ঝিনাইদহে আনারস বোঝায় পিকাপভ্যান থেকে গাঁজা উদ্ধার

0
179

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আনারস বোঝায় পিকাপভ্যান থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজার চালানসহ ঝিনাইদহের গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা ও খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলীকে আটক করে।

ইন্সপেক্টর অপারেশন আবুল খায়ের শেখ জানান, খাগড়াছড়ি থেকে আনারস বোঝাই পিকাপ ভ্যানের গাঁজা আনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে আনারস ভর্তি পিকাপভ্যানটিকে আটক করা হয়। সেখানে আনারসের ভিতর পুটিলিতে বাঁধা সাড়ে ৭ কেজি গাঁজার চালানসহ দুইজনকে আটক করা হয়। মাদকের চালানটি পৌর এলাকার মহিষাকুন্ডুতে যাচ্ছিল। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।

Share this news as a Photo Card