সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 87

কুমারখালীতে দুই হোটেল মালিককে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাসুম আলী। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন।

জানা গেছে, বাঁশগ্রাম বাজারের নিউ সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক নুর ইসলামকে ১০ হাজার টাকা এবং শচীন মিষ্টান্ন ও দধি ভান্ডারের মালিক শচীন বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে।

আরও পড়ুন – ঝিনাইদহে ড্যাবের রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত

এ তথ্য নিশ্চিত করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাসুম আলী বলেন, বৈধ কাগজপত্রাদি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টি তৈরো এবং পরিবেশন করার অপরাধে দুই প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইদহে ড্যাবের রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ড্যাবের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের শোকে বর্ষপূর্তি ও শহিদদের স্মরণে রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ডক্টর’স এসোসিয়েশনের (ড্যাব) আয়োজিত এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ।

ডক্টর’স এসোসিয়েশনের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: কামরুজ্জামান, ড্যাবের জেলা সহ সভাপতি ডা. আব্দুল খালেক, জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তারুজ্জামান, এনামুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধরণ সম্পাদক তহুরা খাতুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – দৌলতপুরে দু:স্থদের ভাতার কার্ডের দ্বন্দ্বে বিএনপি কর্মী খুন

বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের লড়াই করতে অনুপ্রেরণা যুগিয়েছিল। এই মাস একদিকে যেমন শোকের অন্যদিকে আনন্দেরও।

দৌলতপুরে দু:স্থদের ভাতার কার্ডের দ্বন্দ্বে বিএনপি কর্মী খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার দুঃস্থ ভাতা (ভিজিএফ) অনলাইন কার্ড ও চাঁদা আদায় নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে স্থানীয় বিএনপি কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ মাহাবুল মাস্টার (৫২) নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে। বুধবার রাতে হত্যাকান্ডের কয়েক ঘণ্টার মধ্যেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশের (৩২) সঙ্গে আব্দুল আজিজের দীর্ঘদিন ধরে ভিজিএফ কার্ডের অনলাইন আবেদন ও চাঁদা আদায়কে ঘিরে বিরোধ চলছিল। বুধবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আজিজকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নিহত আব্দুল আজিজ স্থানীয় খেলাফত উদ্দীনের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। এদিকে হত্যাকান্ডের পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আটক মাহাবুল মাস্টার মথুরাপুর কলেজপাড়া এলাকার মৃত মৌলা বক্সের ছেলে এবং হত্যাকান্ডের সাথে জড়িত বলে অভিযুক্ত পলাশের চাচা। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। গত ১১ জুন অনুষ্ঠিত মথুরাপুর ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ‘মোরগ’ প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করে হেরে যান।

মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুরাত আলী সেন্টু বলেন, ‘মাহাবুল মাস্টার আমাদের রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং সা¤প্রতিক নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তিনি কমিটির কোনো পদে নেই।

আরও পড়ুন – কুষ্টিয়ার চালের মোকামের তিন মিলারকে জরিমানা

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, ‘ভিজিএফের কার্ডের অনলাইন আবেদন নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘটনার পরপরই র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাহাবুল মাস্টারকে আটক করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রুবিনা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিকে আদালতের পাঠানো হবে।

কুষ্টিয়ার চালের মোকামের তিন মিলারকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার চালের বাজার গত তিন সপ্তাহ ধরে অস্থির হয়ে উঠেছে। সবধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ৪ টাকা। বাজার অস্থিতিলতার কারনে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে খাজানগরের চালের মোকামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় অতিরিক্ত চাল মজুদ, ওজনে কম দেওয়া ও পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা এবং অবৈধভাবে চালের নামসর্বস্ব মোড়কজাত বস্তা ব্যবহারের অভিযোগে টোকন রাইস মিলকে ৪০ হাজার টাকা, জাহিদ অটোরাইস মিলকে ২০ হাজার টাকা ও দাদা অটোরাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – খোকসায় সন্ত্রাসীদের গুলি ও ধালো অস্ত্রের কোপে যুবক আহত

খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম মিনিকেট ও সরু চালের প্রধান মোকাম হিসেবে পরিচিত। এখান থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়।

খোকসায় সন্ত্রাসীদের গুলি ও ধালো অস্ত্রের কোপে যুবক আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গরু খাওয়ানোর ঘাস কাটায় বাধ দেওয়া কেন্দ্র করে সন্ত্রাসীদের ছোড়া ও ধারালো অস্ত্রের কোপে এক যুবক আহত হয়েছেন।

বুধবার দিনগত রাত সাড়ে ১০ টার পর উপজেলা সদরের পৌর এলাকার পাতেলডাঙ্গী গ্রামের মধ্যে রাস্তায় হাসান (৩৮) এর উপর সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হাসান রাস্তায় লুটিয়ে পরলে তাকে ধারালো অস্ত্রদিয়ে কোপায় সন্ত্রাসীরা। ৫/৬ জন সন্ত্রাসীরা এ হামসলায় অংশ নেয়। আগ্নেয় অস্ত্রের গুলি শব্দ ও আহতে যুবকের চিৎকারের গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা মাঠে নেমে যায়। স্থানীয়রা আহত যুবকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। পরে রাতেই তাকে কুষ্টিযা জেনারেল হাসপাতাল ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে স্থানান্তর করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। ভুক্তভোগীদের অভিযোগ থানা থেকে হামলার স্থল দেড় কিলোমিটার দূরত্ব হলে পুলিশ পৌঁচ্ছায় কয়েক ঘন্টা পরে।

গুলি বিদ্ধ আহত হাসান পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামের লোকমান মন্ডলের ছেলে। সে পেশায় একজন ইজারা দার।

বুধবার সকাল ১১ টার পর পাতিলডাঙ্গী গ্রামে সরেজমিন গিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ ফোর্সদের ঘটনা স্থলে পাওয়া যায়। কিছু সময় পরে ঘটনা স্থলে উপস্থিত হন আহত যুবক হাসানের বাবা লোকমান হোসেন। সাথে ছিলেন আহতের সৎ মা সাগরিকা খাতুন। আহতের বাবা থানা পুলিশের সামনেই বলছিলেন সন্ত্রাসী রাজন ও জনি তার ছেলে হত্যা হুমকি দিয়ে আসছিলো। তারাই হাসানকে প্রথম গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।

গুলি বিদ্ধ হাসানের বাবা লোকমান হোসেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে অভিযোগ করেন, ঘটনার রাতে তার ছেলে বাজার থেকে বাড়ি ফির ছিল। আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ছেলের মোটর সাইকেলের গতিরোধ করে। সাথে সাথে সন্ত্রাসীরা দুই রাউন্ড আগ্নে অস্ত্রের গুলি চালায়। তার ছেলে হাসান গুলিবিদ্ধ হয়। পরে তার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনা স্থলের পশ্চিমের মাঠে নেমে যায়।

তিনি আরও জানান, প্রায় দুই সপ্তাহ আগে তার জমি থেকে এলাকার এক শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধানের দেহরক্ষি জনি’র বাবা জাহিদকে জমি থেকে ঘাস কাটাতে বাধ দেয় হাসান। এ নিয়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে তদন্ত করে বিচার করবেন বলে জানায়। এর পর থেকে সন্ত্রাসী জনি ও তার মদতদাতারা হাসানকে হত্যার হুমকী দিয়ে আছিল। তিনি ছেলের উপর হামলাকারীদের বিচারের দাবি করেন। একই সাথে তিনি মামলা করবেন বলেও জানান।

এ ব্যাপারে কথিত সন্ত্রাসী বাহিনী প্রধানের দেহরক্ষি জনি’র পরিবারের সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে যাওয়া হয়। কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম আগের ঘটনায় থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আগের অভিযোগের কথা স্বীকার করেন। তবে দুই পক্ষই নাকি অভিযোগ ফেরত নিয়েছিলো বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন – চুয়াডাঙ্গার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও স্বীকার করেন, সন্ত্রাসী বাহীনি প্রধান রাজন ও তার দেহরক্ষি জনির বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারের কাছে চাঁদা দাবি ও দোকান ঘর দখল করে নেওয়ার ঘটনায় মামলা আছে। অন্য একটি সন্ত্রাসী ঘটনায় জনির বাবা জাহিদকে আটক করা হয়েছিল।

চুয়াডাঙ্গার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার সীমান্তের ৭৯ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বাবু দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। তাঁর পরিবারের দাবি, ইব্রাহিম কৃষক।

নূর ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলে বাবুসহ চার-পাঁচজন গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। অসাবধানতাবশত তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছাকাছি গুলি ছোড়ে। গুলিতে বাবু ঘটনাস্থলেই মারা যায়।’

দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর বলেন, নিহতের গ্রামে গিয়ে তাঁর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

আরও পড়ুন – দুরন্ত কৈশোর

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ভারতের ৩২ ব্যাটালিয়নের বিএসএফ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, একটি স্বর্ণ চোরাকারবারি দলের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়েছে। তিনি আরও জানান, আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন।

দুরন্ত কৈশোর

0

স্কুল পালিয়ে ওরা পথের ধারের পেয়ারা গাছে চরে বসেছে। পেয়ারা খাবার আশায়। ফল পেলেও তা নিতান্তই কাঁচা। খোকসা-কালীতলা সড়কের জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রাম থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – দুই প্রতিষ্ঠানে চাকুরি ও বেতন-ভাতা তোলা সেই শিক্ষককে শোকজ

দুই প্রতিষ্ঠানে চাকুরি ও বেতন-ভাতা তোলা সেই শিক্ষককে শোকজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিমকে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করা ও বেতন তোলার কারনে শোকজ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়েছে। চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উপজেলার চাপড়া ইউনিয়নে অবস্থিত।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালে নন এমপিও কুমারখালীর চাঁপড়া ইউনিয়নের ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মহম্মদ মুসা করিম। এরপর ২০১৫ সালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন তিনি। এখানে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ থাকা অবস্থায় ২০২২ সালে এনটিআরসিএ কর্তৃক সহকারী শিক্ষক ( গনিত) পদে নিয়োগপ্রাপ্ত হন। যার ইনডেক্স নম্বর – এম ০০২৭৩৯৫। এনটিআরসিএ নিয়োগ নিয়ে তিনি ২০২২ সালের ৩০ জান্য়ুারি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গাড়াবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় যোগদান করেন। ওই প্রতিষ্ঠান থেকে ওই বছরের মে ও জুন মাসের বেতন উত্তোলন করেন তিনি। এরপর শারীরিক অসুস্থতা ও প্রতিষ্ঠানের দুরত্ব উল্লেখ করে ২০২২ সালের ৩০ জুন ওই মাদ্রাসা থেকে পদত্যাগ করেন তিনি।

আরো জানা গেছে, ২০২২ সালের ৬ জ্লুাই ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। সেসময় থেকে তিনি এই বিদ্যালয়টিতে নিয়মিত উপস্থিত হন। তবে অবৈধভাবে অতিরিক্ত বকেয়া বেতন তোলার জন্য ভুয়া রেজুলেশন করে অত্র বিদ্যালয়টিতে তাঁর নিয়োগ দেখানো হচ্ছে ২০০৩ সাল। যা শিক্ষা অধিদপ্তরের ব্যানবেজে নেই। এছাড়াও নিয়োগপত্র ছাড়াই মোটা অংকের ঘুষ লেনদনের মাধ্যমে প্রিয়া সুলতানা নামে এক নারীকে অফিস সহায়ক হিসেবে নাম দিয়ে রেখেছেন তিনি।

জানতে চাইলে গাড়াবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল আলিম বলেন, ২০২২ সালের ৩০ জান্য়ুারি সহকারী শিক্ষক হিসেবে মহম্মদ মুসা করিম তাঁর প্রতিষ্ঠানে যোগদান করেছিল। দীর্ঘ পাঁচ মাস নিয়মিত প্রতিষ্ঠানে আসতেন। ওই বছরের মে এবং জুন মাসের বেতন উত্তোলন করে ৩০ জুন পদত্যাগ করে চলে গেছেন আগের বিদ্যালয়ের স্বপদে।

বুধবার বিকালে ফোনে অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, শোকজের বিষয়টি শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি। শোকজের জবাবে দেওয়ার চেষ্টা করা হবে।

এ সময় একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরি ও বেতন তোলার কথা স্বীকার করেন প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিম। তিনি বলেন, ২০০৩ সাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। নন এমপিও বিদ্যালয় হওয়ায় মানবেতর জীবন কাটছিল তার। সেজন্য এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত হয়ে একটি মাদ্রাসায় কিছুদিন চাকুরি করেছেন তিনি। দুই মাসের বেতনও তুলেছেন। পরে সেখান থেকে পদত্যাগ করে বিদ্যালয়ে ফিরে আসছি।

নিয়োগ ছাড়াই অফিস সহকারী পদে প্রিয়া সুলতানার নাম ব্যানবেজে কিভাবে আসল? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু দিন ওই নারী বিদ্যালয়ে আসতেন। ভুল করে ব্যানবেজে নাম চলে যায়। বর্তমানে ব্যানবেজ থেকে নাম সরানো হয়েছে। বিদ্যালয়েও আসেনা আর।

এ সব অভিযোগের বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.দেলোয়ার হোসেন। তিনি বলেন, ৫ আগষ্টের পরে বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি। নিয়ম অনুযায়ী এক সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হকবলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। প্রধান শিক্ষককে আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিবেন। জবাব সন্তুষ্ট না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – কুকুরের দখলে

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। কোনো অনিয়ম থাকলে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে।

কুকুরের দখলে

0

অসুস্থ্য কুকুগুলোর দখলে হাসপাতালের প্রধান ভবনের একমাত্র গেটটি। নোংরা আর্বজন খেয়ে দিনরাত ভবনের প্রধান গেটটিতেই শুয়ে বসে কাটায় কুকুর গুলো। অসুস্থ্য রোগী নিয়ে জরুরী বিভাগ অথবা ওয়ার্ডে ঢুকতে হয় জীবনে ঝুঁকি নিয়ে। পরিদর্শনে আসা কুষ্টিয়ার সিভিল সার্জন ভবনের গেটে গাড়ি রেখে কুকুর গুলোর পাশ দিয়ে অফিসে ঢুকেছেন। কুকুর গুলোকে টপকে উকি দিচ্ছেন এক দালাল। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের মুল ভবনের গেট থেকে রবিবার ছবিটি তোলা।

আরও পড়ুন – একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক মুসা তুলছেন বেতন-ভাতা

 

একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক মুসা তুলছেন বেতন-ভাতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কখনও বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। কখনও বা একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে চাকুরি করছেন মহম্মদ মুসা করিম। আবার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে থেকেই অন্য একটি মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবেও চাকুরি করেছেন তিনি। তুলছেন বেতন-ভাতাও। এছাড়াও নিয়োগ ছাড়াই এক নারীকে অফিস সহকারী হিসেবে শিক্ষা অধিদপ্তরের ব্যানবেজে নাম দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিমের বিরুদ্ধে এসব অনিয়মের চিত্র উঠে এসেছে। তিনি কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উপজেলার চাপড়া ইউনিয়নে অবস্থিত।

তবে চাকুরির নীতিমালা অনুযায়ী এক সঙ্গে একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানে চাকুরি করার বিধান নেই। এদিকে প্রধান শিক্ষক একাধিক প্রতিষ্ঠানে চাকুরি ও বেতন তোলার বিষয়টি স্বীকার করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন কিংবা বিদ্যালয় পরিচালনা পরিষদ।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালে নন এমপিও কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মহম্মদ মুসা করিম। এরপর ২০১৫ সালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন তিনি। এখানে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ থাকা অবস্থায় ২০২২ সালে এনটিআরসিএ কর্তৃক সহকারী শিক্ষক ( গনিত) পদে নিয়োগপ্রাপ্ত হন। যার ইনডেক্স নম্বর-এম ০০২৭৩৯৫। এনটিআরসিএ নিয়োগ নিয়ে তিনি ২০২২ সালের ৩০ জান্য়ুারি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গাড়াবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় যোগদান করেন। ওই প্রতিষ্ঠান থেকে ওই বছরের মে ও জুন মাসের বেতন উত্তোলন করেন তিনি। এরপর শারীরিক অসুস্থতা ও প্রতিষ্ঠানের দুরত্ব উল্লেখ করে ২০২২ সালের ৩০ জুন ওই মাদ্রাসা থেকে পদত্যাগ করেন তিনি।

আরো জানা গেছে, ২০২২ সালের ৬ জ্লুাই ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। সেসময় থেকে তিনি এই বিদ্যালয়টিতে নিয়মিত উপস্থিত হন। তবে অবৈধভাবে অতিরিক্ত বকেয়া বেতন তোলার জন্য ভুয়া রেজুলেশন করে অত্র বিদ্যালয়টিতে তার নিয়োগ দেখানো হচ্ছে ২০০৩ সাল। যা শিক্ষা অধিদপ্তরের ব্যানবেজে নেই। এছাড়াও নিয়োগপত্র ছাড়াই মোটা অংকের ঘুষ লেনদনের মাধ্যমে প্রিয়া সুলতানা নামে এক নারীকে অফিস সহায়ক হিসেবে নাম দিয়ে রেখেছেন তিনি।

জানতে চাইলে গাড়াবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল আলিম বলেন, ২০২২ সালের ৩০ জান্য়ুারি সহকারী শিক্ষক হিসেবে মহম্মদ মুসা করিম তার প্রতিষ্ঠানে যোগদান করেছিল। দীর্ঘ পাঁচ মাস নিয়মিত প্রতিষ্ঠানে আসতেন। ওই বছরের মে এবং জুন মাসের বেতন উত্তোলন করে ৩০ জুন পদত্যাগ করে চলে গেছেন আগের বিদ্যালয়ের স্বপদে।

সোমবার (৩০ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে পতাকা উড়ছে। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা কার্যালয় কক্ষে বসে আছেন। প্রতিবেদকের পরিচয় জানতেই প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিম তার স্মার্টফোনে ভিডিও ধারণ শুরু করেন এবং রুক্ষ ভাষায় প্রতিবেদককে ভিডিও ধারণ ও ছবি তুলতে নিষেধ করেন।

এ সময় একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরি ও বেতন তোলার কথা স্বীকার করেন প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিম। তিনি বলেন, ২০০৩ সাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। নন এমপিও বিদ্যালয় হওয়ায় মানবেতর জীবন কাটছিল তার। সেজন্য এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত হয়ে একটি মাদ্রাসায় কিছুদিন চাকুরি করেছেন তিনি। দুই মাসের বেতনও তুলেছেন। পরে সেখান থেকে পদত্যাগ করে বিদ্যালয়ে ফিরে আসছি।

একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরি করা নিয়ম বহির্ভূত কি না? এমন প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক বলেন, নন এমপিও প্রতিষ্ঠানে নিয়মের কোনো বাধ্যবাধকতা নেই। একাধিক প্রতিষ্ঠানে চাকুরি করা যায়।

ব্যানবেজে ২০১৩ সালে সহকারী শিক্ষক এবং ২০১৫ সালে প্রধান শিক্ষক নিয়োগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ব্যানবেজে ভুল আছে। ২০০৩ সালেই প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ তার।

নিয়োগ ছাড়াই অফিস সহকারী পদে প্রিয়া সুলতানার নাম ব্যানবেজে কিভাবে আসল? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু দিন ওই নারী বিদ্যালয়ে আসতেন। ভুল করে ব্যানবেজে নাম চলে যায়। বর্তমানে ব্যানবেজ থেকে নাম সরানো হয়েছে। বিদ্যালয়েও আসেনা আর।

এ সব অভিযোগের বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ৫ আগষ্টের পরে বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি। নিয়ম অনুযায়ী এক সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ নেই। খুব দ্রæতই অভিযোগ গুলো খতিয়ে দেখে প্রধান শিক্ষককে শোকজ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, নীতিমালা অনুসারে এক ব্যক্তি একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরি করা বা বেতন তোলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, কেউ লিখিত অভিযোগ করেনি। তবুও সরেজমিন বিদ্যালয় পরিদর্শন করে অভিযোগ গুলো খতিয়ে দেখে পরে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন – জাসদ কর্মী হত্যার দায়ে ছাত্রদল সভাপতিসহ আটক ৩

প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ শোনা গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...