কুষ্টিয়ায় দুর্ঘটনার ২৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

0
208
ছবি সংগ্রহ

কুষ্টিয়া প্রতিনিধি

টানা ২৭ ঘণ্টা পর পোড়াদহ-গোয়ালন্দ-ফরিদপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

লাইনচ্যুত পাঁচটি বগি অপসারণ ও ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের পর শনিবার বিকাল ৫ টার দিকে ওই লাইনে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে লাইনের ওপর আগে দাঁড়িয়ে থাকা একটি রেল ট্রলির সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে মুচড়ে যায়। ফলে এ রেল রুটের গোয়ালন্দ-ফরিদপুরের সাথে খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এরই মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে রেলওয়ের কুষ্টিয়া অফিসের উপ-সহকারী প্রকৗশলী সাইফুলকে।

Share this news as a Photo Card