শুক্রবার, মার্চ ২০, ২০২৬.
Home Blog Page 82

ন্যায্য মুজরী পায়না শিশু শ্রমিকরা

0

কৃষিতে খন্ডকালীন শিশু শ্রমিকের সংখ্যা আশঙ্খা জনক হারে বেড়েছে। কিন্তু এসব শ্রমিক তার ন্যায্য মুজরী পায় না। সারাদিন জলাশয়ের পানিতে বুক পর্যন্ত ডুবিয়ে বড়দের সাথে সমান তালে তারাও পাট ধোয়ার কাজ করে। একজন পূর্ণ বয়স্ক শ্রমিককে প্রাত্যহিক ৮শ টাকা মুজরি দেওয়া হয়। কিন্তু একজন শিশু শ্রমিকের মুজরী হয় কাজের উপর (পাটের হাতা গুনে)। এক হাতা পাট ধুয়ে দিলে কৃষক তাকে দেয় এক টাকা ৫০ পয়সা। সাড়া দিনে দেড়শো হাতা পাট ধুলে তাকে দেওয়া হয় ৪৫০ টাকা। এক বিলে ১৬ জন শ্রমিকের মধ্যে ১২ জনই ছিলো শিশু শ্রমিক। তারা সবাই ৭ম শ্রেণিতে পড়া লেখা করে। কুষ্টিয়ার খোকসার মালিগ্রাম বিল থেকে রবিবার দুপুরে ছবি গুলো তোলা।

আরও পড়ুন – খোকসায় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক

আরও পড়ুন – খোকসায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি

খোকসায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বিয়ের আগের রাতে কণের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। কনেসহ ৫ নারীর আত্মীয়ের সব গহনা ও বিয়ে খরচের টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

শরিবার দিনগত গভীর রাতে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বিধান রায়ের বড় মেয়ে সাথি রানীর বিয়ের আগের রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জন ডাকাতরা বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদতিক বাতি নিভিয়ে দিয়ে ডাকাতি শুরু করে। প্রায় এক ঘন্টা ধরে ডাকাতরা সর ঘরে তল্লাসী চালায়। ডাকাতরা বিয়ের কনের নাকের নাক ফুল, গলার মালা, হাতের কাকনসহ প্রায় তিন ভড়ি সোনার গহনা নিয়ে যায়। এ ছাড়া বিয়ে উপলক্ষে আসা নারী আত্মীয়দের চার জনের প্রায় ৪ ভড়ি সোনার গহনা ও বিয়ে খরচের নগদ প্রায় ৫০/৬০ হাজার টাকাও নিয়ে যায়। রাতেই থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল।

ভুক্ত ভোগী বিধান রায় জানান, রাত ২টার পর হঠাৎ বাড়ির আলোকসজ্জার আলো নিভে যায়। তিনি বাড়ির উঠানে নেমে আসেন। এ সময় বিয়ের প্যান্ডেলের কাপড়ের আড়াল থেকে ৫/৬ জন লোক এসে আকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তার চোখ ও হাত বেঁধে ফেলে। স্ত্রীসহ পরিবারের লোকদের ডাকে তুলতে বাধ্য করে। এর পর অতিথি ও বাড়ির নারীদের মারপিট শুরু করে। ঘরে ঘরে তল্লাসি চালিয়ে মেয়ের বিয়ের গহনাসহ আত্মীয়দের কয়েক ভরি সোনার গহনা খুলেনেয়। প্রায় ১ ঘন্টা পর ডাকাত ঘর তল্লাসী বন্ধ করে। এ সময় তার স্ত্রী ঘর থেকে বেডিয়ে এসে তার হাত মুখ চোখের বাঁধন খুলেদেয়।

তিনি আরও জানান, ডাকাতদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ও মচিরা ধরা কয়েকটি বন্দুক ছিল। তারা তাকে বারবার “ফুটিয়ে দেব বলে” হুমকী দিয়েছেন। ডাকাতরা মেয়ের গহনা, বিয়ে খরচের টাকা তো নিয়েছে আত্মীয়দের ৫/৬ লাখ টাকার গহনা নিয়ে গেছে। তাকেসহ বাড়ির নারীদের মারপিট করেছে।

বিয়ের পাত্রীর মা লিপি রানী রায় জানান, দুই মেয়েকে নিয়ে তিনি একটি ঘরে শুয়েছিলেন। স্বামী বিধান রায় ছিলেন ঘরের বারান্দায়। ডাকতরা তার স্বামীকে আটকে মারপিট শুরু করলে তিনি ঘরের দরজা খুলে উঠানে নেমে আসেন। ডাকাতরা বিয়ের আসর খরচের টাকাও নিয়ে গেছে। বিয়ের কন্যার নাক ফুলটিও রেখে যায়নি।

লিপি রানী বলেন, ডাকাতির ঘটনার পর তার পুরো পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। এর মধ্যেও মেয়ের বিয়ের আয়োজন চলছে। পরিবারের বড় মেয়ের বিয়ের আনন্দ বিষাদে ভরে উঠেছে।

প্রতিবেশী শিপ্রা রানী জানান, বিয়ের রাগের রাতে বর যাত্রী ও নিমন্ত্রিতদের জন্য তার বাড়িতে রান্না চলছিল। গভীর রাতে হঠাৎ তার বাড়ির আলোও নিভিয়ে দেয় ডাকতরা। এর কিছু সময় পর গৃহকর্তা বিধান রায়ের চিৎকারে তারা এগিয়ে আসেন। ততক্ষনে ১০/১২ জন ডাকাত দুই দলে বিভক্ত হয়ে গ্রামের পূর্ব দিকে চলে যায়।

ডাকাতির হামলার শিকার বিয়ের কন্যা সাথি রায় উপজেলা সদরের আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। রবিবার দিনগত রাতে একই উপজেলার জানিপুর ইউনিয়নের চর দশকাহুনিয়া গ্রামের স্কুল শিক্ষক সমীর বিশ্বাসের সাথে তার বিয়ে হবে। তার আগেই ডাকাতরা নিয়ে গেলো সব।

আরও পড়ুন – খোকসায় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, তিনি নিজে রাতেই ঘটনা স্থলে গিয়েছিলেন। ওনারা মেয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে থানায় আসতে চেয়েছেন। এ ছাড়া নিরাপত্তা রক্ষায় ঘটনা স্থলে পুলিশ রয়েছে। বিয়ের অনুষ্ঠানেও পুলিশ থাকবে।

আরও পড়ুন – খোকসায় কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

খোকসায় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাককে আটক করেছে।

খোকসা থানা পুলিশের হোয়াটস আ্যাপ সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে খোকসা জানিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক (৬৩) কে আটক করা হয়। তিনি ৮ নং জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের মৃত ইয়াছিন প্রামানিকের ছেলে।

আরও পড়ুন – খোকসায় কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

তাকে খোকসা থানায় ২৪ মে দায়েরকৃত ১০ নম্বর মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – আগামীর লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

খোকসায় কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মমতাজ আজাহার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোমসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সর্দার মনিরুজ্জামান কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্ল, আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র প্রমুখ।

আরও পড়ুন – আগামীর লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

অনুষ্ঠানটি সঞ্চালনা কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক হৃদয় স্বজন ও ইফতেখার মাশরুর গালিব।

আরও পড়ুন – কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যূত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ

আগামীর লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত আগামীতে সরকার গঠন করলে দলের কোনো এমপি-মন্ত্রী সরকারি উপহার নেবেন না। তারা ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না। নিজ হাতে টাকা চালাচালি করবেন না।

তিনি বলেন, একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আগামীতে বাংলাদেশে আরেকটা লড়াই হবে। সেটি হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির মূলোৎপাটনের জন্য আমরা যা দরকার করব। এতেও আমরা বিজয়ী হবো।

শনিবার রাজধানী ঢাকায় জামায়াত আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘আমি গভীর পরিতাপের সঙ্গে জানাচ্ছি, আজকের এই সমাবেশ আয়োজন করতে গিয়ে তিনজন ভাই নিহত হয়েছেন। তারা এই সমাবেশে এসে একজন অসুস্থ হয়ে মারা গিয়েছেন। আল্লাহ তাদের কবুল করুন। আবু সাঈদরা যদি বুক পেতে না দিতো তাহলে আজও অনেকে তাদের জীবন হারাতো।’

তিনি আরও বলেন, যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা পাওয়া, তাদের যেন তুচ্ছতাচ্ছিল্য না করা হয়। শিশু রাজনীতিবিদ বলে যেন অবজ্ঞা না করা হয়। অন্য কোনো দলকে অবজ্ঞা যেন না করা হয়। অরাজনৈতিক ভাষায় যেন কথা না বলা হয়। যারা পারবে না, বুঝবেন তাদের মনে ফ্যাসিবাদ ভর করেছে। জাতীয় ঐক্যের বীজতলা আমরা তৈরি করব।

এই বক্তব্য প্রদানকালে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এর কিছুক্ষণ পরই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলে জানান তিনি। এরপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করলে আবারও অসুস্থ হয়ে পড়েন। জামায়াতের স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও তিনি বাধা দেন। অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

স্টেজের মেঝেতে বসেই জামায়াত আমির বলেন, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের যদি সুযোগ দেন তাহলে মালিক হবো না, সেবক হবো। আমরা নির্দেশনা দিচ্ছি, জামায়াত থেকে আগামীতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার গ্রহণ করবেন না। তারা ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না। নিজ হাতে টাকা চালাচালি করবেন না।

আরও পড়ুন – কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যূত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ

জুলাই আন্দোলনে শহীদ হতে না পারাটা তার দুর্ভাগ্য উল্লেখ করে জামায়াত আমির বলেন, আপনাদের দোয়া চাই, ইনসাফের পক্ষে যে লড়াই হবে, আগামীতে যে আন্দোলন হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন।

আরও পড়ুন – ইবি শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যুরহস্য উন্মোচনে তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যূত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাই গণঅভ্যূত্থান শহিদদের স্মরণে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ¢’ চত্বরে এই ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ।

কর্মসূচির শুরুতে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনে শহীদ ১৫ জন সাহসী সন্তানের স্মরণে ১৫টি গাছের চারা রোপণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। প্রতিটি গাছে শহীদের নামের ফলক যুক্ত করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ জামান, এনডিসি জাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া মাসুমা, কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল আলম, কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেন, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহসহ কুষ্টিয়া জেলা বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা,২৪’র জুলাই আন্দোলনে অংশগ্রহনকারী যোদ্ধা, আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

গাছের চারা রোপন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের শহীদদের ত্যাগ জাতির ইতিহাসে অনন্তকাল উজ্জ্বল হয়ে থাকবে। তাঁদের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি, এটি একটি প্রতীকী পদক্ষেপ।

আরও পড়ুন – ইবি শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যুরহস্য উন্মোচনে তদন্ত কমিটি গঠন

একটি গাছ যেমন দীর্ঘদিন ধরে বেঁচে থাকে, ঠিক তেমনি শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনায় চিরভাসমান থাকবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও শহীদদের স্মরণ এই দুই মহান উদ্দেশ্যকে একত্রে ধারণ করেই এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এ সময় তিনি বৃক্ষরোপণের পরিবেশগত গুরুত্ব এবং শহীদদের স্মৃতিকে ধারণ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

আরও পড়ুন – গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকি ম্যারাথন অনুষ্ঠিত

ইবি শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যুরহস্য উন্মোচনে তদন্ত কমিটি গঠন

0

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মৃত্যুরহস্য উন্মোচনে একটি তদন্ত কমিটি গঠন করেছে জিয়াউর রহমান হল প্রশাসন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠনের কাজ চলছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মসজিদে সাজিদের জানাজা নামাজে অংশ নিতে এসে উপস্থিত সংবাদকর্মীদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শাহিনুজ্জামান।

তিনি বলেন, সাজিদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে থাকতেন। হল প্রশাসন ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এর পক্ষে একটি তদন্ত কমিটি গঠনের কাজ চলমান। সাজিদের পোস্টমর্টেম হয়ে গেছে। সবকিছুর প্রতিবেদন হাতে পাওয়ার পর আমরা প্রকৃত ঘটনা জানতে পারব।

সাজিদের বাড়ি টাঙ্গাইল জেলায়। তার বাবা একটি মাদ্রাসার সুপারেনডেন্ট আহসান হাবিবুল্লাহ দেলোওয়ার।

সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ এসেছিলেন কুষ্টিয়ায় ছেলের জানাজায়। তিনি বলেন, আমার ছেলের মৃত্যু রহস্যজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সোয়া পাঁচটার দিকে সাজিদের মরদেহ পুকুরে ভাসতে দেখেন অন্যান্য শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী ইবি থানার পুলিশ এসে সাড়ে ছয়টার দিকে সাজিদের মরদেহ উদ্ধার করে ক্যাম্পাসের মেডিকেলে নেওয়া হয়।

সাজিদের মৃত্যুকে রহস্যজনক হিসেবে দেখছেন জানাজায় অংশ নেওয়া তার সহপাঠী ও ক্যাম্পাসের বড় ভাইরা। ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাজিদের ঘনিষ্ঠ বড় ভাই ওয়াহেদ বিন আসাদ বলেন, পানিতে ডুবে মারা গেলে সাধারণত আমরা দেখি তার লাশ উপুড় হয়ে থাকে, কিন্তু সাজিদের মরদেহ ছিল চিত হয়ে। এছাড়া পানিতে ডুবে কেউ মারা গেলে তার পেটসহ শরীর ফুলে যায়। কিন্তু সাজিদের শরীরে আমরা তেমন কোন লক্ষণ দেখিনি। এজন্য এই মৃত্যুকে আমরা রহস্যজনক মনে করছি।

আরও পড়ুন – গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকি ম্যারাথন অনুষ্ঠিত

সুরতহাল প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন,প্রাথমিকভাবে তার শরীরে অপমৃত্যুর কোন লক্ষণ দেখা যায়নি। তবে ভিসেরা রিপোর্ট আসার পর আমরা এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারব।

আরও পড়ুন – গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো শনিবার সকাল পর্যন্ত

গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকি ম্যারাথন অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৭ টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন উজ্জামান, এনডিসি জাহিদ হাসান, জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী সুজা-উদ্দীন জোয়ার্দ্দার, কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা, ২৪’র জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহনকারী যোদ্ধা, আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস পিবিআই মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ৫ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। প্রতিযোগিতায় ২৫ জনকে ক্রমান্বয়ে মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

আরও পড়ুন – গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো শনিবার সকাল পর্যন্ত

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, জুলাইয়ের এক একটি দিন আমাদের ইতিহাসের এক গৌরবময় এবং বেদনাবিধুর অধ্যায়। যারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাঁরা ছিলেন দেশের প্রকৃত সাহসী সন্তান। যাদের ত্যাগ আমাদের চেতনাকে জাগ্রত করে, পথ দেখায়।

আরও পড়ুন – মাদকসহ অপরাধ নির্মূলে ৮ দফা দাবি পেশ

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো শনিবার সকাল পর্যন্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনার পর জারি করা কারফিউয়ের দ্বিতীয় দফাই মেয়াদ বাড়ানো হয়েছে।

শুক্রবার বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এদিকে সংঘর্ষের ঘটনার পর জেলা জুড়ে ১৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছিল। বুধবার (১৬ জুলাই) রাত ৮ থেকে কারফিউ জারি করা হয়।

কারফিউ শিথিলের সময় গোপালগঞ্জ শহরে বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়। জরুরি প্রয়োজনে গন্তব্যে যান মানুষ। মূল সড়কের পাশে ও গলির ভেতর বেশ কিছু দোকান খুলেন ব্যবসায়ীরা। তবে মার্কেটগুলো বন্ধ ছিল। বাজারের বেশিরভাগ দোকান খোলেনি।

গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। পুলিশের সঙ্গে চলে দফায় দফায় সংঘর্ষ, জারি করা হয় কারফিউ। এখনো সেখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। চলছে যৌথবাহিনীর অভিযান, শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরমধ্যে সদর থানায় ৪৫ জন, মুকসুদপুর থানায় ৬৬ জন, কাশিয়ানী থানায় ২৪ জন, টুঙ্গিপাড়া থানায় ১৭ জন এবং কোটালীপাড়া থানায় ১২ জন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, মারপিট ও গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস নিষিদ্ধঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত সাড়ে ৪০০- ৫০০ জনকে আসামি করে মামলা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, ১৬ জুলাই সকালে এনসিপি’র পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। এসময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর হামলা করে। তারপর তারা পুলিশ সদস্যদের মারপিট ও গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাসসহ ৫ পুলিশ আহত হন।

শুক্রবার বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ আগামীকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে।

মাদকসহ অপরাধ নির্মূলে ৮ দফা দাবি পেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংসহ অপরাধ নির্মূলে আট দফা লিখিত দাবি ইউএনওর কাছে জমা দিয়েছেন সচেতন নাগরিকরা। এ সময় তারা প্রশাসনকে আগামী তিনদিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আলটিমেটাম দেন।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী – যদুবয়রা সড়কের শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকার গোলচত্বরে এক জনসচেতনতামূলক সমাবেশ এবং প্রতিবাদ শোভাযাত্রা শেষে তারা আট দফা দাবি ও আলটিমেটাম দেন।

সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধান। এতে যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও আলোর সন্ধান সংগঠনের সভাপতি শাকিল আহমেদ তিয়াসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্রজনতা, সাংবাদিক ও সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন।

এ বিষয়ে যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও আলোর সন্ধান সংগঠনের সভাপতি শাকিল আহমেদ তিয়াস বলেন, শিল্প ও সাংস্কৃতিক নগরী কুমারখালীতে মাদক, চাঁদাবাজি, হামলাসহ নানান অপরাধ বেড়েই চলেছে। কিন্তু প্রশাসন কোন কার্যকারী পদক্ষেপ গ্রহণ করছেনা। আবার ক্ষতিগ্রস্থ মান্ষু গুলোও প্রতিবাদ করার সাহস দেখায়না। সেজন্য আমরা আলোর সন্ধান সংগঠনের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী, হামলা, ফুটপাত দখল মুক্ত করাসহ আট দফা লিখিত দাবি প্রশাসনকে জানানো হয়েছে। এবং আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। এরমধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে কঠোর অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন – হৈ-হট্টগোলের কারণে বন্ধ হয়ে গেল ওএমএস ডিলার নির্বাচনের লটারি

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, মাদক, চাঁদাবাজসহ আট দফা লিখিত দাবি জানিয়েছেন সচেতন মহল। দাবি গুলো যাচাই বাছাই করে যত দ্রæত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...