মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬.
Home Blog Page 686

নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভ ঠিক করুন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

একটি মেমোরি কার্ড ঠিক করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে তারপরে ওখান থেকে রান ওপেন করে রানের ভেতর সি এম ডি লিখে এন্টার প্রেস করবেন।

এবার যে পেজটি ওপেন হবে ওখানে লিখবেন disk part যখনই এখানে disk part লিখবেন তারপরে এন্টার প্রেস করুন, তারপর দেখবেন নিচে আরো কিছু অপশন আসবে। সেখানে লিখবেন list disk এটি লিখে আবার এন্টার দিন যেভাবে ডিস্ক সিলেক্ট করবেন ওখানে লিখতে হবে select disk ১ বা ২ বা ৩। তারপরে এন্টার প্রেস করুন। এখানে লিখুন clean তারপরে এন্টার দিন।

সুশান্তকে বেল্টের ফাঁসে হত্যা করে বন্ধু সিদ্ধার্থ

0
সুশান্ত সিং রাজপুতের ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এসেছে নতুন মোড়। গলায় বেল্ট দিয়ে শ্বাসরোধ করে সুশান্তকে খুন করেছে বন্ধু সিদ্ধার্থ, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেতার বাবার আইনজীবী। অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক যুক্তিও দিয়েছেন তিনি।

আইনজীবী জানান, ঘটনার দিন সুশান্তের ঘর খোলার জন্য চাবিওয়ালা এসেছিলেন। তিনি লক খোলার পর ওই ব্যক্তিকে গেট পর্যন্ত ছেড়ে আসেন সিদ্ধার্থ। অতএব দরজা খোলার তাড়াহুড়ো তাঁর ছিল না। তবে কেন সুশান্তের বোনের জন্য অপেক্ষা করেই দরজা খুললেন সিদ্ধার্থ? কেনই বা দরজা খোলার পর ওই দৃশ্য দেখে পরিবারের সদস্য বা পুলিশের জন্য অপেক্ষা না করেই বন্ধুর ঝুলন্ত দেহ নিজেই নামালেন? সুশান্তের গলায় যে দাগ ছিল তা বেল্টের।

কিন্তু দেখা গিয়েছে তাঁর গলায় ফাঁস ছিল একটি কাপড়ের। যা থেকে ওই ধরণের দাগ হতে পারে না। এই তথ্যের ভিত্তিতেই সুশান্ত হত্যার রহস্যভেদ হবে বলেই দাবি ওই আইনজীবীর।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

সুশান্ত মৃত্যুর তদন্ত নিয়ে বিহার পুলিশ এবং মুম্বাই পুলিশের মধ্যে একাধিকবার তরজা বেঁধেছে। মহারাষ্ট্র ও বিহার-এই দুই রাজ্য সরকারের মধ্যেও বিরোধ কম হয়নি! অতঃপর সুশান্ত এবং রিয়া এই দুইপক্ষের আইনজীবী, মহারাষ্ট্র-বিহার সরকারের কাউন্সেল যথাক্রমে অভিষেক মানু সিংভি ও মনিন্দর সিং এবং সলিসিটর জেনারেলের মন্তব্য-যুক্তি সব দিক খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট আপাতত সুশান্ত মামলার রায়দান স্থগিতাদেশ দিয়েছে।

নতুন অতিথি আসছে সাইফ-কারিনার ঘরে 

0
সাইফ-কারিনা ঘরে আসছে নতুন অতিথি

দ্রোহ বিনোদন ডেস্ক

আবারে বাবা-মা হচ্ছেন সাইফ-কারিনা। পতৌদি পরিবারের নতুন সদস্য আসার খবরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত ভক্তরা। সাইফ, করিনাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন সবাই।

ভক্তদের পাশাপাশি বি টাউনের তারকারাও শুভেচ্ছা জানাতে শুরু করেন নবাব-বেগমকে। সোহা আলি খান যখন দাদাকে ‘কোয়োডফাদার’ বলে সম্বোধন করেন, সেই সময় সইফের প্রথম পক্ষের ছেলে ইব্রাহিমও বাবাকে শুভেচ্ছা জানান। সোহার স্ট্যাটাস দেখে সেখানে বাবার জন্য ইমোজি শেয়ার করেন ইব্রাহিম।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

সাইফের ওই ইমোজি প্রকাশ্যে আসার পরই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। অন্যদিকে সারা আলি খানের জন্মদিনের দিনই খুশি খবর প্রকাশ করা হয়। কারিনা দ্বিতীয়বার মা হচ্ছেন বলে জানানো হয় সাইফের পিআর টিমের তরফে। সাইফের পিআর টিমের ওই ঘোষণার পর কারিনা নিজে দ্বিতীয়বার মা হচ্ছেন বলে খবর প্রকাশ্য আনেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় অনিয়য়ের অভিযোগ

0
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স

পাবনা প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের সুযোগ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় বড় দুর্নীতি সংঘটিত হচ্ছে। তবে এবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। ইতোমধ্যে অনুমোদনবিহীন রূপপুর মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল ওহাব রানা ও ম্যানেজার রুহুল আমিন গ্রেফতার হয়েছে।

কোন রকম নিয়মকানুন না মেনে কিভাবে করোনার মত গুরুত্বপূর্ণ রোগের টেস্ট করছিল তা রহস্যজনক। এর দায় থেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মুক্ত থাকার সুযোগ নেই। অন্যদিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট রিপোর্ট নিতে জনপ্রতি ৭শ’ টাকা কারো কারো কাছ থেকে ১ হাজার করে টাকা নিচ্ছিলেন।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প ও ইপিজেডে চাকুরি প্রার্থীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার রিপোর্ট দাখিলের নিয়ম থাকায় এখানে করোনা টেস্টের হার বেশি। অনেকে অন্য জেলা থেকেও এখানে আসেন শ্রমিক ও কর্মচারি পদে চাকুরির জন্য। এই সকল চাকুরি প্রার্থীদের করোনা টেস্ট বাধ্যতামূলক। পরীক্ষায় হাজির হওয়ার আগেই করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট দাখিল করতে হয়।

আবার কেউ চাকরি থেকে করোনার কারণে সাময়িক ছাটাই হয়ে ছিল তাদের আবার যোগদান করতে করোনা পজিটিভ সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়। ফলে অসহায় বেকার যুবকরা ২শত’ টাকা ফি হওয়া সত্বেও কেউ ৭’শত কেউ ১হাজার টাকা দিয়ে রিপোর্ট নিতে বাধ্য হচ্ছেন। অনেকের পরীক্ষা করাই হচ্ছে না।

ভুক্তভোগীরা বলেন, আমরা করোনা পরীক্ষার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান বলেন, আরএমও ডাঃ শামীম এর কাছে যেতে সেখানে গেলে আমাদের কথাই শোনে না বলে কোন পরীক্ষায় হবে না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান বলেন, করোনা উপসর্গ ছাড়া বর্তমানে কারো পরীক্ষা করা সম্ভব নয়। পূর্বে আমরা পারমাণবিক এবং ইপিজেডের অনেকেই করোনা পরীক্ষা করেছি। কিন্তু কিট সংকট থাকায় আমরা কারো উপসর্গ ছাড়া অন্য কারো পরীক্ষা করতে এই মুহূর্তে পারছিনা।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

তিনি আরও বলেন, করোনা উপসর্গ ছাড়া বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য অন্য সবাইকে যাওয়ার জন্য। আর বাড়তি অর্থ আদায়ের কথা জানতে চাইলে বলেন, তাদের কাছ থেকে ২শ’ টাকা করে ওরা নেয়। তবে ৭শ’ বা ১হাজার টাকা নয়’। আমাদের অগোচরে হাসপাতালের কর্মচারী ও কর্মকর্তা যদি কেউ টাকা নিয়ে থাকে। আমার তো সব কিছু দেখা সম্ভব নয়। তবে প্রমাণ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নিব।

খোকসায় মাক্স ব্যবহার না করায় ১১জনকে অর্থদন্ড

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় স্বাস্থ্যবিধি অমান্য করে মাক্স পরিধান না করার অপরাধে ১১ ব্যক্তিকে ৩ হাজার ৩৫০ টাকার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড ও জানিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন ভ্রাম্যমান আদালতে এ অর্থদন্ড প্রদান করেন। দন্ডবিধির (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক দন্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

উল্লেখ্য ঈদ পরবর্তী সময়ে এ উপজেলা শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনায় স্বাস্থ্যবিধি ও মাক্স পরিধানে জনগণকে বাধ্য করায় অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি এ অভিযান অব্যাহত থাকবে।

কলকাতা থেকে যেতে বলেছিলেন দাদা-রফিক

0
রফিক এবং সৌরভ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে কতবারই তো সৌরভ গাঙ্গুলীর মুখোমুখি হয়েছেন মোহাম্মদ রফিক। কিন্তু ব্যক্তিগতভাবে সৌরভের সঙ্গে যে তাঁর সাক্ষাৎ হয়েছে অনেকবারই। ঢাকা বা কলকাতা কিংবা বিশ্বের অন্য কোনো শহরে সৌরভের সঙ্গে সাক্ষাতের স্মৃতি সব সময়ই মধুর বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটারের।

সৌরভের সঙ্গে বহু সাক্ষাতের একটি স্মৃতি রফিককে নাড়া দিয়ে যায় এখনো। বিশেষ করে ভারতের সাবেক অধিনায়কের আন্তরিকতা ও বন্ধু-বাৎসল্য। একবার কলকাতায় সৌরভ নাকি রফিককে বলেই বসেছিলেন, ‘কলকাতায় যখন এতবার আসো, তখন থেকে গেলেই পার।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

কথাটা এমন কিছুই নয়। হয়তো কথার কথা। রফিক সেটি জানেনও। কিন্তু এ কথাটির বলার মধ্য দিয়ে সৌরভ যে আন্তরিকতা দেখিয়েছিলেন, সেটিই রফিকের কাছে অনেক কিছু, ‘সৌরভের সঙ্গে অনেকবারই দেখা হয়েছে। মাঠে অনেকবারই মুখোমুখি হয়েছি। তাঁর সঙ্গে সম্পর্ক আমার খুবই ভালো। আমার সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, “তুমি তো প্রায়ই কলকাতা আসো। এত যখন আসো থেকে গেলেই পার।” কথাটা এমন কিছু নয়। হয়তো ভদ্রতা করেই বলেছিলেন। কিন্তু এর মধ্যে একটা আন্তরিকতা দেখেছিলাম। সেটা অন্যরকম।’

খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

0

ঝিনাইদহে দুই টিকটকার আটক

0
ঝিনাইদহে দুই টিকটকার আটক
আটককৃত দুই টিকটকার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশে টিকটক ভিডিওকারীরা পথমধ্যে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে ভিডিও তৈরি করে থাকে এবং নিজেদের মাঝে আধিপত্য বিস্তার করতে এক সময় এরা কিশোর গ্যাং হয়ে পড়ে। বর্তমানে সারাদেশের বিভিন্ন সড়কের বা বাড়ীর দেয়ালে এ সব গ্যাংদের প্রতিকী নাম বা সিম্বল সংকেত চোখে পড়ে।

সমাজের কিছু উঠতি বয়সের ছেলে-মেয়েরা টিকটকের সাথে নিজেদের জড়িয়ে ফেলেছে। এদের মধ্যে বিদ্যালয়ে পড়াশোনা করেন কেউ আবার কেউ কেউ লেখাপড়া করেনা।

ঝিনাইদহ শহরের বাইপাসে, নতুন ধোপাঘাটা ব্রীজ, পর্বহাটি বিশ্বরোডে এমন কিছু দৃশ্য চোখে পড়ে। তবে এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ প্রশাসন বিশেষ তৎপর রয়েছে।

টিকটক(Tic tok) বা লাইকি(Likee) তে পরিবারের অজান্তেই ফানি ভিডিও ছাড়াও সমাজে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে এমন সব ভিডিও তৈরিতে জড়িয়ে পড়ে তানজিলা আমিন ছোয়া (২২) নামের এক পলিটেকনিকের এক ছাত্রী এবং মেহেদী হাসান (২৫) নামের যুবক। থানা পুলিশের দল বৃহস্পতিবার তাদের দুজনকে আটক করে থানা হাজতে নিয়ে আসে। পরবর্তীতে পরিবারের অভিভাবকেরা এসে মুচলেকা দিয়ে ছেলেমেয়েকে তাদের হেফাজতে নিয়ে যান।

আরও পড়ুন-অনলাইন ক্লাস- পাখিদের কথা (১)

ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেব্রিনা ফ্লোরা হলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক

0
সেব্রিনা ফ্লোরা

দ্রোহ অনলাইন ডেস্ক

অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এতদিন অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ অধিশাখা উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়।
আগামী ২০ আগস্ট থেকে পদায়নের এ আদেশ কার্যকর হবে। জনস্বার্থে এ আদেশ জারি হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন-অনলাইন ক্লাস- পাখিদের কথা (১)

আইইডিসিআর পরিচালক হিসেবে করোনা সংক্রমণের প্রথম দিক থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করতেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা। দেশবাসীর কাছে তিনি অতি পরিচিত এক মুখ।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক হোসনে আরা তহমিন ১৯ আগস্ট অবসর-উত্তর ছুটিতে যাচ্ছেন। এ কারণে অধ্যাপক ফ্লোরাকে চলতি দায়িত্বে অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন দেয়া হয়।

জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমীর মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে পরিবর্তন আসবে, হতাশার কোনো জায়গা নেই। সেই পরিবর্তনের জন্যই কাজ করতে হবে।

বুধবার দিনব্যাপী জেলা বিএনপির কার্যালয়ে জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

তিনি আরও বলেন, এ দেশের বেশিরভাগ মানুষ গণতান্ত্রিক অবস্থা তারা ফিরে পেতে চায়, অধিকার ফিরে পেতে চায়, ভোট দিতে চায়। কিন্তু তা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, মহামারী করোনার আঘাতে জীবন আরও দুর্বিষহ আকার ধারণ করছে। সরকার মানুষের লাশের ওপর দিয়ে রাজত্ব কায়েম করতে চায়। ব্যর্থ সরকারের পতন না হলে মানুষের মুক্তি মিলবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাসসুজ্জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সহ-আইন বিষয় সম্পাদক এ্যাডঃ শাতিল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা যুবদলের সহ-সভাপতি অহিদুল ইসলাম সাবু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষকদলের সহ-সভাপতি ইবাদত আলী, সাধারণ সম্পাদক মোকারম হোসেন মোকা, যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, যুবদল নেতা আমিনুল ইসলাম চঞ্চল, মকসেদুল হক কল্লোল, ফিরোজ আহমেদ তপন, রাকিবুল ইসলাম শান্ত, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, নয়ন, কামু, মনোয়ার, শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এডিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান লিংকন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...