রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 794

রেকর্ড সংখ্যক মৃত্যু, আক্রান্ত একহাজার ৫৩২ জন

0
Coronavirus-Dro-p-9-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে অনেক আগেই করোনা শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরী হতে শুরু করেছে। এবার মৃত্যুর সংখ্যাও নতুন রেকর্ড গড়লো।

রবিবার করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বলেন, দেশে ২৪ ঘণ্টায় এক হাজার ৫৩২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে মোট করোনা শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ডে ২৮ জন প্রাণ হারিয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে। তবে ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত আক্রান্তের ছয় হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। দেশের ৪৭টি ল্যাবে ৮ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয় । এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

খোকসায় বিএনপি’র উদ্যোগে ত্রাণ বিতরণ

0
Bnp-dro-24-p6-compressed
বিএনপির ত্রাণ বিতরণ। ছবি দ্রোহ।

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার খোকসায় বিএনপির উদ্যোগে উপজেলার দু’টি ইউনিয়নের ৩ হাজার পরিবার ত্রাণ সহায়তা পেল।

রবিবার সকালে উপজেলার গোপগ্রাম ও শোমসপুর ইউনিয়নের করোনায় ঘরবন্দী প্রায় তিন হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে গোপগ্রাম ও শোমসপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন, খোকসা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল, জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির নেতা মোজাফ্ফর উজ -জামান মিন্টু, ইস্তেকবাল চয়ন, সাবেক চেয়ারম্যান শফি আলম মোল্লা, শফিকুল ইসলাম, আয়ুব আলী মৃধা প্রমুখ।

সিরাজগঞ্জে আটটি বাস জব্দ

0
sirajganj-dro-24-p4-compressed
প্রিতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গণপরিবহন বন্ধের সরকারি আদেশ উপেক্ষা করে যাত্রীবাহী বাস চলাচল করায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ আটটি বাস জব্দ করেছে ।

সেতু পার হওয়ার সময় সেতুর তল্লাশি চৌকিতে এসব বাস জব্দ করা হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম বলেন, সরকারি আদেশ না মেনে মহাসড়কে চলাচল করায় আটটি বাস জব্দ করে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীসহ তিনটি, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী দুটি ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী তিনটি খালি বাস জব্দ করা হয়।

বাসগুলো সেতু পশ্চিম থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয় টি নিয়ে ঈদের পর সিদ্ধান্ত হবে।

ঝিনাইদহে আজ ঈদ উদযাপিত হলো

0
Harinakundu-Dro-24-p3-compressed
ঝিনাইদহে ঈদ উদযাপিত।

দ্রোহ অনলাইন ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিনাকুন্ডুর ১০টি গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছে।

রবিবার সকালে উপজেলার হরিণাকুন্ডু বৈঠাপাড়া, কুলবাড়িয়া, রামনগর, দখলপুর, পায়রাডাঙ্গাসহ ১০ গ্রামের অর্ধশত মুসল্লি চটকাবাড়ীয়া দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

গ্রামবাসী আ ন ম বজলুর রহমান জানান, ১৫ বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। করোনার প্রভাবে স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নামাজ আদায় করতে না পারায় এবার অনেক মুসল্লি ঈদের নামাজে শরীক হতে পারেননি।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

0
PM-SHEKHHASINA-DRO-24-P2-compressed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ সন্ধ্যায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাদুর্যোগ শুরুর পর গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর ঈদ এসেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। ঈদের কেনাকাটায় যেমন বিধিনিষেধ ছিল তেমনি ঈদের নামাজেও বিধিনিষেধ থাকছে।

ঈদের পর জানা যাবে ছুটি বাড়বে কি না

0
government-dro-23-P9-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ব্যাপী করোনা পরিস্থিতি মোকবিলায় সর্বশেষ ঘোষিত সাধারণ ছুটি ৩০ মে শেষ হবে। এরপর নতুন করে ছুটি আরও বাড়বে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

দেশের করোনা পরিস্থিতি এবং বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি বিবেচনায় ঈদের পর ছুটির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এখন ঈদের পর ছুটি বাড়ছে কি না তা জানতে জনমনে ব্যাপক আগ্রহ।

বিশে^র অনেক দেশেই লকডাউন শিথিল করছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশও সেই পথে হাঁটবে কি না সেটি নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলমান। সে ক্ষেত্রে এমনও হতে পারে যে এলাকায় বেশি আক্রান্ত কেবল সেই এলাকাটি লকডাউনের (অবরুদ্ধ) মধ্যে রেখে অন্যান্য এলাকায় লকডাউন তুলে দিয়ে স্বাস্থ্যবিধি পরিস্থিতি সচল রাখা হতে পারে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখনো এ নিয়ে আলোচনা হয়নি। আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত হবে।

শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এবার কী হবে সেটি এখনো বলা যাচ্ছে না। ইউরোপের দেশ গুলো ইতিমধ্যে খুলে দিয়েছে। বাংলাদেশে ছুটির বিষয়ে ২৮ মের দিকে হয়তো সিদ্ধান্ত হতে পারে।

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। ইতিমধ্যে সাত দফায় ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটির বাড়ানো হয়। এর মধ্যে ঈদুল ফিরতের ছুটিসহ সাপ্তাহিক ছুটি যুক্ত আছে।

সর্বশেষ ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ছাড়া ছুটির সময় জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা (স্বাস্থ্যবিধি) কঠোরভাবে মেনে চলতে হবে। পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল ইত্যাদি) ছাড়া অন্যান্য গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও যাত্রীবাহী ট্রেনও বন্ধ থাকবে। এমনকি অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও গণমাধ্যমসহ কিছু কিছু প্রতিষ্ঠান ছুটির বাইরে আছে।

দোকানপাট, তৈরি পোশাক কারখানাসহ কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ব্যাংকও চালু আছে। অফিসও প্রয়োজনে খোলা রাখা যাচ্ছে।

করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

0
meherpur-dro-13-p9-compressed
ম্যাপে মেহেরপুর।

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে পলাশ আহাম্মেদ (৬০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পর পরই তিনি মারা যান।

মৃত পলাশ আহাম্মেদ গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত সাকের আলীর ছেলে।

মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন জানান, মৃত ওই ব্যক্তি বেশ কিছু দিন যাবৎ হৃদরোগ ও এ্যাজমার সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি অসুস্থ অবস্থায় গাংনী হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। তিনি আরও জানান, এবার সুস্থ্ না হওয়ায় তার স্বজনরা সকালে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরো জানান, মৃত ওই ব্যক্তির জ্বর, ঠান্ডা, কাশি থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে সেখানে নেওয়ার পর পরই তিনি মারা যান । সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তির দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ইসলামী ফাউন্ডেশনের একটি টিম ও সহকারী কমিশনার ভুমি ইয়ানুর রহমানসহ গাংনী থানা পুলিশ করোনা উপসর্গ নিয়ে মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের ব্যবস্থা করছে।

সোমবার পবিত্র ঈদুল ফিতর

0
Eid--Dro-23p-8-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সোমবারে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এবারে পবিত্র রমজানের ৩০ টি রোজা পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন।

সভায় ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ পরিস্থিতিতে ভিন্ন পরিবেশে এসেছে ঈদের বারতা। যেখানে দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের ঈদের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় থাকার কথা, সেখানে করোনা থেকে বাঁচতে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে দুই মাস ধরে কাটছে বন্দিদশায়।

করোনা শনাক্তে নতুন রেকর্ড, ২০ জনের মৃত্যু

0
Coronavirus-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে মহামারি করোনা ভাইরাস ২৪ ঘণ্টায় আরও ২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৫২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন এক হাজার ৮৭৩ জন। এঅব্দি করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৭৮ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের দিনের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনার। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ হাজার ৭৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২০ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এখন ছয় হাজার ৪৮৬ জনে।

যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও চারজন নারী আছেন। চট্টগ্রাম বিভাগের ৮জন, ঢাকা বিভাগের ৪ জন, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২ জন এবং ১ জন করে আছে সিলেট ও খুলনা বিভাগে। ১৫ জন মারা গেছেন হাসপাতালে, বাসায় ৪ জন এবং হাসপাতালে আনার পথে মারা গেছেন একজন। বয়সের দিক থেকে ২১ থেকে ৩০ বছর বয়সী দুজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন, ষাটোর্ধ্ব তিনজন এবং সত্তরোর্ধ্ব একজন।

শনিবারের নিয়মিত হেলথ বুলেটিনে বলা হয়, করোনা রোগী শনাক্ত বিবেচনায় এখন পর্যন্ত দেশে সুস্থতার হার ২০ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪১ শতাংশ।

আজ সন্ধ্যায় জানা যাবে ঈদ কবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে কবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে তা জানা যাবে আজ শনিবার সন্ধ্যায়।

ঈদুল ফিতর রবিবার না সোমবার অনুষ্ঠিত হবে তার তারিখ নির্ধারণে আজ শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার বাদ মাগরিব এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

সন্ধ্যায় দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে সোমবার।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...