শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 90

যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনা ভালো খবর – মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের সংবাদকে ‘দেশের জন্য ভালো খবর’ অভিহিতি করে অন্তর্র্বতী সরকারকে সাধুবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে উত্তরার আজমপুরে এক সমাবেশে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আজকে একটা ভালো খবর আছেৃ কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করেছে। ট্যারিফ কী জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করবো তার ওপরে ৩৫ ভাগ ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম ৫০ টাকা ওটার সাথে আরও ৩৫ টাকার যোগ হবে তার মানে ১০০ টাকার জিনিস ১৩৫ টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না।

‘ওটাকে (যুক্তরাষ্ট্র ট্যারিফ) আমাদের পররাষ্ট্র দফতর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে ২০ শতাংশ পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্র্বতী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের অন্তর্র্বতী সরকারকে অনেকে অনেক কথা বলেন, অনেক ভুল আছে, ত্রুটি আছে, অভিজ্ঞতা নাই বেশি। আমি আশা করেছিলাম যে, এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে প্রকৃত তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা পুরোটা করতে পারেনি। কিন্তু তারা চেষ্টা করছে।

উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই সমাবেশ হয়।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার ওপরে যে আস্থা রেখেছিল জনগণ একইভাবে আজকে তারা তারেক রহমানের ওপর আস্থা রাখছে।’

‘অপেক্ষা করছি, কবে তারেক রহমান দেশে আসবেন। কবে নেতৃত্ব দেবেন? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যে তারেক রহমান অতি দ্রæত দেশে আসেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন সেটাই আমাদের কামনা।

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বারবার প্রতিদিন কথা বলছেন। প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন, তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করবো। যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না, আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।’

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক এবিএমএ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় বিএনপি চেয়ারপারসনের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নিরব, কৃষক দলের হাসান জাফির তুহিন, যুব দলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, মহিলা দলের সুলতানা আহমেদ, জাসাসের হেলাল খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীরসহ শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

এনবিআরের ৪৯ কর্মকর্তা একদিনেই বদলি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর্মকর্তাকে একদিনে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছেন।

বৃহস্পতিবার কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। তবে একসঙ্গে ৪৯ জনের বদলি বড় একটি ঘটনা।

জানা যায়, বদলি হওয়া অনেক কর্মকর্তা এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনের সম্পৃক্ত ছিলেন। কেউ কেউ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্যও ছিলেন।

বদলিকৃত ২৫ অতিরিক্ত কমিশনার হলেন- মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া, ড. মোহাম্মদ তাজুল ইসলাম, ড. মো. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা মোহাম্মদ আমিনুল ইহসান, মোহাম্মদ মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. মিলন শেখ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. জিয়াউর রহমান খান, মো. রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, মোছা. শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মোহাম্মদ মাহবুব হাসান, নুসরাত জাহান, মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ ও কামনাশীষ। এনবিআরের বিভিন্ন দপ্তরে কাজ করা এই কর্মকর্তাদের প্রতিষ্ঠানটির অন্যত্র বদলি করা হয়েছে।

বদলিকৃত ২৪ যুগ্ম কমিশনার হলেন- মোহাম্মদ ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সালাউদ্দিন রিজভী, মো. মিজানুর রহমান, মো. পায়েল পাশা, মো. নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, মো. শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, মোহাম্মদ নাহিদুন্নবী, মো. খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, মো. রিয়াজুল ইসলাম, মো. পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, মো. সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক ও ছৈয়দুল আলম। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে এনবিআরের বিভিন্ন দপ্তরে কাজ করা এই কর্মকর্তাদের প্রতিষ্ঠানটির অন্যত্র বদলি করা হয়েছে।

আরও পড়ুন- সাহিত্যিক কাজী মোতাহার হোসেনের জন্মবার্ষিকীতে দাবা প্রতিযোগীতা

এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনে যুক্ত থাকার অপরাধে জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর একাধিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ১৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে।

আরও পড়ুন- খাল থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার

সাহিত্যিক কাজী মোতাহার হোসেনের জন্মবার্ষিকীতে দাবা প্রতিযোগীতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

সাহিত্যিক কাজী মোতাহার হোসেনের ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমারখালীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগতা শুরু হয়েছে। কাজী মোতাহার হোসেন পরিসংখ্যানবিদ ও দাবাড়ু হিসেবেও পরিচিত ছিলেন।

গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি লক্ষ্যে কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করে কাজী মোতাহার হোসেন স্মৃতি ফাউন্ডেশন। এতে ভারতের চারজন, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ৫৪ জন নানা বয়সি দাবাড়ু অংশ গ্রহণ করেছেন।

শুক্রবার সকালে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। কাজী মোতাহার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মোহনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম প্রমুখ।

রাজশাহী থেকে এসেছেন সপ্তম শ্রেণির ছাত্র এস এম ফারাবী রহমান। সে জানায়, ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে খেলেছি। এখানে বড়দের সঙ্গে খেলতে কিছুটা ভয় লাগছে। তবুও জয়ের প্রত্যাশায় খেলছি। তাঁর ভাষ্য, ভবিষ্যতে গ্রান্ড মাস্টার বা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়।

ফারাবীর মা শিল্পী খাতুন বলেন, এখানে ফারাবী সকলের ছোট। না পারলেও ভাল অভিজ্ঞতা অর্জন হবে। সেজন্য বাচ্চাকে নিয়ে আসা।

কোলকাতা থেকে প্রথমবার ঢাকার বাইরে খেলতে এসেছেন শুভংকর মৈত্রী। তিনি বলেন, ব্যবস্থাপনা খুবই ভাল। সুন্দর ও মনোরম পরিবেশে খেলা চলছে।

বাংলাদেশ এসএবির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, দাবা খেলায় খরচ কম। দাবা খেললে মেধা বিকাশ ঘটে, ধর্যশীল, সহনশীল ও ভদ্র হওয়া যায়।

গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি, মাদক ও স্মার্টফোন অপব্যবহার মুক্ত সমাজ গঠন এবং বিশিষ্ট দাবাড়ু কাজী মোতাহার হোসেনের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে এমন দাবার আয়োজন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মোহন।

তিনি বলেন, এতে দেশ ও বিদেশ থেকে ৫৪ জন নানাবয়সি খেলোয়ার অংশ নিয়েছেন। শনিবার (২ আগস্ট) বিকাল ৫টায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে আয়োজন।

আরও পড়ুন –  খাল থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার

উল্লেখ্য, যে পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়ু কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালের ৩০ জুলাই তৎকালীন নদীয়া জেলা কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৯ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন – জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

খাল থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকার কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে জিকে খাল থেকে লাশটি উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জিকে খালে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ইবি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে মরদেহর পরিচয় এখানো সনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন – জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খাল থেকে অজ্ঞাত একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৭-৮ দিন হয়ে গেছে। বড় ধরনের জখমের চিহ্ন নেই। তবে পচে গেছে, হাত-পা আঁকাবাঁকা হয়ে গেছে, দাগ রয়েছে কয়েক জায়গায়। তার গায়ে লুঙ্গি ও গেঞ্জি আছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বয়স আনুমানিক ৪০ বছর। পরিচয় শনাক্তের কাজ চলছে। ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন –  মাছ শিকারের যন্ত্র চারু

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া জাতীয় পার্টির কো চেয়ারম্যানসহ ১০ জনের প্রাথমিক পদসহ সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পদ ফিরে পাওয়া ব্যক্তিরা হলেনÑ জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির দফতর সম্পাদক-২ এম.এ রাজ্জাক খান, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার (ফেনী), প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল), প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ (জামালপুর), প্রেসিডিয়াম সদস্য জসীম উদ্দিন (নেত্রকোনা) এবং প্রেসিডিয়াম সদস্য আরিফুর রহমান খান (গাজীপুর)।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল বারী বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম থেকে জিএম কাদেরের ওপরে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া অব্যাহতিপ্রাপ্ত ১০ জনের প্রাথমিক সদস্য পদসহ সব পদবী ফিরিয়ে দেওয়ার আদেশ দেন আদালত।

বিচারক আদেশে উল্লেখ করেন, মোকদ্দমাটি বিচারাধীন থাকার সময়ে জিএম কাদেরের আদেশে অব্যাহতি-প্রাপ্ত ১০ জনের প্রাথমিক সদস্য পদসহ সব পদবী ফিরিয়ে দেওয়া হয়েছে। মামলাটি চলাকালীন সময়ে জিএম কাদের ও যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গঠনতন্ত্রের ২০(১) (ক) ধারা ব্যবহারের প্রয়োগ থেকে বিরত থাকার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়। একইসঙ্গে জ্যেষ্ঠতার ভিত্তিতে ক্রমানুসারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মাছ শিকারের যন্ত্র চারু

মোকাদ্দমার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থিভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল ডেকে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ ৭ জনকে, পরে আরও ৩ জনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়।

আরও পড়ুন – জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শ

 

মাছ শিকারের যন্ত্র চারু

0

বর্ষায় অধিকাংশ মাঠ ঘাট পানি আর মাছে একাকার হয়ে গেছে। হাত বাড়ালেই হরেক রকম দেশী প্রজাতির ছোট মাছ মেলে। এসব মাছ শিকারের জন্য শিকারীরা তৈরী করেন নানা ধরণের যন্ত্র। বাঁশের সরু শলাকা গাছের বাকলের আঁশ দিয়ে বুনোন দিয়ে তৈরী করা হয় মাছ ধরার যন্ত্র। পশ্চিম জনপদের সৌখিন মাছ শিকারীদের কাছে চারু নামের এই যন্ত্রটির ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে। খোকসা উপজেলা সদরের মঙ্গলবারের সপ্তাহিক হাট থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শ

আরও পড়ুন – কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে একগুচ্ছ অভিযোগ

জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে তার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয়।

চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে বøক ধরা পরে কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে। তবে বিকল্প চিকিৎসা হিসেবে ‘রিং পরানো’র (স্টেন্টিং) ব্যবস্থার কথাও বিবেচনা করা হচ্ছে।

তবে এ পর্যন্ত বাইপাস সার্জারি নাকি রিং পরানো হবে কিংবা দেশেই চিকিৎসা নেবেন, নাকি বিদেশে যাবেন এসব বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দলের পক্ষ থেকে শিগগির বিস্তারিত জানানো হবে। জামায়াত আমির দেশে চিকিৎসা নেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। মনোবলের কারণে তিনি বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সভায়ও যোগ দিয়ে বক্তব্য দেন।

গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে জামায়াত আমিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল ত্যাগ করলেও ফলোআপে থাকেন। এনজিওগ্রাম ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হার্টে গুরুতর বøক ধরা পড়ে।

আমিরের সুস্থতা কামনায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি বর্তমানে স্থিতিশীল। রীতিমতো বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে একগুচ্ছ অভিযোগ

এ বিষয়ে ইবনে সিনা ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) জাহিদুর রহমান বলেন, বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন এমনটা জানা নেই। গতকালও তো তিনি একটি সভায় যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন – খোকসায় দুর্বৃত্ত্বরা শিকল কেটে কৃষকের দুটি গরু নিয়ে গেছে

কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে একগুচ্ছ অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত জেলা বিএনপির বক্সে অন্তত চারটি অভিযোগ জমা পড়েছে। গত এক সপ্তাহে পরা এসব অভিযোগের মধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে বক্সটি খুলে অভিযোগ পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

গুরুত্বপূর্ণ অভিযোগের মধ্যে ছিল- কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে জোরপূর্বক চাঁদা আদায়। লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে অনিয়ম, দুর্নীতি প্রতারণার সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আবেদন। জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠের মধ্যে হত্যাকান্ডের বিচার চেয়ে আবেদন ও বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে শহরের ধোপাপাড়া, মধ্য মিলপাড়া কলোনীতে চাঁদা দাবির অভিযোগ সাজু বাহিনীর বিরুদ্ধে।

বক্স খুলে চিঠি পড়ার সময় প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সভাপতি সাংবাদিক লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দাস হোসেন সেলিমসহ গণমাধ্যম কর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন।

চিঠিপাঠ শেষে জাকির হোসেন সরকার বলেন, মানুষ অভিযোগ জানাতে শুরু করেছেন। আমরা দ্রæতই অভিযোগগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। প্রাপ্ত অভিযোগের বিষয়ে আমরা কি ব্যবস্থা নিচ্ছি সেটি গণমাধ্যম কর্মীদের অবহিত করা হবে। তাছাড়া যেগুলো আইনি বিষয়, সেটা আদালত কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখবে।

আরও পড়ুন – খোকসায় দুর্বৃত্ত্বরা শিকল কেটে কৃষকের দুটি গরু নিয়ে গেছে

এর আগে গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বক্স স্থাপন করে জেলা বিএনপি। কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। শহরের আরও কয়েকটি স্থানে এমন বাক্স বসানোর কথা জানান তারা।

আরও পড়ুন – অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকার কাজ করছে – প্রধান উপদেষ্টা

খোকসায় দুর্বৃত্ত্বরা শিকল কেটে কৃষকের দুটি গরু নিয়ে গেছে

0

স্টাফ রিপোর্টার

রাতে গরুর গলায় দিয়ে রাখেতেন লোহার শিকল আর তালা। পাহারায় নিজে শুয়ে থাকতেন ঘরের দাওয়ায় (বারান্দয়) মশারী টাঙ্গিয়ে। তবুও শেষ রক্ষা হলো না। বৃদ্ধ কৃষকের সদ্য কেনা গাভী ও পোষা ষাড় গরুর গলার শেকল কেটে নিয়ে গেছে দুবৃত্ত¡রা।

মঙ্গলবার দিনগত রাতে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট মধ্যপাড়ার বৃদ্ধ কৃষক আবু হোসেনের গোয়াল থেকে দুটি গরু নিয়ে গেছে দুবৃত্তরা। এ সময় বৃদ্ধ কৃষক গোয়াল ঘর থেকে ১০ হাত দূরে নিজের ঘরের বারান্দার চকিতে ঘুমিয়ে পড়েছিলেন। দুবৃত্ত¡দের নিয়ে যাওয়া দুটি গরুর একটি গাভী গরু ছিলো। গরুটি গত শনিবার ৭৫ হাজার টাকা দিয়ে পাশের গ্রাম থেকে দালালের মাধ্যমে কিনে এনেছিলেন কৃষক। অপর ষাড় গরুটির নিজের বাড়িতে পালন করা। এটির বয়স প্রায় ২ বছর। ষাড়টির দাম প্রায় লাখ বলে দাবি করে পরিবার।

বুধবার বিকালে ঘটনা স্থলে গিয়ে কৃষক আবু হোসেনকে পাওয়া যায়নি। তিনি তখন গ্রামে বাজারে ছিলেন। বাড়িতে মহিলা জটলা করে গরুর চুরির পরের আহাজারি করছিলেন। বাড়িতে ঢুকতেই কৃষকে গোয়াল ঘর। এই গোয়ালেই রাখা ছিলো গরু দুটি। গোয়ালের মধ্যে গরু দুটি গলার লোহাল শিকল পরে আছে। তালা থেকে কেটে নেওয়া হয়েছে গরু দুটি।

কৃষানী জাহানারা খাতুন জানান, গরু চুরি যাওয়া অল্প কিছু সময় আগে তার স্বামী গোয়াল ঘরের সামনে থেকে ঘুরে গেছেন। নামাজের জন্য উঠেই দেখেন গরু চুরি হয়ে গেছে। নিজের বাথানে গরু বিক্রি করে মাত্র চার দিন আগে (শনিবার) গাভীটি কেনা হয়েছিল। অপর টি ছিলো নিজের বাড়ির। গরুটির বয়স দুই বছর হলেও তার দাম প্রায় লাখ টাকা বলেও তিনি দাবি করেন।

এই বৃদ্ধা আরও জানান, গরু পাহারা দেওয়ার জন্য তার স্বামী বৃদ্ধ মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘর ফেলে দাওয়ায় (বারান্দায়) রাত কাটাতেন। তার পরেও তাদের শেষ রক্ষা হলো। দুবৃত্ত¡রা তাদের সব নিয়ে গেছে। তার ধারণা দুর্বৃত্ত¡রা পিকাপে করে গরু দুলো তুলে নিয়ে গেছে।

আরও পড়ুন – অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকার কাজ করছে – প্রধান উপদেষ্টা

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম বলেন, কৃষকের দুটি গরু চুরির ঘটনাটি শুনেছেন। গরুর মালিক থানায় এসেছিলেন। অভিযোগ পেলেই ব্যবস্থা নিবেন।

আরও পড়ুন –  বনায়ণ

অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকার কাজ করছে – প্রধান উপদেষ্টা

0
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার।

তিনি বলেন, একটি অংশগ্যহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা একটি নতুন রাজনৈতিক কাঠামোর চারপাশে জাতীয় ঐকমত্য গঠনের জন্য কাজ করছি।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়নে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন।

ড. ইউনূস বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট; এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে, মর্যাদায়, স্বাধীনতায় ও গর্বের সঙ্গে বসবাস করতে পারে।

তিনি বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহি নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নিচ্ছি।

তার মতে, ন্যায়বিচার কেবল শাস্তির মধ্যে সীমাবদ্ধ নয়। ‘ন্যায়বিচার মানে হলো রাষ্ট্রীয় ক্ষমতা যেন আর কখনো জনগণের বিরুদ্ধে দমন, নিপীড়ন বা ধ্বংসের অস্ত্র হিসেবে ব্যবহৃত না হয়’- বলেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, তরুণ সমাজের প্রতিনিধি, সুশীল সমাজ ও আন্তর্জাতিক অংশীদাররা অংশ নেন।

প্রধান উপদেষ্টার অনুরোধে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) একটি স্বাধীন তথ্য-উপাত্ত অনুসন্ধান মিশন জুলাই-আগস্ট ২০২৪ এর ঘটনাবলির তদন্ত করে। গত ১২ ফেব্রæয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে বিস্তুারিত তথ্য, সুপারিশ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় করণীয় তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি জাতিসংঘকে ধন্যবাদ জানাই আমাদের সবচেয়ে অন্ধকার সময়ে আমাদের পাশে থাকার জন্য। আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করি।

তিনি বলেন, এটি ছিল এমন এক মুহূর্ত, যখন হাজার হাজার নারী-পুরুষ যাদের অধিকাংশই তরুণ নির্মমতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মর্যাদা ও ভবিষ্যৎ পুনরুদ্ধার করে। তাদের সাহস শুধু বাংলাদেশের জন্য নয়, মানবতার পক্ষেও এক অমোঘ বার্তা ছিল।

ড. ইউনূস বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট এবং ২০২৪ সালের অন্ধকার সময় পর্যন্ত জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ সব মানুষের ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অবস্থান নির্বিশেষে অপরিহার্য অধিকার নিশ্চিত করতে যে ঘোষণা দিয়েছে, সেটি বাংলাদেশের সংবিধানে গভীরভাবে প্রোথিত।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে এ অধিকারগুলো বারবার লঙ্ঘিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠানগুলো দখল হয়ে গেছে, স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে, সহিংসতা হয়ে উঠেছে শাসনের প্রধান হাতিয়ার। কিন্তু গত জুলাইয়ে জনগণ একযোগে এ বাস্তবতাকে প্রত্যাখ্যান করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি, একটি নিরপেক্ষ ও প্রহণযোগ্য সত্য উদ্ঘাটন শুধু ন্যায়বিচারের জন্য নয়, বরং সামাজিক নিরাময়ের জন্যও অপরিহার্য।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে দেখা যায়, মাত্র কয়েক সপ্তাহে আনুমানিক ১,৪০০ মানুষ নিহত হন। এ সহিংসতাকে পূর্বপরিকল্পিত, কেন্দ্রীয়ভাবে পরিচালিত এবং রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে সংঘটিত বলে উল্লেখ করা হয়। এতে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ব্যাপারে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়। এ প্রতিবেদনকে সমর্থন করে আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে বিবিসি ও আল-জাজিরা তাদের অনুসন্ধান প্রতিবেদনে একই ধরনের তথ্য তুলে ধরে।

প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ শুধু অপরাধ নথিবদ্ধ করেনি, বরং তারা এমন একটি সুসংগঠিত সুপারিশমালা তৈরি করেছে, যা ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।

তিনি বলেন, আমরা এ সুপারিশগুলোকে শুধু বাইরের চাপ হিসেবে নয়, নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি।

সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দন্ডবিধি সংশোধন করেছি এবং গুম হওয়া ব্যক্তিদের সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছি। এ মাসের শুরুতে ওএইচসিএইচআরের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছি, যার মাধ্যমে ঢাকায় একটি সহযোগী মিশন স্থাপন করা হবে।

এ মিশন রাষ্ট্রীয় ও স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে সহায়তা করবে এবং মানবাধিকার সুরক্ষায় কাজ করবে।

আরও পড়ুন – বনায়ণ

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে তার অকুণ্ঠ সমর্থন ও গত মার্চে বাংলাদেশ সফরের জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি মানবাধিকারবিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক, ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের সদস্য, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস এবং সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

আরও পড়ুন – সারাদেশে পুলিশের ‘বিশেষ সতর্কতা’ জারি

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...