কুষ্টিয়ায় সাত দিনে করোনায় ১০৫ জনের মৃত্যু

0
193

কুষ্টিয়া প্রতিনিধি

গত সাত দিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এ ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। তবে শেষ ২৪ ঘন্টায় করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। চিকিৎসকরা বলছেন, করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জেলার একমাত্র ২শ শয্যার করোনা হাসপাতালে বেশ কিছুদিন কোন শয্যা ফাঁকা পাওয়া যাচ্ছে না। শয্যা সংকটের কারণে রোগীদের ঠাঁই হয়েছে বারান্দার মেঝেতে। সেখানেও পা ফেলার কোন জায়গা নেই, গোটা হাসপাতাল এখন রোগীতে ঠাসা। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার বেলা ১০ টা পর্যন্ত ২৬৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৯৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৭৪ জন। গত মঙ্গলবার থেকে সোমবার সকাল পর্যন্ত এ ভাইরাস আক্রান্ত ও উপসর্গনিয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২৭ ট নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০ হাজার ৫৮২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৬৮ জন। একই সময়ে সর্বমোট মৃত্যের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে।

নতুন করে শনাক্ত হওয়া ২৭৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১২৬ জন, দৌলতপুর উপজেলায় ৪১ জন, কুমারখালী উপজেলায় ৭২ জন, ভেড়ামারা উপজেলায় ২৩ জন, মিরপুর উপজেলায় ০৮ জন ও খোকসা উপজেলায় ০৭ জন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৭২ হাজার ৬১০ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৬৯ হাজার ২০২ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৬৬ জন এবং হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৩০৭ জন।

Share this news as a Photo Card