বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬.
Home Blog Page 13

জামায়াত প্রার্থী আমির হামজা অসুস্থ হয়ে চিকিৎসা নিলেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা পেটের পীড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে ইসিজিসহ জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। চিকিৎসায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনি প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পেটের পীড়াজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করলে দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং বাসায় বিশ্রামে রয়েছেন।

এদিকে আমির হামজার অসুস্থতার খবর শুনে নেতাকর্মীদের নিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি দলীয় প্রতিদ্ব›দ্বী প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করেন এবং অসুস্থ আমির হামজার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি চিকিৎসকদের কাছেও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর ফুড পয়জনিং হয়েছে। বেশ কয়েকবার তিনি বমিও করেছেন। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

কুষ্টিয়া কারাগারে মাদক মামলার সাজা প্রাপ্ত কয়াদির আত্মহত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক সাজাপ্রাপ্ত কয়াদি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার ভোররাতে তিনি মারা যান। নিহত ওই কয়াদি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। তিনি মাদক মামলায় সাজা প্রাপ্ত কয়াদি ছিলেন।

কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানিয়েছেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে তিনি কারাগারে আসেন।

শনিবার ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

কালীগঞ্জে ২ টি পরিত্যাক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। সেসময় কাউকে আটক করতে না পারলেও পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল, ১ ব্যারেলযুক্ত রিভোলভার ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ভোটের মাঠে ছাত্রদল

0

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে প্রার্থীদের প্রচার প্রচারণায় যুক্ত হচ্ছে নতুন নতুন মাত্র। কুষ্টিয়া ৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর পক্ষে মাথায় লাল সবুজের ক্যাপ পরা ছাত্রদলের নেতা কর্মীদের এই দলটি গ্রাম গঞ্জন ও হাটবাজারে গনসংযোগ করছে। দলীয় ¯েøাগানে মাতিয়ে তুলছে। আবার ধানের শীষের লিফলেট বিতরণ করছে। শনিবার বিকালে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানিপুর থেকে ছবিটি তোলা।

সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহত, আহত ১

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো দৌলতখালী চৌহদ্দিপাড়ার হেকমত আলীর ছেলে রহমত (১৪) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)। গুরুতর আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায় ওই তিন শিক্ষার্থী। প্রাইভেট শেষ করে কিশোরীনগর সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দ্রæতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝিনাইদহ-১ দলীয় প্রতীক ‘কাঁচি’ পরিবর্তে ব্যালটে প্রতীক এসেছে ‘কাস্তে’

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া। যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা তাকে দলীয় প্রতীক ‘কাঁচি’ বরাদ্দ দিয়েছেন। কিন্তু এই আসনের পোস্টাল ব্যালটে তার নামের পাশে প্রতীক এসেছে ‘কাস্তে’।

ঝিনাইদহ-১ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেন ৪ হাজার ৬০ জন। বিএনপি, জামায়াতা, জাতীয়পার্টি, এবি পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থীসহ মোট ৫জন প্রার্থী এই আসনে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ইতোমধ্যে আবেদনকারীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকেই ভোট দিয়ে ব্যালট পেপার ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে দায়িত্বে অবহেলা নাকি মূদ্রণজনিত ভুলে এমন হয়েছে? প্রশ্ন দেখা দিয়েছে এই আসনের পোস্টাল ব্যালট পেপার কি করা হবে।

মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া বলেন, দেশের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন যারা ঝিনাইদহ-১ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এমন কয়েকজন ব্যক্তি আমাকে জানান পোস্টাল ব্যালটে আমার নামের পাশে কাঁচি প্রতীকের পরিবর্তে কাস্তে প্রতীক এসেছে। এটা তাদের দায়িত্বে অবহেলা না ভুল বুঝতে পারছি না। আমি বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি। তারা কি ব্যবস্থা নেয় দেখি।

তিনি বলেন, অনেকেই ইতোমধ্যে ভোট দিয়ে ব্যালট পেপার ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই আসনের সব ব্যালট পেপার বাতিল করে নতুন করে আবার না পাঠালে সমস্যার সমাধান হবে না। নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে প্রয়োজনে আইনী ব্যবস্থা নেব।

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আমরা বিষয়টি জেনেছি। এটা মূদ্রণ জনিত সমস্যা না কি কারণে হয়েছে বুঝতে পারছিনা। তবে ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া ব্যালট পেপারগুলি নিষ্কৃয় করা হবে। এগুলো বাতিল করে নতুন ব্যালট পাঠানো হবে।

প্রশ্নে জবাবে রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি। ভোটের এখনো বাকি আছে, আমরা এর মধ্যে করে ফেলতে পারবো।

শৈশব ও পলাশ

0

ফাগুনের আগুন লাগা পলাশের ঝড়ে পরা ফুল কাছে টানছে শিশুদের। ঝড় পলাশ ফুল কুড়াতে এসেছে ওড়া। কুড়িয়ে পাওয়া ফুল এক শিশুর আর এক শিশুর জামার কোচে জমাচ্ছে। শুক্রবার সকালে কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি আঙ্গিনা থেকে ছবিটি তোলা।

আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেইজ মেটা সাময়িকভাবে অপসারণ করেছে।

বৃহস্পতিবার বিকালে মুফতি আমির হামজার আইটি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসময় আমির হামজার আইটি বিভাগ জানায়, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভূয়াা রিপোর্টিয়ের ফল।

আইসিটি বিভাগ আরও জানায়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। সমর্থকদের প্রতি অনুরোধ- ভূয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২ টা ১৭ মিনিটের সময় আমির হামজা তাঁর মুফতি আমির হামজা নামক ইংরেজীতে লেখা ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোষ্ট করেন। ওই পোষ্টে তিনি লেখেন একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের পেজে ভূয়া কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। শুধু তাই নয়, পেইজটি হ্যাক করার জন্য তারা বারবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে তাদের সমস্যা টা কোথায়? সমস্যাটা হলো আপনাদের ভালোবাসা। বিশেষ করে কুষ্টিয়া-৩ আসনে সাধারণ মানুষের যে অভূতপূর্ব সাড়া এবং দ্বীনি দাওয়াতের যে জাগরণ তৈরি হয়েছে, তা দেখে একটি মহলের ঘুম হারাম হয়ে গেছে। তারা চায় আপনাদের সাথে আমার এই নিবিড় সম্পর্ককে ছিন্ন করতে এবংয় আমাদের এই দাওয়াতি কার্যক্রমকে থমকে দিতে।

কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই-হকের আওয়াজ এভাবে ধামাচাপা দেওয়া যায় না। ফেসবুক পেজ বা স্যোশ্যাল মিডিয়া কেবল একটা মাধ্যম মাত্র। যদি এই পেজ চলেও যায়, ইনশাল্লাহ আপনাদের হৃদয়ে যে জায়গা আল্লাহ তায়ালা দিয়েছেন, তা কেউ কেড়ে নিতে পারবে না। আমরা ইতোমধ্যে আইনি ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করেছি।“

“আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ এই কুচক্রি মহলের সমস্ত চক্রান্ত নসাৎ করে দেন। মনে রাখবেন. অন্ধকারের শক্তি যতই আস্ফালন করুক, দিনের শেষে জয় কিন্তু সত্যেরই হয়। সব শেষে তিনি এই পেষ্টটি সবাইকে শেয়ার করার অনুরোধ জানান।

ব্যতিক্রমি প্রচার

0

ধানের শীষ প্রতীক পছন্দ করে মধ্যবয়সী মহিদুল। তাই প্রচারের জন্য নিজে হ্যান্ড মাইক কিনে নিয়েছেন। বাই সাইকেলে লাগিয়ে নিয়েছেন দলীয় নেতার ছবি। কৃত্রিম ধানের শীষ। কুষ্টিয়া – ৪ আসনের কুমারখালীর চরসাদিপুর থেকে খোকসার মাছুয়া ঘাটা পর্যন্ত বাইসাইকেল চালিয়ে সেই হ্যান্ড মাইকে গান গেয়ে ধানের শীষের প্রচার করছেন। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর সাথেও তার ভাব ভালোবাসা আছে। তার (মহিদুল) বাড়ি কুমারখালীর আগ্রাকুন্ডি গ্রামে। বৃহস্পতিবার বিকালে খোকসা বাজার থেকে ছবিটি তোলা।

পৌরসভার উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা নিরসনে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর গুরুত্বপূর্ণ সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

এসএনভি (এসএনভি)-এর সহযোগিতায় এবং কুষ্টিয়া পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সকালে এনজিও সংস্থা দিশার অডিটেরিয়ামে অনুষ্ঠিত এই সভায় শহরের আধুনিকায়ন ও নাগরিক দুর্ভোগ লাঘবের বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা কুষ্টিয়া পৌরসভার বর্তমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুযোগ-সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং সড়ক সংস্কারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিক প্রতিনিধিরা একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, কুষ্টিয়াকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।

সভায় কমিটির সদস্য হিসেবে গঠনমূলক প্রস্তাবনা ও মতামত পেশ করেন আরবান প্রাইমারি হেলথকেয়ারের মেডিকেল অফিসার ডাঃ নাসরিন সুলতানা।

পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কুষ্টিয়া পৌরসভাকে একটি পরিবেশবান্ধব ও আদর্শ স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...

সূর্যমূখি

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।  

বিজিবি’র অভিযানে মাদক সহ ভারতীয় পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে। সোমাবার (০৯ মার্চ) দুপুরে...