শুক্রবার, মার্চ ২০, ২০২৬.
Home Blog Page 766

কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভা রেড জোনে

0
kUSHTIA-DRO_Red-Zone

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার ৮টি ওর্য়াড, সদর উপজেলার একটি ইউনিয়ন এবং ভেড়ামারা পৌরসভার ৭ টি ওয়ার্ড এবং ২ টি ইউনিয়নকে রেড জোনের আওতায় নিয়ে আসা হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৪ দিনে করোনা রোগী শনাক্তের সংখ্যার ভিত্তিতে ওয়ার্ডগুলোকে তিন শ্রেনীতে ভাগ করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ডের মধ্যে কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড (থানাপাড়া ও কমলাপুর), ২ নং ওয়ার্ড (কুঠিপাড়া), ৫ নং ওয়ার্ড (চৌড়হাস, ফুলতলা), ৬ নং ওয়ার্ড (হাউজিং), ৭ নং ওয়ার্ড (কালিশংকরপুর), ১৬ নং ওয়ার্ড (বাড়াদী ও কমলাপুর), ১৮ নং ওয়ার্ড (মজমপুর ও উদিবাড়ী) এবং ২০ নং ওয়ার্ড (কুমারগাড়া ও চেঁচুয়া)। এছাড়াও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন রেড জোন ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ভেড়ামারা পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে ৭ টি ওয়ার্ড এবং দুটি ইউনিয়ন চাঁদগ্রাম ও বাহিরচর ইউনিয়নকে রোড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে এসব এলাকা রেড জোন হিসেবে বিবেচিত হবে বলে জানানো হয়েছে।

কুষ্টিয়া জেলায় রবিববার পর্যন্ত বহিরাগত বাদে ২২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ১৭১ এবং নারী রোগী ৫৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলায় ৯৫ জন। এছাড়াও দৌলতপুর উপজেলার ৩১ জন, ভেড়ামারায় ৩৫ জন, মিরপুরে ২০ জন, কুমারখালীতে ৩০ জন এবং খোকসা উপজেলায় ১৩ জন।

আরও পড়ুন

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা সোয়া চার লাখ

লা লীগে রিয়াল মাদ্রিদ ও এইবার ম্যাচ জিতেছে

0
real-madrid-dro-15-p-6-compressed
সংগৃহিত ছবি

লিটন জামান

দীর্ঘ তিন মাস পরে মাঠে নেমে জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়াল ৩-১ গোলে এইবার কে পরাজিত করেছে। রিয়ালের পক্ষে গোল করে জয়ে ভূমিকা রাখেন টমাস ক্রুস, সার্জিও রামোস ও মার্সেলো। এইবারের পক্ষে সান্তনা সূচক একমাত্র গোলটি করেন পি.বিগাস। লিগে রিয়ালের অবস্থান দুইয়ে।

রিয়াল মাদ্রিদ জিতলেও লিগের অন্য ম্যাচে জিততে পারি নেই অ্যাতলেতিকা মাদ্রিদ। আক্রমণ পাল্টা আক্রমণে পুরো ম্যাচয়েই জমজমাট লড়াই হয়েছে। ম্যাচটিও শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মধ্যে দিয়ে। ম্যাচটিতে অ্যাতলেতিকো রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেন ডিয়েগো কস্তা এবং অ্যাতলেতিকো বিলবাত্তের হয়ে গোলটি করেন আই.মুনিয়াইন।

আরও পড়ুন:

শচিনের মতই ওপেনার রোহিত শর্মা

কুমারখালীতে প্রেম প্রত্যাখিত হয়ে ছাত্রীর আত্মহত্যা

0
Kumarkhali-Dro-15-p-4-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রেমে প্রত্যাখিত হয়ে সোনিয়া খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার ভোরে উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন একই গ্রামের মৃত কালাম শেখের মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ তার শোবার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে।

এছাড়াও ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রেমে প্রত্যাখিত হয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন

আজ রাতে স্কুল ছাত্রীর বিয়ে!

মেহেরপুরে মানব পাঁচারকারী দলের এক সদস্য আটক

0
abdus-dro-15-p-3-compressed
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনীতে আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের এক সদস্য কে গ্রেফতার করেছে মেহেরপুর সিআইডি পুলিশের একটি দল। গ্রেফতারকৃত আসামী আব্দুস সামাদ আজাদ গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি একই উপজেলার ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকও।

সোমবার ভোরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেহেরপুর সিআইডির বিভাগের পরিদর্শক হাসান ইমাম বলেন, এক বিশ^স্ত সূত্রে সংবাদ পেয়ে ভোলাডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আব্দুস সামাদ আজাদকে তার শশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, সম্প্রতি লিবিয়ায় অবস্থান করা মানব পাঁচারকারী চক্র দ্বারা ২৬ জন বাংলাদেশীসহ ৩০ জনকে নির্মম ভাবে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশীকে জখম করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় তিনি বিভিন্ন উপায়ে মানব পাঁচার করে। ৬ জুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদের নামে একটি মানব পাঁচার আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:

১৯টি চোরাই মোবাইলসহ যশোরে আটক ২

১৯টি চোরাই মোবাইলসহ যশোরে আটক ২

0
Jessore-Dro-15-p-2-compressed
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোর জেলার ঝিকরগাছা থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ১৯টি চোরাই মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে ।

শনিবারের বিশেষ এ অভিযানে আটকৃতরা হলেন- উপজেলা সদরের কৃষ্ণনগরের কামাল হোসেন (২৭) ও রাজাপট্টির বাসিন্দা আল আবীর জোহা (২৬)।

সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, আটক হওয়া দুজন দীর্ঘ দিন ধরে অভিনব কৌশলে মোবাইল ও টাকা চুরি করে আসছে। পৌর সদরের কৃষ্ণনগরের মানুষ তাদের উৎপাতে অতিষ্ট।

সর্বশেষ ৬ জুন ব্রিটিশ আমেরিকান টোবাকোর ঝিকরগাছা বিক্রয় অফিস থেকে আটকৃতরা সাতটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটায়। তাদের নামে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এর সূত্র ধরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১৯টি মোবাইল ফোন উদ্ধার হয় বলে জানান তিনি।

আরও পড়ুন: 

চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবেক মেয়র কামরান আর নেই

0
Kamran-Dro-15-p-1 (2)-compressed
সাবেক মেয়র কামরান

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেট সিটি করর্পোরেশনের একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান আর নেই।

রবিবার দিনগত গভীর রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে বলে তার ছেলে ও ব্যক্তিগত সহকারী নিশ্চিত করেন। (ইন্নালিল্লাহি.. রাজিউন)।

সাবেক মেয়র কামরানের ছেলে ডাঃ আরমান আহমদ শিপলু তার পিতার মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার বাবা সাবেক মেয়রকে ঢাকায় আনার পর চিকিৎসকরা তাকে ‘প্লাজমা থেরাপি’ দিয়েছিলেন। সিএমএইচে এ চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৫ জুন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক মেয়র কামরানের শরীরে করোনা শনাক্ত হয়। প্রথমে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। গত ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবাহিনীর একটি বিমানে কামরানকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকরা তার দেহে করোনাজয়ী একজনের শরীর থেকে সংগৃহিত ‘এ’ পজেটিভ রক্তের প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে কামরানের শারীরিক অবস্থার একটু উন্নতি হয়।

রবিবার মধ্যরাতের পর থেকে কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়। করোনায় আক্রান্ত কামরান দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, হার্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

প্রয়াত মেয়র কামরানের স্ত্রী মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসমা কামরানও করোনা আক্রান্ত। গত ২৭ মে আসমা কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

আরও পড়ুন:

বনানী কবরস্থানে মায়ের পাশেই শায়িত হলেন নাসিম

সুইটের চিকিৎসায় ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’

0
jhinaidh-Dro-14-p-11-compressed

ঝিনাইদহ প্রতিনিধি

মানুষ মানুষের জন্য এই শ্লোগান হৃদয়ে ধারন করে “ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ” এগিয়ে এলো মৃত্যুপথযাত্রী এক যুবকের পাশে। ঝিনাইদহের যুবক মোর্শেদ বিন মাসুদ সুইটের (৩৫) চিকিৎসায় এগিয়ে এসেছে এই গ্রুপটি। দুই কিডনি হারিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা যুবক এবার হয়তো নতুন জীবনের স্বপ্ন দেখবে।

ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের কর্মকর্তারা রবিবার পাগলাকানাই সড়কের ব্যাপারীপাড়ায় অসুস্থ যুবকের বাড়ি যেয়ে গ্রুপের পক্ষ থেকে ত্রিশ হাজার টাকা প্রদান করেন। সুইটের চিকিৎসা সহায়তার অর্থ এই গ্রুপের দেশী বিদেশী সদস্যরা দিয়েছেন।

অর্থ বিতরণ অনুষ্ঠানে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সভাপতি সাংবাদিক আসিফ কাজল, সাইফুল ইসলাম লিকু, মাসুদ রানা, সাব্বির আহম্মেদ জুয়েল, সাইদুল ইসলাম টিটো, মনিরা আক্তার, ফিরোজা জামান আলো, মোহাম্মদ আলী, শাহানাজ পারভিন, তারেক মাহমুদ জয়, আরিফা ইসলাম লিম্পা, মনিরুজ্জামান ও মাহমুদ সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

আমেরিকা থেকে ভার্চুয়াল লাইভে সরাসরি এই অর্থ বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন গ্রুপ ক্রিয়েটর ও সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু। তিনি সুইটের জীবন বাঁচাতে সাধ্য মতো সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

মোর্শেদ বিন মাসুদ ওরফে সুইট বলেন, গত সাত বছর ধরে তিনি কিডনি রোগে ভুগছেন। চিকিৎসায় তার সহায় সম্বল শেষ হয়ে গেছে এ পর্যন্ত তার চিকিৎসায় ব্যায় হয়েছে প্রায় ৩২ লাখ টাকা। তাও সুস্থতা পাননি তিনি। বর্তমানে দুই কিডনি বিকল হয়ে গেছে। চিকিৎসকরা দুই মাসের মধ্যে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ বাদেও অসুস্থ যুবকের চিকিৎসায় ফেসবুক ভিত্তিক সংগঠন হিব্বি গ্রুপ, বোকা সংঘ, মানবতার ফেরিওয়ালা, হিলফুল ফুজুল, মাদার তেরেসা ব্লাড ব্যাংক, করোনা সেচ্ছাসেবক ঝিনাইদহ, নবগঙ্গা রক্ষা পরিষদ, ঝিনুকদহ ভাষা পরিষদ, মর্ণিংবেল একাডেমি, ঘাসফুল সেচ্ছাসেবী সংগঠন, সততা ফাউন্ডেশন, ঝিনাইদহের ঐতিহ্য, কাঞ্চননগর ৯৮ ব্যাচ ও র‌্যাচ ৯৯সহ দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে ব্যক্তিগত ভাবেও সুইটের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসছেন।

তার চিকিৎসায় প্রয়োজন ৮/৯ লাখ টাকা। গত এক সপ্তায় দুই লাখের উপরে টাকা সংগ্রহ হয়েছে। সমাজের দানশীল ও বিত্তবানরা এভাবে সাড়া দিলে দুই সন্তানের জনক সুইট আবারও নতুন জীবনে পৃথিবীর বুকে বেঁচে থাকবে।

আরও পড়ুন:

এগিয়ে চলেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কর্মসূচি ”অদম্য পাঠশালা”

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সম্ভাবনা

0
Education-Dro-14-p-14-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে আরও একদফা ছুটি বাড়ানোর সম্ভবনা দেখা দিয়েছে। ৩০ জুন অব্দি এ ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয় সূত্র।

দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সাত দফায় ছুটি বাড়িয়ে শেষবার ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

তবে অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনে ভার্চুয়ালে ক্লাস কার্যক্রম শুরু করেছে। বর্তমানে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন প্রায় হাজার তিনেক মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

নতুন করে ছুটি বৃদ্ধি করার মন্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হচ্ছে।

আরও পড়ুন: 

বাংলা ভাষা চর্চার অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু

রাজবাড়ীতে সড়ক দূঘর্টনায় শিশুসহ নিহত ৪

0
Rajbari-Dro-14-p-1

রাজবাড়ি প্রতিনিধি

সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দূঘর্টনায় একই পরিবারের তিনজন সহ নিহত হয়েছে মোট চারজন । নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয়রা বলেন, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার খানখানাপুর বড় ব্রিজ অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় এবং পরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিন আরোহী ও ট্রাক চালক মারা যায় । ট্রাকের হেলপার ও দুই রিক্সাচালক গুরুতর আহত হয় । খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: 

চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
cha-dro-14-p-112-compressed
সংগৃহিত ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার সিয়াসেরদিয়া গ্রামের আকমল (৪৩) ও সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের লিয়াকত আলী (৫৭)।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সদর উপজেলা সুবদিয়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে মাদকসহ ওই দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। পরে তাদের তল্লাসী করে ৫১ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল সেট, ০৩ টি সীম কার্ড এবং নগদ ১৮হাজার ২০০শ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪ (গ) ধারার মামলা করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের কারা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...