উপকূলীয় অঞ্চলের স্কুল-কলেজে আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশ

0
193
SandH-dro-19-p-5-compressed
মাউশি

দ্রোহ অনলাইন ডেস্ক

সুপার সাইক্লোন আম্পানের আঘাত মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের স্কুল-কলেজগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশ দিয়েছে। একই সাথে আশয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠাতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতেও বলা হয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আদেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলা ও জেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় উপকূলীয় এলাকার স্কুল-কলেজগুলো জনসাধারণের আশ্রয় কেন্দ্রে হিসেবে ব্যবহারের জন্য খুলে দিতে হবে। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংগ্রহ করে জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কন্ট্রোল রুমে পাঠাবেন।

শিক্ষা সংশ্লিষ্ট যে কোন তথ্য জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে (০১৭১১৭০৪৭২৫) যোগাযোগ করতে বলা হয়েছে কর্মকর্তাদের।

আদেশে আরো বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে কোন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সে তথ্য সংগ্রহ করে ২৪ ঘন্টার মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে।

Share this news as a Photo Card