খোকসায় মাছ চুরির অভিযোগে কৃষককে পিটিয়ে হত্যা

0
262
নিহত কৃষক জসীম শেখ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ঘের থেকে মাছ চুরির অভিযোগ এনে চেয়ারম্যান ও তাঁর লোকেরা এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর চারটার দিকে জসীম শেখ (৩৫) নামের ওই কৃষককে মোবাইল ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহত জসীম শেখ উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুরে গ্রামের রওশন আলীর ছেলে।

নিহত জসিম শেখের স্ত্রী আছিয়া খাতুন জানান, মঙ্গলবার ভোর চার টার দিকে তার স্বামীকে মোবাইলে ফোন ডেকে নেওয়া হয়। ফোন পেয়ে জসীম শেখ বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার কিছু সময় পর সে জানতে পারে তার স্বামী জসীমকে চেয়ারম্যান ও তাঁর লোকজন বাড়িতে আটকে মারপিট করছে।

নিহতের স্বজনদের আহাজারী

তিনি আরো অভিযোগ করেন, স্বামীর আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়োিছলেন কিন্তু চেয়ারম্যানের লোকজন তাকে স্বামীর কাছে যেতে বাধা দেয় এবং হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়।

পরে গ্রাম পুলিশ রাকিবুল ইমনের মাধ্যমে আশংকাজনক অবস্থায় জসিম শেখকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠানো হয়। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই সকাল সাড়ে ৬ টার দিকে জসিম শেখের মৃত্যু হয়।

কৃষকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পরার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলেগেছে। বাড়ির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: আশরাফুল আলম কৃষক জসিম শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাথায় মারাত্মক জখমের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগের বিষয়ে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান আইয়ুব আলীর সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এই বাড়িতেই আটকে পিটিয়ে হত্যা করা হয় কৃষক জসীম শেখ কে

খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card