ঝিনাইদহে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

0
217

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্র রাতুল হোসেন (১৭) নামে এক এসএসসি শিার্থীর লাশ উদ্ধার করা করেছে পুলিশ। লাশটি যশোর জেলার চৌগাছা উপজেলার লস্কারপুর শ্বাশান ঘাট এলাকার একটি পাটেেত পড়ে ছিল।

নিহত রাতুল মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের একমাত্র ছেলে ও স্থানীয় এমপিবি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীার্থী। মৃতদেহটির মুখ বাঁধা ছিল।

নিহতের চাচা নাসিরউদ্দিন জানান, সোমবার সকালে মহেশপুর বাজারে যাওয়ার কথা বলে রাতুল বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনসহ সকলেই মিলে খুজতে থাকি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাশের ছবি দেখতে পেয়ে মঙ্গলবার সকালে নিহতের স্বজনেরা তার লাশ শনাক্ত করে।

Share this news as a Photo Card