পোড়াদহে টুঙ্গিপাড়া এক্সপ্রেস লাইনচ্যুত

0
221
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত একটি বগি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি লাইন পরিবর্তন করার সময় পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি লাইন পরিবর্তন করার সময় পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আপাতত জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিফিল ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

Share this news as a Photo Card