সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 88

জাসদ কর্মী হত্যার দায়ে ছাত্রদল সভাপতিসহ আটক ৩

0

কুষ্টিয়া প্রতিনিধি

মিরপুরে পূর্বশত্রæতার জের ধরে জাসদ কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে অনিক খান (২৪), একই গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)। এদের মধ্যে অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

গতকাল সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে পূর্ব শত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জোৎস্না খাতুনের দাবি প্রায় দেড় বছর আগে কোন এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিলেন তার স্বামী জমির উদ্দিন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় কাফনের কাপড় পরে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়ায় কাফনের কাপড় পরে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কাফনের কাপড় পরে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা।
কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার ও তার কর্মী সমর্থকসহ কয়েক শত নারী পুরুষ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় ঘিরে প্রবেশ পথের সামনে অবস্থান নেন দলটির কয়েকশ নেতা-কর্মী। এ সময় বেশ কয়েকজন কাফনের কাপড় পরিধান করে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় শুয়ে পড়েন।

বিক্ষোভরতরা কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নানা ¯েøাগান দেন। জিয়ার সৈনিক এক হও লড়াই করো, অবৈধ নির্বাচন মানি না, মানব নাসহ নানা ¯েøাগানে মুখরিত করে তোলেন চারপাশ। এ সময় বক্তব্যে ভোট কারচুপির জন্য জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দায়ী করেন তারা।

কর্মসূচির বিষয়ে কাজল মাজমাদার বলেন, বিএনপির নেতৃবৃন্দকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এরমধ্যে সমস্যার সমাধান না করলে আমরা হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আরও পড়ুন – মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত

প্রসঙ্গত, গত বছরের ২৫ সেপ্টেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহবায়ক এবং প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কেন্দ্র থেকে প্রথমে দুই সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে অনেক ত্যাগী নেতা বাদ পড়ায় কমিটি ঘোষনার পরের দিন থেকেই কমিটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে দলটির পদ বঞ্চিত নেতা-কর্মীদের একটি অংশ। সর্বশেষ গত শুক্রবার অনুষ্ঠিত পৌর বিএনপির নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে।

মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত

0
ছাত্রদল নেতা অনিক

কুষ্টিয়া প্রতিনিধি

মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রদল নেতা ও তার বাহিনীর হামলায় জাসদ কর্মী জমির উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। হামলাকারী দায়ে অভিযুক্ত ছাত্রদল নেতার নাম অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

সোমবার দুপুরে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহ এর সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দন মারা যান। নিহত জমির উদ্দিন আমলা ইউনিয়নের মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক ছাত্রদলের কয়েকজনের সাথে নিয়ে জমির উদ্দিন নামের ওই জাসদ কর্মীর উপরে হামলা চালায়। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, দেড় বছর আগে জমির উদ্দিনের নেতৃত্বে অনিকের উপরে হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেয়। ওই হামলার বদলা নিতেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা করছেন।

আরও পড়ুন – ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান এর সভাপতিত্বে এ বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোফাজ্জল হোসেন পলাশ, প্রধান শিক্ষক খসরুল আলম, সহকারী প্রধান শিক্ষক আশাদুল কবির, ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি আতিয়ার রহমান ফারাজী, প্রাক্তন শিক্ষক বজলুর রহমান, আলহাজ্ব হায়দার আলী জোয়ার্দার, ডা: ফজলুর রহমান, ডা: বোরাক হোসোন, আব্দুল লতিফ ও আশানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ভারতীয় নারী আটক

বৃক্ষ রোপণ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, সদস্য মাহবুবুর রহমান ও আশরাফুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

মহেশপুর সীমান্তে ভারতীয় নারী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আবারও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দিনগত রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ খোশালপুর বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা তাকে খোশালপুর মোড় এলাকায় সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে আটক করে। আটককৃত নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত বিশ্বনাথ রায়। বিজিবি সূত্রে জানা গেছে, তার কাছে বৈধ ভারতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

বিজিবি জানায়, ফাল্গুনী রায় দুই বছর আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যশোর জেলার গদখালী এলাকায় তার খালার বাড়িতে অবস্থান করছিলেন। চলতি বছরের ২৫ এপ্রিল তিনি কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টাকালে প্রথমবার আটক হন এবং ওই ঘটনায় মহেশপুর থানায় মামলা (নং-৯৪) দায়ের করে তাকে সোপর্দ করা হয়।

জানা গেছে, প্রথমবার আটক হওয়ার পর তিনি ৫০ দিন কারাভোগ করেন এবং ১৬ জুন ২০২৫ তারিখে মুক্তি পান। এরপর ২৯ জুন তিনি আবারও অনুপ্রবেশের চেষ্টা করলে ফের বিজিবির হাতে আটক হন।

আরও পড়ুন – সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুবদল নেতার

বিজিবির সহকারী পরিচালক ও মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান জানান, ফাল্গুনী রায়ের বিরুদ্ধে পূর্ববর্তী মামলার উল্লেখসহ নতুন করে মামলা দায়ের করে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুবদল নেতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তিনি বলেন, দৌলতপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদে রুপান্তর করতে চাই। সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস-মাদকমুক্ত দৌলতপুর গঠন করতে চাই। সন্ত্রাস, মাদক সেবনকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমার যুদ্ধ চলমান আছে। দৌলতপুরকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সোমবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এসময় কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টিভি ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবদল নেতা শরিফ উদ্দিন জুয়েল আরও বলেন, বিএনপির রাজনীতি করার কারণে ফ্যাসিস্ট মাফিয়া সরকারের আমলে তিনবার কারাবরণ করেছি। ডিবির হাতে গ্রেপ্তার হয়ে আমি ৪৫ দিন আয়নাঘরে ছিলাম। এ পর্যন্ত আমার নামে ৩১৭টি রাজনৈতিক মামলা হয়েছে। সবসময় সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে সবাই স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন বলে আশা রাখি।

তিনি বলেন, আমি কুষ্টিয়ার দৌলতপুরের সন্তান। আমি ঢাকার পড়াশোনা করেছি। দীর্ঘ ৩১ বছরআগে তিতুমীর কলেজ ছাত্রদল থেকে আমার রাজনৈতিক পথ চলা শুরু। দলের সবচেয়ে দুঃসময়ে আমি রাজপথে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সংস্কারপন্থিতে যোগ দিয়েছিলেন। একারণে ২০০৫ সালে উপনির্বাচনে এমপি হয়েও ২০০৮ সালের নির্বাচনে দল থেকে নমিনেশন পাননি। দৌলতপুরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত নেতাকর্মীরা অনেক সময় গায়েবি মামলার শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়েছে, জেলে গিয়েছে। আমি তাদের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেছি।

আরও পড়ুন – খোকসায় এইচএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী দিলো ছাত্রদল

এসময় অন্যান্যের মধ্যে দৌলতপুর উপজেলার বিএনপি সাবেক সভাপতি ও দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাজিবুর ইসলাম সুমন গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

খোকসায় এইচএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী দিলো ছাত্রদল

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর আবুল তালেব ডিগ্রী কলেজ কেন্দ্রের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাধ্যে বোতল জাত বিশুদ্ধ খাবার পানি ও পরীক্ষার উপকরণ বিতরন করেছে ছাত্রদল।

রবিবার সকালে পরীক্ষা শুরুর আগে শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ গেট দিয়ে হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের হাতে ছাত্রদলের উপহার সামগ্রী পৌচ্ছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম বাবু, খোকসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ, খোকসা পৌর ছাত্রদলের সভাপতি তানভীর শরিফ স্বাধীন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম টনি, খোকসা পৌর ছাত্রনেতা তানজিদ ইসমাইল আদিত্য প্রমুখ।

আরও পড়ুন –কুষ্টিয়া পৌর বিএনপির কাউন্সিলে কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গত সপ্তাহে খোকসা সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কুষ্টিয়া পৌর বিএনপির কাউন্সিলে কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে প্রত্যাখ্যান করেছেন সভাপতি পদে পরাজিত প্রার্থী আখতারুজ্জামান ওরফে কাজল মাজমাদার। তিনি বলেন, এই অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি।

এদিকে এ বিষয়ে রবিবার এন এস রোডে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন চলাকালে সেখানে খবর পৌঁছায়, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রাবাসের টয়লেটে সভাপতি পদে পরাজিত প্রার্থী আখতারুজ্জামান ওরফে কাজল মাজমাদারের চেয়ার প্রতীকের সিলমারা বেশ কিছু ব্যালট পেপার পাওয়া গেছে। এ নিয়ে দুপুর থেকেই দলটির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার বলেন, নির্বাচন ঘিরে জনমনে নানা সংশয় থাকলেও আমরা দলের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্রের অনুশীলনের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু আমাদের আশঙ্কাকে সত্যি করে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন সম্পন্ন করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং নানামুখী বিতর্ক সৃষ্টি করেছে।

জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে নির্বাচন পাতানোর জন্য দায়ী করে প্রভাবশালী এই নেতা বলেন, তাদের থেকে আমরা দূরে ছিলাম। কিন্তু তারা সুষ্ঠু ভোটের কথা বলে ডেকে এনে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল একটি সুষ্ঠু ভোটের সেই ওয়াদা তারা রক্ষা করেননি।

শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কুষ্টিয়া পৌর বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে ভোটে সভাপতি পদে একে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন বিজয়ী হন। পরে কাজল মাজমাদার ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার আহ্বান জানান। পরদিন শনিবার পুনর্গণনা শেষে চার ভোট বেড়ে কাজলের ভোটের সংখ্যা হয় ৫৯৯। অন্যদিকে জয়ী প্রার্থী বাবুর ভোট সংখ্যা গিয়ে দাঁড়াই ৬১১।

এ তথ্য জানিয়ে সংবাদ সম্মেলনে কাজল বলেন, চার ভোট বেড়ে যাওয়ায় প্রমাণ হয়, ভোটে কারচুপি হয়েছে। তাছাড়া এইমাত্র আমরা খবর পেলাম, কুষ্টিয়া সরকারি কলেজের টয়লেটে প্রায় শতাধিক সিলযুক্ত ব্যালট পেপার পাওয়া গেছে। এ বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে তদন্ত করে দেখার আহ্বান জানাচ্ছি।

সার্বিক অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ভোটের সারাদিন কারো কোন অভিযোগ ছিল না। ভোট গণনার সময় কোন অভিযোগ ছিল না। কিন্তু ফলাফলের পরই তাদের যত অভিযোগ। আমরা আন্তরিকতার সঙ্গে শতভাগ স্বচ্ছ একটি নির্বাচন করেছি। এখানে কারচুপির অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন – সেতুর টোল আদায় বন্ধের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ

প্রসঙ্গত, গত বছরের ২৫ সেপ্টেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহবায়ক এবং প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কেন্দ্র থেকে প্রথমে দুই সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

সেতুর টোল আদায় বন্ধের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে দুই ঘণ্টাও অধিক সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

রবিবার সকালে সেতুর টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচি পালন করেছেন তারা। এতে সেতুর দুইপাশে প্রায় ৮-১০ কিলোমিটার দীর্ঘদিন যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজারো পথচারীরা।

জনদুর্ভোগের খবর পেয়ে এবং সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী, সেনাবাহিনী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা দুইদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং সেনাবাহিনী যান চলাচল স্বাভাবিক করেন।

খালেদা খাতুন নামের এক বাসযাত্রী বলেন, সড়ক বন্ধ করে অবরোধ চলছে। এক ঘণ্টা গাড়িতে বসে থেকেও অবরোধ ছাড়লনা। অফিসের সময় হয়ে গেছে। তাই হেঁটে যাচ্ছি।

আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন খোকসার রাজু আহমেদ। তিনি বলেন, অনেক সময় অপেক্ষা করছি। কোর্টের সময়ও হয়ে গেছে। জনগণের বেশ ভোগান্তি হচ্ছে। তবুও একদিনের ভোগান্তির বিনিময়ে স্থায়ীভাবে টোল বন্ধ চাই।

কুমারখালী নাগরিক কমিটির জ্যেষ্ঠ সদস্য কে এম আর শাহীন বলেন, সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে গেছে। তবুও সরকারি আমলারা টোলের নামে চাঁদাবাজি করার পাঁয়তারা করছে। স্থায়ীভাবে টোল বন্ধের দাবিতে আমরা আজ কর্মসূচি পালন করছি। তার ভাষ্য, সড়ক অবরোধ থাকায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

উপজেলা জামায়েতের নায়েবে আমীর আফজাল হোসাইন বলেন, টোলের নামে জনগণের আর পকেট কাটতে দেওয়া হবেনা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকা হবে।

সওজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করে সওজ। ২০০৫ সাল থেকে ব্যবহারকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করা হয়। ২০২৪ সালের জুন মাসে তিন বছর মেয়াদী ইজারা শেষ হলে খাস আদায় করছে সওজ বিভাগ। প্রতিদিন তিন-চার লাখ টাকা খাস আদায় করত তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর ৭ আগস্ট সকালে টোল আদায় বন্ধের দাবিতে টোলপ্লাজায় আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সে সময় টোলপ্লাজা ছেড়ে পালিয়ে যান আদায়কারী। ১৩ আগস্ট সওজ কর্তৃপক্ষ টোল আদায় করতে গেলে বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। এরপরও কয়েক দফা হামলা হয়েছে। নিরাপত্তার অভাবে সেখান থেকে চলে আসেন কর্মকর্তারা। এরপর থেকে টোল আদায় বন্ধ রয়েছে। এতে সরকার প্রতিদিন তিন-চার লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে।

আরও জানা গেছে, টোল চালুর বিষয়ে ২৬ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি আলোচনা সভা হয়। তবে সেদিন টোল আদায় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আবার টোল চালু হতে পারে – এমন ধারনা থেকে স্থায়ীভাবে টোল বন্ধের দাবিতে রবিবার মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েক হাজার বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

আয়োজকদের পক্ষে উপজেলা গণতন্ত্র ছাত্র সংসদের জ্যেষ্ঠ সংগঠক আলামিন হোসেন আকাশ বলেন, স্থায়ী টোল বন্ধ এবং টোল ঘর অপসারণের দাবিতে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছি। প্রশাসন ও সওজের পক্ষ থেকে দুইদিন সময় চেয়েছেন। দুইদিনের মধ্যে টোল বন্ধের প্রজ্ঞাপন জারি করা না হলে ডিসির কার্যালয় ঘেরাও করা হবে।

১৩ আগষ্ট থেকে টোল আদায় বন্ধ থাকায় প্রায় ১১ কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার বলে জানিয়েছেন কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুইদিনের মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তবে তিনি বলেন, জনগণের দাবির বিষয়টি ডিসি স্যার ও সওজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

আরও পড়ুন – মহাসমাবেশে যাওয়ার পথে নিহতদের যশোরের বাড়িতে শোকাহতের ঢল

প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দীর্ঘ যানজট ও ভোগান্তির কথা স্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত তর্মকর্তা সোলাইমান শেখ। তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের ফলপ্রসূ আলোচনা হলে অবরোধ বন্ধ হয়ে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মহাসমাবেশে যাওয়ার পথে নিহতদের যশোরের বাড়িতে শোকাহতের ঢল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মহাসমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের গ্রামের বাড়ি যশোরের নওয়াপাড়ায়। নিহতদের বাড়িতে শোকাহতদের ঢল নেমেছে।

শনিবার ইসলামী আন্দোলনের ঢাকার মহাসমাবেশে যোগ দিতে যাওয়া পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় চারজন মারা যান।

স্থানীয় ও স্বজনরা জানান, সমাবেশে যোগ দিতে শুক্রবার একটি রিজার্ভ করা বাসে ওঠেন নেতাকর্মীরা। হামদান এক্সপ্রেস নামে পরিবহনটি অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে যাত্রা করে। শনিবার ভোরে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে ইসলামী আন্দোলনের যশোর নওয়াপাড়া ইউনিয়নের সভাপতি ডা. মোহাম্মদ জালাল উদ্দিন (৬৫), ভাগনে মধুগ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), শেখহাটি এলাকার আব্দুল হালিম মোস্তফা (৫৫) ও বাসচালকের সহকারী পাগলাদাহ গ্রামের মো. বাপ্পির ছেলে হাসিব উদ্দিন (৩২) মারা যান। এসময় আহত হন আরও অন্তত ১৫ জন।

আহতুল্লাহ জানান, ‘সমাবেশ যোগ দেওয়ার জন্য ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হামদান এক্সপ্রেস নামে একটি পরিবহন রিজার্ভ করা হয়। বাসে থাকা বেশিরভাগ নেতাই বয়স্ক। বাসে উঠে আমরা ঘুমিয়ে পড়ি। বাসটি সিংপাড়া-নওয়াপাড়া পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।’

নিহতের জালালের বড়ভাই মাকসুদুর রহমান জানান, ‘এলাকায় শোকের মাতম চলছে। আহতদের স্বজনেরা ঢাকার পথে যাচ্ছে। আর নিহতের মরদেহ যশোরে আনা হচ্ছে। আহত ও নিহতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

এদিকে দুর্ঘটনায় প্রথমে গুরুতর আহত হন হামদান এক্সপ্রেসের হেলপার হাসিব। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি দুর্ঘটনায় ছোটবেলায় বাবাকে হারান হাসিব। গার্মেন্টস কাজ করে হাসিবকে বড় করেন মা শায়লা বেগম। এখন তিনিও বয়সের ভারে নানা রোগে অসুস্থ। অসুস্থ মা, স্ত্রী ও আড়াই বছরের একটা কন্যা শিশু রয়েছে তার। পরিবারের হাল ধরতে কিছুদিন আগে হেলপারের চাকরি নেন তিনি। দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা।

হাসিবের শাশুড়ি মর্জিনা বেগম বলেন, ‘হাসিবই ছিল সব। এভাবে তার প্রাণ দিতে হবে যদি জানতাম তাহলে বাসে চাকুরি নিতে দিতাম না। আমাগের এখন কী হবে। মেয়েটার কী হবে? তারে হারিয়েতো আমরা সাগরে পড়ে গেলাম।

আরও পড়ুন – মাদক ব্যবসাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, ‘গণমাধ্যমে শুনেছি যশোরের চারজন নিহত হয়েছেন। পুলিশের সদস্যরা নিহতের বাড়িতে গিয়েছিলেন। এক ইউনিয়নে চারজনের মৃত্যুতে শোকের মাতম বইছে।’

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...