শুক্রবার, মার্চ ২০, ২০২৬.
Home Blog Page 81

কালের বিবর্তনে হারিয়েছে শীল্ড – কাপ

0

শীল্ড ও কাপের আকার আকৃতিই ফুটবল ম্যাচের বড়ত্ব প্রমানের মাপকাঠি ছিল। ৫৮ ইঞ্চি ও ৪৮ ইঞ্চি উচু এই শীল্ড-কাপের বিশেষ পরিচিতি ছিল পশ্চিম জনপদের কয়েকটি জেলার ফুটবল প্রেমিদের কাছে। কেটিএসএ নামের একটি ফুটবল আয়োজক সংস্থা ১৯৬১ সালে পাকিস্থানের করাচি থেকে এটি (শীল্ড-কাপটি)তৈরী করে আনে। ৯০ সাল পর্যন্ত দেশ সেরা ফুটবল দল ও খেলোয়াররা এই শীল্ড কাপে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছেন। নিদ্রিষ্ট সময়ের পর প্রাইজমানি দিয়ে চাম্পিয়ন ও রানার্স আপ দলের কাছ থেকে শীল্ড কাপটি ফেরত নেওয়া হতো। গোল্ডকাপ প্রচলনের পর স্মৃতিকাতর শীল্ড কাপটি অযতেœ অবহেলায় পরে আছে কুষ্টিয়ার খোকসা যুবসংঘ ও পাঠাগারের ভবনের বারান্দায়। বৃহস্পতিবার দুপুরে ছবিটি তোলা।

আরও পড়ুন – খোকসা যুব সংঘের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরও পড়ুন – দৌলতপুরে এক পরিবারের ৪ জনের পাশাপশি কবর হলো

দৌলতপুরে এক পরিবারের ৪ জনের পাশাপশি কবর হলো

0

কুষ্টিয়া প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আটজন নিহত হন। নিহত আটজনের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রামের একই পরিবারের পাঁচজন ও গাড়িচালক। নিহত অপর দুইজন তাদের স্বজন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে দৌলতপুরের ধর্মদহ ফরাজীপাড়া গোরস্থানে একই পরিবারের চারজনের মরদেহ একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। জানাজায় গ্রামের হাজারো মুসল্লি অংশ নেন।

দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলামের দুই ছেলে সোহান ও সাগর সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা দশটার দিকে গ্রামের বাড়িতে এসে পৌঁছানোর পর দুপুর ২টার দিকে একসঙ্গে পরিবারের চারজনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), তার ভাই শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন আন্না (৫৫),তার ভাই মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন আনু (৫০), নিহত জাহিদুলের বোন প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাহাব হোসেন (৩৫), মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানারা (৭৫) এবং মেয়ে সীমা খাতুন (৩৫)।

নিহতরা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় তাদের সকলের মুত্যু হয়।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যু খবর পেয়ে স্বজনরা ও স্থানীয়রা ছুটে আসেন নিহতদের বাড়িতে। একসঙ্গে এত জনের মৃত্যুর ঘটনায় সবাই যেন বাকরুদ্ধ। তাদের এমন করুণ মৃত্যুতে কিছুতেই থামছে না শোকার্ত স্বজনদের আহাজারি।

নিহত জাহিদুল, তার স্ত্রী সেলিনা খাতুন, ভাইয়ের স্ত্রী আন্না ও আনুর মরদেহ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে পৌঁছায়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, স্বজন ও স্থানীয়দের শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তাদের মরদেহ দেখতে আশপাশের এলাকার হাজার হাজার মানুষ ছুটে আসেন। এরপর বৃহস্পতিবার একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়।

একই গ্রামের বাসিন্দা ও নিহত গাড়িচালক সাহাবের মরদেহও বুধবার রাতে ধর্মদহ গ্রামে পৌঁছায়। এরপর স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে জাহিদুল ইসলামের বোন ও পার্শ্ববর্তী গ্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), জাহিদুলের শ্বাশুড়ি ও শ্যালিকা অর্থাৎ মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানারা (৭৫) এবং মেয়ে সীমা খাতুনের (৩৫) মরদেহ তাদের নিজনিজ গ্রামে আনা হয় বুধবার রাতে। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহত জাহিদুলের চাচাতো ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানারুল ইসলাম বলেন, বুধবার সকাল ৭টার দিকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন সবাই। জাহিদুলের ছেলে সোহানের অসুস্থ স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন তারা। এ সময় ট্রাকের ধাক্কায় আটজন মারা গেছেন। ধর্মদহ গ্রামের পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে একজন মাইক্রোবাসের চালক। বাকি চারজন একই পরিবারের সদস্য। এছাড়াও নিহত জাহিদুলের বোন প্রাগপুর গ্রামের ইতি, গাংনীর বসতবাড়িয়া গ্রামের জাহিদুলের শাশুড়ি ও শ্যালিকা মারা গেছেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একসঙ্গে একই পাড়ায় পাশাপাশি তিনটি বাড়ির চারজনের মৃত্যু এমন মর্মান্তিক দৃশ্য আগে কখনো দেখেননি বলে জানান ধর্মদহ ফরাজি পাড়ার গৃহবধূ রোমানা খাতুন।

আরও পড়ুন – খোকসা যুব সংঘের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একই পরিবারের সদস্য এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা একসাথে মৃত্যুবরণ করেছেন। আমার ইউনিয়নে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।”

আরও পড়ুন – পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

খোকসা যুব সংঘের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

ক্রীড়া সংগঠন খোকসা যুব সংঘ ও পাঠাগারের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের ক্রীড়া সংগঠনের নিজস্ব ভবনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সংগঠনের সভাকক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাত আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার দোস্তদার হোসেন প্রমুখ কর্মকর্তারা আলোচনায় অংশ গ্রহন করেন। প্রতিষ্ঠানের সভাপতি মোহা: আশরাফুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন খোকসা যুব সংঘের সাধারণ সম্পাদক নাফিস আহমেদ রাজু।

আরও পড়ুন – পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

১৯৮৭ সাল থেকে গত ৪৭ বছর ধরে উপজেলা সদরের প্রাণ কেন্দ্রের এই ক্রীড়া সংগঠনটি উপজেলা পর্যায়ে ক্রীড়াবিদদের পৃষ্টপোষকতা করে আসছে। সেচ্ছায় রক্ত দানকারী সংগঠন হিসেবে ঢাকা ও খুলনা বিভাগে একাধিকবার শ্রেষ্ট প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করেছে। সংস্থান একাধিক সদস্য দেশের জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের সফলতার জন্য অবদান রেখে চলেছেন।

আরও পড়ুন – খোকসায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া অনুষ্ঠিত

পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাড়ির উঠানে কাঠের চৌকি। তার উপরে লাল চাঁদরে ঢাকা রয়েছে সরকারি চাকুরিজীবি জাহিদুল ইসলাম ( ৪৫) ও তার ছেলে জিহাদের (৯) মরদেহ। সেখানে আহাজারি করছেন শিলু খাতুন। তাদের ঘিরে রয়েছেন উৎসুক জনতা ও স্বজনরা। তারা শিলুকে শান্তনা দিচ্ছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের স্কুলপাড়ায় এমন হৃদয়বেদারক দৃশ্য চোখে পড়ে। এর আগে বিকাল ৪টার দিকে মরা কালিগঙ্গা নদী থেকে জাহিদুল ও জিহাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

জাহিদুল ওই এলাকার রফি মন্ডলের ছেলে ও কুষ্টিয়া পল্লী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ের কর্মচারী এবং তার ছেলে জিহাদ জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহিদুল সরকারি চাকুরির পাশাপাশি চাষাবাদ করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন জাহিদুল। পাট জাগ দেওয়া শেষে দুপুর আড়াইটার দিকে ছেলেকে কাঁদে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। হঠাৎ জাহিদুল পানিতে ডুবে যায়। এরপর ছেলে জিহাদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। বিষয়টি নদীর তীরে থাকা স্থানীয় ফয়জুল হক (৬৫) টের পেয়ে স্থানীয়দের খবর দেন।

পরে এলাকাবাসী প্রায় দেড়ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একই স্থান থেকে তার বাবা জাহিদুলের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন, পাট জাগ দেওয়া শেষে জাহিদুল তার ছেলেকে কাঁদে নিয়ে ফিরছিল। হঠাৎ প্রথমে বাবা এবং পরে ছেলে পানিতে ডুবে যায়। ডুবতে দেখে দ্রæত স্থানীয়দের খবর দিই।

নিহত জাহিদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, বাড়িতে খাচ্ছিলাম। খবর পেয়ে দ্রæত নদীতে গিয়ে দেখি শত শত মানুষ। সবাই উদ্ধারের চেষ্টা করছে। পরে ৪টার দিকে বাপ বেটার মরদেহ পাওয়া যায়। তার ভাষ্য, পাট জাগ দেওয়ার জন্য জাহিদুল ছুটিতে ছিল আজ। বাপ বেটা দুজনেই সাঁতার জানত।

নদীতে ডুবে বাপ বেটার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে বলে জানিয়েছেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, নদীতে পাট জাগ দিতে গিয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা পৌছানোর আগেই গ্রামবাসী লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন – খোকসায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া অনুষ্ঠিত

কুমারখালী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন খাঁন বলেন, পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যুর খবর প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

আরনও পড়ুন – উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

খোকসায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রæত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা খোকসা উপজেলা বিএনপির উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্বরে দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা শরীফ।

আরও পড়ুন – উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

আলোচনা সভা শেষে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন – শিক্ষাপ্রতিষ্ঠানের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আরও পড়ুন – শিক্ষাপ্রতিষ্ঠানের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

এছাড়া আহত-নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়া প্রেসক্লাবে বিএনপির অভিযোগ বক্স স্থাপন

শিক্ষাপ্রতিষ্ঠানের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানে উপর প্রশিক্ষন বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।

প্রধান উপদেষ্টা আহতদের দ্রæত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন।

আরও পড়ুন – কুষ্টিয়া প্রেসক্লাবে বিএনপির অভিযোগ বক্স স্থাপন

সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও বার্তায় উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন –  উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতদের তালিকা দিল আইএসপিআর

কুষ্টিয়া প্রেসক্লাবে বিএনপির অভিযোগ বক্স স্থাপন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে চাঁদাবাজী-সন্ত্রাস প্রতিরোধে জেলা বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুর একটার দিকে অভিযোগ বক্স উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এর আগে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতারা।

মতবিনিময়কালে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ যে কোন ধরনের অপকর্মের অভিযোগ এই বক্সে দেয়া যাবে। যে সকল ব্যক্তি অভিযোগ করবেন তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। একইসাথে অভিযোগ গুলো গুরত্বের সাথে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। নির্ভয়ে নিশ্চিন্তে নির্দ্বিধায় যেকোনো ব্যক্তি অভিযোগ বক্সে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেন। বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ করলে আমাদেরকে জানাবেন বা অভিযোগ বক্সে সুনির্দিষ্ট অভিযোগ দিবেন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করবো। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। যেকোনো অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য কুষ্টিয়াবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

এসময় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ জানান, বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ দুর্নীতি ও অপরাধ করে তাহলে তাদের অপকর্মের অভিযোগ গুলো আমাদেরকে জানাবেন। আমরা খোঁজ খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। তবে ভালোভাবে অনুসন্ধান না করে হুটহাট কোনো ব্যক্তি বা নেতাকর্মীর বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিৎ। চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ যে কোন ধরনের অপকর্মের অভিযোগ কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে স্থাপিত বক্সে জমা দিতে পারেন। বিএনপির নেতাকর্মীরা যদি অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নিরাপদ কুষ্টিয়া গড়তে সবাই সহযোগিতা করুন। নির্ভয়ে নিশ্চিন্তে অভিযোগ বক্সে সুনির্দিষ্ট অভিযোগ জমা দিন।

আরও পড়ুন – উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতদের তালিকা দিল আইএসপিআর

মত বিনিময় সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সহ সভাপতি নুরুন্নবী বাবু, সাবেক সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান লাকী, ট্রেজারার এম.লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, নির্বাহী সদস্য নুরুল কাদেরসহ কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন  – মানবপাচার ও প্রতারণার অভিযোগ ৭ বিয়ে করা রবিজুল গ্রেপ্তার

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতদের তালিকা দিল আইএসপিআর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।

সোমবার বিকাল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২; উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফটি-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছেন, এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।

আরও পড়ুন – মানবপাচার ও প্রতারণার অভিযোগ ৭ বিয়ে করা রবিজুল গ্রেপ্তার

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন – ন্যায্য মুজরী পায়না শিশু শ্রমিকরা

মানবপাচার ও প্রতারণার অভিযোগ ৭ বিয়ে করা রবিজুল গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভালো বেতনে আরামের চাকরির প্রলোভন দিয়ে আর্থিক প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মানবপাচার ও আর্থিক প্রতারণার বেশ কয়েকটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

রবিজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আয়নাল মন্ডলের ছেলে। ৭জন নারীকে বিয়ে করা ও একসাথে ঘর-সংসার করায় রবিজুল ব্যাপক আলোচিত-সমালোচিত মুখ৷
তিনি ১৫ বছর লিবিয়াতে ছিলেন।

পুলিশ জানায়, রবিজুল মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ীসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে লিবিয়ায় ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাঠিয়ে তাদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিদেশে পাঠানোর নামে প্রতারণার শিকার বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ ও মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিজুলের এমন প্রলোভনে পড়ে লিবিয়ায় যান কুষ্টিয়ার তানজির শেখ (২২)। এরপর লিবিয়ার মানবপাচার চক্রের কাছে তাকে বিক্রি করে দেন রবিজুল। লিবিয়ায় মানবপাচার চক্রের টর্চার সেলে দীর্ঘ নয় মাস বন্দী করে রাখা হয় তাকে। নয় মাস সেখানে অমানবিক নির্যাতন করা হয়। ঠিক মতো খেতে দেওয়া হতো না। বেঁধে রাখতো, তিনবেলা লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হতো। বিবস্ত্র করে বেধড়ক মারপিটের ভিডিও পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হতো। অবশেষে মুক্তিপণ নিয়ে তানজিরকে ছেড়ে দিয়েছে মানবপাচারকারী চক্র। ৯ জুলাই দেশে ফিরেছেন তানজির শেখ।

তানজির কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের জগতী স্টেশন বাজার এলাকার সিরাজ শেখের ছেলে। আড়াই বছর আগে কুষ্টিয়ার রবিজুল দালালের মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় লিবিয়ায় গিয়েছিলেন তিনি। ভুক্তভোগী পরিবারের কাছে থেকে দফায় দফায় ৩৪ লাখ টাকা নিয়েছে রবিজুল। সেসব টাকা ফেরত ও রবিজুলের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

রবিজুলের খপ্পরে পড়ে নির্যাতনের শিকার ভুক্তভোগী যুবক তানজিরের ওপর চালানো নির্মম নৃশংস নির্যাতনের ঘটনা নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর তাকে আইনের আওতায় আনতে মাঠে নামে পুলিশ। অবশেষে গ্রেপ্তার হন রবিজুল।

এই চক্র সম্পর্কে তানজির আরও বলেন, লিবিয়ার ওই মাফিয়া চক্রে ১৫-২০ জন সদস্য রয়েছে। তাদের মধ্যে ৫-৭ জন লিবিয়ার নাগরিক। প্রধান মাফিয়া লিবিয়ার আলী। উনি ওসামার ভাগ্নে বলে পরিচিত। মাফিয়া চক্রের সাথে বাংলাদেশের বেশ কয়েকজন যুক্ত আছে। তাদের বাসা মাদারীপুর, সিলেট ও শরীয়তপুর। তাদের মধ্যে একজনের নাম পিচ্চি সোহেল, তার বাড়ি মাদারীপুর আর কুষ্টিয়ার রবিজুল।

তানজিরের বাবা সিরাজ শেখ বলেন, ভালো চাকরি ও ভালো বেতনের প্রলোভন দিয়ে আমার ছেলেকে লিবিয়ায় পাঠায় রবিজুল। তার সাথে ১১ লাখ টাকায় চুক্তি ছিল। প্রথমে ৫ লাখ টাকা দিই, এরপর আমার ছেলেকে লিবিয়াই পাঠিয়ে দেয়। এরপর বাকি ৬ লাখ টাকা পরিশোধ করি। এরপর ইতালি পাঠানোর কথা বলে আমার ছেলেকে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়। ছেলে বন্দি থাকা অবস্থায় রবিজুল আরও ২৫ লাখ টাকা দাবি করে। এর কিছুদিন পর রবিজুল বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে যায়। এরপর নলখোলা গ্রামের আলামিন নামে একজন আমাদের সাথে যোগাযোগ করে এবং আমার ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করবে বলে প্রলোভন দেয়। সে ১৮ লাখ ৩০ হাজার টাকা নেয়। এতে কোনো কাজই হয়নি। এরপরে মাফিয়াদের পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমি আমার ছেলেকে ছাড়িয়ে এনেছি। রবিজুল ও আলামিনের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। একই সাথে আমি আমার টাকা ফেরত পেতে চাই।

আরও পড়ুন – ন্যায্য মুজরী পায়না শিশু শ্রমিকরা

নির্যাতনের শিকার তানজিরের মা চম্পা খাতুন বলেন, রবিজুল দালাল প্রলোভন দিয়ে আমার ছেলেকে বিদেশে পাঠায়। এরপর তাকে মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়া হয়। মাফিয়ারা মুক্তিপণের দাবিতে আমার ছেলেকে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে, মারপিট করেছে। আমার ছেলে মরা মানুষের সাথে শুয়ে ছিল। রবিজুল আমাদের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করেছে।

আরও পড়ুন – খোকসায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...