লিবিয়ায় নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার

0
211
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। তাদের সবাই অবৈধ উপায়ে ইউরোপ যাচ্ছিল।

বার্তা সংস্থা এপির বরাতে জানা গেছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ‘নৌকাডুবি’তে অন্তত ৫০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রবিবার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন। নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা এখনো জানা যায়নি।

তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

Share this news as a Photo Card