রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 81

মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্নের বার উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় এই সোনারবার উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে কুমিল্লাপাড়া বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পোটলাগুলো খুলে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির হিসাবে, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।

মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক জানান, “উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে তা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রকে চিহ্নিত করার জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন – আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই আহত

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

আরও পডড়ুন – মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই আহত

0

আ.লীগ নেতা ও তার পুত্র আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আসামী ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইসরাফিল হোসেন (৪৮) নামে আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ঘটনায় আহত পুলিশের এসআইকে কুষ্টিয় জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদকে গ্রেপ্তারের উদ্দেশ্যে শনিবার বেলা ১২টার দিকে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে হামলা করে।

হামলায় তিনি (পুলিশ সদস্য) আহত হন। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বাবা-ছেলেকে আটক করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসাক হোসেন ইমাম জানান, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুইটি চিহৃ ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন জানান, আওয়ামী লীগ নেতা সন্দেহভাজন এক আসামীকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে। হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন – বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দল নেতা শো ডাউন

মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিয়মিত মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন ৫ শিক্ষার্থী। সদর উপজেলার বংকিরা গ্রামের সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

শুক্রবার সদর উপজেলার বংকিরা গ্রামের জামে মসজিদ চত্বরে শিশু শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

জানা গেছে, শিশু কিশোরদের অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে এবং নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেয় মসজিদ কমিটি।

আরও পড়ুন – বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দল নেতা শো ডাউন

সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, শিশু কিশোররা মোবাইল ফোন ও মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আমরা এলাকার কিশোরদের মাদক ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে এ উদ্যোগ নিই। অনেক শিক্ষার্থী উপহার পেয়েছেন। তারা খুশি। শিশু কিশোরদের ধর্মীয় নৈতিক শিক্ষায় আগ্রহী করা গেলে সমাজটা সুন্দর ভাবে গড়ে তোলা যাবে। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও ১০ জন কিশোর ও বয়স্ক মুসল্লির মাঝে জায়নামাজ, টুপি ও মেসওয়াক উপহার দেওয়া হয়।

আরও পড়ুন – কালের বিবর্তনে হারিয়েছে শীল্ড – কাপ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দল নেতা শো ডাউন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য মঈন উদ্দিন মোটরসাইকেল শো ডাউন করেছেন।

শুক্রবার সকাল থেকে খোকসা ও কুমারখালী উপজেলা কৃষক দলের ব্যানারে মোটরসাইকেল পিকাপ ও মাইক্রোবাস নিয়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় সমবেত হন।

দুপুর পর তারা খোকসা-রাজবাড়ীর সীমান্তের শিয়াল ডাঙ্গী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাফেজ মোঃ মঈন উদ্দিনকে স্বাগত জানান।

আরও পড়ুন – কালের বিবর্তনে হারিয়েছে শীল্ড – কাপ

পরে মোটরসাইকেল বহরটি দুই উপজেলার কয়েকটি এলাকা প্রদক্ষিন করে। এসময় এই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা হাফেজ মোঃ মঈন উদ্দিন খোকসা বাসষ্ট্যান্ড ও কুমারখালীতে একাধিক পথসভায় জনগনের কাছে সমর্থন ও দোয়া চান। পরে হাফেজ মঈন উদ্দিন তার গ্রামের বাড়ি খোকসা উপজেলার মহিশা খোলাতে যান।

আরও পড়ুন –দৌলতপুরে এক পরিবারের ৪ জনের পাশাপশি কবর হলো

কালের বিবর্তনে হারিয়েছে শীল্ড – কাপ

0

শীল্ড ও কাপের আকার আকৃতিই ফুটবল ম্যাচের বড়ত্ব প্রমানের মাপকাঠি ছিল। ৫৮ ইঞ্চি ও ৪৮ ইঞ্চি উচু এই শীল্ড-কাপের বিশেষ পরিচিতি ছিল পশ্চিম জনপদের কয়েকটি জেলার ফুটবল প্রেমিদের কাছে। কেটিএসএ নামের একটি ফুটবল আয়োজক সংস্থা ১৯৬১ সালে পাকিস্থানের করাচি থেকে এটি (শীল্ড-কাপটি)তৈরী করে আনে। ৯০ সাল পর্যন্ত দেশ সেরা ফুটবল দল ও খেলোয়াররা এই শীল্ড কাপে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছেন। নিদ্রিষ্ট সময়ের পর প্রাইজমানি দিয়ে চাম্পিয়ন ও রানার্স আপ দলের কাছ থেকে শীল্ড কাপটি ফেরত নেওয়া হতো। গোল্ডকাপ প্রচলনের পর স্মৃতিকাতর শীল্ড কাপটি অযতেœ অবহেলায় পরে আছে কুষ্টিয়ার খোকসা যুবসংঘ ও পাঠাগারের ভবনের বারান্দায়। বৃহস্পতিবার দুপুরে ছবিটি তোলা।

আরও পড়ুন – খোকসা যুব সংঘের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরও পড়ুন – দৌলতপুরে এক পরিবারের ৪ জনের পাশাপশি কবর হলো

দৌলতপুরে এক পরিবারের ৪ জনের পাশাপশি কবর হলো

0

কুষ্টিয়া প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আটজন নিহত হন। নিহত আটজনের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রামের একই পরিবারের পাঁচজন ও গাড়িচালক। নিহত অপর দুইজন তাদের স্বজন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে দৌলতপুরের ধর্মদহ ফরাজীপাড়া গোরস্থানে একই পরিবারের চারজনের মরদেহ একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। জানাজায় গ্রামের হাজারো মুসল্লি অংশ নেন।

দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলামের দুই ছেলে সোহান ও সাগর সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা দশটার দিকে গ্রামের বাড়িতে এসে পৌঁছানোর পর দুপুর ২টার দিকে একসঙ্গে পরিবারের চারজনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), তার ভাই শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন আন্না (৫৫),তার ভাই মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন আনু (৫০), নিহত জাহিদুলের বোন প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাহাব হোসেন (৩৫), মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানারা (৭৫) এবং মেয়ে সীমা খাতুন (৩৫)।

নিহতরা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় তাদের সকলের মুত্যু হয়।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যু খবর পেয়ে স্বজনরা ও স্থানীয়রা ছুটে আসেন নিহতদের বাড়িতে। একসঙ্গে এত জনের মৃত্যুর ঘটনায় সবাই যেন বাকরুদ্ধ। তাদের এমন করুণ মৃত্যুতে কিছুতেই থামছে না শোকার্ত স্বজনদের আহাজারি।

নিহত জাহিদুল, তার স্ত্রী সেলিনা খাতুন, ভাইয়ের স্ত্রী আন্না ও আনুর মরদেহ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে পৌঁছায়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, স্বজন ও স্থানীয়দের শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তাদের মরদেহ দেখতে আশপাশের এলাকার হাজার হাজার মানুষ ছুটে আসেন। এরপর বৃহস্পতিবার একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়।

একই গ্রামের বাসিন্দা ও নিহত গাড়িচালক সাহাবের মরদেহও বুধবার রাতে ধর্মদহ গ্রামে পৌঁছায়। এরপর স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে জাহিদুল ইসলামের বোন ও পার্শ্ববর্তী গ্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), জাহিদুলের শ্বাশুড়ি ও শ্যালিকা অর্থাৎ মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানারা (৭৫) এবং মেয়ে সীমা খাতুনের (৩৫) মরদেহ তাদের নিজনিজ গ্রামে আনা হয় বুধবার রাতে। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহত জাহিদুলের চাচাতো ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানারুল ইসলাম বলেন, বুধবার সকাল ৭টার দিকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন সবাই। জাহিদুলের ছেলে সোহানের অসুস্থ স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন তারা। এ সময় ট্রাকের ধাক্কায় আটজন মারা গেছেন। ধর্মদহ গ্রামের পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে একজন মাইক্রোবাসের চালক। বাকি চারজন একই পরিবারের সদস্য। এছাড়াও নিহত জাহিদুলের বোন প্রাগপুর গ্রামের ইতি, গাংনীর বসতবাড়িয়া গ্রামের জাহিদুলের শাশুড়ি ও শ্যালিকা মারা গেছেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একসঙ্গে একই পাড়ায় পাশাপাশি তিনটি বাড়ির চারজনের মৃত্যু এমন মর্মান্তিক দৃশ্য আগে কখনো দেখেননি বলে জানান ধর্মদহ ফরাজি পাড়ার গৃহবধূ রোমানা খাতুন।

আরও পড়ুন – খোকসা যুব সংঘের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একই পরিবারের সদস্য এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা একসাথে মৃত্যুবরণ করেছেন। আমার ইউনিয়নে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।”

আরও পড়ুন – পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

খোকসা যুব সংঘের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

ক্রীড়া সংগঠন খোকসা যুব সংঘ ও পাঠাগারের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের ক্রীড়া সংগঠনের নিজস্ব ভবনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সংগঠনের সভাকক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাত আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার দোস্তদার হোসেন প্রমুখ কর্মকর্তারা আলোচনায় অংশ গ্রহন করেন। প্রতিষ্ঠানের সভাপতি মোহা: আশরাফুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন খোকসা যুব সংঘের সাধারণ সম্পাদক নাফিস আহমেদ রাজু।

আরও পড়ুন – পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

১৯৮৭ সাল থেকে গত ৪৭ বছর ধরে উপজেলা সদরের প্রাণ কেন্দ্রের এই ক্রীড়া সংগঠনটি উপজেলা পর্যায়ে ক্রীড়াবিদদের পৃষ্টপোষকতা করে আসছে। সেচ্ছায় রক্ত দানকারী সংগঠন হিসেবে ঢাকা ও খুলনা বিভাগে একাধিকবার শ্রেষ্ট প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করেছে। সংস্থান একাধিক সদস্য দেশের জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের সফলতার জন্য অবদান রেখে চলেছেন।

আরও পড়ুন – খোকসায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া অনুষ্ঠিত

পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাড়ির উঠানে কাঠের চৌকি। তার উপরে লাল চাঁদরে ঢাকা রয়েছে সরকারি চাকুরিজীবি জাহিদুল ইসলাম ( ৪৫) ও তার ছেলে জিহাদের (৯) মরদেহ। সেখানে আহাজারি করছেন শিলু খাতুন। তাদের ঘিরে রয়েছেন উৎসুক জনতা ও স্বজনরা। তারা শিলুকে শান্তনা দিচ্ছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের স্কুলপাড়ায় এমন হৃদয়বেদারক দৃশ্য চোখে পড়ে। এর আগে বিকাল ৪টার দিকে মরা কালিগঙ্গা নদী থেকে জাহিদুল ও জিহাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

জাহিদুল ওই এলাকার রফি মন্ডলের ছেলে ও কুষ্টিয়া পল্লী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ের কর্মচারী এবং তার ছেলে জিহাদ জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহিদুল সরকারি চাকুরির পাশাপাশি চাষাবাদ করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন জাহিদুল। পাট জাগ দেওয়া শেষে দুপুর আড়াইটার দিকে ছেলেকে কাঁদে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। হঠাৎ জাহিদুল পানিতে ডুবে যায়। এরপর ছেলে জিহাদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। বিষয়টি নদীর তীরে থাকা স্থানীয় ফয়জুল হক (৬৫) টের পেয়ে স্থানীয়দের খবর দেন।

পরে এলাকাবাসী প্রায় দেড়ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একই স্থান থেকে তার বাবা জাহিদুলের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন, পাট জাগ দেওয়া শেষে জাহিদুল তার ছেলেকে কাঁদে নিয়ে ফিরছিল। হঠাৎ প্রথমে বাবা এবং পরে ছেলে পানিতে ডুবে যায়। ডুবতে দেখে দ্রæত স্থানীয়দের খবর দিই।

নিহত জাহিদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, বাড়িতে খাচ্ছিলাম। খবর পেয়ে দ্রæত নদীতে গিয়ে দেখি শত শত মানুষ। সবাই উদ্ধারের চেষ্টা করছে। পরে ৪টার দিকে বাপ বেটার মরদেহ পাওয়া যায়। তার ভাষ্য, পাট জাগ দেওয়ার জন্য জাহিদুল ছুটিতে ছিল আজ। বাপ বেটা দুজনেই সাঁতার জানত।

নদীতে ডুবে বাপ বেটার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে বলে জানিয়েছেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, নদীতে পাট জাগ দিতে গিয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা পৌছানোর আগেই গ্রামবাসী লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন – খোকসায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া অনুষ্ঠিত

কুমারখালী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন খাঁন বলেন, পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যুর খবর প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

আরনও পড়ুন – উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

খোকসায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রæত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা খোকসা উপজেলা বিএনপির উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্বরে দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা শরীফ।

আরও পড়ুন – উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

আলোচনা সভা শেষে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন – শিক্ষাপ্রতিষ্ঠানের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আরও পড়ুন – শিক্ষাপ্রতিষ্ঠানের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

এছাড়া আহত-নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়া প্রেসক্লাবে বিএনপির অভিযোগ বক্স স্থাপন

সর্বশেষ সংবাদ

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...