কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে অত্যাধুনিক প্যাথলজি শাখার পাশাপাশি রেডিওলজি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উপস্থিত থেকে হাসপাতালের রেডিওলজি শাখার শুভ উদ্বোধন করেন ।
এ সময় পুলিশ সুপার বলেন, প্যাথলজিক্যাল শাখার পাশাপাশি রেডিওলজি শাখা উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হলো। পুলিশের এই হাসপাতালটিতে কুষ্টিয়া জেলায় কর্মরত পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ কম খরচে প্রয়োজনীয় সেবা প্রহণ করতে পারবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: শারমিন জাহান সুরভী, ডাঃ সুলতানা রাজিয়া, পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।






