ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে

0
16

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। মেলায় সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণীরা ১৮ প্রদর্শন স্টল করছেন। মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

মেলার উদ্বোধনী সভা সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব, উপ সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন সহ কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও তরুণ কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।