মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 46

এমন বাংলাদেশ গড়ে তুলব, যেই স্বপ্ন দেখেছি: তারেক রহমান

0
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

পূর্বাচলে ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দিতে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, প্রিয় বাংলাদেশে, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। সবাই মিলে একটি নিরাপদ দেশ গড়ার সময় এসেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে তিনি রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনায় মঞ্চে উপস্থিত হন।

বক্তব্যে তারেক রহমান বলেন, ‘উপস্থিত প্রিয় মুরুব্বিবর্গ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যাঁরা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই-বোনেরা, প্রিয় মা-বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে।’

সবাই মিলে দেশ গড়ার সময় এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে, এই দেশে মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান-হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছি, একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।’

তারেক রহমান বলেন, ‘এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে ১৯৯০-এ স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ, এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি ১৯৭১ সালে এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে ৫ আগস্ট এ দেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ দলমত-নির্বিশেষে সব মানুষ সেদিন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।’

সংবর্ধনা মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

তারেক রহমানের সফরসঙ্গী থাকছেন স্ত্রী কন্যাসহ পাঁচজন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দীর্ঘ নির্বাসিত প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার আগেই তিনি ঢাকায় অবতরণ করবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী-কন্যাসহ আরও পাঁচজন।

সূত্র জানায়, বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২০ ফ্লাইটে আসছেন তারেক রহমান। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। এরই মধ্যে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

ঢাকায় অবতরণের আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতি করবে।

সূত্র জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তাদের মধ্যে আছেন তারেকের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা জারনাজ রহমান।

এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজন আছেন। টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬ লাখ টাকা।

একটি সূত্র জানায়, এছাড়া দলের বেশ কয়েকজন নেতাকর্মী নিজস্ব উদ্যোগে একই ফ্লাইটে টিকিট কেটেছেন। তারাও আসছেন।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি প্রথমে তিনশো ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ওই অনুষ্ঠানে তিনিই একমাত্র বক্তা থাকবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মাকে দেখবেন। সেখান থেকে তিনি বাসায় যাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আখতার বানু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্খা প্রত্যাশা পূরণ ও সংস্কারের লক্ষ্যে হ্যাঁ /না গণভোট অনুষ্ঠিত হবে। সকল শ্রেণি পেশার মানুষ যেন ভোটে অংশগ্রহণ করেন, – সেই লক্ষ্যে আপনারা ব্যাপক প্রচার – প্রচারণা ও মানুষকে সচেতন করবেন।

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

তিনি জানান, অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ-এর সভাপতি ক্রিস্টোফার অধিকারীসহ দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় খ্রিষ্টান ধর্মের নেতারা তাদের শুভেচ্ছা বক্তব্যে বিশ্বজুড়ে ড. মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তার শুভেচ্ছা বক্তব্যে যিশু খ্রিস্টকে সার্বজনীন উল্লেখ করে বলেন, যিশু খ্রিষ্টের ক্ষমা ও মানবসেবার আদর্শ সামনে রেখে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষও এ বছর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বড়দিন উদযাপন করছে।

প্রধান উপদেষ্টাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জনগণ আপনার ওপর আস্থা রেখেছেন। আপনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করে চলেছেন। প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনার প্রচেষ্টা সফল হবে।’

প্রধান উপদেষ্টা উপস্থিত নেতাসহ সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখলে বুঝতে পারি, সবকিছু ঠিক আছে কি না।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। সে জন্যই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।

তিনি বলেন, এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সেভাবেই সংস্কার কার্যক্রম গ্রহণ করবে।

প্রধান উপদেষ্টা এসময় আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান।

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অনুষ্ঠানে অন্তর্র্বতী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতারা। দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এ অনুদান বিতরণ করা হচ্ছে বলে জানান তারা।

পরে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা।

বিএনপির দলীয় মনোনয়নের চুড়ান্ত চিঠি পেলেন সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী

0

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনের বিএনপি’র ধানের র্শীষের প্রার্থীতার চুড়ান্ত চিঠি পেলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী। এবার দিয়ে তিনি ছয় বার বিএনপি’র ধানের র্শীষের মনোনয়ন লাভ করলেন।

বুধবার রাতে খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহবায়ক নাফিজ আহমেদ খান রাজু মুঠোফোনে দ্রোহ পত্রিকাকে সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর দলীয় মনোনয়নের চুড়ান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বেলা ১২ টার দিকে বেগম জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলগীর প্রার্থীদের দলীয় মনোনয়নের চুড়ান্ত চিঠি প্রার্থীদের হাতে তুলে দেন। এ সময় সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী নিজে তার চিঠি গ্রহণ করেন।

উল্লেখ্য, সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী যুবদলের রাজনীতি দিয়ে বিএনপির রাজনীতি শুরু করেন। স্বৈরাচার এরশাদ পতনের পর ১৯৯১ সালে প্রথম বিএনপির ধানের শীষের দলীয় মনোনয় লাভ করেন। দলীয় মনোনয়নে পরপর দুইবার জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত হন।

মনোনয়ন ফরম কিনলেন আমির হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

রিকশায় চড়ে এসে মনোনয়ন ফরম কিনলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা।

বুধবার দুপুর ১২টার দিকে রিকশাযোগে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে অল্পসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিতর্কিত বক্তব্যে নিয়মিত আলোচনায় থাকা ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা সম্প্রতি অনেকটাই নীরব। গণমাধ্যমে দেখা যাচ্ছে না তার চটকদার বক্তব্য। আচরণবিধি লঙ্ঘন হয়, এমন কাজ থেকে দূরে থাকার চেষ্টা করছেন। আজকে রিকশাযোগে এসে আবারও দৃষ্টি কাড়লেন গণমাধ্যম কর্মীদের।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি ডা. রায়হান আলী, জেলা কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান বোরহান ও আলী মুজাহিদ। এছাড়া কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, সাবেক সভাপতি সেলিম রেজাসহ জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের আমির হামজা বলেন, হত্যাকান্ড কখনো সমর্থন করি না যারা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই। এ হত্যাকান্ডের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত আছে। অনেকে চাচ্ছে নির্বাচন পিছেয়ে যাক এবং দেশটা অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না আসলে কি হয় আমরা তো দেখেছি সুতরাং এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই এবং নির্বাচনে যে তারিখ দেওয়া আছে আশা করি এই তারিখেই নির্বাচন হয়ে যাবে।

আমির হামজা আরও বলেন, আমরা অনেকদিন ধরে মাঠে আছি, সে হিসাবে নির্বাচনের পরিবেশ যেভাবে চলছে এভাবে চললে আমরা আশাবাদী জয়ী হব। আমাদের দুইটা থানায় প্রত্যেক ঘরের দুয়ারে আমরা গিয়েছি, মানুষের যেভাবে সাড়া পেয়েছি আমরা আশা করছি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব।

খোকসায় একটি প্রকল্পের ২২ প্রশিক্ষক ভাতা পায়না ছয়মাস

0

স্টাফ রিপোর্টার

সাংস্কৃতিক মন্ত্রনালয় পরিচালিত ইউনিয়ন ভিত্তিক কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের ২২ জন প্রশিক্ষক ৬ মাস ভাতার টাকা পায়না। প্রশিক্ষার্থী কিশোর কিশোরীদের বরাদ্দের নাস্তা দেওয়া হয় না। ফলে প্রকল্পটি বন্ধের উপক্রম হয়েছে।

কুষ্টিয়ার খোকসার পৌরসভা ও ৯ ইউনিয়নে সাংস্কৃতিক মন্ত্রনালয়ের অর্থায়নে ২০১৯ সালে থেকে কিশোর কিশোরী ক্লাব নামের সহশিক্ষা কার্যক্রম প্রকল্পের ১০টি প্রশিক্ষন কেন্দ্র চালু রয়েছে। কবিতা আবৃত্তি, গান, মার্শাল আট ও জেন্ডার বিষয়ে কিশোর কিশোরীদের প্রতিভা বিকাশে গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রকল্পটি। এক বছর মেয়াদি প্রকল্পে প্রতিটি ইউনিয়নের ৩০ জন কিশোর কিশোরকে সপ্তাহের শুক্র ও শনিবার দুই দির প্রশিক্ষন দেওয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে পালন করছিলো।

খোজ নিয়ে দেখা গেছে, চলতি বছরের মে মাসে পর এ প্রকল্পে সরকারী অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। নতুন অর্থ বরাদ্দ না আসার ফলে জুলাই মাস থেকে কিশোর-কিশোর ক্লাব প্রকল্পটি দুই জন জেন্ডার প্রমোটার সহ ২২ জন প্রশিক্ষকের ভাতা টাকা বন্ধ করে দেওয়া হয়। কিশোর কিশোরীদের সপ্তাহের দুটি প্রশিক্ষন ক্লাসের নাস্তাও বন্ধ করে দেওয়া হয়। জন প্রতি নাস্তার জন্য বরাদ্দ ছিলো ৩০ টাকা। তার পরেও খুরিয়ে খুরিয়ে চলছিলো প্রকল্পটি। দিনদিন প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।

সম্প্রতি ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় কানে ভেসে এলো সমবেত কন্ঠে লোকগীতি“ দে রে পাল তুলে দে, মাঝি হেলা করিস না”। উকি দিয়ে দেখা গেলো একটি শ্রেণি কক্ষের ভিতরে ১০/১২ জন কিশোর কিশোর সেখান হারমনিয়মের সাথে গানটি ঠিক করছে। এতজন প্রশিক্ষকও আছেন।

এই ক্লাবেই সদস্য সাবেকুর নাহার এ্যানি। অষ্টম শ্রেনির ছাত্রী। নিজে হারমনি বাজিয়ে গায়নে পারে না। তবে প্রশিক্ষকের সহযোগীতায় গেয়ে শোনালেন অন্য একটি দেশ গান। মেয়েটির বেশ সুরেলা কন্ঠ। ভালো গায়কী।

প্রশিক্ষক মামুনূর রশিদ জানালের তাদের দুর অবস্থার কথা। সপ্তাহে প্রতিটি ক্লাসের জন্য তাকে ৫শ টাকা পারিশ্রমিক দেওয়া হয়। তাও আবার জুলাই মাসের পর আর দেওয়া হয়নি। একই সময় থেকে কিশোর কিশোরীদের নাস্তাও বন্ধ রয়েছে। এক সময় তাদের ভাতা হয়তো পরিশোধ করা হবে। কিন্তু এই ক্লাসে ৩০ জন কিশোর কিশোরী আছে ডিসেম্বর মাস পর্যন্ত। তাদের সেশন শেষ হয়ে যাবে। তাদের নাস্তার টাকার কি হবে।

প্রশিক্ষক রেজওয়ান আলী খান ও কবি বিশ্বাস জানান, প্রকল্পটির মাধ্যমে গ্রাম পর্যায়ে কিশোর কিশোরীরা সহ শিক্ষা হিসেবে গান, কবিতা, মার্শঅল আট ও জেন্ডার সম্পর্কে জনতে পারছিলো। কিন্তু প্রকল্পটি বন্ধ করে দেওয়া হলে গ্রামের খেটে খাওয়া শ্রেণির মানুষের সন্তানরা এক ধাপ পিছিয়ে যাবে। তারা প্রকল্পটি চালু রাখুর জন্য আহবান জানান।

উপজেলা মহিলা বিষয়োক কর্মকর্তা রুবি আক্তার জানান, সামাজি প্রতিবন্ধকতার মধ্যেও কিশোর কিশোরী ক্লাব প্রকল্প গ্রামের ছেলে মেয়েদের জন্য সময় উপযোগী প্রকল্প। প্রকল্পটি বন্ধ হয়নি। চলতি বছরের মে মাসের পর আর অর্থ বরাদ্দ না আসায় প্রশিক্ষকদের সন্মানী ও কিশোর কিশোরীদের নাস্তা বন্ধ রয়েছে। আগামীতে বরাদ্দ আসবে বলে তিনি শুনেছেন।

গড়াই নদীতে নিখোঁজ প্রতিবন্ধি যুবকের মৃতদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের পরের দিন প্রতিবন্ধি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার ব্রিগেডের ডুবুরী দল।

গড়াই নদীর চাঁদট খেয়া ঘাট থেকে মঙ্গলবার সকাল পৌনে ১০ টায় প্রতিবন্ধি ও মৃগীরোগে আক্রান্ত বাবু মুন্সী (২৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়। সে চাঁদট বাজার এলাকার ইকবাল মুন্সীর ছেলে। নিহত যুবক ভিক্ষাবৃত্তি পেয়ায় নিয়োজিত ছিলো। সে তার বৃদ্ধ দাদার সাথে বসবাস করতো।

পরিবার ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে প্রতিবন্ধি বাবু একা গড়াই নদীর চাঁদট খেয়াঘাট এলাকায় গোসেল করতে যায়। বিকাল পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা তার সন্ধ্যানে যায়। নদীর ঘাটে ওই যুবকের শুকনো কাপড় ও স্যান্ডেলের নিচে রেখে যাওয়া কিছু টাকা পাওয়া যায়। নদীতে যুবক নিখোঁজের বিষয়ে খোকসা ফায়ার ব্রিগেডকে জানালে তাদের একটি ইউনিট নদীতে মৃতদেহের সন্ধ্যান চালায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত যুবকের সন্ধ্যানে ব্যর্থ হয়ে তারা উদ্ধার অভিযান স্থগিত করে। পরদিন মঙ্গলবার সকালে খুলনা থেকে আসা ফায়ার ব্রিগেডের ডুবুরী ইউনিটের সদস্যরা অভিযান চালায়। বেলা পৌনে ১০টার দিকে বাবু’র মৃতদেহ উদ্ধার করে।

নিহত প্রতিবন্ধি বাবুর দাদা মকবুল মুন্সী জানায়, সে গোলে যাওয়ার সময় তিনি তাকে বাধা দিয়ে ছিলেন। কিন্তু কোন কথা না শুনে সে গোসলে যায়। তার খোজ করতে গিয়ে পোশাক ও স্যান্ডেলের নিচে টাকা পাওয়ার তিনি নিশ্চিত হয়ে হন বাবু বেচে নেই। বাবু মৃগীরোগে আক্রান্ত ছিলো। বাবু তার দাদার কাছে বড় হয়েছে।

খোকসা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আলতাব হোসেন জানান, আগের দিন খবর পেয়ে তাদের একটি টিম ঘটনা স্থলে উদ্ধার অভিযান শুরু করে। রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পর দিন খুলনা থেকে আসা ডুবুরীরা মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

নিহত প্রতিবন্ধি যুবকের বাড়িতে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই আলাল জানান, পাবনার ঈশ্বরদীর নৌপুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে তারা আসার পর সিদ্ধান্ত হবে।

বিদ্যুতের আগুনে বিথির সব স্বপ্ন পুড়ে গেলো

0
পুড়ে যাওয়া স্বপ্রে গোয়াল ঘরৈর সামনে কৃষাণী বিথি

স্টাফ রিপোর্টার

পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের থেকে সৃষ্টি হওয়া আগুনে কৃষাণ দম্পতির স্বপ্নের গোয়াল ঘরটি পুড়ে গেলো। পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র ফোনে সারা দেয়নি বলে অভিযোগ উঠেছে।

কুষ্টিয়ার খোকসার মালিগ্রাম মধ্যপাড়ায় মঙ্গলবার সকাল ১০টায় পল্লী বিদ্যুত সমিতির সার্ভিস লাইনের তার থেকে আগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুত্যের মধ্যে কৃষক দম্পতি রঞ্জু শেখ ও বিথি খাতুনের সদ্য তোলা ২৮ বন্দের (দৈঘ-প্রস্তের একক) সেমিপাকা টিনের গোয়াল ঘরটি পুড়ে যায়। আগুনের সূত্রপাতের সময় থেকে তারা শুধু চেয়ে চেয়ে দেখেছেন আর পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে ফোন দিয়েছেন। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেতায়। ততক্ষনে কৃষক দম্পতির নতুন ঘরসহ গরু খাবারের ৩ হাজার বিছালী ও ২ হাজার পাটকাঠি পুড়ে যায়।

কৃষাণী বিথি খাতুন (২০)। নিজের বাড়িতে ছোট একটি গরুর খামার করবে বলে প্রশিক্ষন নিয়েছেন। সমিতি থেকে ঋণ করে ঘর তুলেছেন। গরুর খারের জন্য বিছালী কিনেছেন। অল্প সময়ের মধ্যে তিনটি গরু কিনবেন। তার সব স্বপ্নই পুড়ে গেলো বিদ্যুতের আগুনে।

এ প্রতিবেদকের কাছে বিথি খাতুন বলেন, তখন সকাল ৯টা বাজে। এমন সময় বিথি দেখেন তার নতুন তৈরী করা গোয়াল ঘরে উপর দিয়ে তার নিজের বাড়ির মিটারের বিদ্যুতের সার্ভিস তারে আগুন হচ্ছে। সে তখন নিজে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে ফোন করেন। ব্যস্ত পান। এর মধ্যে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। ১০টার দিকে ঘরের চালের উপর তারে আবার আগুন জ্বলে ওঠে। তিনি আবার ফোন দেন। একই ভাবে ফোনটি ব্যস্ত পান। এরমধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে মাঠের কৃষকরা এসে কয়েক দফায় চেষ্টার পর ফোনে সারা মেলে। বিদ্যুতের লাইন বন্ধ করা হয়।

ক্ষতিগ্রস্ত কৃষানীর প্রতিবেশী হাফিজা খান জানান, আগুনের শুরু থেকে তিনিও পল্লী বিদ্যুতে ফোন দিয়ে ছিলেন। সারা পাওয়া যায়নি।

সন্ধ্যায় এ রিপোট লেখা সময় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে কর্তব্যরত লাইনম্যান রুহুল আমিন এ বিষয়ে কিছু বলতে পারেনি।

কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির খোকসা সাব জোনাল অফিসের এজিএম আব্দুল কাদির জেলানীর সাথে ফোনে কথা বলার জন্য কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

দিল্লিতে ভিসা কার্যক্রম স্থগিত করলো বাংলাদেশ হাইকমিশন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার পর সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।

গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থি সংগঠন ‘অখরু হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ¯েøাগান দেয়। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে রবিবার (২১ ডিসেম্বর) বিকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান অত্যন্ত নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থিদের প্রবেশের বিষয়টি প্রত্যাশিত নয়। এতে বোঝা যায়, তাদের সেখানে আসতে দেওয়া হয়েছে, যা উদ্বেগজনক।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে এবং নিরাপত্তা হুমকি অনুভব করছে।

উদ্ভূত পরিস্থিতিতে মিশনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনস্যুলার কার্যক্রম ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...