শুক্রবার, মে ১৫, ২০২৬.
Home Blog Page 87

ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শবর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিলো। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়।

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগ নেতা হবি আটক

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করে। ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন – বিনামূল্যে লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক

খোকসায় আওয়ামী লীগ নেতা হবি আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান হবিকে আটক করেছে।

বৃহস্পতিবার সকালে আটক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জানিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান হবিকে কোট হাজতে প্রেরণ করা হয়।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ সূত্রে জানানো হয়, বুধবার দিনগত রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাকত হবিবর রহমান হবি (৬০) কে নিজ বাড়ি কমলাপুর থেকে আটক করা হয়। আটক আওয়ামী লীগ নেতা কমলাপুর গ্রামের মোঃ দেলবর আলী মন্ডলের ছেলে।

আরও পড়ুন – বিনামূল্যে লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক

উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান হবিকে গত ২৪ মে খোকসা থানায় দায়েরকৃত ১০ নম্বর মামলায় আদালতে সপর্দ করা হয়।

আরও পড়ুন – ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে ২৪ ঘণ্টায় নিহত ১২৩

বিনামূল্যে লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ১৫০০ জন ভ্যান চালকে সড়কে চলাচলের জন্য বিনামূল্যে লাইসেন্স দিয়েছেন একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে লাইসেন্স প্রদান করা হয়।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের অর্থায়নে (ভর্তুকি মূল্যে) চালকদের হাতে লাইসেন্স তুলে দেন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ, ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ( মহিলা) সদস্য মোছা. মরিয়ম খাতুন ও ৭,৮, ও নম্বর ওয়ার্ডের মোছা. হাসি খাতুন প্রমুখ।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, আমার ইউনিয়নে প্রায় দুই হাজার জন ভ্যানচালক (শ্রমিক) আছেন। ভ্যান চালিয়ে সন্তানদের পড়াশোনা, ওষুধ কেনা, সংসার চালাতে তাদের খুব কষ্ট হয়। সেজন্য গত বছরের ন্যায় এবারো পরিষদের ভর্তুকি দিয়ে বিনামূল্যে ১৫০০ জনকে লাইসেন্স প্রদান করা হয়েছে। পরিষদের সাধ্যমত ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চলামান থাকবে।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, স্মার্টফোনের অপব্যবহারসহ নানা অপরাধ নির্মূলে চালকদের সচেতন করা হয়েছে।

ভ্যানচালক মনছের আলী বলেন, সারাদিন খাটেখুটে যা পাই, তা দিয়ে চলতে বেশখানি কষ্টই হয়। ফ্রি ফ্রি যা পাবো, তাই লাভ। তিনি ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা তিনি।

রসুলপুর গ্রামের এরশাদ শেখ বলেন, পৌর এলাকায় গেলেই ভ্যান ধরে ৩০০ টাকার লাইসেন্স করায়। কিন্তু চেয়ারম্যান ফ্রি দিচ্ছে।

আরও পড়ুন – ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে ২৪ ঘণ্টায় নিহত ১২৩

পরিষদের সচিব রেজাউল করিম বলেন, গতবছর প্রায় এক হাজার ৬০০জনকে বিনামূল্যে লাইসেন্স প্রদান করা হয়েছিল।

আরও পড়ুন – বাংলাদেশীসহ ২২৯ বিদেশিকে ঢুকতে দিলো না মালয়েশিয়া

ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে ২৪ ঘণ্টায় নিহত ১২৩

0
ছবি সংগৃহীত

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

গাজা সিটিতে পরিকল্পিত দখল অভিযানের আগে বুধবার (১৩ আগস্ট) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দৈনিক প্রাণহানি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও বলেছেন, ফিলিস্তিনিরা চাইলে গাজা ছাড়তে পারে। তার এই প্রস্তাককে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে আরব দেশসহ বহু বিশ্বনেতা এই ধারণাকে নতুন ‘নাকবা’ হিসেবে দেখছেন, যা ১৯৪৮ সালের যুদ্ধে ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতির কথা স্মরণ করিয়ে দেয়।

গত ২৪ ঘণ্টায় গাজার পূর্বাঞ্চলে জেইতুন ও শেজাইয়া এলাকায় বিমান ও ট্যাংক হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আল-আহলি হাসপাতাল জানিয়েছে, জেইতুনে একটি বাড়িতে বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে কয়েকটি বাড়ি ধ্বংসের খবর পাওয়া গেছে। এছাড়া ত্রাণ নিতে যাওয়া নয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মেডিকেল সূত্র।

গাজায় খাদ্যাভাব ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজনই শিশু। যুদ্ধ শুরুর পর থেকে এই কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে, যার মধ্যে ১০৬ জন শিশু।

আরও পড়ুন – বাংলাদেশীসহ ২২৯ বিদেশিকে ঢুকতে দিলো না মালয়েশিয়া

জাতিসংঘ ও ২৪টি দেশ এ সপ্তাহে গাজার ‘অচিন্তনীয় দুর্ভোগ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সীমাহীন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে। ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৩২০টি ট্রাক গাজায় প্রবেশ করেছে এবং একই সংখ্যক ট্রাক জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা বিতরণ করেছে। পাশাপাশি, তিন ট্যাংকার জ্বালানি ও ৯৭ প্যালেট আকাশপথে সরবরাহ করা হয়েছে। তবে জাতিসংঘ ও ফিলিস্তিনিদের দাবি, এই সাহায্য মোটেও পর্যাপ্ত নয়।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন – গৃহবধূর লাশ উদ্ধারঃ হত্যার দায় স্বীকার করলেন স্বামীর

বাংলাদেশীসহ ২২৯ বিদেশিকে ঢুকতে দিলো না মালয়েশিয়া

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কেএলআইএ-তে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (এমসিবিএ) সমন্বিত অভিযানে বিভিন্ন দেশের ২২৯ বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার থেকে বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযানকালে কেএলআইএ টার্মিনাল ১ এবং টার্মিনাল ২-এর আন্তর্জাতিক আগমন এবং প্রস্থান হলে ৭৬৪ বিদেশি নাগরিককে স্ক্রিনিং করে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবেশে বাধা দেওয়া ২২৯ জন প্রবেশশর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

মালয়েশিয়া প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ২০৪ জন। এছাড়া ভারত ১৪ জন, শ্রীলঙ্কার ৩ জন, পাকিস্তানের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ এবং কম্বোডিয়া ২ জন নাগরিক ছিল।

এমসিবিএ জানিয়েছে, মোট বাংলাদেশিদের মধ্যে বুধবার ভোরে ঢাকা থেকে তিনটি ফ্লাইটে ৬৬ জন বাংলাদেশি কেএলআইএ ১-এ পৌঁছান।

প্রবেশ প্রত্যাখ্যানের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে- ভুয়া হোটেল বুকিং উপস্থাপন করা, ফেরার বিমানের টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হওয়া।

সংস্থাটি এক বিবৃতিতে জানানো হয়, সবাই দেশে অবৈধভাবে থাকার এবং কাজ করার জন্য প্রবেশ সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – গৃহবধূর লাশ উদ্ধারঃ হত্যার দায় স্বীকার করলেন স্বামীর

এমসিবিএ জানিয়েছে, প্রবেশপথ নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং অবৈধভাবে বিদেশিদের পাচারের প্রচেষ্টায় জড়িত কর্মকর্তাদেরসহ যে কোনো পক্ষের বিরুদ্ধে আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – প্রেসক্লাবের অভিযোগ বক্সঃ এক বিএনপির নেতার বিরুদ্ধে ৪ অভিযোগ

গৃহবধূর লাশ উদ্ধারঃ হত্যার দায় স্বীকার করলেন স্বামীর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়া উর্মি খাতুনকে হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী আবু বক্কর সিদ্দিক রানা (৩৫)।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে রানাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের সদস্যরা।

রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে ক্ষিপ্ত ছিলেন রানা। বৃহস্পতিবার রাতে এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উর্মিকে মারধর ও গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন রানা। পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যান।

এর আগে শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে হাউজিং এফ বøকের একটি ভাড়া বাসা থেকে উর্মির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

উর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মন্ডলের মেয়ে। ৫ বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সাথে উর্মির দ্বিতীয় বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী কাপড়ের ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন। হাউজিং এফ বøকে ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন – প্রেসক্লাবের অভিযোগ বক্সঃ এক বিএনপির নেতার বিরুদ্ধে ৪ অভিযোগ

সে সময় নিহতের ভাই আবু সাইদ অভিযোগ করেন, উর্মি ৫ বছর আগে রানাকে দ্বিতীয় বিয়ে করেন। রানা মাদকাসক্ত। এজন্য বেশ কয়েকবার জেলে গেছেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ছিল। পারিবারিক কলহের জেরে মারপিট ও শ্বাসরোধ করে উর্মিকে হত্যা করা হয়েছে। উর্মি ও রানা হাউজিং এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তারা সিটি কলেজের সামনে কাপড় ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন।

আরও পড়ুন – মানববন্ধন ও সমাবেশে হামলার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

 

প্রেসক্লাবের অভিযোগ বক্সঃ এক বিএনপির নেতার বিরুদ্ধে ৪ অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বক্সে এ সপ্তাহে দলটির একজন নেতার বিরুদ্ধেই দখল ও চাঁদাবাজির চারটি অভিযোগ পড়েছে। এ ছাড়া অভিযোগ এসেছে একজন সাংবাদিক ও কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খানের বিরুদ্ধেও।

বুধবার দ্বিতীয় বারের মত কুষ্টিয়া জেলা বিএনপি স্থাপিত অভিযোগ বক্স খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান কুমার ও কোষাধ্যক্ষ এম. লিটন উজ জামান, নির্বাহী সদস্য এএইচএম আরিফ, দৈনিক খবর ওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল প্রমুখ।

এ সপ্তাহে সর্বমোট ছয়টি অভিযোগ পড়ে। এরমধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল আমীন রানা ওরফে কানাইয়ের বিরুদ্ধেই পড়েছে চারটি অভিযোগ। সবগুলো অভিযোগই ছিল দখলদারি ও চাঁদাবাজি বিষয়ক। অভিযোগ কারীদের মধ্যে সংখ্যালঘুরাও রয়েছেন। আর কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ নতুন লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে উৎকোচ গ্রহণ।

অভিযোগের বিষয়ে আল আমীন রানা কানাই বলেন, বক্স থাকলে অভিযোগ পড়তেই পারে। এগুলো যাচাই-বাছাই করে আপনারা দেখেন। আমি এ ধরনের কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত নই।

অভিযোগ অস্বীকার করেছেন সরকারি ওই কর্মকর্তা সুজাত হোসেন বলেন, আমরা অনেকের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিয়ে থাকি। তারা চক্রান্তু করে অভিযোগ দিতে পারেন। এসব অভিযোগের সত্যতা নেই।

এর আগে গত ৩০ জুলাই দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে প্রথমবার বক্সটি খুলে অভিযোগ পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

সেবার গুরুত্বপূর্ণ অভিযোগের মধ্যে ছিল কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে চাঁদা আদায়, লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা, জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠের মধ্যে হত্যাকান্ডের বিচার দাবি এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে শহরের ধোপাপাড়া, মধ্য মিলপাড়া কলোনিতে সাজু বাহিনীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ।

এর আগের চারটি অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সবগুলো অভিযোগ খতিয়ে দেখা হয়। অভিযোগের প্রেক্ষিতে মিল পড়াই দখল হয়ে থাকা ক্লাব ঘরটি দখলমুক্ত করে কলেজ কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মানববন্ধন ও সমাবেশে হামলার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বক্স স্থাপন করে জেলা বিএনপি। কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। শহরের আরও কয়েকটি স্থানে এমন বক্স বসানোর কথা জানান তারা।

আরও পড়ুন – দৌলতপুরে পদ্মার পানি বিপদসীমা ছুইছুই

মানববন্ধন ও সমাবেশে হামলার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীর চরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে হামলা অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার (১৩ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার চর সাদিপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

হামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজম আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়াও এ ঘটনায় পরিষদ চত্বরে কয়েকদফা পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

মানববন্ধনকারীদের ভাষ্য, পদ্মানদীর কারণে জেলা ও উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন চর সাদিপুর ইউনিয়ন। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানকার মানুষের জীবনমান অনুন্নত হলেও শান্তিতে বসবাস করছেন চরাঞ্চলের মানুষ। কিন্তু একটি চক্র ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্র করে চর সাদিপুরকে পার্শ্ববর্তী পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করে চাই। সেজন্য বুধবার সকাল ১১টায় চরসাদিপুর পরিদর্শনে আসার কথা ছিল পাবনা প্রশাসনের একটি দল।

প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। সকাল ১০টার দিকে পাবনার দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ মানববন্ধনে হামলা করে এবং সমাবেশ স্থলের চেয়ার টেবিল ভাঙচুর করেছে। পরে দুপুর ১২টার দিকে ‘ মা, মাটি, মোহনা, আমরা পাবনা যাবোনা ‘ শ্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানান্তর নয়, উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আহত বিএনপি নেতা গোলাম আজম বলেন, আজ পাবনার প্রশাসন স্থানান্তরের বিষয়ে পরিদর্শনে আসার কথা ছিল। কিন্তু এর প্রতিবাদে আমরা হাজারো এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করি। কিন্তু হঠাৎ পাবনার একদল দুর্বৃত্ত মোটরসাইকেল বহর নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তার ভাষ্য, স্থানান্তরের আগেই পাবনার সন্ত্রাসীরা হামলা করেছে। স্থানান্তরের পরে তারা নানাভাবে হয়রানি করবে।

স্থানীয়রা জানায়, পদ্মা নদীর তীর ঘেঁষে ( উত্তর) প্রায় ২৫ বর্গমাইল আয়তন নিয়ে ১৯৯৮ সালে গঠিত চরসাদীপুর ইউনিয়ন। সেখানে ৯ টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। এটি উপজেলা শহর থেকে প্রায় ১৭ কিলোমটার এবং জেলা শহর থেকে প্রায় ২৯ কিলোমটার দূরে। যার উত্তর ও পশ্চিমে রয়েছে পাবনার হেমায়েতপুর ও দৌগাছি ইউনিয়ন। ১৯৬২ সালের আগ পর্যন্ত এটি পাবনা সদরের সঙ্গে যুক্ত ছিল।

জানা গেছে, প্রায় ৬ কিলোমিটার পদ্মা নদীর বুকের ওপর দিয়ে জেলা ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন চর সাদিপুরের বাসিন্দারা। ভরা বর্ষা মৌসুমে যাতায়াতের একমাত্র বাহন ইঞ্জিনচালিত নৌকা। আর শুষ্ক মৌসুমে নদীর অধিকাংশ এলাকা জুড়ে চর জাগে। তখন পানিতে নৌকা ও চরে ইজিবাইক, বাইসাইকেল, মোটরসাইকেল এবং পায়ে হেঁটে যাতায়াত করেন তারা। এতে অতিরিক্ত অর্থ ব্যয় ও সময় অপচয়ের সঙ্গে পাল্লা দেয় চরম ভোগান্তি। এসব নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্থানান্তরের বিষয়ে তদন্ত শুরু করেছে।

ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, পরিষদ চত্বরে উত্তেজিত হাজারো জনতা। পরিষদ ভবনের সামনে সমাবেশ স্থলে পড়ে আছে অগোছালো চেয়ার। তাতে ভাঙচুরের ক্ষত। পাবনার কিছু বিএনপির নেতাকর্মীরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করছেন। চেয়ারম্যান কক্ষের বাইরে স্থানীয় দুইটি পক্ষ হাতাহাতি করছে। পরে দুপুর ১২টার দিকে মানববন্ধন অনু্ষ্িঠত হয়। এ সময় ‘ মা মাটি মোহনা, আমরা পাবনা যাবোনা’ স্থানান্তর নয়, উন্নত যোগাযোগ ব্যবস্থা চাই ‘ ¯েøাগান দেন মানববন্ধনকারীরা।


এ সময় নাম প্রকাশে না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, স্থানান্তরের আগেই পাবনার সন্ত্রাসীরা আমাদের উপর হামলা ও ভাঙচুর করেছে। পরে আরো অত্যাচার করবে। সুতরাং আমরা কুষ্টিয়ার মধ্যেই থাকতে চাই।

স্থানীয় কৃষক হামিদ সরদার (৭৫) বলেন, পদ্মানদীর কারণে আমাদের কপাল পুড়েছে। তবুও আমার বাপ দাদারা বাস করেছে কুমারখালীর নামে। আমরাও বাস করতে চাই। আমাদের চলাচলের ভোগান্তি হলেও শান্তিতে আছি।

তবে এঘটনায় জড়িত পাবনা এলাকার মানুষের নাম ঠিকানা পাওয়া যায়নি। তারা কেউ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।

চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছের আলী খাঁ বলেন, হট্টগোল হয়েছে পরিষদ চত্বরে। পাবনার প্রশাসন আজ আর আসবেনা। এর বেশি কিছু বলতে পারছিনা।

হামলা ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করে কুমারখালী থানার উপ-পরিদর্শক হুমায়ন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – দৌলতপুরে পদ্মার পানি বিপদসীমা ছুইছুই

পদ্মা নদীর কারনে চরসাদিপুর একটি দুর্গম এলাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, সাদিপুরকে পাবনার সঙ্গে সংযুক্ত করা যায় কি না? এই মর্মে পাবনার প্রশাসন পরিদর্শনে আসতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয়দের হট্টগোলের কারনে তারা আসেননি। পরবর্তী বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন – দোকানীর কান কামড়ে ছিঁড়ে দিল যুবক

দৌলতপুরে পদ্মার পানি বিপদসীমা ছুইছুই

0

১৩ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বিপৎসীমার মাত্র এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগ।

সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি ১০ সেন্টিমিটার বেড়ে ১২ দশমিক ৮০ সেন্টিমিটার উচ্চতায় পৌঁছেছে। এই পয়েন্টের বিপৎসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। বর্তমানে পানি বিপৎসীমার চেয়ে মাত্র এক মিটার নিচে রয়েছে।

এদিকে পানি বাড়তে থাকায় নদীপারের নিম্নাঞ্চল ও চরের আবাদি জমি প্লাবিত হয়েছে। অনেক স্থানে চলাচলের রাস্তা ডুবে যাওয়ায় স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছে। যদিও এখনো বসতবাড়ি প্লাবিত হয়নি, তবে বন্যার শঙ্কায় রয়েছেন নদীসংলগ্ন চার ইউনিয়নের মানুষ।

বিশেষ করে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিতে প্লাবিত হওয়া ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ রয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ২৪৩ হেক্টর জমির ধান, কলা, সবজি, মরিচ ও ভুট্টা নষ্ট হয়েছে।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, আজকেও নতুন করে পানি বেড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে মানুষের বসতবাড়িতেও পানি ঢুকে যাবে।’

আরও পড়ুন – দোকানীর কান কামড়ে ছিঁড়ে দিল যুবক

পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুজ্জামান জাহিদ বলেন, পদ্মায় প্রতিদিন পানি বাড়ছে। তবে তা কত দিন অব্যাহত থাকবে, বলা যাচ্ছে না।

 

আরও পড়ুন – ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

 

দোকানীর কান কামড়ে ছিঁড়ে দিল যুবক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বাঁকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলেছে সুমন হোসেন (২০) নামের এক যুবক।

সোমবার উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাঁকিতে সিগারেট নিতে গেলে দোকানি তা দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ সময় তাদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, ‘সোমবার সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে ভাই তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

আরও পড়ুন – ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন – অতিরিক্ত আইজিপি হলেন ৭ ডিআইজি

 

সর্বশেষ সংবাদ

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪...

খাল খনন প্রকল্পের দুটি এক্সকাভেটার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ষ্টাফ রিপোর্টার রাতের আঁধারে সরকারী খাল খনন প্রকল্পের মাটিকাটার কাজের সময় দুটি এক্সকাভেটার মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। একই সাথে একটি মোটরসাইকেল, দুটি...

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...