রবিবার, এপ্রিল ৫, ২০২৬.
Home Blog Page 4

বাবার কোল থেকে গভীর পানিতে ছিটকে যায় শিশু ইসরাফিল

0

ষ্টাফ রিপোর্টার

বাবার বুকের সাথে আদরে লেপটে ছিলো তিন বছর বয়সের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভিতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির তোরে মুহূর্তের মধ্যে শিশুটিকে আবার ফিরেও পান তিনি। উদ্ধারকারীদের নৌকার ওঠার আগে শিশুটিকে আবার হারিয়ে ফেলেন তিনি।

বুধবার বিকালে দৌলতদিয়া ফেরি ঘাটে পানিতে ডুবে যাওয়া বাসের যাত্রী ছিলেন খোকসার শোসপুর ইউনিয়নের সন্তোসপুর গ্রামের দোলায়ার তার একমাত্র পুত্রসন্তান ইসরাফিল আর স্ত্রী নূর নাহার। আদরের শিশু পুত্রকে বুকের সাথে জড়িয়ে স্ত্রীর পাশের সিটে বসে ছিলেন তিনি। এরই মধ্যে ফেরিতে ওঠার সময় তাদের বাসটি পদ্মা নদীতে তলিয়ে যায়। স্বামী স্ত্রী দৈবিক (আকষ্মিক) ঁেবচে ফেরেন। কিন্তু শিশু পুত্র ইসরাফিল নিখোঁজ হয়ে যায়। গভীর রাতে নদীতে থেকে মৃত শিশুপুত্রকে ফায়ার সাভিসের কর্মীরা উদ্ধার করেন। ছেলে মৃতদেহ নিয়ে সর্বহারার মত গ্রামে ফিরে আসেন।

একমাত্র সন্তান ইসরাফিলকে হারিয়ে মা নুর নাহার অনেকটা পাগল প্রায়। মৃত ছেলের খাটিয়া থেকে একটু দূরে বাড়ির উঠানে একটি চেয়ারে তাকে বসিয়ে রাখা হয়েছে। তাকে ঘিরে আছেন প্রতিবেশী মহিলারা। কারো সাথে কোন কথা বলছেন না তিনি। মাঝে মধ্যে চিৎকার করে কেঁদে উঠছেন। আবার একাই নিরব হয়ে যাচ্ছে।

পুত্রহারা শোকের মধ্যে দেলোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ইসরাফিলকে বুকে জড়িয়ে বাসের মধ্যে স্ত্রীর পাশে বসে ছিলেন। দুর্ঘটনার পর পানির মধ্যে হাত থেকে ছুটে যায় ইসরাফিল। পানিতোরে আবার ফিরে আসা একমাত্র সন্তানকে আঁকড়ে ধরে বাঁচানোর চেষ্টা করেন দেলোয়ার। তবে শেষ রক্ষা হয়নি। সর্বনাশা পদ্মার তীব্র ¯্রােত বাবার বুক থেকে ইসরাফিলকে কেড়ে নিয়েছে।

একই বাসের যাত্রী ছিলেন খোকসার জানিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাগড়বাড়িয়া গ্রামের যুবক রাজীব বিশ্বাস। ঢাকার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছিলেন রাজিব। এবার ছুটিতে বাড়ি এসে বিয়ে করার জন্য এক বৌদিকে পাত্রী দেখতে বলেছিলেন।

প্রতিবেশী বৌদি সঙ্গীতা বিশ্বাসকে রাজির বিয়ের জন্য পাত্রি দেখতে বলেছিলেন বলে তিনি জানান। আগামীতে বিয়ে করার জন্য বাড়িতে আসবেন। কিন্তু সে স্বপ্নের বিসর্জন হয়েছে পদ্মা নদীর জলে সৌহাদ্য পরিবহনের যাত্রী হয়ে। বিয়ে নয় শেষ বিদায়ের উৎসব চলছে তাকে ঘিরে।

এ দু’জন ছাড়াও খোকসা উপজেলার শোমসপুর গ্রামের আয়শা সিদ্দিকা নামে ১৩ বছরের আর এক শিশু এই দুর্ঘটনায় মারা গেছেন। বাবা গিয়াস উদ্দিন ছেলে সন্তানকে নিয়ে বাস ফেরিতে ওঠার আগেই নেমে যান। স্ত্রীর সাথে বাসে থাকা একমাত্র মেয়েকে চিপস কিনে দিয়ে আবাও ছেলেটিকে নিয়ে নেমে যান। নিজের চোখের সামনে স্ত্রী এবং একমাত্র মেয়েকে ডুবে যেতে দেখেছেন। কিন্তু কাউকে উদ্ধার করতে পারলেন না। তবে তার স্ত্রী লিটা খাতুন কে উদ্ধারকারীরা জীবিত উদ্ধার করে দেন।

খোকসার নিহত দুই শিশু ও এক যবকের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার

দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার হওয়া নিহত দুই শিশু ও এক যুবককে খোকসার গ্রামের বাড়িতে দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন অজ্ঞাত পরিচয়ের একবৃদ্ধ যাত্রী।

বৃহস্পতিবার কাকডাকা ভোরে কুষ্টিয়ার খোকসার সন্তোষপুর গ্রামের দোয়লোয়ার হোসেনের নিহত শিশু পুত্র ইসরাফিল (৩) এর মৃতদহ বাড়িতে আনা হয়। প্রায় একই সময়ে নিহত আয়শা সিদ্দিকা (১৩)র মৃতদেহ শোমসপুর গ্রামের বাড়িতে পৌচ্ছায়। সকাল সাড়ে ৬টার দিকে একই বাস দুর্ঘটনায় নিহত রাজিব বিশ্বাস (২৬) এর মৃতদেহ বহন করা এ্যাম্বুলেন্সটি তার গ্রামের বাড়ি খাগড়বাড়িয়াতে পৌচ্ছায়। একে একে মৃতদেহ গুলো পৌছানোর খবর ছড়িয়ে পরলে গ্রাম গুলোতে শোকাহত মানুষের ঢল নামে। তবে পরিবহনটির খোকসার কাউন্টার মাষ্টারের দেওয়া তথ্য মতে অপর এক বৃদ্ধ যাত্রীর সন্ধান মেলেনি।

সকাল ৯টায় উপজেলা শোমসপুরে পারিবারিক কবর স্থানে বড় চাচার কবরের পাশে দাফন করা হয় নিহত আয়শা সিদ্দিকা (১৩)কে। সে ১৮ পারা কোরআনের হাফেজা ছিলো। দুর্ঘটনার সময় শিশুটির মা লিটা খাতুন মেয়ে নিয়ে বাসে বসে ছিলেন। ছেলে আবুল কাশেম সাফিনকে নিয়ে বাবা গিয়াস উদ্দিন ফেরি ঘাটে নামেন। এর কয়েক মুহুত্যের মধ্যে ঘটে যায় মর্মস্পর্শী বাস দুর্ঘটনা।

নিহত শিশু আয়শা সিদ্দিকার বাবা গিয়াস উদ্দিন জানান, নিজের চোখের সামনে মেয়ে ও স্ত্রীকে ডুবে যেতে দেখেন। এক পর্যায়ে স্ত্রী ভেসে উঠলেও মেয়েকে আর উদ্ধার করতে পারেনি। পরে গভীর রাতে ডুবুরিরা মৃত আয়শাকে উদ্ধার করেন। রাতেই রাজবাড়ী সদর হাসপাতাল থেকে আয়শার মৃতদেহ হস্তান্তর করা হয়। তারা শেষ রাতে মেয়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরেন। সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন করা হয়। এই পরিবারটি কুমারখালী কাউন্টার থেকে সৌহাদ্য পরিবহনে বাসে উঠেন।

তিন বছরের শিশু ইসরাফিলের মৃতদেহ বৃহস্পতিবার প্রত্যুশে সন্তোষপুরে গ্রামে পৌচ্ছায়। এর পর থেকে শিশুটির স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। পরে তাকে সিংঘড়িয়া কবর স্থানে দাফন করা হয়। তারা পাংশা কাউন্টার থেকে বাসে ওঠেন।

নিহত রাজিবের মৃতদেহ উদ্ধার হয় বুধবার শেষ রাতে। এর পর তার মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সকাল সাড়ে ৬ টার দিকে রাজিবের মৃতদহ বহন করা এ্যাম্বুলেন্সটি খাগড়বাড়িয়া গ্রামে পৌচ্ছায়। এসময় গ্রাম শোকার্ত মানুষের ঢল নামে। নিহত যুবক যে কোম্পানিতে চাকুরি করতেন তার মালিকের আসার অপেক্ষায় মৃতদেহের সৎকার করতে বিলম্ব হয়। তবে দুপুর দিকে স্থানীয় শৈলডাঙ্গী মহাশ্মশানে যুবকের সৎকার করার জন্য নেওয়া হয়।

সকালে সরেজমিন এসব গ্রামে যাওয়া হয়। শোমসপুর গ্রামের আয়শা সিদ্দিকার দাফন করে স্বজনরা সবে বাড়ি ফিরছেন। বাড়ি জুড়ে সুনশান নিরবতা। জানাযার জন্য নিহত শিশু ইসরাফিলের মৃতদেহ নেওয়ার প্রস্তুতি চলছে। শিশুর বাবা দেলোয়ারকে বাড়িতে প্রবেশের পথের পাশে গাছেন নিচে বসিয়ে শান্তনা দেবার চেষ্টা করছেন প্রতিবেশীরা। ফুপু শিউলি নিহত শিশুর খাটিয়ার পাশে বসে বিলাপ করছে। মা নূর নাহারকে ঘিরে শান্তনা দিচ্ছেন স্বজনরা। তিনি চোখের পলকও ফেলছেন না। তারা পাংশা কাউন্টার থেকে ওই বাসে যাত্রা করেন।

নিজের বাড়ির উঠানে রাজিবের নিথর দেহের পাশে বিলাপ করছিলেন মা রেখা রানী বিশ্বাস। নিহত যুবকের বাবা হিমাংশু বিশ্বাস কে প্রতিবেশীর ঘরের বারান্দায় বসিয়ে শান্তনা দেবার চেষ্টা করছেন স্বজনরা। কিন্তু সে দিকে পাত্তা না দিয়ে নিথর হয়ে বসে আছেন। খাটিয়া সাজানোর জন্য বাড়ির বাইরে শিশুরা রঙিন কাগজ কাটছে। গ্রামজুড়ে যেনো নিরবতার ¯্রােত বইছে। কেউ কথা বলছেনা। সবাই যেনো নির্বাক হয়ে পরেছে।

ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও রাজিবের আত্মীয় সুজন মন্ডল জানান, রাজিবের মৃতদেহ উদ্ধারের পর তার কাছে হস্তান্তর করা হয়। একটি এ্যাম্বুলেস সার্ভিস থেকে তাদের লাশটি বড়িতে পৌচ্ছে দেওয়া হয়। এর জন্য তাদের টাকা দিতে হয়নি। দুপুর পর তিনিই মুঠো ফোনে নিশ্চিত করেন স্থানীয় মহাশ্মশানে রাজিবের সৎকার শুরু হয়েছে।

নিহত শিশু ইসরাফিলের বাবা দোলোয়ার হোসেন বলেন, প্রতিটি গাড়ি ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠা নামা করে। তার মত আর কোন বাবা মা’র বুক যাতে খালি না হয় সেই জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে পল্টুন গুলোতে গ্রিল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আঠারো পারার কোরআনে হাফেজা মেয়ে আয়শাকে হারিয়ে অনেকটা চুপ হয়ে গেছেন গিয়াস উদ্দিন। তিনি শুধু বলেন, দুর্ঘটনার শুরুতে নিজের চোখকে বিশ্বাস করতে পাছিলেন না। মুহুত্যের মধ্যে তার মত অনেক বাবা মার বুক খালি হয়ে গেলে।

নিহতরা সবাই ঈদের ছুটি শেষ করে কুমারখালী থেকে ঢাকা গামী সৌহাদ্য পরিবহনের (রাজবাড়ী ব ১১-০০২৪ নম্বর) যাত্রীবাহী বাসে ঢাকায় ফিরছিলেন। খোকসার নিহত তিনজনে মধ্যে দুই শিশুর বাড়ি শোসপুর ইউনিয়নের শোমসপুর ও সন্তোষপুর গ্রামে। যুবক রাজিবের বাড়ি জানিপুর ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামে।

বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন, তবে নিখোঁজ আরও তিনজন

0

স্টাফ রিপোর্টার

দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন। তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক যুবকের খোঁজ মিলছে না এখনো। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের একবৃদ্ধ ও একশিশু যাত্রীর সন্ধ্যান পাওয়া যাচ্ছে না।

বুধবার বিকালে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের বেঁচে ফেরা যাত্রী খাইরুল ইসলাম খাঁ’র বাড়ি কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে। সে মৃত কুদ্দুস খাঁ’র ছেলে। নিজের জীবন বাঁচাতে মাত্র ৫ সেকেন্ড সময় পেছিলেন তিনি। বাসটি ডুবে যাওয়ার মুহুত্যে কী ভাবে নদীর পানিতে ছিটকে পরলেন তা তিনি বলতে পারেন না। তবে নদী সাঁতরে ডাঙ্গায় ওঠার সাথে সাথে এক উদ্ধারকারী তার হাতের মুঠো ফোনটি ছিনিয়ে নেন। সেটি আর ফেরত দেননি। মুঠোফোন গেলেও বেঁচে ফিরতে পেরে শুকরিয়া আদায় করছেন তিনি।

কাউন্টার মাষ্টার জানান, দুপুর আড়াইটায় কুমারখালী থেকে ঢাকা গামী সৌহাদ্য পরিবহনের (রাজবাড়ী ব ১১-০০২৪ নম্বর) যাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। কয়েক মিনিট বলম্বে খোকসা বাস স্ট্যান্ডে এসে পৌছায়। এখান থেকে মাত্র দুইজন যাত্রী বাসটিতে ওঠে। দুপুর ২টা ৪২ মিনিটে বাসটি আবার যাত্রা শুরু করে।

দুর্ঘটনা কবলিত বসের বেঁচে ফেরা যাত্রী খাইরুল ইসলাম জানান, তার সিট নাম্বর ছিলো বি – ২। তার পাশের ছিটের যাত্রী সাদা টি সাট পরা যুবকটিও খোকসা ষ্ট্যান্ড থেকে বাসে ওঠেন। তাদের বাসটি ফেরি ঘাটে পৌছানোর পর পাশের সিটের যুবক নেমে যায়। কয়েক মিনিট পর আবার সিটে ফিরে আসেন। খাইরুল তাকে বসতে দেওয়ার জন্য উঠে দাঁড়ান। এ সময় তাদের বাসটি ফেরিতে ওঠার চেষ্টা করছিলো। হঠাৎ প্রচন্ড ঝাকুনি লাগে। তিনি বাসের দরজা দিয়ে ছিটকে গিয়ে নদীর পানিতে পরেন। তার দেখা হাতে গোনা কয়েকজন বাসযাত্রী নদী সাঁতরে ফেরি ও পল্টুনে উঠে জীবন বাঁচিয়েছেন।

খাইরুল জানায়, দুর্ঘটনার পর তার পাশের আসনের যুবকটির সাথে আর দেখা হয়নি। তার ধারনা, হয়তো যুবকটি অন্য যাত্রীদের সাথে বাসের মধ্যে আটকা পরেছে। সে জানায়, বাসের প্রতিটি সিট যাত্রীতে ঠাসা ছিলো। প্রত্যেক নারী যাত্রীর সাথে দুই/তিন জন বাচ্চা ছিলো। ছিটে বসে থাকা কমপক্ষে ৪০ জন নারী ও শিশু যাত্রী ডুবে যাওয়া বাসের মধ্যে আটকা পরেছে।

তিনি (খাইরুল) একটি টেক্সটাইল মিলের মেশিন ম্যানের চাকুরি করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ দিন তিনি কর্মস্থল ঢাকায় ফিরছিলেন।

খাইরুলের পাশের সিটে বসা সাদা টি সার্ট পরা নিখোঁজ যুবকের নাম রাজিব বিশ্বাস হতে পারে বলে দাবি করছেন তার এক নিটক আত্মীয় ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুজন মন্ডল এবং সৌহাদ্য পরিবহনের কাউন্টার মাষ্টার। নিখোঁজ রাজিব খোকসার জানিপুর ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে।

দুর্ঘটনার পর পরিবারের লোকেরা রাজিবকে ফোনে পাচ্ছেন না। এক পর্যায়ে আত্মীয় সুজন মন্ডল লোকজন নিয়ে সৌহাদ্য পরিবহনের খোকসা কাউন্টারে ছুটে আসেন। রাত ১১ টা পর্যন্ত তারা রাজিবকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন। অবশেষে পাশের সিটির যাত্রী খাইরুল সাথে কথা বলে রাজিব নিখোঁজের বিষয়ে নিশ্চিত হয়েছেন। পরে তারা দৌলতদিয়া ফেরি ঘাটের উদ্যেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নেন।

সুজন মন্ডল জানান, নিখোঁজ রাজিব একটি বেসকারী প্রতিষ্ঠানের চাকুরি করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। বুধবার আবার ঢাকার কর্মস্থলে ফিরছিলেন। তার গায়ে সাদা টি সার্ট ছিলো। নিখোঁজ রাজিবের ছবি দেয়নি পরিবাবার।

নদীর পানিত ডুবে যাওয়া বাসের যাত্রী রাজিব ছাড়াও খোকসার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তিন বছরের শিশু ইসরাফিল নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়। সূত্রটি বলছে, নিখোঁজ ওই শিশুর পিতার নাম দেলোয়ার হোসেন। শিশুসহ বাবা মা ওই বাসে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। দেলোয়ার দম্পতি কোন কাউন্টারের যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

সৌহাদ্য পরিবহনের খোকসার কাউন্টারের মাষ্টার রাকিব বিশ্বাস জানান, বি-১ ও ২ নম্বর আসনের যাত্রীরা খোকসা স্ট্যান্ডের কাউন্টারের যাত্রী ছিলো। তাদের একজন জীবীত ফিরেছে। অজ্ঞাত পরিচয়ের আর এক বৃদ্ধ যাত্রীও এখান থেকে বাসে উঠেছিলেন। ওই বৃদ্ধ ও বি – ১ আসনের যাত্রী রাজিবের খোঁজ পাওয়া যাচ্ছে না।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেনের সাথে রাত দেড়টায় কথা বলা হলে তিনি জানান, কয়েকজন নিখোজ (মিসিং) আছে বলে খবর পেয়েছেন। তবে কাগজে কলমে তিনি এখনো কোন তথ্য পাননি।

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এলএসডির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ২৪ লক্ষ টাকা।

এছাড়া মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা।

বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন।

উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস (৩৫) নামে একজন আহত হয়। এ ঘটনায় খোকসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত যুবকের বোন পূর্ণিমা বিশ্বাস জানান, ঘটনার দিন সকালে বিপুল বিশ্বাস তার নিজ বসতবাড়ির সীমানা ঘেঁষে কয়েকটি ফলদ গাছের কলম লাগাচ্ছিল। এ সময় পার্শ্ববর্তী জমির মালিক কল্লোল ভদ্রের (২৯) সঙ্গে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রতিপক্ষের হামলায় আহত বিপুল বিশ্বাসকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়।

পূর্ণিমা বিশ্বাস আরও অভিযোগ করে বলেন, তারা ভাই নিজের জমিতে গাছ লাগাচ্ছিলেন। প্রতিপক্ষ কল্লোল ভদ্র, উদয় ও পল্লব মিলে তার ভাইকে মারধর করে। তার ভাইয়ের উপর হামলার ঘটনায় খোকসা থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু প্রতিপক্ষ তাদের হুকমী ধামকী দিয়ে চলেছে। তিনি অপরাধিদের বিচারের দাবি করেন।

আহত বিপুল বিশ্বাস বলেন, তিনি নিজের জায়গায় গাছ লাগাচ্ছিলেন। হঠাৎ করে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে কল্লোল ভদ্রের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ছোট ভাই পল্লবের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কাঠ পুড়ছে ইট ভাটায়

0

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে করে হাজার হাজার মন চিড়াই করা কাঠ আনা হয়। আইনের চোখে ধরা পরার আগেই তা পুড়িয়ে ভষ্ম করে দেওয়া হচ্ছে। কুষ্টিয়ার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামের এমএবি ব্রিকর্স এর ভাটার চিবনির সাথে ট্রাকটরের ওয়াগান থেকে কাঠ নামানো হচ্ছে। ছবিটি রবিবার বিকালে তোলা হয়েছে।

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে যে দাবি করেছেন, তা আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি।’

বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ ইরানের এই বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরান তার পূর্বের অবস্থানে অনড় রয়েছে এবং চলমান যুদ্ধে লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গত দুইদিনে ইরানের সঙ্গে অত্যন্ত ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ আলোচনা হয়েছে এবং সে কারণেই তিনি পাঁচদিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে সামরিক হামলা স্থগিত করেছেন। কিন্তু ইরানের সর্বশেষ বিবৃতি ট্রাম্পের এই দাবিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ট্রাম্প জানান, রবিবার হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে। দেখা যাক এগুলো কোন দিকে নিয়ে যায়। আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’
ট্রাম্প যোগ করেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী। আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।’

ট্রাম্প জানান, তাঁর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন।

ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে, তাঁর নাম উল্লেখ না করলেও ট্রাম্প জানান, এই আলোচনায় ইরানের একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ অন্তর্ভুক্ত ছিলেন।

তবে ট্রাম্প জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি। খামেনি বেঁচে আছেন কি না, তা তিনি নিশ্চিত নন।

ট্রাম্প যোগ করেন, তিনি মোজতবা খামেনির মৃত্যু কামনা করেন না।

সূত্র: রয়টার্স

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।

সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে।

বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রæয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। কখনো কখনো তা যুদ্ধের আগের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে।

সূত্র: আল-জাজিরা

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন – কয়া ইউনিয়নের রাধগ্রামের বাবু শেখের ছেলে মো. রাব্বি (২২), মকছেদ শেখের ছেলে মো. ওবাইদুল্লাহ (৩০), লিটন শেখের ছেলে জনি শেখ (২০), বেড় কালোয়া গ্রামের মোক্তার শেখের ছেলে শারুফ শেখ (২০), আমজাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মৃত আকাল উদ্দিনের ছেলে মো. শফিউদ্দিন (৬৫) ও ওবাদুল্লাহ শেখ (৫৫)। তাদের মধ্যে রাব্বি, জনি ও শারুফকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রেরণ করেন চিকিৎসকরা। অন্যান্যরা গ্রামে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ জানায়, রবিবার সকাল ৯টার দিকে বেড় কালোয়া মোড়ে রতন শেখ কোমল পানি পান করার পর বোতলের ক্যাপ ছুড়ে মারেন। এ সময় ক্যাপটি গিয়ে গ্রামের কাসেট নামের এক ব্যক্তির মাথায় লাগে। তখন ক্যাসেট বকাবকি করলে রতন তাকে মারধর করে। বিষয়টি ক্যাসেট বাড়ি গিয়ে তার ছেলে মামুনকে জানায়। মামুন এসে তার বাবাকে মারধরের কারণ জানতে চাইলে রতন তাকেও মারধর করে। সেসময় ওই মোড়ে থাকা আমজাদ শেখের ছেলে আলম শেখ রতনকে একটা চর মারলে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়রা বিষয়টি মিটমাট করে সবাইকে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে রতন বেড় কালোয়া জেলেপাড়ার সরদার ইয়ারুল শেখ, নাসির উদ্দিনসহ তাদের লোকজন এসে বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এতে আলম শেখের পক্ষের অন্তত ৭জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

এ ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যায়, কৃষিজমিতে অন্তত অর্ধশতাধিক মানুষ ছুটাছুটি করছেন। তাদের অনেকের মাথায় হেলমেট পড়া। অনেকের হাতে ঢাল, সরকি লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আহত জনি, রাব্বি ও শারুফকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের হাতে, বুকে, পায়ে ছড়রা গুলি ও রক্তাক্ত ক্ষত।

এ সময় আহত জনি শেখ বলেন, বিকাল সাড়ে ৫টার তারা ১০ – ১২ জন মসজিদ আড্ডা দিচ্ছিলেন। তখন জেলেপাড়ার সরদার সন্ত্রাসী ইয়ারুল শেখ, নাসির উদ্দিন, সোহেল রানাসহ কয়েক’শ সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও পিস্তল, শর্টগান নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ অন্তত ৭জন গুলিবিদ্ধ হয়েছি।’

আহত মো. রাব্বি বলেন, তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী ইয়ারুল তার বাহিনী দিয়ে গুলি করেছে। আমার শরীরে অন্তত ২২ টি গুলি লেগেছে। আমি সন্ত্রাসীদের বিচার চাই। ‘ তার ভাষ্য, সাদা প্লাস্টিকের বস্তা থেকে গুলি করছিল প্রতিপক্ষের লোকজন।

জানতে চাইলে মুঠোফোনে আলম শেখ বলেন, সকালে প্রতিপক্ষের রতন একজনের মাথায় আরসির (কোমল পানীয়) বোতলের ক্যাপ ছুড়ে মারলে হালকা পাতলা মারামারি হয়েছিল। সেই ঘটনার জেরে বিকালে ইয়ারুল, রতন, নাসির, সোহেল সহ তাদের লোকজন অতর্কিত হামলা করেছে। এতে আমার সাতজন গুলিবিদ্ধ হয়েছে। সন্ত্রাসীদের বিচারের আশায় থানায় মামলা করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সূত্রে জানা গেছে, তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছিল। প্রাথমমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে কি ধরণে গুলি তা বলা যাবে।

এ বিষয়ে জানতে জেলেপাড়ার সরদার ইয়ারুল শেখের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, পূর্বশত্রæতার জেরে হামলা ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে বলে প্রাথমমিকভাবে জানা গেছে। এতে এক বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...