রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 726

দলের মধ্যে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে কাদেরের হুশিয়ারী

0
obaidul-kader-dro-7-p-10
ওবায়দুল কাদেরের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দলের মধ্যে গুপ্তভাবে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে এবার হুশিয়ারী দিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারা নিজের অর্থসম্পদ বৃদ্ধির জন্য দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারী দেন।

সোমবার রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন, এর শেকড় রয়েছে জনগণের বুকের গভীরে। এই দলে এসে নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকেই ভাগ্যবদলাতে দেওয়া হবে না।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের রয়েছে জিরো টলারেন্স নীতি। এমন বিষয়ের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, আমাদের অবস্থান অন্যায়ের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার স্বপ্রণোদিত হয়ে দুর্নীতি উদ্ঘাটন করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে তা নির্মূল করে আসছে।

ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্য খাতসহ যেখানেই অনিয়ম-দুর্নীতি হোক সেখানেই কঠোর অবস্থানে নিয়েছে সরকার।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা জনগণের দূর্দশা, অসহায়ত্ব চোখে দেখছে না, বিএনপি সার্কাসের হাতির মতো নেতিবাচকতার বৃত্তে ঘুড়পাক খাওয়া আর চিরাচরিত মিথ্যাচারকে রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে।

সুশান্তের মৃত্যুতে সালমানের ম্যানেজার দিলেন নতুন তথ্য

0
Salman-Dro-13-p-7-23
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

শোবিজ থেকে শুরু করে রাজনীতি, ক্রীড়াজগত সবখানেই সুশান্তকে নিয়ে কথা হচ্ছে। প্রশ্নও উঠেছে, কেন এভাবে আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত সিং রাজপুত?

সেই প্রশ্নের উত্তর খুঁজছে মুম্বায় পুলিশ। এখন অবধি ৩১ জনের বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। জিঞ্জাসাবাদের তালিকায় রয়েছে, রিয়া চক্রবর্তী, মুকেশ ছাবড়া, সঞ্জনা সাংঘি, সঞ্জয় লীলা বানসালিসহ অনেকেই।

শুক্রবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকে দীর্ঘ পাঁচ ঘন্টা জিঞ্জাসাবাদ করে মুম্বাই পুলিশ। সেখানে মুখ খুলেছেন তিনি। বলিউডের ট্যালেন্ট ম্যানেজার হিসেবে পরিচিত নাম রেশমা। এর আগে তিনি বহুদিন সালমান খানের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। বছর দু’য়েক আগে কোনো এক অজ্ঞাত কারণে সরে আসেন তিনি। এছাড়াও বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা অভিনেত্রীদেরই ম্যানেজার ছিলেন তিনি। সেই তালিকায় আছেন আলিয়া ভাট থেকে ক্যাটরিনা কাইফ সকলেই।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

বর্তমানে তিনি অক্ষয় কুমারের ম্যানেজার হিসেবে কাজ করেন।
সুশান্তের আত্মহত্যার সঙ্গে সম্পর্ক থাকতে পারে রেশমার এমন কিছুটা আঁচ করতে পেরেছে মুম্বাই পুলিশ। ঠিক সেই কারণে তাকে জেরা করা হয়েছে। তবে তাকে কি জিজ্ঞেস করা হয়েছে বা নতুন কি তথ্য হাতে এসেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে পুলিশের কাছে এমনটা বলা হচ্ছে।

গাড়ি চলবে চালকের নির্দেশনা ছাড়াই- এলন মাস্ক

0
ছবি সংগৃহিত

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি খুব দ্রুতই বাজারে আসছে। এলন মাস্ক জানিয়েছে চলতি বছরের শেষ দিকে স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি তৈরিতে করতে সক্ষম হবে টেসলা।

এলন মাস্ক বিবিসিকে বলেন, স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারে আমরা লেভেল-ফাইভ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা প্রায় সাফল্যের কাছাকাছি চলে এসেছি। যেখানে চালকের নির্দেশনা ছাড়াই গাড়ি চলতে পারবে।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

বর্তমানে এই প্রযুক্তিতে টেসলা লেভেল-টু পর্যায়ে রয়েছে। যেখানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করতে হলে চালকের কমান্ড আবশ্যক। ভবিষ্যতে নতুন কোন হার্ডওয়্যারের সংযোজন ছাড়াই শুধু সফটওয়্যার আপডেটের মাধ্যমে সহজে লেভেল-ফাইভ পর্যায়ের স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা যাবে বলে দাবি করেছেন এলন মাস্ক।

টেসলা নির্ভরযোগ্যভাবে এই স্ব-স্বয়ংক্রিয় প্রযুক্তি বাজারে নিয়ে আসলেও বর্তমান বিশ্ব এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রস্তুত নয় এখনও।

মুক্তির আগেই আদিম ছবির সিক্যুয়াল

0
Adim-Dro-13-7-p-14
মুক্তির আগেই আদিম ছবির সিক্যুয়াল-ছবি দ্রোহ

দ্রোহ বিনোদন ডেস্ক

আদিম সিনেমাটি গণ অর্থায়নে নির্মিত হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছে যুবরাজ শামীম এবং সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনয় জগতের বাইরের এক মানুষ।

বর্তমান করোনা পরিস্থিতির কারনে সিনেমাটি এখনো কোন প্রেক্ষাগৃহে মুক্তি পায় নি। তবে এরই মধ্যে নির্মিত হয়েছে ‘আদিম’র সিক্যুয়াল ‘হাজত’। এটিও নির্মিত হয়েছে গণ অর্থায়নে।

মূলত অপরাধবোধের গল্পে নির্মিত এ সিনেমা দুটি। সিক্যুয়াল হলেও সিনেমা দুটিকে আলাদা স্বত্বার বলেই মনে করেন নির্মাতা শামীম।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

তিনি বলেন, ‘হাজত’ ‘আদিম’ র সিকুয়াল হলেও সিনেমা দুটি আলাদা। এ সিনেমা দুটিতে যারা অভিনয় করেছেন তারা সবাই অভিনয় জগতের বাইরের মানুষ।

‘হাজত’র গল্প ও চিত্রনাট্য নির্মাতার নিজের। আনন্দ সরকার সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সাথে ছিলেন যুবরাজ শামীম।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাদেক, বাদশা, দুলাল, সোহাগী ও স্বপন। ১৬ দিন শুটিং পর্ব শেষ হওয়ার পর সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে জমা রয়েছে।

ঈদের ছুটি বাড়বে না, কর্মস্থলেই থাকতে হবে-সরকার

0
pm-Dro-13-p-7-13
মন্ত্রীসভার বৈটক-সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে বৈশি^ক মহামারির কারণে ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না, তিন দিনই থাকবে বলে জানিয়েছে সরকার। একই সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করতেও নিষেধ করেছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ৩১ জুলাই অথবা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

১ আগস্ট ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী ৩১ জুলাই এবং ১ ও ২ আগস্ট ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)। এক্ষেত্রেও ছুটির দুদিন চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যেই।

বেসরকারি হাসপাতালের অনিয়মঃ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

0

করোনা চিকিৎসায় নিয়োগ পওয়া বেশকিছু বেসরকারি হাসপাতাল সরকারের বেঁধে দেয়া নিয়মনীতি মানছে না। আশ্চর্যের বিষয় হল, করোনা চিকিৎসার তালিকাভুক্ত অনেক হাসপাতালের লাইসেন্সই নবায়ন করা হয়নি। কোন কোন প্রতিষ্ঠান ‘পিসিআর’ পরীক্ষার অনুমোদন নিয়ে রাখলেও তাদের প্রয়োজনীয় মেশিন ও সরঞ্জাম নেই। অনুমোদন ছাড়াই অ্যান্টিবডি পরীক্ষা করছে কিছু হাসপাতাল।

রিজেন্ট হাসপাতালের মত অসংখ্য প্রতিষ্ঠান করোনা পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে, যা নিঃসন্দেহে বড় ধরনের অপরাধ এবং এর দায় সরকারের স্বাস্থ্য বিভাগ এড়াতে পারে না। বস্তুত এসব হাসপাতালের কর্মকা- দেখে মনে হওয়া স্বাভাবিক- পুরো বিষয়টিকে ‘হরিশংকরের গোয়াল’ বানিয়ে ফেলা হয়েছে।

দেশে করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় সরকার রিজেন্ট হাসপাতালসহ ২৯টি বেসরকারি হাসপাতাল ও ল্যাবকে প্রয়োজনীয় পরীক্ষা ও সেবা প্রদানের অনুমতি প্রদান করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই লাইসেন্স নবায়ন করেনি- এ তথ্য কর্তৃপক্ষের অজানা থাকার কথা নয়। তাছাড়া প্রতিষ্ঠানগুলোয় করোনা রোগীর সেবা দেয়ার জন্য পর্যাপ্ত অক্সিজেন, আইসিইউ ও অন্যান্য সুযোগ-সুবিধা আছে কি না, তা যাচাই-বাছাই সাপেক্ষে অনুমতি দেয়া বাধ্যতামূলক হলেও কেন সেটা উপেক্ষা করা হল, তা উদ্ঘাটন করে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা উচিত।

সরকারি হাসপাতালে ভোগান্তি ও ভিড় এড়াতে অনেকেই বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছেন। রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষায় ভয়াবহ জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর এ ব্যাপারে রোগী ও স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠা নিঃসন্দেহে বহুগুণ বেড়ে গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তালিকা অনুযায়ী সারা দেশে মোট ১৭ হাজার ২৪৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। দুশ্চিন্তার বিষয় হল, প্রতি অর্থবছরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন নবায়ন করা বাধ্যতামূলক হলেও তাদের অন্তত ৫০ ভাগই নিবন্ধন নবায়নের গরজ বোধ করেনি। এসব বিষয় স্বাস্থ্য বিভাগের দেখার কথা।

এ প্রেক্ষাপটে প্রশ্ন ওঠা স্বাভাবিক-স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাহলে কাজটা কী? মূলত তাদের অনিয়ম-দুর্নীতির কারণেই বছরের পর বছর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো আইন ও নিয়মনীতি উপেক্ষা করে মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে চলেছে।

আলোচিত রিজেন্ট হাসপাতালের নিবন্ধন ২০১৪ সাল থেকেই নবায়ন করা হয়নি। প্রচলিত আইনের চোখে অবৈধ এ প্রতিষ্ঠানের সঙ্গে করোনা চিকিৎসা সংক্রান্ত চুক্তি কীভাবে সম্পাদন করেছিল স্বাস্থ্য অধিদফতর-এ প্রশ্নের উত্তর খোঁজা জরুরি।

দেশের স্বাস্থ্য খাতে নানারকম অনিয়ম-দুর্নীতির কথা সর্বজনবিদিত। করোনাকালীন সংকটে এসবেরই কিছু কিছু প্রকাশ্যে বেড়িয়ে এসেছে মাত্র। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দৌরাত্বে সাধারণ মানুষ দিনের পর দিন ভোগান্তি, হয়রানি ও ক্ষতির শিকার হলেও স্বাস্থ্য অধিদফতর কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এর একটাই কারণ- ‘উপরি কামাই’।

করোনা চিকিৎসায় নিয়োজিত বেসরকারি হাসপাতালের মধ্যে অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।

প্রাণঘাতী করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান এর মৃত্যু

0
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বিশিষ্ট শিল্পপতি এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন। সোমবার রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

যমুনা গ্রুপের দৈনিক যুগান্তরের অনলাইন ভার্ষনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ১৪ জুন নুরুল ইসলাম করোনা শনাক্ত হন। সেদিনই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ডক্টরের ভাষ্যমতে করোনায় তার কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।

অনলাইন ভার্ষন থেকে আরও জানা যায়, নুরুল ইসলাম বাবুলের চিকিৎসায় এভার কেয়ারের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাছাড়াও চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসাপাতালের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দেন।

ঝিনাইদহে নকল প্রসাধনী সামগ্রী জব্দ, আটক ২

0
Jhenaidah-Dro-13-p-15-compressed
র‌্যাবের হাতে আটক দুই জন-ছবি দ্রোহ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী জব্দসহ দুইজনকে আটক করেছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদলত আটককৃত ২ জনকে ২ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

আটককৃতরা হলো-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া (৩০) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল (২৮)।

সোমবার দুপুরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাপপুর এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে নামি দামি কোম্পানীর বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী জব্দ করাসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মুল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

কুষ্টিয়ার পশুহাট জমে উঠেছে, নেই সামাজিক দুরত্ব

0
kushtia-Dro-13-p-12
কুষ্টিয়ার পশুহাট জমে উঠেছে, নেই সামাজিক দুরত্ব। ছবি-দ্রোহ

কুষ্টিয়া প্রতিনিধি

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কুষ্টিয়ায় জমে উঠেছে সকল পশুর হাট। প্রতি হাটে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন।

সমগ্র জেলা জুড়ে প্রাণঘাতীর করোনার ভয়াবহ সংক্রমনের মধ্যেই কুষ্টিয়ার সর্ববৃহৎ পশুর হাট সদর উপজেলার আলামপুরের বালিয়াপাড়া মাঠে সামাজিক দূরত্বকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জমজমাট পশুহাটে করোনার অভয়আরণ্য গড়ে তুলেছে এলাকার জনসাধারণ।

শনিবারের সাপ্তাহিক এই হাটে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা ক্রেতা-বিক্রেতাদের কাউরের মুখেই মাস্ক নেই। অথচও প্রতিদিনই জেলায় প্রাণঘাতী করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে।  এহেন বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়ে হাটের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

সচেতন মহলের দাবি, হাটে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে অন্তত পক্ষে প্রশাসনের নজরদারি থাকার দরকার ছিল।

দীর্ঘদিন ধরে কুষ্টিয়া অঞ্চলের পশু দেশে চাহিদা মেটাতে বড় ভুমিকা রেখে আসছে। কোরবানির ঈদের আগে এ জেলার হাট-বাজার থেকে ব্যাপারীরা গরু কিনে ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়। এবার সেই সংখ্যা অনেক কম।

kushtia-Dro-13-p-13
পশু হাটের ছবি-দ্রোহ

সমগ্র জেলা জুড়ে বড় পশুর হাট রয়েছে মাত্র ১২টি। এসব হাট ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে রয়েছে আরও ছোট ছোট হাট-বাজার। এসব হাটে বিক্রির জন্য প্রতিদিন হাজার হাজার গরু-ছাগল নিয়ে আসছে খামারিরা।

শনিবার জেলার সবচেয়ে বড় এই পশু মোকামের সর্ববৃহত হাট বসেছিল সদর উপজেলার আলামপুরর বালিয়াপাড়া মাঠে। সাপ্তাহিক এই হাটে গ্রামের হাজার হাজার কৃষক গাদাগাদি করে পশু বিক্রি করতে এসেছিল। সেখানে ছিল না সামাজিক দূরত্বের কোন বালাই, এমনকি মানা হয়নি কোন স্বাস্থ্যবিধিও।

শুধুমাত্র সদর উপজেলায় গড়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে ৩০ জন। সোমবার জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ জন। আক্রন্তের সংখ্যা প্রায় হাজার ছুঁই ছুঁই। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, হাটে প্রশাসনের কঠোর নজরদারি ছিল। অনেক মানুষের সমাগম ঘটেছিল। এতো মানুষের ভিড়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হাটে নামানো প্রশাসনের একার পক্ষে বেশ কঠিন কাজ। তিনি াারও বলেন, মানুুষ নিজেকে থেকে সসচেতন না হলে প্রশাসন দিয়ে সচেতন করা যাবে না। তবে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কুমারখালীতে আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ, বৃৃত্তিসহ বাইসাইকেল প্রদান

0
Kumarkhali-Dro-13-7-p-8
কুষ্টিয়ায় আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ, বৃৃত্তিসহ বাইসাইকেল প্রদানের ছবি-দ্রোহ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ায় বিশেষ কিছু এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত অর্থে আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খানের সভাপতিত্ব করেন।

Kumarkhali-Dro-13-7-p-9
সরকারি উপহার পাওয়া বাইসাইকেলসহ আদিবাসী শিক্ষার্থীরা-ছবি দ্রোহ

২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় কুমারখালী আদিবাসী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ও ধলনগর আদিবাসী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির অনুকুলে বরাদ্দকৃত অর্থে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক, প্রাথমিক পর্যায়ের ৫০ জনকে শিক্ষা উপকরণ এবং মাধ্যমিক পর্যায়ের ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

Kumarkhali-Dro-13-7-p-7
কুষ্টিয়ায় আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ, বৃৃত্তিসহ বাইসাইকেল প্রদানকালের ছবি-দ্রোহ

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃনাল কান্তি দে, বিশেষ অতিথি ছিলেন-সহকারি কমিশনার এম, এ মুহাইমিন আল জিহান, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিনসহ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...