শনিবার, মার্চ ২১, ২০২৬.
Home Blog Page 84

ঝিনাইদহের মরিচ গাছে মড়ক দেখা দিয়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে টানা বৃষ্টিতে মরিচ গাছের মড়ক দেখা দেওয়ায় চাষীরা ব্যাপক ক্ষতি শিকার হয়েছেন। জমিতে জমে থাকা পানি নামতে শুরু করার সাথে সাথে মরিচ গাছ মারা যেতে শুরু করেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসূমে জেলায় ১৮৩২ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার থেকে প্রায় দেড়শো হেক্টর জমিতে অতিরিক্ত আবাহ হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৭,৭৯৫ মেট্রিক টন। কিন্তু বৈরী আবহাওয়ার কারনে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সদর উপজেলার চান্দেরপোল গ্রামের কৃষক আব্দুল মোতালেব বলেন, ‘১৫ শতক জমিতে মরিচ চাষ করেছি। এর মধ্যে প্রায় ৫ শতকে গাছ বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, জেলার সদর উপজেলায় সব থেকে বেশি জমিতে মরিচের আবাদ হয়। এ বছরও সদর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০৬৪ মেট্রিক টন। হরিণাকুন্ডু উপজেলাতে এ বছর আবাদ হয়েছে ৪১৫ হেক্টর জমিতে। এ উপজেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১২২ মেট্রিক টন। এছাড়া শৈলকুপায় আবাদ হয়েছে ১৬৫ হেক্টর, কালীগঞ্জে ১২২ হেক্টর, কোটচাঁদপুরে ২৯ হেক্টর ও মহেশপুরে ২৯০ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলা ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মরিচ ক্ষেতে মরিচ গাছ মারা যাচ্ছে।

আরও পড়ুন – ভেড়ামারায় মেয়ে হত্যার অভিযোগ বাবার আটক

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, ‘এই মৌসুমে বৃষ্টিপাত সাধারণত বেশি হয়। ঝিনাইদহ উঁচু অঞ্চল হওয়ায় এখানে পানি জমে থাকার ঘটনা বিরল, তবে এবার অনেক জায়গায় জমিতে পানি জমেছে এবং পরে অতিরিক্ত রোদের কারণে মরিচ গাছ মরে যাচ্ছে। গাছ রক্ষায় ছত্রাকনাশক স্প্রে ও বৃষ্টির সময় জমিতে হাঁটাচলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভেড়ামারায় মেয়ে হত্যার অভিযোগ বাবার আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভেড়ামারায় মেয়ে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আইনুন নাহার আনিতা (২৬) মা বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেছেন।

গতকাল সোমবার দুপুরের পর গ্রেপ্তার আমির হোসেনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়।

ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, আনিতা তার দ্বিতীয় স্বামী মহিনের সঙ্গে পারিবারিক কলহের জেরে বিগত তিন মাস আগে বাবার বাড়িতে আসেন। কিন্তু হঠাৎ আনিতা গত ১২ জুলাই মহিনের সংসারে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আমির হোসেন। রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে ুনহতের মা তাসলিমা খাতুন বাদী হয়ে আনিতার বাবা অর্থাৎ তার স্বামী আমির হোসেনকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।

তাসলিমা খাতুন বলেন, আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিববের নামাজের ঠিক আগ মুহূর্তে বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না প্যাচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানার ওপর পড়ে আছে।

আরও পড়ুন – কুমারখালীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার বলেন, আমির হোসেন ব্যাপারীকে তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে ৩০২ ধারায় তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

সাংবাদিকের ফোনে বিরক্ত ওসি বলেন “আবার শালা এ শালা ফোন দেয়”

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। তথ্য সংগ্রহের প্রয়োজনে যোগাযোগ করলে তিনি দায়িত্বজ্ঞানহীন ও অবমাননাকর ভাষা ব্যবহার করেন বলছেন স্থানীয় সাংবাদিকরা। এমনি এক ঘটনার ভুক্তভোগী আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তামিম আদনান।

গত শুক্রবার উপজেলার চক কৃষ্ণপুর গ্রামে সংঘর্ষ, লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে সেই ঘটনার বিষয়ে মুঠোফোনে আইনি ব্যবস্থা নিয়ে তথ্য জানতে চাইলে তামিমের সঙ্গে অসদাচরণসহ অবমাননাকর ভাষা ব্যবহার করেন ওসি। এর আগেও একই আচরণ অন্যান্য সাংবাদিকদের সাথেও তিনি করেছেন বলে অভিযোগ রয়েছে।

সাংবাদিক তামীমের সঙ্গে কথোপকথনে কল রিসিভ করেই বিরক্তিকর কন্ঠে ওসিকে বলতে শোনা যায়,“আবার শালা এ শালা ফোন দেয়” পরে সালাম বিনিময় করলেও তিনি রাগান্বিত হয়ে বলেন,“আমি জানি না আসলে কী হয়েছে। কেউ বলে চাঁদা চেয়েছে, কেউ বলে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এই ঘটনা।”

এদিকে ঘটনাটিকে চরম অপেশাদার এবং দায়িত্বহীন আচরণ মন্তব্য করে সাংবাদিক তামীম আদনান বলেন, “আমি একটি গুরুতর ঘটনার তথ্য নিশ্চিত হতেই ফোন করেছিলাম। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” গণমাধ্যমে কাজের সুবাদে তার সাথে প্রায় কথা বলার প্রয়োজন হয় আমার। কিন্তু তার এই অপেশাদার আচরণ কাম্য নয়।

এ ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে এই ধরনের অশালীন আচরণ ও তুচ্ছ তাচ্ছিল্য করা পেশাগত দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব বিষয় আমলে নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত।

এবিষয়ে সমকাল পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আহমেদ রাজু বলেন,“ওসির আচরণের কারণে আমি তাকে এড়িয়ে চলি। তিনি বরাবরই অপমানজনক ও বিরূপ আচরণ করেন। ৫ আগস্টের পর প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য।”

স্থানীয় সাংবাদিক নাজমুল ইসলাম বলেন, “ওসিকে ফোন করে ঘটনার বর্ণনা দিয়ে সত্যতা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বরাবরই তিনি সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করেন। গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে এটি বড় বাঁধা বলে মনে করেন তিনি।

দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সদাচরণ করা উচিত। একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ওসির এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এমন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করেছি এই অভিযোগ ঠিক না। অনেক সময় হয় ব্যস্ত থাকার কারণে কল রিসিভ করতে পারি না। কিন্তু পরে কল ব্যাক করে কথা বলি।

আরও পড়ুন – কুমারখালীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো.মিজানুর রহমান বলেন, “হয়তো তিনি অন্য কারো সঙ্গে কথা বলছিলেন, এমনও হতে পারে। তবে তার রুক্ষ আচরণের বিষয়টি আমি গুরুত্বসহকারে নিচ্ছি। আমি তাকে বলব যেন তিনি আরও বিনয়ী ও পেশাদার আচরণ করেন।”

আরও পড়ুন – কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

কুমারখালীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও দি ফ্রেন্ড হলোজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতা করেছে কুমারখালী পৌরসভা।

রবিবার সকাল ৯টায় কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

এ সময় কুমারখালী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, কুমারখালী সরকারী বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মোদক, চক্ষু ক্যাম্প অর্গানাইজার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব চৌহান, সাবেক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানি অপসারণ করে লেন্স সংযোজনের জন্য ৩৫৪ জন ও নেত্রনালী অপারেশনের জন্য ২২ জন রোগী বাছাই করা হয়েছে। রবিবার ৭০ জন রোগীকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল অসহায় দরিদ্র সহ সকল প্রকার চক্ষু রোগীদের চিকিৎসা সেবার জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে পিস্তল-গুলি ও মাদকসহ একজন আটক

কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীরা কর্মবিরতি পালন করেছেন।

রবিবার সকালে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে বিভিন্ন ¯েøাাগান দেন তারা।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। একজন দিনমজুর দিন হাজিরা ৫’শ টাকা পেলেও আমরা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পায় ২৭৫ টাকা। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে পৌরসভার গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছি। এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

প্রসঙ্গত কুষ্টিয়া পৌরসভার মেয়র পদ শূন্য থাকায় প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান দায়িত্ব পালন করছেন। পৌর নাগরিকদের অনেকেরই অভিযোগ প্রশাসকের মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে পৌর নাগরিকরা নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, সড়ক মেরামতসহ দৈনন্দিন নাগরিক সেবায় স্থবিরতা দেখা দিয়েছে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে পিস্তল-গুলি ও মাদকসহ একজন আটক

কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান জানান, সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। এরপরেও তারা কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়াই এ কর্মসূচি পালন করছেন। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন – খোকসায় জামায়াতে ইসলামী’র লিফলেট বিতরণ

দৌলতপুর সীমান্তে পিস্তল-গুলি ও মাদকসহ একজন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম আব্দুস সালাম (৪৮)। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মোওলা বক্সের ছেলে।

রবিবার ভেরে মোহাম্মদপুর মাঠ এলাকায় বিজিবি এ অভিযান চালায়। পরে দুপুরে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আব্দুস সালামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫ কেজি ৭ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা।

আরও পড়ুন – খোকসায় জামায়াতে ইসলামী’র লিফলেট বিতরণ

এ বিষয়ে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্ত্র ও মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও পড়ুন – খোকসায় যুবদল নেতার নেতৃত্বে লিফলেট বিতরণ

খোকসায় জামায়াতে ইসলামী’র লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে খোকসা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালী আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোকসা উপজেলা শাখার আমির মোঃ নজরুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা।

আরও পড়ুন – খোকসায় যুবদল নেতার নেতৃত্বে লিফলেট বিতরণ

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

খোকসায় যুবদল নেতার নেতৃত্বে লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

১২ জুলাই শুক্রবার বিকালে খোকসা বাসস্ট্যান্ড থেকে শুরু করে খোকসা বাজারের বিভিন্ন এলাকায় সর্বসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফার রহমান, খোকসা উপজেলা কৃষি দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন সহ খোকসা ও কুমারখালীর যুবদল, কৃষি দল এবং বিএনপির নেতা কর্মী।

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

দেশব্যাপী চাঁদাবাজি, পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া শহর শাখা।

শনিবার বিকালে কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে পৌর সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরার, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজ্জাম্মিল হক কাসেমী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওঃ তাওহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন – দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্ডের চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যা করে তারা ক্ষ্যান্ত হয়নি লাশের উপর বর্বর নিত্য করেছে এটা আইয়েমে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক কৃষ্ণপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে সংঘর্ষে এক পক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার সানজিদ হোসেন (৪৫) ও আব্দুল জাব্বার (৪২) দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে সানজিদের সদ্য কেনা এক্স-নোয়াহ ভক্সি মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় তার আরও তিনটি মোটরসাইকেল। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সানজিদ হোসেন বলেন, “আব্দুল জাব্বার অনেকদিন ধরেই আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে তার নেতৃত্বে একদল লোক আমার বাড়িতে হামলা চালায়। তারা লুটপাট চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।”

অন্যদিকে অভিযুক্ত আব্দুল জাব্বার পাল্টা অভিযোগ করে বলেন, “চাকরি দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে সানজিদ আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে কথা না রাখায় টাকা ফেরত চাইলে সে আমাকে মারধর করে। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত লোকজন তার বাড়িতে হামলা চালায়।”

স্থানীয়রা জানান, অভিযুক্ত আব্দুল জাব্বার বিএনপি কর্মী আকবর আলীর ছেলে এবং ভুক্তভোগী সানজিদ হোসেন আওয়ামী লীগ সমর্থক সাদমান হোসেনের ছেলে।

আরও পড়ুন – ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি মাইক্রোবাসে আগুন দেওয়া ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...