কুমারখালীতে নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্বামী

0
257

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবেশী মহিলার সাথে শারীরিক সম্পর্কের অপবাদ সইতে না পেরে স্ত্রীর উপর অভিমান করে এক ব্যক্তি তার নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন।

এ ঘটনায় আহত ব্যক্তিকে প্রথমে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামে মুনতাজ আলী (৫২) নামের এক ব্যক্তি নিজের পুরুষাঙ্গ কাটার এ ঘটনা ঘটিয়েছেন। সে মুঞ্জল মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মুনতাজ আলীর স্ত্রী তার বিরুদ্ধে এক প্রতিবেশী মহিলার সাথে শারীরিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ তোলেন।
বুধবার সকালে মুনতাজ আলী কোরআন শরীফ স্পর্শ করে কসম করেন। কিন্তু এতেও স্ত্রী মানতে না রাজ। এক পর্যায়ে বুধবার রাত আটটার দিকে মুনতাজ আলী ধরালো কিছু দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদরের জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

জেনালের হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মুনতাজ আলীর পুরুষাঙ্গের ১৬% ভাগের বেশী কেটে ফেলেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card