সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 732

সাহারা খাতুন আর নেই

0
সাহারা খাতুন

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই।

বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের ব্যাংকক শহরের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আওয়ামী লীগ সূত্র থেকে জানা গেছে, তিনি ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানীয় সময় রাত ১১টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এর আগে সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সাহারা খাতুনকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে স্থানান্তর করা হয়। জ্বর ও বার্ধক্যজনিত কিছু সমস্যার কারণে ২ জুন সাহারা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ঢাকা-১৮ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন ।

তার মৃত্যুত গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকে আইনিসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন।

রাফ অ্যান্ড টাফ লুকে নুসরাত-টলিপাড়ায় শুটিং শুরু

0
অভিনেত্রী নুসরাত (সংগৃহিত ছবি)

সুমন বিশ্বাস

আবারো সরগরম হয়েছে টলিপাড়া। দীর্ঘ করোনাকালীন সময় করে বুধবার থেকে শুরু হয়ে গেল টলিউডে সিনেমার শ্যুটিং। বলিউড কিংবা দক্ষিণী বিনোদন ইন্ডাস্ট্রি যা করে দেখাতে পারল না, সে কাজটাই করে দেখালো বাংলার বিনোদন জগৎ। লকডাউন সময় পরিক্রমায় দীর্ঘ তিন মাস পর শুরু হল সিনেমার শুটিং।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

খোদ সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে রাফ অ্যান্ড টাফ’ লুকে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল শুটিংয়ের প্রথম দিনই। গল্প আর সেটের আবহ দেখেই মনে হল কোনও পুলিশ অফিসার কিংবা গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন নুসরত।

নুসরত বলেন, একেবারে ভিন্ন স্বাদের ছবি। আমার লুকটাও একেবারে নতুন। আশা করি, দর্শকরা আমার এই নতুন অবতার পছন্দ করবেন। আর এতদিন বাদে শুটিং ফ্লোরে ফিরতে পেরে ভাল লাগছে।

তবে শুটিংয়ের প্রথম দিন ফ্লোরে দেখা গেল না আরেক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীকে । যে কিনা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন এই ছবিতে। তবে শুটিংয়ের দ্বিতীয় দিনে মেক-আপ রুমে বসে মিমিও ভিডিও পোস্ট করলেন।

কুষ্টিয়ায় পাঁচজন করোনায় আক্রান্ত-অগ্রণী ব্যাংক লকডাউন

0
লকডাউনকৃত অগ্রণী ব্যাংক

কুষ্টিয়া প্রতিনিধি:

এক সপ্তাহের মধ্যে ব্যাংকের পাঁচ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় এবার কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের কুমারখালী শাখা লক ডাউন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান ব্যাংকটির সংশ্লিষ্ট শাখা লক ডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

তবে পাঁচ জন করোনায় আক্রান্ত হওয়ার পরও মুনাফা লাভের আশায় কোরবাণীর ঈদকে সামনে রেখে ব্যাংক কর্তৃপক্ষ উক্ত শাখার কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেছিল।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ
অগ্রণী ব্যাংক কুমারখালী শাখার ম্যানেজার হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন (এসও) হাসেন আলী। করোনা উপসর্গ থাকায় ২ জুলাই হাসেন আলীর করোনা পরীক্ষা করা হয়। পরের দিন ৩ জুলাই তার করোনা পজিটিভ ধরা পড়ে।

এর পর ৬ জুলাই ব্যাংকের আরেক কমর্কর্তা (পিও) ইমতিয়াজ জামানের করোনা শনাক্ত হয়। পর পর দুজন কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় ব্যাংকের অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষা করা হয়।

সর্বশেষ বৃহস্পতিবার একই শাখার আরও তিন জন কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ শনাক্ত হয়। অপর তিন জন করোনারোগী হলেন- অফিসার ক্যাশ তরুন হোসেন, মাঠ সহকারী মুস্তাক আহমেদ এবং ঝাড়–দার নাসিমা খাতুন। আক্রান্তদের পাশাপাশি ব্যাংকের আরও দু’একজন কর্মকর্তা-কর্মচারীও অসুস্থ এবং তাদের শরীরেও করোনা উপসর্গ রয়েছে।

জানা গেছে, ব্যাংকের উক্ত শাখায় ৪ জন আনসার সদস্য দিয়ে মোট ১৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। শাখার ৫ জন করোনা আক্রান্ত হওয়ায় অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে শাখার ৫ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হলেও ব্যাংক কর্তৃপক্ষ মুনাফা লাভের আশায় কোরবাণীর ঈদকে সামনে রেখে উক্ত শাখার কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেছিল।

ব্যাংকটির উধ্বর্তন কর্মকর্তারা যে কোন মূল্যে শাখাটি চালু রাখার সিদ্ধান্ত নেয়। আতংকে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে আসতে অপারগতা প্রকাশ করলেও কর্তৃপক্ষ তাদের দিয়ে জোর পূর্বক ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন।

অগ্রণী ব্যাংকের কুষ্টিয়া জেলার ডিজিএম ওয়াহেদুল ইসলাম বলেন, আমরা চাইনা ব্যাংকটি লক ডাউন করা হোক। আমরা সীমিত পরিসরে হলেও শাখা চালু রাখার পক্ষে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, জনগণের স্বাস্থ্য নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কেন, কেউই কোন ঝুঁকি নিতে পারে না। আর আমরা তা কোন অবস্থাতেই মেনে নেব না।

কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ডাঃ আকুল উদ্দিন বলেন, ব্যাংক কর্তৃপক্ষ চাচ্ছিল ব্যাংকের শাখাটি সীমিত পরিসরে হলেও চালু রাখতে। কিন্তু ব্যাংক খোলা থাকলে গ্রাহকরা আসবেই। কোন অবস্থাতেই তাদের ঠেকানো যাবেনা। এক্ষেত্রে গ্রাহক-কর্মকর্তা-কর্মচারী সবারই স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। যে কারণে আমরা ব্যাংকের শাখাটি লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় কুষ্টিয়ার পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাকের পোড়াদহ শাখাটিও লক ডাউন ঘোষণা করা হয়েছিল।

সাহেদের বাবা মারা গেছেন, খোঁজ নেই পূত্রের

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ওরফে সাহেদ করিমের বাবা সিরাজুল করিম মারা গেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, সে হাসপাতালের শীর্ষ একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

কর্মকর্তা বলেন, বৃৃহস্পতিবার রাতে সিরাজুল করিম মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ সাহেদের স্ত্রীর ফোন নম্বর যোগাড় করে তার শ্বশুড়ের মৃত্যুর খবর দেন। কিন্তু পূত্রবদী না এসে তার মনোনীত দুজন ব্যক্তি এসে মৃতদেহ নিয়ে যায়। তবে তারা দুজন কেউই তাঁদের নিকটাত্মীয় নন।

সংকটাপন্ন অবস্থায় সিরাজুল সাহেব একাই হাসপাতালে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সাহেদ বা তাঁর প্রতিষ্ঠানের কাউকে খুঁজে না পাওয়ায় বিপাকে পড়ে এবং এ ধরনের সমস্যা এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছিল।

কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ভিডিও করে টাকা দাবী

0

ঝিনাইদহ প্রতিনিধি

প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীকে গণধর্ষণসহ টাকা দাবীর অভিযোগ উঠেছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পূর্ববালিয়াডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে বালিয়াডাঙ্গা গ্রামের শাহাজান আলীর ছেলে সাঈদ হোসেন, আব্দুল লতিফের ছেলে আলী হোসেন, আব্দুর রহিমের ছেলে জুয়েল ও আল আমিনসহ ৫/৭ জন তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

গণধর্ষনের শিকার ওই নারী জানায়, স্বামী বিদেশ যাওয়ার পর তিন মেয়েকে তিনি নিয়ে বাড়িতে থাকেন তিনি। ৫/৬ মাস সাঈদ হোসেন নামে একজন আমার মোবাইলে ফোন দিতো। বিভিন্ন সময় ফোনে উত্ত্যক্ত করতো এবং ফোন দেওয়ার বিষয়ে কারও কাছে কিছু বললে আমাকে ও আমার সন্তানদের মেরে ফেলার হুমকি দিতো। আমি ভয়ে কাউকে কিছু বলিনি। বিভিন্ন সময় ফোন দিয়ে কুপ্রস্তাব দিতো।

৩০ জুন ঘটনার দিন রাতে সাঈদ ফোন দিয়ে আমাকে ঘরের বাইরে আসতে বলে এবং দরজা না খুললে ভেঙে ঘরে ঢুকবে। মানসম্মানের ভয়ে তিনি ঘরের দরজা খুলতেই তারা ৩/৪ জন আমকে বাড়ির পিছনের একটি আমাবাগানে নিয়ে যায়। এরপর আমাকে তারা জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে সেই দৃশ্য ধারণ করে।

এরপর তিনি বেহুশ হয়ে মাঠের মধ্যে পড়ে থাকেন। ২/৩ ঘন্টা পর জ্ঞান ফিরে আসলে তিনি বিবস্ত্র অবস্থায় পড়ে আছেন দেখতে পান। এরপর তিনি আস্তে আস্তে উঠে বাড়ির দিকে চলে আসেন।

তিনি আরও বলেন, ঘটনার পরদিন সকালে আমি কাউকে কোন কিছু জানানোর আগেই তারা আমাকে মোবাইল ফোনে হুমকি দিতে শুরু করে। কাউকে কিছু জানালে তারা আমার সন্তানদের অনেক বড় ক্ষতি করবে সাথে ধর্ষণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলেও জানায়। এরপর তারা আমাকে ফোন দিয়ে ৫ লাখ টাকা দাবি করে। নাহলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। তিনি বলেন, ৮ জুলাই কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া বলেন, এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

0
Daulatpur-dro-23-p-1-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত সরোয়ার মালিথা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে হক (৩৮)।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

স্থানীয় সূত্র জানায়, উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের চরপাড়া গ্রামে পরিবারিক বিরোধের জের ধরে সরোয়ার মালিথার পরিবারের লোকজনের সাথে প্রতিপক্ষ চতুর আলীর ছেলে বাদশা, ভুগোল, আসাদুলের কথা কাটাকাটি হয়। এনিয়ে বুধবার রাতে বৃদ্ধ সরোয়ার মালিথা ও তার ছেলের উপর প্রতিপক্ষ ধারালো আস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আহত পিতা পুত্রকে হককে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আহত বৃদ্ধের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করে। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও সূত্রটি জানায়।

দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তি মারা যাওয়ার খবর শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

কুষ্টিয়ায় নতুন করে ৩৯ জন করোনা আক্রান্ত

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলায় বৃহস্পতিবার নতুন করে ৩৯ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এদিন মোট ৩২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৭৭ টি, মেহেরপুরের ১৭ টি , চুয়াডাঙ্গার ২৯ টি, নড়াইল ৫৭ টি এবং ঝিনাইদহের ৪৮ টি নমুনা ছিল।

আরও দেখুনকরোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

কুষ্টিয়া জেলায় নতুন করে ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ২ জন, ভেড়ামারায় ১ জন, সদরে ১৬ জন , মিরপুরে ২ জন , কুমারখালী ১৮ জন।

রাজবাড়ীতে করোনায় ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৬৬৬

0
Corona-Dro-29-p-2-compressed
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে এখন অবধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় মোট ৬৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ।

বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলার সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ ও ৬ জুলাই ১১৮ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাদের রিপোর্টের ফলাফল হাতে পেয়েছি। এদের মধ্যে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুনকরোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৩ জন , পাংশা উপজেলার ১০ জন , বালিয়াকান্দি উপজেলার ১ জন এবং গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা রোগী রয়েছেন। ।

তিনি আরও বলেন , এখন পর্যন্ত রাজবাড়ীতে ৬৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ২৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদের মধ্যে ৪৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৩৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্যকর্মীরা ২ মাসের বেতনের সমান বিশেষ সম্মানি পাবেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় যে সকল স্বাস্থ্যকর্মীরা নিজেদেরকে সরাসরি নিয়োজিত রেখেছেন, তাদের বিশেষ সম্মানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ সম্মানি হিসেবে স্বাস্থ্যকর্মীদের এককালীন দুই মাসের মূল বেতন প্রদান করা হবে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্ত জানানো হয়।

আরও দেখুনকরোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সরাসরি করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তারা এই বিশেষ সম্মানি পাওয়ার যোগ্য হবেন। এজন্য নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাবে। স্বাস্থ্যসেবা বিভাগ ওই তালিকা যাচাই করে টাকা ছাড় করার জন্য অর্থ বিভাগের সম্মতি নেবে বলে জানানো হয়।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম সচিব ডঃ মোহাম্মদ আবু ইউছুফ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এজন্য চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে নিয়মিত বেতনভাতার বাইরে এ ধরনের প্রণোদনামূলক বেতন বা ভাতা দেওয়ার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

২০২০ এর এশিয়া কাপ স্থগিত

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ইনস্টাগ্রামের এক ভিডিওতে বলেন এবার এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। তবে সে সময় অবদি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে তেমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সৌরভের মন্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় ক্রিকেট প্রেমীদের মাঝে। শেষ পর্যন্ত এশিয়া কাপ আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়ে এসিসিই।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজিত হচ্ছে না। ২০২১ সালে এটি আয়োজনের চেষ্টা করবে এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এশিয়া কাপ আয়োজনের কথা ছিল। কিন্তু ভ্রমণনিষেধাজ্ঞা, দেশে দেশে হোম কোয়ারেন্টিনের বিভিন্ন নিয়ম, মৌলিক স্বাস্থ্য ঝুঁকি ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মের মধ্যে এশিয়া কাপ আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর বাইরে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, কর্মকর্তা এবং পৃষ্ঠপোষকদের স্বাস্থ্য ঝুঁকিও একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এসব বিবেচনায় নিয়ে এসিসি ২০২০ সালের এশিয়া কাপ স্থগিত ঘোষণা করছে।

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...