মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 13

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে ‘কৃষক কার্ড’ বিষয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গছে, দেশের কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা ও আধুনিক সেবা সহজে নিশ্চিত করার লক্ষ্যে এই ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর পর্যায়ক্রমে সারাদেশের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এই কৃষক কার্ড চালু হলে কৃষকদের সার, বীজসহ অন্যান্য সরকারি প্রণোদনা ও সহায়তা প্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে।

কুষ্টিয়াসহ ৫ জেলায় নতুন ডিসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়াসহ পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের পাঁচ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো।

এরা হলেন- স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়া। তাকে গাজীপুর জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শুকরিয়া পারভীনকে পঞ্চগড়. জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১ মার্চ এ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

একযোগে দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- খুলনা বিভাগের কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন ও পিরোজপুরে আলমগীর হোসেন।

পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ ও গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

এছাড়া, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী ও নাটোরে মো. রহিম নেওয়াজ নিয়োগ পেয়েছেন।

আরও নিয়োগ পেয়েছেন- টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান ও শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন।

অন্যদিকে, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন ও কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত ফেব্রæয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে।

গত ২২ ফেব্রæয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এতে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৪ মার্চ আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পায়। নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে।

কুমারখালীতে এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দোস্তদার হোসেন, বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক, সাংবাদিক প্রমুখ।

এদিকে প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, উপজেলার জন্য মোট ২৮ কার্টুনে ২২৪ প্যাকেটে ২২৪ কেজি সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। যা স্বচ্ছতার ভিত্তিতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং সঠিকভাবে বিতরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

0

স্টাফ রিপোর্টার

সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে।

শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে জীমুত বাহন বিশ্বাসের বাড়িতে এই ডাকাতির চেষ্টা ও চাঁদার দাবির ঘটনা ঘটে। জীমুত বিশ্বাস কলিমহর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অসুস্থ্য গৃহকর্তা ও শিক্ষক জীমুত বাহন বিশ্বাস নিজের ঘরে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৮ জনের মুখবাঁধা ডাকাত দল তার ঘরে ডুকে পরে। তাদের কারো হাতে আগ্নেয় অস্ত্র আবার কারো হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিলো। এ সময় গৃহকর্তার স্ত্রী সূচিত্রা বিশ্বাস চিৎকার দিলে ডাকাতরা তাকে কাপড় দিয়ে বাঁধার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা বাড়ির পেছনের মাঠে নেমে যায়। যাবার আগে তারা গৃহকর্তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে গৃহকর্তার ফোন পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান।

জীমুত বাহন বিশ্বাস জানান, ৭/৮ জন ডাকাত তার ঘরে ঢুকে। তাদের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিলো। কয়েকজন ডাকাতের হাতে আগ্নেয় অস্ত্র ছিলো। অস্ত্রের মুখে ডাকাতরা পরিবারের লোকদের এক ঘরে জিম্মি করার চেষ্টা করে। তাদের চিৎকারে কালীমন্দির এলাকার দোকানে বসা গ্রামবাসী এগিয়ে এলে ৫ মিনিটের মধ্যে ডাকাতরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে দুই লাখ টাকা চাঁদা দাবি করে যায়। কোথায় টাকা পাঠাতে হবে তা ফোনে জানাবে বলে গেছে।

তিনি বলেন, ঈশ্বরদী আশেপাশের গ্রাম গুলো সংখ্যালঘু উদ্ধসিত। এসব গ্রামে সন্ত্রাসীদের উপদ্রোপ ছিলো না। হঠাৎ করে তার বাড়িতে ডাকাতির হানায় তিনি অনেকটা আশ্চর্য হয়েছেন। অপরাধিদের চিহ্ণিত করার জন্য তিনি থানায় অভিযোগ করবেন। তিনি দোষীদের বিচার দাবি করেন।

জানিপুর ইউনিয়নের সাবেক মেম্বর স্বপন কুমার বিশ্বাস বলেন, তাদের এলাকা ডাকাত বা সন্ত্রাসীদের উপদ্রপ ছিলো না। হঠাৎ করে এরা মাথাচারা দিয়ে উঠেছে। এদের প্রতিহত করা খুবই জরুরী।

খোকসা থানা তদন্ত ওসি মোশারফ হোসেন বলেন, তেমন কিছু হয় নি। সন্ধ্যা সাড়ে ৭টার সময় কিছু লোক ওই বাড়িতে ঢুকে দুই লাখ টাকা চাঁদা চেয়েছে বলে বাড়ির মালিক দাবি করছে। কিন্তু ওই বাড়ির পাশে কিছুলোক তাস খেলছিলো। তারাও জানে না ডাকাতির ঘটনা। তবে ওই বাড়ি ওয়ালারা যা বলছে ওরকম না।

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়।

এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের ইমাম ষাটোর্ধ মো.আইয়ুব আলী । ১৯৯৪ সাল থেকে সেখানে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মসজিদে অন্তত ৪৫ বছর ধরে ইমামতি পেশায় কিন্তু এবছরই প্রথমবার ঈদ উপহার পেলেন। তিনি খুশি। তিনি বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সমাজে চরমভাবে অবহেলিত ইমাম, খতিব, মুয়াজ্জিনরা।

সত্তোর্ধ মো. আবু দাউদ কুমারখালী থানা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছে। প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করছেন। তিনি বলেন, নগদ টাকা, বস্ত্র, খাবারসহ ১১ ধরনের ঈদ সামগ্রী পেয়ে সকলেই খুশি। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদের কল্যাণে সকলেও এগিয়ে আসা উচিৎ।

শুধু আইয়ুব বা দাউদ নয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার অন্তত ৩৪টি মসজিদের ৮৭ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেককে ঈদ উপহার হিসেবে নগদ এক হাজার করে টাকা, একটি লুঙ্গী, এক কেজি করে সেমাই, চিনি, লবণ, ডাল, সাবান, দুধসহ ১১ পদের খাবার প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও নাট্যকর লিটন আব্বাস।

যুবদল নেতা আতিকুর রহমান সবুজ বলেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমরা সমাজের সম্মানিত ব্যক্তি। কিন্তু তাদেরকে যথাযতভাবে মূল্যায়ন করা হয়নি। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের সম্মানিত করার লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আরও বড় ধরনের আয়োজনের আশ্বাস দেন তিনি।

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি।

শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ থেকে ময়নাতদন্তের পর লাশ নিয়ে ঝিনাইদহ শহরে বিক্ষোভ প্রদর্শন করে দলের হাজারো নেতাকর্মী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপপু, মুন্সি কামাল আজাদ পাননু, আলমগীর হোসেন, শাহজাহান আলী, আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, মীর ফজলে ইলাহী শিমুল ও নিহত’র ছেলে ছাত্রদল নেতা শিপন মুন্সি বক্তব্য রাখেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ তার বক্তৃতায় বলেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কৃষকদল নেতা তরু মুন্সীকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহন হন। আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বিএনপি এই ন্যাক্কারজনক হত্যার বিচার চাই।

পুলিশ জানায়, লাশ নিয়ে মিছিল ও সমাবেশ শেষে তরু মুন্সির লাশ তার গ্রামের বাড়ি সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে পৌছায়। সেখানে দুপুর আড়াইটায় জানাজা শেষে মাধবপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, বিএনপি সভাপতি এ্যাড এম এ মজিদসহ নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এদিকে তরু মুন্সী স্টোকজনিত কারণে মারা গেছেন বলে দাবী করেছে জামায়াত। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আমীর ড. মো. হাবিবুর রহমান এই দাবী করেন।

তিনি বলেন, মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিল ছিলো। সেখানে বিএনপির লোকজন গিয়ে নারীদের মারধর ও শ্লীলতাহানী করে। যে কারণে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়। কৃষকদল নেতা তরু মুন্সী শারিরীক ভাবে অসুস্থ ছিলেন। মারামারির কারণে তিনি আতংকগ্রস্থ হয়ে স্টোক করেন। এই মৃত্যু নিয়ে অপরাজনীতি করা হচ্ছে বলে তিনি দাবী করেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার ইফতার ও তালিম নিয়ে বিরোধের জের ধরে বিএনপি জামায়াতের সংঘর্ষ হয়। এতে তরু মুন্সি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। নিহত তরু ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

0

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা, হিজলাবট, চাঁদট ঘাটের শতাধিক ডিঙ্গি নৌকার মাঝি ঈদুল ফিতরের আগে বেকার হয়ে পরেছেন। ডিঙ্গি নৌকা গুলো ঘাটে বেঁধে রেখেছেন। কুষ্টিয়ার খোকসা-ওসমানপুর ঘাট থেকে ছবিটি তোলা।

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন তিনি।

এদিকে, হেগসেথের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানো হবে বলে জানান। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দেন।

হেগসেথ বলেন, আবারও ইরান ও তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ হামলার দিন হবে এটি। আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুুতে হামলা চালিয়েছে। তিনি এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

সূত্র: আল-জাজিরা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এই সংঘর্ষটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় দরিদ্র জনগণের জন্য ভিজিএফের চাল বিতরণের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে যুবদল নেতা শামীম হোসেন লস্কর কিছু ভিজিএফ কার্ডের দাবি করেন। এ নিয়ে দুই নেতার মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতব্বররা বিষয়টি শালিস করার জন্য বসেন। কিন্তু তার পরই সায়েম আলী এবং শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের ৫০ জন আহত হন।

ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এ বিষয়ে বলেন ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।’ তিনি আরো বলছেন, ‘এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...