কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

0
258
ছাত্রলীগের সাবেক নেতা আলী হোসেন ছবি সংগৃহীত

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকে গ্রেফতার করেছে নৌপুলিশ।

উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিনগত রাতে বালু উত্তোলন অবস্থায় ছাত্রলীগের সাবেক নেতা আলী হোসেন, নৌকার মাঝি ও ড্রেজার চালকসহ আটজনকে আটক করা হয়।

আটক ছাত্রলীগের সাবেক নেতা আলী হোসেন কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বজলুর রহমানের ছেলে।

আলী হোসেন ড্রেজার দিয়ে দীর্র্ঘদিন যাবত পদ্মানদীর সুলতানপুর বেলতলা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নৌ পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক আটক করে।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- দৌলতপুরের রুবেল শেখ, ভেড়ামারার রাজা ও রুবেল আলী, ঈশ্বরদীর বিজয় কুমার হালদার ও নুরুজ্জামান, মিরপুরের তাজমহল ও কয়ার সবুজ শেখ।

এ বিষয়ে নৌ পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জানান, দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করছিলেন তারা। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে বালু উত্তোলন অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

Share this news as a Photo Card