অংশবিশেষ ধ্বসে পড়ে মা ও তার অসুস্থ্য শিশু পুত্র গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ আগষ্ট) বিকাল পৌনে ৫টার দিকে পৌরশহরের সোনাবন্ধু সড়কের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন – জেলার খোকসা উপজেলা শহর এলাকার প্রবাসী সজিব হোসেনের স্ত্রী লাবনী খাতুন (২৫) ও তার ছেলে হাবিব (৩)। তাদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কুমারখালী পৌরশহরের সোনাবন্ধু সড়কে পৌরসভার সাবেক চেয়ারম্যান মৃত রহিম জোয়ার্দারের বংশধরের একটি শতবর্ষী পুরাতন পাকা দোকানঘর রয়েছে। শনিবার বিকেল পৌণে ৫টার দিকে ভবনের সামনের অংশবিশেষ ধ্বসে পড়ে। এ সময় ভবনের নিচে থাকা প্রবাসী সজিবের স্ত্রী লাবনী ও তার ছেলে হাবিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

আহত লাবনীর স্বামী সজিব হোসেন বলেন, ছেলে অসুস্থ। মোটরসাইকেলে চিকিৎসকের কাছে যাচ্ছিলাম। হঠাৎ অসুস্থ ছেলে বুমি শুরু করলে দোকানটির সামনে দাঁড়ায়। সে সময় ছাদ ধ্বসে ছেলের মাথায় ও স্ত্রী পা গুরুতর ক্ষত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবন গুলো অপসারণের জন্য খুব দ্রæত ১৫ কার্যদিবসের চিঠি দেওয়া হবে। আইন না মানলে পৌরসভা ভবন গুলো অপসারণ করা হবে।

আরও পড়ুন – নিখোঁজের পরদিন সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

আলাউদ্দিন খান সভাপতি, আনিস উজ্জ জামান সাধরন সম্পাদক

স্টাফ রিপোর্টার

বৃষ্টি উপেক্ষা করে টানা ১৬ বছর পর প্রকাশ্যে খোকসা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্ব›িদ্বতায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সভাপতি ও আনিস উজ্জ-জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল থেকে খন্ডে খন্ডে মিছিলসহ নেতা কর্মীরা সম্মেলন স্থল খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। সকাল থেকে ভারি বৃষ্টি শুরু হয়। সভাস্থল কাদা-জলে একাকার হয়ে যায়।

বেলা ১১ টার পর অতিথি ও সমন্বিত বিএনপির নেতারা সভাস্থলে উপস্থিত হন। জাতীয় ও দলীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

সম্মেলনের প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান বক্তা খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্তু কুমার কুন্ড, জেলার বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, শেখ সাদি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ আলী, এজেডজি রশিদ রেজা বাজু, মোস্তাফা শরিফ, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ্জ-জামান ও নাফিজ আহম্মেদ খান রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করনে উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন কমিশনার এ্যাডঃ আব্দুল মজিদ জানান, ১০১ সদস্যের উপজেলা কমিটির কোন পদে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকা বিনা প্রতিদ্ব›িদ্বতায় আলাউদ্দিন খানকে সভাপতি ও আনিস উজ্জ-জামানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হলো। এ ছাড়া সংগঠনিক সম্পাদকের ২টি পদে মুমিনুর রহমান মুমিন ও বাহারুল আলমকে বিজয়ী ঘোষনা করেন। নব নির্বাচিত নেতারা কমিটি বাঁকী ৯৭ পদের মনোনয়ন দিয়ে জেলা কমিটি পূনাঙ্গ কমিটির ঘোষনা দেবে।

দলীয় সূত্র জানায়, মতবিরোধের কারনেই সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির নেতা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী সম্মেলন অনুষ্ঠানে যোগ দেননি। তবে অনুষ্ঠানের মাইকে সঞ্চালক ঘোষনা দেন অসুস্থ্য থাকায় জেলা বিএনপির সাবেক নেতা অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মেলনে যোগ দিতে পারেন নি।

আরও পড়ুন –

সাবেক সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহম্মদ রুমীর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কর করা হয় তিনি ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন –

খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে

0

স্টাফ রিপোর্টার

বৃষ্টি উপেক্ষা করে টানা ১৬ বছর পর প্রকাশ্যে খোকসা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকে খন্ডে খন্ডে মিছিলসহ নেতা কর্মীরা সম্মেলন স্থল খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন।

বেলা ১০টা ২৫ মিনিটের দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ্জ জামান সম্মেলনী সভার আনুষ্ঠানিক সঞ্চালনা শুরু করেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের অবগত করেন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পূর্ব নির্ধারিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি, সম্মেলনের উদ্বোধক জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, প্রধান বক্তা জয়ন্ত কুমার কুন্ডু খোকসায় এসে পৌচ্ছেছেন। ।

আরও পড়ুন – রাত পোহালেই খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

অনুষ্ঠানে সভাপতিত্ব করনে উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। বিস্তারিত আসছে……….

আরও পড়ুন – নিখোঁজের পরদিন সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...