ইউটিউবে সালমান খানের নতুন ছবির ট্রেইলারে ঝড়

0
246
ছবি সংগৃহীত

দ্রোহ বিনোদন ডেস্ক

সালমান খান অভিনীত বহু প্রতীতি ছবি ‘রাধে-ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি মুক্তি পাচ্ছে।

বৃহস্পতিবার এ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে।

ছবিকে ঘিরে সালমান খান ভক্তদের পাশাপাশি বিনোদন জগতের সবার অপো। ইতিমধ্যে ওই সিনেমার ট্রেইলার ইউটিউবে ঝড় তুলেছে। জি স্টুডিউজের ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি আপলোড হওয়ার এক দিন পরই তা প্রায় পৌনে দুই কোটি দর্শক দেখেছে। এর মধ্যে ৬ লাখ ৫৭ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়ে ওই ট্রেইলারটিকে পছন্দ করার কথা প্রকাশ করেছেন। আর সরাসরি কমেন্ট বক্সেও প্রতিক্রিয়া জানিয়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ।

জিনিউজের খবরে বলা হয়, ছবির পরিচালক প্রভু দেবা ঈদে এই ছবির মুক্তি কথা জানিয়েছেন। জানানো হচ্ছে, সকল স্বাস্থ্যবিধি ও প্রটোকল মেনেই মুক্তি পাবে এই ছবি। করোনা আবহে যখন ফের সিনেমাহলগুলির ঝাঁপ বন্ধ হতে চলেছে তখন এই ছবির রিলিজ কিছুটা হলেও আশার আলো জাগাচ্ছে হল মালিকদের মনেও।

খবরে আরও বলা হয়, থিয়েটারগুলির পাশাপাশি এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মেও। জি ফাইভে মুক্তি পাবে এই ছবি। তবে বাকি ডিটুএইচ অপারেটর্সেও দেখা যাবে ছবিটি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মাল্টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

Share this news as a Photo Card