শনিবার, মার্চ ২১, ২০২৬.
Home Blog Page 746

ঝিনাইদহের আমির বিনাচিকিৎসায় জীবনমৃত্যুর মুখোমুখি

0
হতদরিদ্র আমির হোসেন মন্ডল

ঝিনাইদহ প্রতিনিধি

হতদরিদ্র আমির হোসেন মন্ডলের একটি মাত্র ভ্যান সংসারে আয় রোজগারের সম্বল ছিল। নিজের অসুস্থতার কারণে বিক্রি করেছেন সেটি। তারপরও পূর্ণ চিকিৎসা নিতে পারছেন না তিনি।

চিকিৎসকরা বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে বলেছেন। কিন্তু হতদরিদ্র ভ্যান চালক আমির মন্ডলের তেমন কোন অর্থ না থাকার দরুন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। এমনকি অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে সোজা বাড়ি চলে গেছেন আমির মন্ডল।

ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের জোয়ারদার পাড়ার মৃত মফিজ উদ্দীন মন্ডলের ছেলে আমির হোসেন (৫৫) এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

হতদরিদ্র আমিরের সংসারে রয়েছে স্ত্রী’সহ তিন কন্যা। নিজের অসুস্থতার কারণে থমকে আছে সংসারের চাকা। ভ্যানটি বিক্রি করে দিয়ে পড়েছেন আরও বিপাকে। বেঁচে থাকার আর কোন নতুন আলোর দেখা মিলছে না তার।

আরও পড়ুন করোনা কালের ক্রীড়া অঙ্গণ

আমির মন্ডলের স্ত্রী সোনা ভানু বলেন, তার স্বামীর বুকের হাড় ক্ষয়ে যাচ্ছে। সাথে রয়েছে এ্যাজমা’র সমস্যা। বিগত ৭ বছর ধরে আমির এই রোগে ভুগছেন। অর্থ না থাকায় ভাল ভাবে নিজেকে চিকিৎসা করাতে ব্যার্থ হয়েছেন তিনি।

প্রতিবেশি বৈডাঙ্গার সেরেগুল হোসেন বলেন, ভ্যানচালক আমির হোসেন হতদরিদ্র পরিবারের মানুষ। ১০ দিন হাসপাতালে থাকার পর টাকা জোগাড় করতে পারেনি। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর অথবা ঢাকার ভাল কোন হাসপাতালে নিতে বলেছিলেন। কিন্তু তার চিকিৎসার কোন অর্থ নেই। ফলে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে হতাশায় পড়েছেন ভ্যান চালক আমির।

সমাজের বিত্তবানরা কেও আর্থিক সহায়তা করতে চাইলে আমির হোসেনের ছোট কন্যা জুলিয়ার ০১৯৫০৪১৪৮৮২ নাম্বারে যোগাযোগ বা বিকাশ করতে অনুরোধ করেন।

খোকসায় দুই মাদক বিক্রেতা আটক

0
madok-dro-29-p12-compressed
আটক মাদক বিক্রেতা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সিরাজুল ইসলাম এর নেত্রীতে পুলিশের একটি দল উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সেলিম রেজা ও নাজমূলকে আটক করে। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে হয়।

আরো দেখুন

করোনা কালের ক্রীড়া অঙ্গণ..দ্রোহ নিউজ Sports situation in corona…Droho News .

 

খোকসা থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের দলটি। অভিযানকারীরা মৃত চন্দর প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী সেলিম রেজা (২৫) ও আব্দুল বারেকের ছেলে নাজমুল (৩১) কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

করোনা জয়ী জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা

0
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘ ২২ দিন প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন।

সোমবার সকাল ১০ টায় অফিসে আসেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে দেখে অভিভূত হন। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৃনাল কান্তি দে’র নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন করোনা জয়ী জেলা প্রশাসক আসলাম হোসেনকে।

৬ জুন হঠাৎ অসুস্থ্য বোধ করায় তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তাঁর করোনা পজেটিভ আসে। এর পর থেকে শুরু হয় ঘাতক ব্যাধী করোনার সাথে যুদ্ধ। সে দিন থেকেই তিনি নিজ সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ শুরু করেন। ১১দিন এবং ১৪ দিনের মাথায় পর পর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাকে করোনমুক্ত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ( ফাইল ছবি)

বাসায় আইসোলেশনে থাকা অবস্থায়ও জেলা প্রশাসক ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে সহকর্মীদের সাথে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। কাজে যোগ দিয়ে করোনাজয়ী জেলা প্রশাসক আসলাম হোসেন করোনা জয়ের অনুভূতি প্রকাশে বলেন, এই যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে মহান আল্লাহর উপর ভরসা এবং কঠোর মনোবল শক্তি বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসকের পরামর্শ অনুসরণের পাশাপাশি ঘরোয়া মসলা জাতীয় উপাদানসহ গরম পানির উষ্ণতা গ্রহণ করলে সুফল পাওয়া যায়।

আরও পড়ুন বুড়িগঙ্গাতে লঞ্চডুবি, ১৭ জনের মৃতদেহ উদ্ধার

তিনি আরও বলেন, চিকিৎসার বাইরেও কিছু নিজস্ব চিকিৎসা আছে যেমন গরম পানির ভাপ নেওয়া, ফুসফুসের এক্সারসাইজ করা, রোদে থাকা, কিছু মসলা জাতীয় জিনিস দিয়ে গড়গড়া করা এরকম কিছু টোটকা চিকিৎসা আছে যা মেডিকেল সাইন্স সাপোর্ট না করলেও করোনা থেকে উপশম পেতে বেশ ফলপ্রসু বলে মনে হয়েছে। তবে দৃঢ় মনোবল বজায় রাখাটা অত্যন্ত জরুরী।

পদ্মার ভাঙনের মুখে রবীন্দ্র কুঠিবাড়িসহ কয়েকটি গ্রাম

0
distroy river

কুমারখালী প্রতিনিধি

বর্ষা মৌসুম শুরু হতে না হতেই, পদ্মা নদীর ভাঙ্গনের মুখে পড়েছে রবী ঠাকুরের কুঠিবাড়িসহ কুমারখালী উপজেলার বেশ কয়েকটি গ্রাম।

রবীন্দ্র কুঠিবাড়ী ও পার্শ্ববর্তী এলাকা সংরক্ষণের লক্ষ্যে পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প নামে প্রায় দুইশো কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয়েছিল চার কিলোমিটার এলাকা জুড়ে প্রতিরক্ষা বাঁধ। কিন্তু লাভ হয়নি তেমন কিছু, কুঠিবাড়ী এখনো রয়েছে ভাঙ্গনের ঝুঁকিতেই।

distroy river 2

সরেজমিনে গিয়ে দেখা গেছে,পদ্মা নদীর ভাঙ্গনের কারনে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় প্রায় দেড় কিলোমিটার অংশ ফাঁকা রেখেই নির্মান করা হয়েছে প্রতিরক্ষা বাঁধ। এবার বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির সংঙ্গে সংঙ্গে ভাঙ্গনের মুখে পড়েছে কোমরকান্দি এলাকা। দেখা গেছে এলাকার যে অংশ ফাঁকা রেখে প্রতিরক্ষা বাঁধ নির্মান করা হয়েছে, সেই ফাঁকা স্থানেই ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গন আতঙ্কে দিন পার করছে স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন জেলেদের বৈচিত্রময় জীবন

কোমরকান্দি গ্রামের প্রবীণ বাসিন্দা তজিমদ্দিন (৮০) বলেন, পদ্মা নদীর ভাঙ্গনের কারণে এই জীবনে বেশ কয়েকবার বসতবাড়ি স্থানান্তর করেছি। কিন্তু জীবনের এই শেষ সময়ে এসে নদী ভাঙ্গন নিয়ে খুবই আশঙ্কায় আছি।

স্থানীয় কলেজ শিক্ষক আরিফুজ্জামান বলেন, শুধু বর্ষা মৌসুম এলেই নদী ভাঙন নিয়ে দৌড়াদৌড়ি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শুষ্ক মৌসুমে এ বিষয়ে পরিকল্পনা সহ প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা।

তিনি আরও বলেন, এখানে রবীন্দ্র কুঠিবাড়ি সুরক্ষায় বৃহৎ একটি প্রকল্প বাস্তবায়ন করা হলেও কুঠিবাড়িটি অরক্ষিত রয়েই গেছে। আর এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাহ্উদ্দিন খান তারেক বলেন, নদী ভাঙন প্রতিরোধে জরুরীভিত্তিতে পদক্ষেপ নেয়া না হলে, অচিরেই শিলাইদহের কয়েকটি গ্রামের বসতবাড়িসহ ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিনের আশংকা সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান জানান, পদ্মার ভাঙ্গন এলাকা পরিদর্শন সহ ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয়ের পাশাপাশি ঝুকিপূর্ণ পরিবারগুলোকে প্রয়োজনে অন্যত্র সরিয়ে নিতে ইউনিয়ন পরিষদকে বলা হয়েছে।

আরও পড়ুন-বুড়িগঙ্গাতে লঞ্চডুবি, ১৭ জনের মৃতদেহ উদ্ধার

এদিকে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কুন্ডু বলেন, শিলাইদহের কোমরকান্দি এলাকা নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি। সেই সাথে ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।
পদ্মার ভাঙ্গন প্রতিরোধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।

বুড়িগঙ্গাতে লঞ্চডুবি, ১৭ জনের মৃতদেহ উদ্ধার

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় এ অব্দি নারী ও শিশুসহ কমপক্ষে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা।

সোমবার সকাল ৯টা ৩৩ মিনিটের দিকে ৭০ জন যাত্রী নিয়ে এম ভি গ্রিন ভাট নামের একটি দেড়তলা টেডি লঞ্চ, ঘাটে ভেড়ার সময় আরেকটি নৌযানের ধাক্কায় ডুবে যায় বলে সত্যতা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ফরাশগঞ্জ এলাকায় সোমবার সকালে লঞ্চডুবির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস সদস্যরা এবং উদ্ধার কাজ শুরু করেন।

উদ্ধারকাজে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, এখন পর্যন্ত উদ্ধার অভিযানে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকেই সাঁতার কেটে বুড়িগঙ্গা নদীর পাড়ে উঠতে সক্ষম হয়েছে। বর্তমানে উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে।

আরও দেখুন জেলেদের বৈচিত্রময় জীবন

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া বলেন, সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ জেলার কাঠপট্টি এলাকা থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে গ্রিন ভাট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, ডুবে যাওয়া গ্রিন ভাট লঞ্চটি উদ্ধার করার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ।

আরও পড়ুন  বিশ্বে করোনায় মৃত্যু ৫ লাখ

তিনি আরও বলেন, বেশিরভাগ যাত্রীই উপরে উঠতে সক্ষম হয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ অব্যাহত রেখেছে।

বিশ্বে করোনায় মৃত্যু ৫ লাখ

0
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। অপরদিকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, সোমবার সকাল অব্দি বৈশ্বিক এই মহামারী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ১৫ হাজার ৯১২ জন। এছাড়াও বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৫ লাখ ১ হাজার ২৩৩ জন। এর মধ্যেই বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

সারাবিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়ায়সহ আমেরিকার দুই মহাদেশে সংক্রমণ দ্রুত বাড়ছে। তবে ইউরোপকে লন্ডভন্ড করে দিয়ে করোনা কিছুটা স্থিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে।

এর মধ্যেও আশার আলো, এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও আছে স্থিতিশীল।

আরও দেখুন  করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু পর ছেলে আক্রান্ত

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমণ সংখ্যা এবং মৃত্যুর হার বেশি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪৮ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার মানুষের।

করোনায় সংক্রমনের দিকে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ১৩ লাখ ৪৪ হাজার মানুষ প্রাণঘাতী এই রোগে আক্রান্ত এবং অপরদিকে মারা গেছে ৫৭ হাজার ৬২২ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায় । দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ৩৩ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলক কম। সেখানে করোনায় মারা গেছে ৯ হাজার মানুষ।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে । ভারতে ৫ লাখ ২৮ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তের দিকে ভারত চতুর্থ স্থানে রয়েছে। তবে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। সোমবার অব্দি দেশটিতে করোনায় মারা গেছে ১৬ হাজার জন।

পাবনায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত

0
Corona-Dro-29-p-2-compressed
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

২৪ ঘন্টায় পাবনা জেলায় নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ১৬ জন আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা যায়।

নতুন আক্রান্তদের মধ্যে পাবনা সদরে ৭ জন, সুজানগরে ৫ জন, সাঁথিয়াতে ৩ জন ও ১ জন আটঘরিয়া উপজেলার বাসিন্দা। এ অব্দি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪৬ জনে।
পাবনা জেলার মধ্যে করোনা আক্রান্তের ২৬১ জন রোগী নিয়ে শীর্ষ অবস্থানে সদর উপজেলা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী ল্যাবে রবিবার পাবনার ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জন পজিটিভ রোগী শনাক্ত হয়।

আরও দেখুন জেলেদের বৈচিত্রময় জীবন

পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৪১ জন সুস্থ হয়েছেন। নতুন আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীতে বিপুল পরিমাণ মাদক ও টাকাসহ গ্রেফতার ২

0
Rajbari-Dro-29-p-1-compressed
আটককৃত আসামী (ফাইল ছবি দ্রোহ)

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ হাজার ৪শ পিস ইয়াবা ও নগদ ৪ লক্ষ ১৩ হাজার টাকাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবা সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামে অভিযান শেষে রাজবাড়ীর ডিবি পুলিশের ওসি ওমর শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কাশিমা গ্রামের মৃত মনির শেখের ছেলে মুকুল শেখ (৩৩) ও রশিদ মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৩)।

ওসি ওমর শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামে অভিযান চালিয়ে সাগর ও সবুজ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এরপর তাদের স্বীকারোক্তিতে রান্না ঘর, বারান্দা ও শোবার ঘর থেকে ৬ হাজার ৪শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মুল্য ১৯ লক্ষ বিশ হাজার টাকা এবং গ্রেপ্তার হওয়া দুই জনের বিরুদ্ধে একাধিক মাদক মামলার সাথে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন জেলেদের বৈচিত্রময় জীবন

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...