সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 93

সালিশে শিশুর ধর্ষককে চর-থাপ্পর দিয়ে মীমাংসা

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ধর্ষণের এই অভিযোগ মীমাংসা করতে গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সমাজ প্রধান রহিম মন্ডল ও স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান লিটন উপস্থিত ছিলেন বরে অভিযোগ উঠেছে। বৈঠকে অভিযুক্ত বৃদ্ধকে চর-থাপ্পড় মেরে মিমাংসা করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। ঘটনার দুইদিন পর শিশুটি শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার (১১ জুন) সকালে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে গ্রাম্য মাতব্বররা বলছেন এ ঘটনায় বারবার আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেওয়া হলেও এড়িয়ে গেছেন ভুক্তভোগী পরিবারটি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গিয়ে দেখা যায় পাঁচ বছরের শিশু মেয়েটি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে। তার পাশেই বাবা-মা বসে রয়েছেন।

শিশুটির মায়ের সাথে কথা বলা হয়। তিনি বলেন, ঘটনার দিন সকাল ৯টার দিকে আমি আমার মাকে বাড়িতে এগিয়ে দিতে গেছিলাম। এই সুযোগে বিশা নামে সম্পর্কে এক প্রতিবেশী দাদা মেয়েকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে মেয়ে ওই বাড়ি থেকে খুঁড়াতে খুঁড়াতে আসতে দেখে সন্দেহ হয়। এ সময় কি হয়েছে জিজ্ঞাসা করলে সে বলে বিশা দাদা আমার সাথে খারাপ কাজ করেছে। বিষয়টি গ্রামের মুরুব্বিদের জানালে তারা পরেরদিন (বৃহস্পতিবার) রাতে বাড়ির উপর শালিস বসায়। শালিসে বিশাকে চর-থাপ্পড় দিয়ে মাতব্বররা বলে যে শালিস শেষ। এর পরেরদিন (শুক্রবার) মেয়ে পেট ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করি।

মামলা করতে কেউ বাঁধা দিয়েছেন কিনা জানতে চাইলে শিশুটির মা প্রসঙ্গ এড়িয়ে বলেন, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে থানায় যায়নি। মেম্বর ও সমাজ প্রধান বলেছে আগে চিকিৎসা নিয়ে আসো তারপর মামলা করতে সব ধরনের সহযোগিতা করবো। আমিও মামলা করবো।

শালিসি বৈঠকে উপস্থিত থাকা স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান লিটন হোসেন বলেন, ঘটনাটি জানার পর ভুক্তভোগী পরিবারকে মামলা করতে বলেছিলাম। তারা যায়নি। তবে শালিসে চর-থাপ্পড় মেরে মিমাংসা করেছিল অভিযুক্ত ব্যক্তির ভাই-ভাস্তেরা। আমি শুধু উপস্থিত ছিলাম।

এ ঘটনায় সমাজ প্রধান রহিম মন্ডল বলেন, সামাজিকভাবে আমরা এটি মিমাংসা করে দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে অভিযুক্তকে চর-থাপ্পড় মারা হয়েছিল। ধর্ষণের মতো ঘটনা বিচার শালিস করে সমাধান করতে পারেন কিনা জানতে চাইলে রহিম মন্ডল বলেন, আমি তাদেরকে মামলাও করতে বলেছিলাম। কিন্তু তারা তা করেননি। আমি সবসময় শিশুটির খবর রাখছি।

জানা গেছে, বিশা (৬০) একই গ্রামের মৃত হরার ছেলে। বেশ কয়েকবছর আগে স্ত্রী মারা যাবার পর সন্তানদের সাথে একই বাড়িতে থাকতেন তিনি।

ঘটনা জানাজানির পর থেকে গা ঢাকা দিয়েছেন বিশা। তবে এ বিষয়ে তার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন,শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় ছাত্রলীগ নেতা আটক

পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) নুরনবী বলেন, ওসি স্যারের নির্দেশে শিশু মেয়েটিকে হাসপাতালে দেখে এসেছি। চিকিৎসা শেষে পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় ছাত্রলীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জায়ীদ আলম শশী (২৫)-কে বিশেষ অভিযানে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ জুন) গভীর রাতে উপজেলা সদরের চুনিয়াপাড়ার নিজ বাড়ি থেকে জায়ীদ আলম শশী (২৫)-কে আটক করা হয়। গত ২৪ মে খোকসা থানায় দায়ের কৃত ১০ নম্বর মামলার তিনি এজাহার ভুক্ত আসামী। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আটক

আটক ছাত্রলীগ নেতা শশী উপজেলা সদরের চুনিয়াপাড়া এলাকার মনোয়ারুল আলমের ছেলে।

খোকসায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন পিল্টুকে আটক করেছে পুলিশ।

পুৃলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাতে খোকসা বাস স্ট্যান্ড এলাকা থেকে থানা পুলিশের একটি দল আলাউদ্দিন পিল্টুকে আটক করে। গত ৪ মে খোকসা থানায় দায়েরকৃত একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন পিল্টুকে আটক করা হয়। পরদিন সোমবার সকালে তাকে আদলতে প্রেরণ করা হয়েছে। আলাউদ্দিন পিল্টু উপজেলা সদরের চরপাড়া গ্রামের মৃত মইজদ্দি বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন – খোকসায় সরকারী হালোট দখল কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

খোকসা থানা ভারপ্রাপ্ত শেখ নাইমুল ইসলাম ওই আওয়মী লীগ নেতাকে আটকের বিষয় নিশ্চিত করেছেন।

খোকসায় সরকারী হালোট দখল কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

0

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সরকারী হালটের (পায়ে চলা পথ) জমির দখল পাল্টা দখল কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এক পক্ষের আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সেনা ক্যাম্পে যাওয়ার কথা বলে আত্মগোপন করেন। স্থানীয় চেয়ারম্যানের দাবি দুই পক্ষই বিএনপির নেতাকর্মী।

জানা গেছে, রবিরার সকালে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে বদর শেখ ও আবু মুসা’র লোকেরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এ হামলা পাল্টা হামলায় আহত বদর শেখ (৪৫) তার সহদর আজিম উদ্দিন (৩৫) উভয়ের পিতা মৃত দানেজ শেখ, সাইফুল শেখ (৩৫) পিতা আজিম উদ্দিন, সীমা খাতুন (৩৫) ও রবিউল শেখ (৪৫) দম্পতি, এবং শাজাহান খান (৬০) পিতা হাতেম খা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে এক পক্ষের এক নারীসহ চার জন প্রাথমিক চিকিৎসা নিয়ে সেনা ক্যাম্পে যাবার কথা বলে হাসপাতাল ছেড়ে যায় বলে হাসপাতাল সূত্র জানায়।

রবিবার সকালে প্রতিপক্ষের লোকেরা আবু মুসাদের সমাজের মাতুব্বর অনিরদ্দিন প্রামানিকের সাথে বাগবিতান্ডায় জড়িয়ে পরেন। এ নিয়ে সকাল ৯টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট ধরে দুই পক্ষের লোকেরা দেশীয় অস্ত্রনিয়ে হামলা পাল্টা হামলা চালায়। এ সময় দুই পক্ষের হামলাকারীরা আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদ জানান, প্রতিপক্ষের হামলায় আহত এক নারীসহ চার জন প্রথমে তাদের কাছে চিকিৎসা নেন। তারা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের উপর আস্তা হারিয়ে কুষ্টিয়ায় সেনা ক্যাম্পে যাওয়ার কথা বলে হাসপাতাল ছেড়েছেন।

বদর শেখের পরিবারের আহত চার সদস্য জেলা সদরে সেনা ক্যাম্পে যাওয়ার কথা বলে কয়েক ঘন্টা নিরুদ্দেশ হয়ে যান। কোন ভাবেই পরিবারটির সাথে যোগায়োগ করা সম্ভব হচ্ছিলো না। এক পর্যায়ে রাতে তাদের সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়। মুঠো ফোনে চুমকী নামের এক এসএসসি পরীক্ষাথী জানান, তার বাবা রবিউল শেখ মা সীমা খাতুন ও দাদা বদর শেখের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তারা সেনা ক্যাম্পে না গিয়ে রোগী নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চলে আসেন। সেখানেই রোগী ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছেন।

এই শিক্ষার্থী আরও জানান, আহতদের পরিবারের থেকে থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। বাবা মা ও পরিবারের উপর হামলার ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবি করে ওই ছাত্রী।

আহত শাজাহানের শয্যা পাশে বসে স্ত্রী রুবিনা খাতুন জানান, তারা কারো পক্ষের লোক না। মারামারি ঠেকাতে গিয়ে তার স্বামী হামলার শিকার হয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খানের সাথে কথা বলে জানা গেছে, বিবাদ পুর্ণ জমি ১ নম্বর খতিয়ান ভুক্ত সরকারী হালোট। অনেক বার মাপজোঁক করা হয়েছে। এক পক্ষ সেই জমি দখল রেখেছিল। এখন অন্য পক্ষ দখল করছে। দুই পক্ষই বিএনপির লোক। এলাকায় তাদের পৃথক অফিস রয়েছে।

আরও পড়ুন – মোটরসাইকেলে ঘুড়তে বেড়িয়ে যুবকের মৃত্যু

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, দুই পক্ষাই মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে। মামলা রেকর্ডের পর আসামী গ্রেফতার হবে।

মোটরসাইকেলে ঘুড়তে বেড়িয়ে যুবকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

বিকালে বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুড়তে বেড়িয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইমন হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়া -রাজবাড়ী সড়কের খোকসার মোড়াগাছা বাজারের পশ্চিমে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল চালক ইমন ছিটকে সড়কে পরে যায়। এ সময় কুষ্টিয়ার দিক থেকে সামনের দিকে থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয় ইমন হোসেন। ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

নিহত ইমন হোসেনের বাড়ি রাজবাড়ী জেলার রতনদিয়া ইউনিয়নের টেংরা পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন। নিহত ইমন ও তার ৬ বন্ধু তিনটি মোটরসাকেলে ঘুড়তে বেড়িয়ে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরহী যুবকরা কুষ্টিয়ার দিয়ে যাচ্ছিলো। তাদের মোটরসাইকেল বহরটি মোড়াগাছা বাজার পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে আসা পদ্মাগড়াই পরিবহনের বাসে তাদের একটি মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় ইমন ছিটকে সড়কে পরে যায়। এ মুহুত্যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন ইমন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মোটরসাকেলের অপর আরহী হাসান আহত হয়েছেন।

হাসান জানান, ঈদের ছুটিতে তারা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কুষ্টিয়ায় ঘুরতে যাচ্ছিলেন। বাংলাদেশ সেনা বাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন ইমন।

দুর্ঘটনার ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে শুরু করেন। নিহত ইমনের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন – খোকসায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

দুর্ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এএসআই আক্তার জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক কুষ্টিয়া ট – ১১ -২৭০৭ নম্বর গাড়িটি আটক করা হয়েছে। বাকী পক্রিয়া কুষ্টিয়া হাই ওয়ে পুলিশ করবে।

খোকসায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে থানা পুলিশ আটক করেছে।

আটক রফিকুল ইসলাম (শুটকা) শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংঘরিয়া গ্রামের মৃত তেছেম আলী খানের ছেলে।

আরও পড়ুন – ট্রাক শ্রমিকদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ গ্রæপ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯ টার দিকে খোকসা থানা পুলিশের একটি দল শিমুলিয়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা কালে রফিকুল ইসলাম ওরফে শুটকা কে আটক করে। সে খোকসা থানায় ২৪ মে দায়ের কৃত ১০ নম্বর মামলার এজাহার ভুক্ত আসামী। তাকে আদালতে সপর্দ করা হয়েছে।

ট্রাক শ্রমিকদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাক চালক ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে প্রায় ঘণ্টাব্যাপী কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। বুধবার (১১ জুন) বেলা আড়াইটার দিকে বটতৈল তারা এ অবরোধ করেন।

এ সময় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক ও বাইপাস সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। পরে বিকাল চারটার দিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমাধানের আশ্বাসে সড়ক ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। এর আগে বুধবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ঘোড়াঘাট এলাকায় ট্রাক টার্মিনালে ট্রাক চালক ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে।

আহতরা হলেন কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায় মাহাতাপ শেখের ছেলে খোয়াজ শেখ, চর মিলপাড়া এলাকার বিষু প্রামাণিকের ছেলে শহিদুল প্রামাণিক, উত্তর মিলপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে শাবু। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা বলেন, ৫ আগস্টের পর থেকে শক্তিশালী রাজনৈতিক দলের একটি গ্রæপ বড়বাজার টার্মিনালের জায়গা দখল করে দোকান নির্মাণ ও চাঁদাবাজির পাঁয়তারা করে আসছে। এসবের প্রতিবাদ করার কারণে তারা আমাদের মারপিট করে গুরুতর আহত করেছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সাথে আমাদের টার্মিনাল চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে হবে।

এদিকে ট্রাক চালক ও শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করে স্থানীয়রা পাল্টা অভিযোগ তুলেছেন। তাদের দাবি- কুষ্টিয়া শহরের ঘোড়াঘাট এলাকায় মদপান করে এক নারীকে উত্ত্যক্ত করে ট্রাক চালক ও শ্রমিকরা। এতে ক্ষিপ্ত হয়ে তিন শ্রমিককে গণধোলায় দিয়েছে এলাকাবাসি। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। উত্ত্যক্তের প্রতিবাদ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা বলেন, আমরা কোন নারীকে উত্ত্যক্ত করিনি। আমরা মদ পান বা মাতলামিও করিনি। যারা এসব অভিযোগ করছেন, তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বড়বাজার ঘোড়াইঘাট এলাকায় মাসুদ রুমি কলেজের সামনে আমাদের টার্মিনাল। দীর্ঘদিন ধরে সেখানে ট্রাক সহবিভিন্ন গাড়ি রাখা হয়। হঠাৎ করে ওই জায়গা দখল করে দোকান নির্মাণ করার পাঁয়তারা চালাচ্ছে একটি চক্র। তারা আমাদের কাছে চাঁদাও দাবি করেছে। তারা গায়ের জোরে দখলবাজি ও চাঁদাবাজির চেষ্টা করে আসছে। ট্রাক চালক ও শ্রমিকরা এর প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে মারপিট করে আহত করা হয়েছে। তিনজন ট্রাকচালক হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসেন। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে মারধরের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আরজুল ইসলাম তারেক বলেন, একটি প্রভাবশালী মহল ৫ আগস্টের পর থেকে আমাদের টার্মিনালের জায়গা দখলের পায়তারা করছে। টার্মিনালের জায়গায় দোকান নির্মাণের চেষ্টা করছে। এছাড়াও তারা টার্মিনালে চাঁদাবাজির চেষ্টাও করে আসছে। এসবের প্রতিবাদ করায় আমাদের ট্রাক চালক ও শ্রমিকদের মারপিট করেছে তারা। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছিলাম। আশ্বাস পেয়ে আমরা সড়ক ছেড়ে দিয়েছি। ট্রাক চালক ও শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

আরও পড়ুন – চোর আখ্যা দিয়ে নারীর চুল কেটে নির্যাতন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ট্রাক চালকদের মারপিটের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা। পরে শ্রমিকদের সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেন নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চোর আখ্যা দিয়ে নারীর চুল কেটে নির্যাতন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়া এবং বাড়িতে ভাঙচুর লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় দায়ের কৃত মামলায় বুধবার (১১ জুন) সকাল ৯ টার দিকে তিন নারী আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার রাত ৮ টা ২০ মিনিটের দিকে সাতজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নিতে সকাল ১১ টা থেকে থানা ঘেরাও করে রাখেন শতাধিক গ্রামবাসী। থানা চত্বরে সকাল ১১ টা ৩৫ মিনিট থেকে ৫১ মিনিট পর্যন্ত গ্রামবাসীর সঙ্গে পুলিশের ধস্তা-ধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ওসির পিকআপ গাড়িতে আসামিদের আদালতে নিয়ে যায় পুলিশ।

আসামিরা হলেন – উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের রিপনের স্ত্রী মুক্তি খাতুন, মোমিনের স্ত্রী পারভিন খাতুন ও বক্করের স্ত্রী লিপি খাতুন।

সকালে কুমারখালী থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানা চত্বরে উৎসুক জনতার ভিড়। পুলিশ আসামিদের গাড়িতে তুলছেন। আর জনগণ আসামি নিয়ে যেতে বাঁধা প্রদান করছেন। পু্লশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধস্তাধস্তীতে জড়িয়ে পড়েন।

এ সময় মির্জাপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি রিপন বলেন, ওই নারী আমার বাড়ি থেকে ৪১ হাজার টাকা ও মাংস চুরি করে হাতেনাতে ধরা পড়েছে। আর পুলিশ চোরের পক্ষ নিয়ে আমার স্ত্রীসহ তিনজনকে ধরে এনেছে। আমরা চোরের শাস্তি এবং আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি।

একই এলাকার আমিরুলসহ বেশ কয়েকজন ওই নারীকে চোর বলে আখ্যাদেন। এলাকার বিভিন্ন বাড়ি চুরি করেছে। সেদিন লোকজন ধরে বিচার করেছে। আর পুলিশ আমাদের লোক ধরে এনেছে। আমরা সঠিক বিচার চাই।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার বিকালে প্রতিবেশীর ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ভুক্তভোগী নারীর বিরুদ্ধে। সে সময় প্রতিবেশীর স্ত্রী তাকে ধরে বাড়ির উঠানে পেয়ারা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করে মাংস কেড়ে নেন। এক পর্যায়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যান স্বামী।

ঘটনার পর স্থানীয় লোকজন রাত ৮টার দিকে তাদের বাড়িতে ভাঙচুর করে তাকে তুলে ফের প্রতিবেশীর বাড়ি নিয়ে আসেন। সেখানে তাকে মারধর করে মাথার চুল কেটে দেন। রাত ১০টার দিকে স্বজন ও এলাকাবাসী নিয়ে সালিশ বসান স্থানীয় ইউপি সদস্য। এ সময় মারধরের শিকার নারীর দুটি গরু, একটি ছাগল ও স্বর্ণালংকারের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

মামলার বাদী বলেন, ষড়যন্ত্র করে চুরির নাটক সাজিয়ে আমার সঙ্গে অন্যায় করেছেন গ্রামের লোকজন। আমি বিচারের আশায় থানায় মামলা করেছি। কিন্তু মামলা তোলার জন্য সকলেই হুমকি দিচ্ছে।

ঘটনার পর ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় শতাধিক বাসিন্দা নারীকে ধরে নিয়ে যাচ্ছেন। কেউ মাথার কাপড় সরিয়ে দিচ্ছেন। আনন্দ-উল্লাস করছেন। কেউ কেউ এসব দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুর রশিদ বলেন, শারীরিক নির্যাতন, চ্লু কর্তন, ভাঙচুর – লুটপাটসহ বিভিন্ন অভিযোগে এক নারী মামলা করেছেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা

থানা ঘেরাও করার ঘটনা স্বীকার করে কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, আসামিদের আদালতে নেওয়ার সময় গ্রামের লোকজন বাঁধা প্রদানের চেষ্টা করেছে। তবুও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আসামিদের আদালতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় ব্যবসায়ী এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একটি দেশিয় শটগান, মটরসাইকেল ও কয়েকরাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।

নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

আরও পড়ুন – কলকাতায় খুন হওয়া এমপি’র কোটি টাকার গাড়ি মিললো কুষ্টিয়ায়

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের পাশ থেকে একটি শর্টগান, কয়েক রাউন্ড গুলি ও মটরসাইকেল জব্দ করেছে। মুখে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথায় হত্যা করে লাশ এখানে নিয়ে এসে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

কলকাতায় খুন হওয়া এমপি’র কোটি টাকার গাড়ি মিললো কুষ্টিয়ায়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। কোটি টাকা দামের গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।

গাড়িটির সন্ধান মিললে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সোমবার (৯জুন) রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের ৮ তলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামের ভবনের গ্যারেজে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি পাওয়া যায়। গাড়ির ভিতরে পাওয়া গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো কালারের গাড়িটার নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।

এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার এসআই স্বপন বলেন, গাড়ির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গাড়িটা ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হবে।

স্থানীয়রা জানান, তারা গাড়িটার খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি পান। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে। গাড়িটা ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করা হচ্ছে। কাগজপত্রে তার নাম রয়েছে। এই গাড়িটি বেশ কয়েকমাস আগে থেকেই বাড়ির গ্যারেজে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী সাব্বির বলেন, আমরা প্রথমে শুনতে পায় যে, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি রাখা আছে সাফিনা টাওয়ারের গ্যারেজে। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে। সংসদ সদস্যের স্টিকার উদ্ধার করেছে। এই গাড়ির চালক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালক ছিলেন একসময়। তিনিই গাড়ি থেকে কাগজপত্র ও স্টিকার দেন পুলিশকে। গাড়ির কাগজপত্র দেখে বোঝা যায় যে গাড়ির মালিক ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

প্রত্যক্ষদর্শী জুনায়েদ হোসাইন বলেন, সাধারণ জনগণের কাছ থেকে আমরা একটি খবর পাই যে সাফিনা টাওয়ারে একটি গাড়ি আছে। ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি কয়েকমাস ধরে রাখা আছে। বের করা হয় না, মাঝে মধ্যে স্টার্ট দেওয়া হয়। পরে আমরা সাফিনা টাওয়ারের নিচে গ্যারেজে গিয়ে দেখি অনেক দামি গাড়িটা। গাড়ির ড্রাইভার আমাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। পরে ড্রাইভার একজনকে কল দেন। আমি তার সাথে কথা বলেছি। কিন্তু উনি কোনো তথ্য দেননি। পরে পুলিশের টিম আসে এবং গাড়ির কাগজপত্র উদ্ধার করেন। গাড়ির কাগজপত্র লাইসেন্স এসব দেখে জানতে পারি গাড়িটা আনার এমপির। বিষয়টি তদন্ত করে দেখা হোক।

স্থানীয়রা বলেন, জেনুইন লিফ কোম্পানি নামের একটা সিগারেট কোম্পানি ২য়, ৩য় ও ৪র্থ তলা ভাড়া নিয়েছেন। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছেন। এই গাড়িটা কয়েকমাস ধরে এখানে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করা হোক।

বাসার কেয়ার টেকার আলমগীর হোসেন বলেন, জেনুইন লিফ কোম্পানি নামের একটা সিগারেট কোম্পানি ২য়, ৩য় ও ৪র্থ তলায় বাসা ভাড়া নিয়েছে। সেখানে ফরেনাররা আসেন, থাকেন এবং খাওয়াদাওয়া করে। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছেন। জেনুইন লিফ কোম্পানির বেলাল স্যার জিএম আর জাহিদ স্যার সিইও। এর বেশি আমরা কিছুই জানি না।

গাড়ি চালক শান্ত বলেন, আজ থেকে ৫ বছর আগে আমি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ির ড্রাইভার ছিলাম। এখন আর নাই। আমি জেনুইন লিফ কোম্পানির গাড়িচালক হিসাবে চাকরি করি। জিএম স্যার বেলাল ও সিইও জাহিদ স্যারের গাড়ি চালাই। তারা দুজন আমাকে চাবি দিয়ে গাড়ি স্ট্যার্ট দিতে বলেন। জেনুইন লিফ টোব্যাকোর বেলাল ও জাহিদ স্যারের হুকুমে আমি গাড়ি স্ট্যার্ট দিয়েছি। গাড়ির মালিক কে? তা আমি জানি না। বেলাল স্যার আর জাহিদ স্যার সবকিছু জানে। তাদের হুকুমে গাড়ি স্ট্যার্ট দিয়েছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। গাড়ি থেকে পুলিশ কাগজপত্র, লাইসেন্স ও স্টিকার উদ্ধার করেছে। সেখানে গাড়ির মালিকের নাম লেখা আছে। এই গাড়িটি আমি কখনো রাস্তায় চালাইনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের গার্ড বলেন, উনারা গাড়ি এনে রাখেন। আমি তো জানি না যে গাড়িটা কার। আজকে শুনছি গাড়িটা এক এমপির। সিগারেট কোম্পানির অফিসের স্যাররা এই গাড়িটি রেখেছে বেশ কয়েক মাস আগে। গাড়িটা বাইরে বের করা হয় না সেভাবে। তবে মাঝেমধ্যে স্ট্যার্ট দেয়া হয়। চালক শান্ত গাড়িটা স্ট্যার্ট দেন।

এবিষয়ে কথা বলার জন্য সাফিনা টাওয়ারের মালিক, জেনুইন লিফ টোব্যাকোর সিইও জাহিদ ও জিএম বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। তাদের অফিসে গিয়ে কেয়ার টেকার ও দারোয়ানকে ছাড়া কাউকে পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির রেজিস্ট্রেশন ও মালিকানা পত্রে আনোয়ারুল আজীম আনারের নাম উল্লেখ রয়েছে। সাফিনা টাওয়ারের ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান ভবনের তিনটি ইউনিট ও তিনটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নেন। গাড়িটি বর্তমানে মুস্তাফিজুর রহমানের পার্কিং স্পেসে রয়েছে। ২০২৫ সালের ফেব্রæয়ারি মাস থেকে ভাড়া নিয়েছেন তিনি। মুস্তাফিজুর রহমান কুষ্টিয়ার দশ মাইল এলাকায় অবস্থিত ‘তারা টোবাকো’ নামক একটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার।

আরও পড়ুন – খোকসায় নৈশকালীন মিনিবার ফুটবল টুনামেন্টের উদ্বোধন

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। তবে গাড়িটির মালিকানার বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে কারা কিভাবে গাড়িটি এখানে নিয়ে এসে রেখেছে সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...